…
এডিটর পিক
বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। পুলিশের…
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
- ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
- গণ-অভ্যুত্থানের পর পুলিশের অস্ত্রভান্ডারে নতুন সংযোজন, বাড়ছে মানবাধিকার উদ্বেগ
- মেয়াদোত্তীর্ণ রাজনীতিতে বিপন্ন বাংলাদেশ
- দখল, চাঁদাবাজি ও খুনের আতঙ্কে জনজীবন
- একসঙ্গে তিন তালাক: ইসলামে কী বলা হয়েছে, আর বাংলাদেশে আইনের অবস্থান কী?
- ‘কেউ মামলা করেনি’—অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?
- দেশজুড়ে সন্ত্রাসীরা কেন এতটা বেপরোয়া?
Author: বিশেষ প্রতিবেদক
পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে৷ কিন্তু এই সেতুর দিয়ে যশোর থেকে পায়রা বন্দর পর্যন্ত ৪০ কোটি টাকার রেল লিংক প্রকল্প বোঝা হয়ে দাঁড়াবে, যার ২১ হাজার কোটি ঋণ চীনের-এমনটাই মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম। বর্তমান পরিস্থিতিতে স্বল্প প্রয়োজনীয় প্রকল্প নেয়া থেকে সরকারকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অনেক অর্থনীতিবিদই। আবার অনেকে মনে করেন, দেশের অর্থনীতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি আসেনি৷ পাশাপাশি আমদানি বেড়ে যাওয়ায় তৈরি হওয়া বাণিজ্যিক ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন অধ্যাপক মুইনুল ইসলাম৷ তিনি মনে করেন গত আট মাসে যেভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে সেটি অব্যাহত থাকলে তা বিপদজনক স্তরে যেতে বেশিদিন লাগবে…
সারা বিশ্বে জনপ্রিয়তার বিচারে শেখ মুজিবুর রহমানের চেয়ে অনেকগুণ এগিয়ে আছেন ইউনূস। এটাও কি তার শেখ হাসিনার রোষে পড়ার অন্যতম কারণ নয়? কানাডা প্রবাসী এক বাংলাদেশী একবার বলছিলেন, ৯০ ভাগ কানাডিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামও জানেন না, কিন্তু ড. ইউনূসের নাম তারা জানেন। ২০০৬ সালে নোবেল জয়ের পর থেকেই শেখ হাসিনা কেন যেন রুষ্ট হয়ে পড়েন ড. ইউনূসের ওপর। কথামালায় তার আঁচ পাওয়া যাচ্ছিল, তবে অতোটা নয়। ওয়ান-ইলেভেনের পর ক্ষমতায় এসে হাসিনার মুখের ভাষা একটু একটু করে বিষ ছড়াতে থাকে। ওয়ান-ইলেভেনের সময় ইউনূস একটি দল গঠনের চেষ্টা করেছিলেন, সেটা হয়তো একটি কারণ, তবে মূল কারণ নয়। নরওয়ে টেলিভিশনে গ্রামীণ ব্যাংকের তহবিল…
আরেকটা শ্রীলঙ্কা হওয়ার পথে কি বাংলাদেশ? এই প্রশ্ন এখন টক অব দ্য কান্ট্রি। যদিও আওয়ামীলীগ পন্থিরা তা মানতে নারাজ। বরং যারা এমন প্রশ্ন তুলছে, তাদের কোনপ্রকার চিন্তাভাবনা বাদেই দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বা বিএনপি ঘরানায় ফেলে দেওয়া হচ্ছে। তবে এই প্রশ্নের পালে নিত্য নতুন হাওয়া লেগেই আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার মান পড়ে যাওয়া, শেয়ারবাজারে অস্থিরতা, মুদ্রাস্ফীতি, ভোজ্য ও জ্বালানি তেল নিয়ে জনগণের নাভিশ্বাস, ঋণ পরিশোধে ইয়োলো জোন – এমন অসংখ্য পরিস্থিতি আমাদের ঠেলে দিচ্ছে একটাই প্রশ্নের দিকে। আর সেটা হলো-আরেকটা শ্রীলঙ্কা হওয়ার পথে কি বাংলাদেশ? এরই মধ্যে এবার বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে গড়ে প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে জ্বালানি…
২০২১ এবং ২০২২ সালে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জাতীয় ও আন্তর্জাতিক আইনসমূহ, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ রেখেই তিনটি নতুন আইন, প্রবিধান ও নীতিমালা প্রস্তাব করেছে৷ প্রস্তাবিত এই আইন, প্রবিধান ও নীতিমালা তিনটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন, ২০২২; বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তুতকৃত প্রস্তাবিত ‘রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফরমস’ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘ওভার দ্য টপ’ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান ও পরিচালনা নীতিমালা, ২০২১৷ ১৮ জানুয়ারি ২০২১, আইনজীবী মো. তানভীর আহমেদ কর্তৃক হাইকোর্ট বিভাগে আবেদনের প্রেক্ষিতে, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট…
