…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে, কোথাওবা অস্ত্র বিক্রয়কারী হিসাবে, কোথাওবা ঘুষ গ্রহণের অভিযোগ, অনিয়ম দুর্নীতির অভিযোগ, পুলিশের নেতৃত্বে মাদক পাচার চক্র গড়ে ওঠার অভিযোগ, চুরি ডাকাতি ইত্যাদি হেন কোনো অপরাধ নেই যা পুলিশ শব্দটির সাথে জুড়ে বসে নাই। প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে এমনসব অভিযোগ আসে। আজও তেমনি একটি ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব। আজ সোমবার(২৩ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তাদের র্যাব-৩ এর একটি দল আটক করে।…
সাম্প্রতিক সময়ে সাম্প্রাদায়িক আগুন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে সাম্প্রদায়িকতার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে দেশের মৌলবাদী গোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণির একদিকে যেমন আন্দোলন মিছিল হচ্ছিল অন্যদিকে দেশে বিষের মতো ছড়িয়ে পড়ছিল সংখ্যালঘু নির্যাতন। সুনামগঞ্জের শাল্লারে সংখ্যালঘুদের আক্রমণ করার পরই মাগুরায় বেনামে চিঠি দিয়ে হিন্দু সম্প্রদায়কে ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানানো সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক আগুন ছড়িয়ে পড়ছিল। এবার শোনা গেল রাজবাড়ীর কালুখালী উপজেলায় সংখ্যালঘু অধ্যুষিত খাগজানা গ্রামে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার(২০ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এই হামলায় রাম সাহা, সুদেব কর্মকার ও সেন্টু কর্মকার নামে তিনজন আহত হয়েছেন। হামলার ঘটনায়…
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘা এখনো শুকোয়নি। হিন্দু ধর্মের অনুসারী সংখ্যালঘুরা এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে। শাল্লারে হিন্দু অধ্যুষিত এলাকায় আক্রমণের ঘা শুকানোর আগেই মাগুরায় আরেক আতঙ্ক দেখা দিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দু থেকে মুসলিম হওয়ার আহ্বান জানিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ ও মালাইনগর গ্রামে ৫০-এর অধিক হিন্দু বাড়িতে কারা যেন চিঠি পাঠিয়েছে। গতকাল শুক্রবার(১৯ মার্চ) রাতের আধারে ৫০টির বেশি হিন্দু বাড়িতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে উড়ো চিঠি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। রাতের বেলায় মাথায় হেলমেট পরে পরিচয় গোপন রেখে একই ধরনের চিঠির ঘটনায় ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা ও…
খুলনা মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক তৈমুর ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বিহর্ভূত ব্যয় ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে দুদক খুলনার উপ-পরিচালক মোঃ শাওন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, তৈমুর ইসলাম তার চাকরিজীবনে ৭৭ লাখ ৫২ হাজার ৯৭৬ টাকা জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন-যা তিনি অবৈধভাবে অর্জন করেছেন। এরমধ্যে ২০০২ সালে ডিএমপিতে চাকরি করার সময় সাময়িক বরখাস্ত হন এবং প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করে চাকরি ফিরে পান। এ সময় তিনি অ্যাপার্টমেন্ট ডিজাইন ও ডেভেলপমেন্ট নামক কোম্পানিতে চাকরি করেন। ২০১৫-১৬ সালে তিনি স্ত্রীকে…
পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাল্লা দিনদিন বেড়েই চলেছে। এসব অভিযোগের মধ্যে ঘুষ, হয়রানি, নারী নির্যাতন, চাঁদা দাবি বা আদায় ছাড়াও পুলিশ সদস্যদের বিরুদ্ধে জীবননাশের হুমকির অভিযোগও রয়েছে। সম্প্রতি এক গৃহবধূর কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে বেগমগঞ্জ থানার এক এএসআইয়ের বিরুদ্ধে। তা না হলে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে অস্ত্র ও মাদক মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জের জিরাতলীর একটি বেসরকারি বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও স্থানীয় গৃহবধূ আরজু বেগমের কাছে এ টাকা দাবি করেছেন বেগমগঞ্জ থানার এএসআই শাকিদুল ইসলাম। এছাড়া এএসআই শাকিদুল ইসলাম একই বাড়ির আরেক গৃহবধূকে রাতের মধ্যে থানায় দেখা না করলে ভোরে এসে তাকেও গ্রেফতারের হুমকি দিয়েছেন বলে জানা…
পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, তার স্ত্রী নীলা রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ ২৮ জনের বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়া ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় বরিশালে এ দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের তদন্ত সংশ্লিষ্ট ওই সূত্র থেকে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়ালের ভাই বর্তমান পৌর মেয়র হাবিবুর রহমান…
পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব। সেতুর সবগুলো স্প্যান বসানো শেষ। এখন চলছে স্লাব বসানোর কাজ। স্লাবসহ অন্যান্য কাজ সম্পন্ন করে ২০২২ সালেই পদ্মার এপার-ওপার যাতায়াত করতে পারবে মানুষ। দক্ষিণের মানুষের এই স্বপ্ন পূরণের পাশাপাশি তাদের আরেকটি স্বপ্ন খুব শিগগিরই পূরণ হতে যাচ্ছে। এগিয়ে চলছে পটুয়াখালীর পায়রা সেতুর নির্মাণকাজ। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের জুনে সেতুটি যান চলাচলের উপযোগী হবে বলে দাবি প্রকল্প-সংশ্লিষ্টদের। তবে এরইমধ্যে আতঙ্কিত হবার মতোই ঘটনা ঘটেছে। পায়রা সেতুর পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পলেস্তারা ধসের ছবি ছড়িয়ে পড়ায় নির্মাণ ত্রুটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল বুধবার(১৭ মার্চ) দুপুরে…
পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিন দিন বাড়ছেই। এসব অভিযোগের মধ্যে ঘুষ, হয়রানি, নারী নির্যাতন, চাঁদা দাবি বা আদায় ছাড়াও পুলিশ সদস্যদের বিরুদ্ধে জীবননাশের হুমকির অভিযোগও রয়েছে। এছাড়া প্রকৃত আসামি বাঁচানোর জন্য নিরীহদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে। নওগাঁর আত্রাই থানা–পুলিশের বিরুদ্ধে আজও তেমনি একটি অভিযোগ উঠেছে। অভিযোগ, খুনের মামলায় প্রকৃত আসামিদের বাঁচাতে একটি পরিবারকে হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। আজ বুধবার(১৭ মার্চ) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে ভুক্তভোগী ওই পরিবার। আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাকের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাতো ভাই হেলাল খাঁ শাপলা। এ সময় আবদুর…
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন, ইউজিসির নীতিমালা অমান্য, অনৈতিকভাব নিয়োগ, পদোন্নতিসহ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, স্বজনপ্রীতি, বারবার প্রমোশন নীতিমালা পরিবর্তন, ভিন্নমতের মানুষদের চাকুরিচ্যুত করা ও দুর্নীতসহ আরও বহু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে একাই প্রতীকী অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল আলিম। অনশন থেকে তিনি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। আজ মঙ্গলবার(১৬ মার্চ) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহকারী অধ্যাপক ড. এম আব্দুল আলীম এই কর্মসূচি পালন করেন। উপাচার্যের বিরুদ্ধে ১০১টি অভিযোগ এনে তিনি এ অনশন কর্মসূচি পালন করেন। ১০১টি অভিযোগের মধ্যে রয়েছে চলমান প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের…
প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট নীতিমালা থাকে। চাকরিপ্রার্থীরা ওই সব নীতিমালার বাইরে থাকলে চাকরিতে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হোন। তেমনি নীতিমালা মেনে আড়ং এক যুবককে দাঁড়ি থাকায় চাকরিতে অনুমতি দেয়নি। আর এ অভিযোগে বিক্ষুব্ধ হয়েছেন আলেম সমাজ। দাঁড়িওয়ালা যুবককে চাকরি না দেওয়ার অভিযোগে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (১৫ মার্চ) বেলা ১১টায় নগরীর জেল রোডস্থ আড়ং শো-রুমের সামনে ‘সিলেটের সচেতন আলেম সমাজ’র ব্যানারে এ কর্মসূচি পালন করেন স্থানীয় আলেম ও ধর্মপ্রাণ জনতা। দাঁড়ি থাকায় ঢাকার তেজগাঁও এলাকায় আড়ংয়ের একটি শো-রুমে চাকরি দেওয়া হয়নি- এমন অভিযোগ তুলে গত শুক্রবার একটি ভিডিও আপলোড করেন ইমরান হোসাইন লিমন নামের এক…