…
এডিটর পিক
একটি সংবাদ সম্মেলন। সামনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। হাতে মাইক্রোফোন। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, আর সরকারের…
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- শিক্ষার্থী নির্যাতন ঠেকাতে মাদ্রাসায় কঠোর বিধিনিষেধ
- তিস্তা শুধু নদী নয়, ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন পরীক্ষা
- বিদেশে নাশকতার ছক, ঢাকায় বাস্তবায়ন
- ৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ
- প্রতিবছর ৮ হাজারের বেশি প্রাণহানি: নিরাপদে বাঁচার অধিকার কোথায়?
- তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই: বদলে যাচ্ছে সাইবার হামলার ভবিষ্যৎ
- প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, এরপরই প্রেস কার্ড বাতিল: সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
- আমাদের একজন নাসীরুদ্দীন পাটওয়ারী আছেন
Author: নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে একেবারে শেষ মুহূর্তে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী দল থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে শেষ মুহুর্তে ছিটকে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলা হলেও, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর এই বাদ পড়ার কারণ, সম্প্রতি সময়ে তার বিভিন্ন মন্তব্যে আওয়ামী লীগের বিব্রত হওয়ার বিষয়টি। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সকাল ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাকী সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গমের দাম কমে যাওয়ার পর এখন ধারাবাহিকভাবেই কমছে। যুদ্ধ শুরুর পর গত মে মাসে যেখানে প্রতি টন গম ৫০০ ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল। আড়াই মাসের ব্যবধানে এখন প্রতি টন গম বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২৫ ডলারে। তবে দুই মাস ধরে বিশ্ববাজারে গমের দাম কমলেও এর প্রভাব নেই ভোগ্যপণ্যের অন্যতম বাজার খাতুনগঞ্জে। দাম কমার বিপরীতে উল্টো এখন খাতুনগঞ্জে গমের দাম বাড়ছে। গত মাসের তুলনায় প্রতি মণে ১০০ থেকে ১৫০ টাকা দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জুনে যেখানে প্রতি মণ ভারতীয় গম বিক্রি হয়েছিল ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪৫০ টাকায়। এখন ওই গম প্রতি মণ…
চট্টগ্রাম শহরের ৪৬৬ কিলোমিটার সড়কে এলইডি লাইট স্থাপন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশার জট বাঁধতে শুরু করেছে। ইন্ডিয়ান এলওসি ( লাইন অব ক্রেডিট) ফান্ডের আওতায় ২৬১ কোটি টাকার প্রকল্পটি একনেকে (জাতীয় নির্বাহী কমিটি) অনুমোদন পাবার প্রায় তিন বছর গত হয়েছে। শুরু থেকে প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রকল্পের ডিপিপি পরিবর্তন করে ফিলিপসসহ দুইটি ব্রান্ডকে বাদ দেয়া , চারটি প্যাকেজকে এক প্যাকেজে যুক্ত করে দরপত্র আহবান, পিপিআর( পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা) লঙ্ঘনের মতো অসঙ্গতি, এলটিএম দরপত্রের শর্তে পরিবর্তন, অভিজ্ঞতা সনদে (FAC) অনিয়মের কারণে প্রকল্পটি বাস্তবায়নে অনিশ্চয়তার সৃস্টি হয়। এমনসব অসঙ্গতি আর অনিয়মের কারণে প্রকল্প পরিচালককে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম। পিপিআর…
রাজনীতিবিদদের কাছে দেশের মানুষ কত অসহায়? তারা নিজেদের স্বার্থে যেসব সিদ্ধান্ত নেবেন, আমাদের তা মেনে নিতে বাধ্য করা হচ্ছে। এটা কি কোনো সভ্য দেশে আছে? তারা পোস্টার ছাপাবেন আর লিখবেন ‘প্রচারে: দেশের জনগণ’। অথচ এ দেশের অধিকাংশ মানুষ সচেতন নয় বলে তাদের ব্যবহার করেন আমাদের দেশের রাজনীতিবিদেরা। সমাজের অসচেতন ও অশিক্ষিত লোকজনকে নিয়ে মিটিং-মিছিল, ভাঙচুর ও বাস-ট্রাকে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা সহজ বলে এই পথ বেছে নিয়েছে রাজনীতিবিদেরা। আমাদের দেশের লোকজন রাজনীতিবিদদের কাছে জিম্মি। আমাদের অধিকার ক্ষমতার কাছে অসহায়। পুলিশ কি কোনো অপরাধীকে ধরে বা রিমান্ডে নিয়ে মারতে পারে? মেয়েরা কি বাবার বাড়ির সম্পদের আইন স্বীকৃত অংশটুকু ঝামেলা ছাড়াই…
