…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
রাজনৈতিক সহিংসতার সময় বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। এ ছাড়া থানায় তদন্তাধীন মামলাও থাকে। ফলে দেখা যায়, গ্রেপ্তার অভিযানে অনেক নিরীহ মানুষ যখন ধরা পড়েন তখন তাদের ওসব মামলায় ফাঁসানো হয়। তারপর টাকায় রফা হয়। এসব ছাড়াও পুলিশ রাস্তা থেকে নিরীহ ধরে মামলার ভয় দেখিয়ে যা আছে তাই ছিনতাই করে নেয়। তাই নিরীহ মানুষের নিকট পুলিশ মানেই এক আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনের ক্ষমতা দেখিয়ে টাকা লুটে নেওয়ার এসব অভিযোগ এখন পুরনো হয়ে গেছে। পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসীদের চেয়েও যেন বেশি অভিযোগ আসে। সাম্প্রতিক সময়ে এই হারটা যেন বেড়েই চলেছে। আইনের ক্ষমতা দেখিয়ে নিরীহ ফাঁসিয়ে টাকা লুট করে নিলেও…
পাবনার সাঁথিয়া উপজেলার এলজিইডির আওতাধীন ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণ প্রকল্পে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান আহম্মেদ এন্টারপ্রাইজ ও সাঁথিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম করে আসছে। সড়কে নিম্নমানের রড ব্যবহার , ঢালাই মিক্সিংয়ে ব্যাপক অনিয়ম, পরিমাণের তুলনায় সিমেন্ট বালু কম দেওয়া, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগসহ আরো অনেক অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের থোরাই কর্ণপাত করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানটি। এ নিয়ে স্থানীয়রা উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত প্রতিবাদ জানিয়েছেন। জাতীয় এক দৈনিক মাধ্যমে জানা যায়, আজাহার-আফসার আলী সড়কের সাঁথিয়া পৌরসভার তিনমাথা মোড় থেকে পোস্ট অফিস হয়ে ডা. আবুল হোসেনের বাড়ির মোড় পর্যন্ত প্রায় ২৫০ মিটার এলাকা দীর্ঘদিন ধরে…
কালকিনি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজকে শনিবার দুপুরে মাদারীপুরের পুলিশ সুপার ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় সবুজের সমর্থকরা সবুজের মুক্তি দাবিতে থানা ঘেরাও করে। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ১১ ঘণ্টা পর ফিরে আসেন মাদারীপুরের কালকিনি পৗরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মসিউর রহমান সবুজ। ফিরেই তিনি দাবি করেন, পুলিশ সুপারের (এসপি) গাড়িতে উঠিয়ে তাকে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নিয়ে যাওয়া হয়। আজ রোববার(০৭ ফেব্রুয়ারি) এলাকায় ফিরে তিনি এমন কথা বলেন। তিনি বলেন, ‘এসপি আমাকে তার গাড়িতে উঠিয়ে ধানমন্ডি আওয়ামী লীগের অফিসে নিয়ে যান। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল…
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান তার স্ত্রীর নামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ শুরু করেন। স্বাস্থ্য সচিবের পরিবারের দেওয়া জমিতে এই কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হচ্ছে। এ ক্লিনিক নির্মাণে সব ধরনের সহযোগিতা এমনকি দেখভাল করছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। এ ক্লিনিক নির্মাণ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে অবগত করা হয়নি কেনো এই অভিযোগে গতকাল শনিবার দুপুরে এমপির অনুগত লোকজন স্বাস্থ্য সচিবের ওপর হামলা করেন। এ সময় সচিবের বাড়িতে অবস্থানরত এসিল্যান্ড ঘটনা জানতে চাইলে তার ওপরেও হামলা করা হয় বলে অভিযোগ। স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের অভিযোগ, বর্তমান এমপি নূর মোহাম্মদের নির্দেশে তার লোকজন নির্মানাধীন একটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজে হামলা ও…
পদ্মার তীরবর্তী জমিজামা বাড়িঘর পদ্মার গর্ভে চলে যায় বলে তাকে সর্বনাশী পদ্মা বলে ডাকা হয়। কেবল পদ্মাই যে মানুষের জমিজামা বাড়িঘর গিলে খায় তা নয়, নদী ভাঙ্গন দেশের অনেক নদীতেই হয়ে থাকে। এনিয়ে স্থানীয় জনমনেও আতঙ্কে থাকে। নদী ভাঙ্গনের মাধ্যমে মানুষের জমিজামা ঘরবাড়ি গিলে ফেলার কথা প্রচলিত হলেও এবার নদীই পড়েছে সেই সংকটে। গোটা নদীকেই গিলে ফেলার পাঁয়তারা চালাচ্ছে নির্দিষ্ট কিছু গোষ্ঠী। মেঘনা নদী গিলে ফেলা নিয়ে আলোচনায় চলে এসেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দিনে দিনে ‘ভয়াল দানব’ হয়ে উঠেছে মেঘনা গ্রুপ। গ্রুপটির চোখের সামনে যা পড়ছে তা-ই গিলে খাচ্ছে। ফসলি জমি, ভিটেমাটি, খাসজমি, খাল, নদী কোনো কিছুই বাদ পড়ছে…