পৃথিবীজুড়ে নতুন নতুন সংক্রামক রোগের প্রাদুর্ভাব হচ্ছে। এর মধ্যে যেমন রয়েছে নতুন আবির্ভাব হওয়া রোগজীবাণু ও ভাইরাস, তেমনি রয়েছে নতুন বৈশিষ্ট্য নিয়ে পুরোনো রোগের ফিরে আসা। যেমন কোনো একটি রোগ হয়তো আগে বেশি বয়স্ক ব্যক্তিদের হতো, সেটা এখন তরুণ-যুবকদের মধ্যেও দেখা যাচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে দেখা যেতে পারে, প্রচলিত চিকিৎসার বিরুদ্ধে রোগটির প্রতিরোধক্ষমতা সৃষ্টি হয়েছে, রোগীর সংখ্যা ও রোগের বিস্তার আগের চেয়ে বেড়েছে অত্যন্ত দ্রুত। মহামারি করোনা নিয়ে আতঙ্ক কমছে ধীরে ধীরে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও দিনদিন কমছে। করোনা নিয়ে আতঙ্ক কমলেও বাড়ছে মানুষের জীবন ও জীবিকা নিয়ে। এরইমধ্যে দেশজুড়ে পুরনো মহামারিগুলো নতুন করে আভির্ভূত হয়েছে। দেশের বিভিন্ন স্থানেই ডায়রিয়ার প্রকোপ…
সাধারণত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বা নির্যাতন পরিচালিত হয় না। বাংলাদেশে যেটি হয় তা হচ্ছে ‘সংখ্যালঘু রাজনীতি’। ইংরেজিতে বলা যায়, ‘দ্য মাইনোরিটি কার্ড’। নানাকারণে সংখ্যালঘুরা এই রাজনীতির শিকার হচ্ছে কয়েক দশক ধরে। কয়েক দশক ধরে একের পর এক সাম্প্রদায়িক হামলা, নির্যাতন ঘটলেও তার বিচার হয় না। মূল অপরাধী বা ইন্ধনদাতার পরিচয় প্রকাশ বা তাদেরকে বিচারের সম্মুখীন না করার ফলে বেড়ে চলেছে নির্যাতন। এর পেছনে রাজনৈতিক দলগুলোর দায় স্বীকার না করা ও ক্ষেত্রবিশেষ প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে বলেও দাবি করে আসছে মানবাধিকার সংগঠনের নেতারা। দেশে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনায় সামাজিক স্তরে…
২০২৩ সালে হতে যাওয়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে গুম, ক্রসফায়ারের মতো ঘটনা ভয়াবহভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকতে জঙ্গি ইস্যু প্রচার করে পশ্চিমাদের সহায়তা পাওয়ার চেষ্টা করবে। সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক সেলিম মোল্লা (৫১) নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরণের মামলা করলেও ২৪ দিন পরও পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় ওই ব্যবসায়ীর পরিবার শঙ্কা ও আতঙ্কে দিনাতিপাত করছে। এদিকে ডিবি ওই…
দেশের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের খবরে শিউরে উঠছে সারা দেশ। যদিও মাদ্রাসাগুলোতে ক্রমবর্ধমান এই ধর্ষণ নিয়ে মাথাব্যথা নেই সরকারের। দেশের মানবাধিকার সংগঠনগুলোও সরব নয়। নেই বার্ষিক কোন প্রতিবেদন। তাই এই সব নির্যাতনের প্রকৃত চিত্র থেকে যাচ্ছে অজানা। অধিকাংশ ক্ষেত্রে শারীরিক ও যৌন নির্যাতনের পর শিক্ষার্থীরা লজ্জা, ভয়, নানান কিছুর কারণে তা প্রকাশ করে না। ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে সবথেকে কম কথা বলা হয়। এর কারণ হয়তো সেক্স, অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগী এবং ধর্মের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মানুষের অন্ধবিশ্বাস। মাদ্রাসা শিক্ষক কর্তৃক একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা মাদ্রাসা বিষয়ে দেশবাসীর নিকট এক নেতিবাচক মনোভাব…
হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। ঢাকার আশপাশের জেলাতেও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়া রোগী কমার কোনো আভাস নেই। সারাদেশে এ বছর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় তিন লাখেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় মহাখালীতে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ভর্তি হন ৯,২৩৩ জন রোগী। শুক্রবার বিকাল পর্যন্ত একদিনে ৯৯৭ জন নতুন রোগী ভর্তি হন এই হাসপাতালে। আইসিডিডিআর,বি-এর গণসংযোগ বিভাগ জানায়, সারা বছরই ডায়রিয়া হয়। তবে এ বছরের মার্চ মাস থেকে এর প্রকোপ বেড়ে গেছে। মার্চ থেকে এ পর্যন্ত আইসিডিডিআর,বিতে ৪৩ হাজারেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি…
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে ব্যক্তির ওপর স্বাস্থ্য ব্যয়ের চাপ কমাতে হবে। কিন্তু ব্যক্তির চিকিৎসা ব্যয়ের চাপ না কমে বরং দিন দিন বাড়ছে। আর এতে চরম দারিদ্রের দিকে চলে গেছে দেশের লাখ লাখ মানুষ। বাংলাদেশে ব্যক্তির চিকিৎসা ব্যয়ের চাপ না কমে বরং দিন দিন বাড়ছে। আর সরকারের ব্যয় কমছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ, পথ্য সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেসরকারি হাসপাতালে চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে সেবা নিতে পারছে না সাধারণ মানুষ। দেশে টেকসই অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং দরিদ্র বিমোচনের জন্য সুস্বাস্থ্য অপরিহার্য বলে জানিয়েছেন ‘ডক্টরস প্ল্যাটফরম ফর পিপলস হেলথ’র সদস্য সচিব ডা. গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘প্রতিবছর…