কপি, কাট, আর পেস্ট একজনেরটা থেকে করলে সেটা চুরি আর কয়েক জনেরটা মিলিয়ে করলে সেটা গবেষণা। চুরি এখানে শিল্প। আর শিল্পী এখানে বাংলাদেশের বিভিন্ন পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এক্ষেত্রে তারা অনেকটাই যেন অপ্রতিরোধ্য। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অন্যের গবেষণাকর্ম পুরোটাই মেরে দেওয়ার জন্য বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ‘সাউথইস্ট ইউনিভার্সিটি’র ফার্মাসি বিভাগের শিক্ষক মো. শাহাব উদ্দিন রেট্রাকশনওয়াচ.কম এর সংবাদ শিরোনাম হয়েছেন। রেট্রাকশনওয়াচ.কম একটি ব্লগ যা বৈজ্ঞানিক কাগজপত্র এবং সংশ্লিষ্ট বিষয়ে পর্যবেক্ষণ করে প্রতিবেদন করে। ব্লগটি আগস্ট ২০১০ সালে চালু করা হয়েছিল এবং এটি বিজ্ঞান লেখক ইভান ওরানস্কি (সাবেক ভাইস প্রেসিডেন্ট, এডিটোরিয়াল মেডস্কেপ) এবং অ্যাডাম মার্কাস (গ্যাস্ট্রোএন্টারোলজি এবং এন্ডোস্কোপি নিউজের সম্পাদক) দ্বারা সম্পাদিত।…
নারী নির্যাতনে শীর্ষে থাকা বাংলাদেশে প্রায় প্রতিদিন খবরের কাগজে নারী নির্যাতনের চিত্র উঠে আসছে। এর বাইরেও নির্যাতনের অসংখ্য ঘটনা ঘটছে। নারীরা শিকার হচ্ছে খুন, ধর্ষণ কিংবা ভয়াবহ নির্যাতনের। এসব ঘটনায় জড়িতদের শাস্তির দৃষ্টান্ত খুব বেশি পরিলক্ষিত হয় না। অনেক সময় ভোক্তভোগী আইনের আশ্রয় নিলেও অপরাধী ফাঁকফোকরে ছাড়া পেয়ে যায়। করোনা মহামারিতে মানুষ যখন বেঁচে থাকার সংগ্রাম করছে, তখনও নারীর প্রতি সহিংসতা বন্ধ নেই বরং বেড়েছে। বাংলাদেশে নারীদের যারা হত্যাকাণ্ডের শিকার হন তাদের অধিকাংশেরই ঘাতক তাদের স্বামী। এমকি নিজেদের বাবা-মার বাড়িতেও হত্যার শিকার হন তারা। আর শ্বশুর বাড়ি তো আছেই। স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা প্রায়ই ঘটছে। এরমধ্যে কোনোটি বেশ আলোচনায়…
কিছুদিন আগে মাহফুজ আনাম লিখেছিলেন, ‘পত্রিকার স্বাধীনতা এখন প্রশংসার স্বাধীনতায় পরিণত হয়েছে।’ যতক্ষণ পর্যন্ত এই প্রশংসা চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত পত্রিকা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিরাপদ থাকে। সমালোচনা ও বিকল্প মতবাদের প্রতি অসহিষ্ণুতা এতটাই ভয়াবহ পর্যায়ে গেছে যে, গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য, মত প্রকাশের স্বাধীনতা আজকের বাংলাদেশে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি বিষয়ে পরিণত হয়েছে। সংবাদমাধ্যমকে দুর্বল করার পাশাপাশি সংসদেও জনজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনায় স্থান পায় না। একটি কার্যকর গণতন্ত্রের জন্য অপরিহার্য হওয়া সত্ত্বেও সংসদে দেশের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো বিতর্ক হয় না বললেই চলে। সারা বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনজনিত হুমকির মুখোমুখি, বাংলাদেশ যার একেবারে অগ্রভাবে রয়েছে। কিন্তু আমাদের সংসদে এ বিষয়ে…
১৯৬৯ সালে ‘আমেরিকান ফেব্রিকস’ নামক ম্যাগাজিনের একজন রিপোর্টার লিখেছিলেন, “পৃথিবীর আদি ফেব্রিক বা কাপড়সমূহের মধ্যে ডেনিম অন্যতম হলেও এর যৌবন চিরন্তন।” সতেরো শতকের ডেনিম উত্তর আধুনিককালেও ভরা যৌবনা। দ্রুত পরিবর্তনশীল ফ্যাশন দুনিয়ায় ডেনিমের আবেদন এতটুকু খোয়া যায়নি। বরং হাল আমলে বিভিন্ন নকশায় তা নতুন রূপ পেয়েছে। বিশ্বের সব অঞ্চল, আবহাওয়া, বয়স, শ্রেণি-পেশার মানুষের কাছে এ পোশাক এখনও তুমুল জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সমস্ত বৈচিত্র্যময় পোশাকের মধ্যে ডেনিম সর্বাধিক সম্ভাব্য আইটেম হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের ডেনিমের খ্যাতি এখন পৃথিবী জুড়ে, প্রধানত ইউরোপীয়ান দেশগুলোতে। ডেনিম এক প্রকার ফেব্রিক যা ১০০% কটন টুইল বা স্টেচ টুইল দ্বারা তৈরি। এখনকার অধিকাংশ মানুষের কাছেই ডেনিমের…
ঋণের নামে জালিয়াতি করে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর ঋণের নামে জালিয়াতি করে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম, বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক (দুর্নীতি দমন কমিশন)। দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়…
কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সরকারের মন্ত্রীদের কথিত কটূক্তির অভিযোগে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পেকুয়া থানায় মামলাটি করেন। মামলায় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, মগনামা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালি ও মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল কবির।…