Author: নিজস্ব প্রতিবেদক

২০১৫ সালের পহেলা এপ্রিল ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এক নির্দেশনার পর সেই দেশ থেকে বাংলাদেশে গবাদি পশু রপ্তানি বন্ধ হয়ে যায়। নিষেধাজ্ঞার বছর দুয়েক আগে প্রকাশিত একটি গবেষণা বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় কোটি গবাদি পশু আসতো, যার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এত বড় মার্কেটে হঠাৎ নিষেধাজ্ঞায় নড়েচড়ে বসে বাংলাদেশের নীতি নির্ধারকরাও৷ এর আগেই মাংসের বাজারে আগুন লেগেছিল। এরপর বাংলাদেশে গবাদি পশু, বিশেষ করে গরুর মাংসের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা জেগেছিল। তবে সে আশঙ্কা সত্যি হওয়ার পরিবর্তে বাংলাদেশ মাংসের গরু উৎপাদনে স্বনির্ভর হয়ে গেছে বলে দাবি করছে সরকার এবং খামারিরা। সরকারিভাবে গবাদিপশুতে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও…

Read More

একটা সময় ছিল, যখন এশিয়ায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শ্রীলঙ্কা ছিল রোল মডেল। তামিলদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে সৃষ্ট গৃহযুদ্ধ শ্রীলঙ্কাকে পিছিয়ে দেয় অনেক। ২৬ বছরব্যাপী এই গৃহযুদ্ধ শেষ হয় ২০০৯ সালে নির্মম সামরিক অভিযান ও যুদ্ধাপরাধের অভিযোগের মধ্য দিয়ে। এরপর ঘুরে দাঁড়াচ্ছিল দেশটি। কিন্তু সরকারের নেওয়া বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে আজ দেশটি দেউলিয়া। বেশ কিছুদিন আগে বাংলাদেশও কি শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সঙ্কটে পড়বে, এই নিয়ে প্রবল আলোচনা সমালোচনা হয়েছিল। এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তবে সম্প্রতি বেকায়দায় বাংলাদেশ। গ্যাসের সঙ্কট, বিদ্যুৎ ঘাটতির মুখে দেশটি। হচ্ছে লোডশেডিং। আমদানিতে কড়াকড়ির পাশাপাশি আলোকসজ্জায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার ইঙ্গিত দেওয়া…

Read More

দেশের কওমি মাদ্রাসা শিক্ষা আপাতত নিয়ন্ত্রণে নিচ্ছে না সরকার। তবে মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে নজরদারি অব্যাহত থাকবে।  এর আগে সিদ্ধান্ত ছিল কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম উন্নয়নে শিক্ষা আইনে সুনির্দিষ্ট প্রস্তবনা থাকবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কর্মমুখী শিক্ষাও সংযুক্ত করা হবে। পরিমার্জন আনা হবে চূড়ান্ত খসড়ায়। কিন্তু সম্প্রতি চূড়ান্ত হওয়া শিক্ষা আইনের খসড়ায় নিয়ম-কানুন আগের মতোই রাখা হয়েছে। বাড়তি কোনও নিয়ন্ত্রণ আরোপ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা রাজনৈতিক সিদ্ধান্ত। নতুন করে কিছু সংযুক্ত করা হয়নি।’ নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নিয়ন্ত্রণে রেখে…

Read More

গত জুন মাসে টাঙ্গাইলের সখীপুরের গজারিয়া ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নানা অভিযোগ পাওয়া গেছে। ইভিএমে ধীরগতির ভোটের কারণে ভোটাররা ভোগান্তিতে পড়েছেন। আঙুলের ছাপ না মেলায় বিপাকে পড়তে হয়েছে অনেককে। নির্বাচনকে ঘিরে সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ইভিএম। ইতিমধ্যে ৩৫ টি রাজনৈতিক দল ইভিএম পদ্ধতির বিরোধিতা করেছে। তবে সন্দেহ, সংশয়, অবিশ্বাস, আস্থাহীনতা এবং বিতর্ক থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ইভিএমে ভোট গ্রহণ চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) আগামী নির্বাচন করার বিষয়ে আওয়ামী লীগের…

Read More

জোট গড়ে, জোট ভাঙে এবং নির্বাচন এগিয়ে এলে জোট গঠন নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়। চিত্রটা মোটামুটি এমনই বাংলাদেশে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ছোট ছোট দলের সাথে বৈঠক করছে, কথা বলছে। বিএনপি যে রাজনীতি করে, তার সাথে আদর্শিক মিল আছে জামায়াতে ইসলামির এবং সেই সম্পর্ক কিছুটা আড়ালে রাখলেও জামায়াত-বিএনপির ২০ দলীয় জোট অসক্রিয় থাকলেও ভেঙে যায়নি। সম্প্রতি জামায়াতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। মূলত দলটির আমীর ডা. শফিকুর রহমানের দেয়া একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় এবং রাজনৈতিক অঙ্গনে কৌতুহলের সৃষ্টি হয়। পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি যেখানে সরকারের অনিয়ম ও ব্যাপক দুর্নীতির বিষয়টি তুলে ধরে সমালোচনা করছে, সেখানে…