ফুরিয়ে আসছে দেশের গ্যাস সম্পদ। এজন্য ২০১৩ সাল থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ। সরকারিভাবে দেশে গ্যাস সংযোগ বন্ধ থাকলেও একটি সিন্ডিকেট ব্রাহ্মণবাড়িয়ার শহরের বিভিন্ন বহুতল ভবনসহ প্রত্যন্ত এলাকায় অবৈধ সংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে অবাধে। প্রতিদিনই নতুন নতুন গ্যাস সংযোগ দেয়া হচ্ছে এখানে। অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব। অভিযোগ রয়েছে- বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের স্থানীয় কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বছরের পর বছর এ অবৈধ গ্যাস সংযোগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে চক্রটি। বর্তমানে সঙ্কটের কারণে বৈধ গ্রাহকরাই নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। শিল্পসহ বাসাবাড়িতেও গ্যাসের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে অবৈধ গ্যাসের ব্যবহার। সংশ্লিষ্ট অসাধু…
আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, খুন, ভারতে অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর বিরুদ্ধে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ কোটি ৭৩ লাখ ৯ শত ৫২ টাকার অবৈধ সম্পদ সংরক্ষণের অপরাধে তার বিরুদ্ধে দাখিলকৃত একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। জানা যায়, ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এনে মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান। পরবর্তীতে মামলার তদন্তভার দেয়া হয় সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনকে। দীর্ঘ তদন্ত…
ঘুষ না দেওয়ার কারণে সাবেক অধ্যক্ষ এস.এম মনোয়ার হোসেনকে পেনশন দিচ্ছেন না সিরাজগঞ্জ সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ টি.এম সোহেল। পেনশন ফাইলের জন্য সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম সোহেলের বিরুদ্ধে ৩০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছেন সাবেক অধ্যক্ষ এস.এম মনোয়ার হোসেন। তার অভিযোগ, ঘুষ না দেওয়ায় অবসর নেওয়ার পর প্রায় ১৩ মাস পেরিয়ে গেলেও অবসরকালীন ভাতা (পেনশন) পাচ্ছেন না তিনি। রোববার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রফেসর এস.এম মনোয়ার হোসেন। এ সময় ওই কলেজের সাবেক উপাধ্যক্ষ গোলাম মোস্তফাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রফেসর মনোয়ার হোসেন বলেন, ২০১৯…
সরকারি নির্দেশনায় চিকিৎসার নিয়মে বলা আছে, নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত ব্যক্তি আসার পর তাকে প্রশিক্ষিত লোক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। কাউকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা না গেলে তাকে বিশেষ কক্ষে রাখতে হবে। ওই কক্ষের মেঝে ও দেয়ালে ফোমজাতীয় পদার্থ থাকবে, যাতে রোগী পড়ে গিয়ে এবং কোনোভাবে মাথায় আঘাত না পান। মাদক গ্রহণ করতে না পারায় রোগীর শরীরে কাঁপুনি, মলমূত্র ত্যাগ করাসহ বিভিন্ন উপসর্গ ও প্রতিক্রিয়া দেখা দিলে ওষুধ দিতে হবে। মাদকাসক্তি ছাড়াতে রোগীকে কাউন্সেলিংয়ের মধ্যে রাখতে হয়। অথচ রংপুর নগরীর ‘প্রধান মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’ এসবের থোরাই কেয়ার করেন। তারা রোগীদের চিকিৎসার নামে গোপনাঙ্গে ও চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়াসহ মলমূত্র…
নির্বাচন বা ভোট একটা সময় উৎসবের আমেজ ছড়ালেও সাম্প্রতিক বছরগুলোতে হয়ে উঠেছে দুশ্চিন্তার বিষয়। কিছু ক্ষেত্রে আতঙ্ক এবং ভয়েরও কারণ হচ্ছে ভোট। এর ব্যতিক্রম ঘটছে না চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে। ২৭ জানুয়ারি ২০২১, বুধবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের মধ্যে ভোট নিয়ে আছে শঙ্কা, ভয়। প্রার্থীদেরও আছে শঙ্কা। এই শঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর বাসায় হামলার ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম সিটির ভোটের পুনর্তারিখ নির্ধারণের পর থেকে নির্বাচনি মাঠে চষে বেড়িয়েছেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী সাত জন প্রার্থী। এবার ছয়টি…