…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
মাদ্রাসায় শিশু নির্যাতনকে কেন্দ্র করে দেশব্যাপী এখনো আলোচনা-সমালোচনা চলছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সংস্কার করা যায় এনিয়ে চলছে জোর জল্পনা কল্পনা। এসবের মাঝেও প্রতিদিনকার নিয়মিত সংবাদের মতো মাদ্রাসা শিক্ষক কর্তৃক মাদ্রাসাছাত্রের ধর্ষণের সংবাদ এসেছে। পুলিশ দিনাজপুর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রদের সিরিয়াল র্যাপিস্ট মাদ্রাসা শিক্ষক রবিউছ সানীকে (২৫) গ্রেপ্তার করেছে। দিনাজপুর শহরের পুলহাটে অবস্থিত কাশিমপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে গতকাল শুক্রবার(১২ মার্চ) রাত সাড়ে ১০টায় ওই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। গত ৫ মার্চ রাতে ওই মাদ্রাসায় ১৩ বছর বয়সী এক শিশু ছাত্রকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জবানি থেকে জানা যায় এর আগেও সে আরও ৩ মাদ্রাসাছাত্রকে…
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আবু হেনা মোস্তফা কামাল রিপন (৪৫) এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ অভিযোগে চেয়ারম্যান ও আ’লীগ নেতা রিপনসহ আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১) বিকেলে রায়গঞ্জ থানা আমলী আদালতে মামলাটি করেন ওই উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামের আব্দুল মান্নান। মামলার আসামিরা হলেন, একই ইউনিয়নের বাসাইল জুব্বারের ছেলে সোরহাব আলী (৩৮), মৃত আজাহার আলীর ছেলে আহমাদ (৫০), ভুইয়ট গ্রামের মৃত আসমত আলীর ছেলে জয়নাল হোসেন (৫৮) ও তার দুই ছেলে আব্দুল জব্বার (৩৫), সুমন শেখ (৩০), ইসরাফিলের ছেলে সোহাগ (২৮) ও…
নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির প্রেক্ষিতে গতকাল সারাদিন সেখানে ১৪৪ ধারা জারি ছিল। বসুরহাটের পর এবার বগুড়ার ধুনটে ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশকে ঘিরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সহিংসতার আশঙ্কা দেখা দেওয়ায় ধুনট পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার ও মুজিব মঞ্চ এবং আশপাশের ৪০০ গজ এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত। ইউএনও জানান, বুধবার মধ্যরাতে এ আদেশ জারি করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহ্বান…
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক দুটি মামলা করে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ১৫ দিন পর গতকাল বুধবার(১০ মার্চ) নিজ পদ থেকে অবশেষে সরে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন। এর পরপরই ভারপ্রাপ্ত পিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল। বিপুল পরিমাণ জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত ২৪ ফেব্রুয়ারি পিপি ওয়াজেদ আলী খোকন ও তার স্ত্রী সেলিনা ওয়াজেদ মিনুর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। মামলায় সরকারি এই আইনজীবী দম্পতির…
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে জারি করা ১৪৪ ধারার সময় হলেও নতুন করে যাতে সেখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটতে পারে, সে জন্য মোতায়েন করা হয়েছে ৩০০ পুলিশ (১০০ জন করে পর্যায়ক্রমে) এবং ১৬ জন র্যাব সদস্য। জেলা পুলিশের পাশাপাশি রাঙামাটি থেকে আনা হয়েছে ২০০ জন পুলিশ সদস্য। রয়েছেন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আজ বৃহস্পতিবার সকাল থেকে বসুরহাটের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশের বক্তব্য পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বসুরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মেয়াদ গতকাল বুধবার রাত ১২টায় শেষ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে ১৪৪…
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিমের বিরুদ্ধে এক এনজিওর নিকট ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সম্প্রতি তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি নামের একটি সংগঠন স্থানীয় পর্যায়ে মেলার আয়োজন করতে গেলে তিনি এ চাঁদা দাবি করেন। আয়োজকরা চাঁদা না দেওয়ায় মেলাও বন্ধ করে দেন তিনি। এই অভিযোগে মেলার উদ্যোক্তা অনিতা দাসগুপ্তা একটি মামলা করলে চাঁদা দাবি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার (১০ মার্চ) মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর…
খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. মহিউদ্দিনকে আসামি করে আজ মঙ্গলবার(১০ মার্চ) রামগড় থানায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধুর পিতা। এরপর থেকে ইউপি সদস্যের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ওই নারী ও তার বাবা। মহিউদ্দিন উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গৃহবধূর বাবা অভিযোগ করে বলেন, ‘পাঁচ মাস আগে পাতাছড়ার মো. ফয়েজের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় দিনের পর দিন আমার মেয়েকে ধর্ষণ করে আসছে ইউপি সদস্য ও ওয়ার্ড…
বরিশালে এক যুবককে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসকক্ষে নিয়ে বেধড়ক মারধর করে যুবকের হাতে ইয়াবা গছিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে মাদক নিয়ন্ত্রণ এক কর্মকর্তার বিরুদ্ধে। এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে আটকের পর হাতে ইয়াবা দিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার। আজ বুধবার (১০ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের বিভাগীয় প্রধান অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডুকে এ নির্দেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের স্টাফ অফিসার ও সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে…
কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান (৫৭) ও তার স্ত্রী বিলকিস রহমানের (৪৭) বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। কুষ্টিয়ায় স্কুলের সম্পত্তি আত্মসাৎ ও নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদের এই পাহাড় গড়েছেন তারা। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন(দুদক) তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে। মাত্র আট বছরে অঢেল সম্পদের মালিক হয়েছেন এই প্রধান শিক্ষক। গত সোমবার(৮ মার্চ) জ্ঞাত উৎসবহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও তার স্ত্রী বিলকিস রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা দুটি করেন দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া। মামলার…
খুলনা মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশের ওই পরিদর্শকের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগে গতকাল মঙ্গলবার(০৯ মার্চ) রাতে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেছেন তার স্ত্রী আঁখিমুনা। খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাসূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ইসলামী শরিয়াহ মোতাবেক সাড়ে তিন লাখ টাকা দেনমোহরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান পাইকের মেয়ে আঁখিমুনার সঙ্গে মোড়েলগঞ্জ উপজেলার শ্রেণিখালী গ্রামের কাদের মৃধার ছেলে নাহিদ হাসান মৃধার বিয়ে হয়। বিভিন্ন সময় পিত্রালয় থেকে সাত লাখ টাকা দেওয়া হয় নাহিদ হাসানকে।…