Read More

ডিজিটাল আইন তো আছেই, এবার যুক্ত হচ্ছে নিত্য নতুন জরিমানা। আজ সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকে প্রেস কাউন্সিল আইন (সংশোধন) ২০২২- এর খসড়ার অনুমোদন দিয়েছে সরকার। এতে ‘হলুদ সাংবাদিকতা’য় জড়িত গণমাধ্যম আউটলেটকে জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে প্রেস কাউন্সিলকে। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘অপসাংবাদিকতার জন্য খসড়া এ আইনে জরিমানার বিধান রাখা হয়েছে। আগে প্রেস কাউন্সিল শুধু তিরস্কার করতে পারত।’ সকল প্রিন্ট ও ডিজিটাল সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আইনটি প্রযোজ্য হবে বলে এসময় উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি সাংবাদিকেরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে আরও একটি আইন…

Read More

অনেক অভিজ্ঞতাসম্পন্ন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনের পর অনেকেই মনে করেছিলেন যে নতুন কমিশন এমন কিছু সাহসী উদ্যোগ নেবে, যাতে কমিশন ও আমাদের নির্বাচনী ব্যবস্থার ওপর বিরাজমান আস্থার সংকট কাটবে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে জনমনে আশাবাদ সৃষ্টি হবে। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কিছু বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কমিশন সে আশাবাদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু দুর্ভাগ্যবশত আউয়াল কমিশন যেন পুরোনো পথেই হাঁটছে। গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিশন যে কটি দৃশ্যমান কাজ করেছে, তার প্রায় সব কটিই ছিল গতানুগতিক, ছকবাঁধা। কমিশনের প্রথম উদ্যোগ ছিল কয়েকটি সংলাপের আয়োজন করা। সমাজের…

Read More

ভারতে আটক হওয়ার পর প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) নাম নতুন করে আলোচনায় চলে এসেছে। একই সঙ্গে জোরেশোরে প্রশ্ন উঠেছে, জালিয়াতি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের হোতা পি কে হালদারের পেছনে কারা। বলা হচ্ছে, পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনা হলে তার পেছনের রাঘববোয়ালদের সন্ধান মিলবে। ২০১৯ সাল থেকে পি কে হালদারের অর্থ কেলেঙ্কারি অনুসন্ধানের দায়িত্বে থাকা এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘শুরুতেই এই তদন্ত থামানোর জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এস কে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলম।’ অন্যদিকে পি কে হালদার-সংশ্লিষ্ট তদন্তে আটক…

Read More

ট্রাম্প যুগের অবসান ঘটিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হলে গদিতে বেশ নড়েচড়ে বসেছিল বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন সরকার দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের অর্থনৈতিক নির্ভরশীলতা লুকোতে চীন, ভারত আর আফগানিস্তানের আগুনের তলে বসে নিজের গা গরম করছিল গণমাধ্যমে। পোশাক খাতে আমেরিকার বাজারে শক্ত অবস্থানকে সামনে রেখে দেশটির সাথে সম্পর্কের উন্নয়নের দাবি জানিয়ে আসছিল আওয়ামীলীগ সরকার। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে ডাক না পাওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‍্যাবের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা, এরপর সাবেক সেনাপ্রধানকে দেশটিতে অবাঞ্চিত ঘোষণা বিশ্বে আওয়ামীলীগের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের অধঃপতন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র…

Read More

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদ্রাসা’য় ট্রেনিং সেন্টার করতে চেয়েছিল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ‘আরসা’। একইসঙ্গে ওই গ্রুপটিতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের যোগ দেওয়ারও চাপ ছিল সন্ত্রাসীদের। সূত্র মতে, প্রতিনিয়ত প্রাণনাশের হুমকিতে আতংকে ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এমনটি অভিযোগ করছেন সন্ত্রাসীদের হাতে নিহতের স্বজন ও সাধারণ রোহিঙ্গারা। রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সূত্র জানায়, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার পর ক্যাম্প জুড়ে বিরাজ করছে অস্থিরতা। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রাত হলেই ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয়। এতে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতংক দেখা দিয়েছে। সূত্র মতে, রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন না থাকায় সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যায় বলে…

Read More