…
এডিটর পিক
বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। পুলিশের…
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
- গণ-অভ্যুত্থানের পর পুলিশের অস্ত্রভান্ডারে নতুন সংযোজন, বাড়ছে মানবাধিকার উদ্বেগ
- মেয়াদোত্তীর্ণ রাজনীতিতে বিপন্ন বাংলাদেশ
- দখল, চাঁদাবাজি ও খুনের আতঙ্কে জনজীবন
- একসঙ্গে তিন তালাক: ইসলামে কী বলা হয়েছে, আর বাংলাদেশে আইনের অবস্থান কী?
- ‘কেউ মামলা করেনি’—অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?
- দেশজুড়ে সন্ত্রাসীরা কেন এতটা বেপরোয়া?
- ইরান যেভাবে আধুনিক যুদ্ধের ধরন বদলে দিল
Author: বিশেষ প্রতিবেদক
দেশের জাতীয় মহাসড়কগুলোতে মোটরসাইকেল চলাচল বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাবনা এসেছে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনাও চলছে। কেউ বলছেন, মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার মূল কারণ দুই চাকার এই মোটরসাইকেল। এটিকে মহাসড়কে চলতে দেওয়া উচিত নয়। যদিও মোটরসাইকেল রাইডাররা বলছেন, সড়কে তাদের জন্য পৃথক লেনের দাবি বহুদিনের। সেটা না করে বন্ধ করে দিলে তা হবে ‘হাতের সমস্যায় হাত কেটে ফেলা’র মতো সিদ্ধান্ত। মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে আন্তজেলা ও মহাসড়কে মোটরসাইকেল চলাচল স্থানীয়ভাবে বন্ধ রাখার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে পরিবহন বিষয়ক টাস্কফোর্স। সচিবালয়ে সড়ক পরিবহন খাতে ‘শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন’ সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে…
আগামী জাতীয় নির্বাচন নিয়ে চলমান সংলাপের প্রথম দিন গত রোববার রাজনৈতিক দলগুলোকে যে কোনো মূল্যে ভোটের মাঠে থাকার তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি একটি উদাহরণও টানেন। বলেন, ভোটের মাঠে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানো উচিত। গণমাধ্যমে তার এই বক্তব্য শিরোনাম হয়ে আসার পর সেদিন বিকেলেই অন্য একটি দলের সঙ্গে সংলাপের সময় নিজের বক্তব্য সংশোধন করেন সিইসি। তখন তিনি বলেন, ‘আপনারা তলোয়ার রাইফেল নিয়ে যুদ্ধ করবেন না, টেবিল বসে যুক্তি দিয়ে কথা বলেন।’ পরদিন সকালে আরও একটি দলের সঙ্গে সংলাপে সিইসি বলেন, তিনি তলোয়ারের কথা…
দারুণ এক প্যারডক্সে বাংলাদেশ। বাংলাদেশে বৈদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়াকে অর্থনৈতিক সক্ষমতার দিক দিয়ে বিবেচনা করলে এখনই সতর্ক পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, রিজার্ভ কমে যাওয়া মানে হচ্ছে অর্থনেতিক সক্ষমতা কমে যাওয়া। আর তারা পরিস্থিতি সামলাতে কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নেয়ার পরামর্শ দিয়েছেন আইএমএফ থেকে। আবার বিশ্বের আরও কয়েকটি দেশে শ্রীলঙ্কার মতো সংকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিভা গত শনিবার বলেছেন, যেসব দেশের ঋণের মাত্রা উচ্চ এবং নীতিমালার পরিসর সীমিত, তারা অতিরিক্ত চাপের মুখে পড়বে। তাদের জন্য শ্রীলঙ্কার পরিস্থিতি একটি সতর্কসংকেত। আইএমএফ প্রধানের বক্তব্যের সূত্র ধরে বিবিসির এক…
“সরাফত খুবই ক্ষমতাশালী। তিনি নাম্বার ওয়ান, অর্থ্যাৎ প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ। তার সাথে সরাসরি যোগাযোগ আছে।”- চৌধুরী নাফিজ সরাফাতের ক্ষমতা বুঝতে তার ঘনিষ্ঠ একজন পর্যবেক্ষকের এই কথাটাই যথেষ্ট। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রাক্বালে অর্থমন্ত্রীর ওপর প্রভাব খাটিয়ে তার কাছ থেকে রেইস অ্যাসেট ম্যনেজমেন্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও “ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড” পরিচালনা অব্যাহত রাখার অনুমতি আদায় করে নেয়। এই সিদ্ধান্তের কারণে সরাফতের কোম্পানির বিশাল লাভ হয়েছে। কেননা, তহবিলের মেয়াদ শেষ হয়ে এলে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেবার ক্ষেত্রে কোম্পানিটির সমস্যায় পড়ার শঙ্কা ছিল। কিন্তু এখন সেই ঝুঁকি থেকে রক্ষা পাওয়া ছাড়াও, উল্টো অব্যাহত কমিশন প্রাপ্তি নিশ্চিত হয়েছে।…
২০১০ সালে বিদ্যুৎ উৎপাদনে যেখানে বিদেশ থেকে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা ছিল ১০ শতাংশের কম, ২০৩০ সালে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা বেড়ে হবে ৭০ শতাংশ। তবে বিশেষজ্ঞদের মতে এটা ৯০ শতাংশও হতে পারে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালে যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, তার জন্য জ্বালানি (মূলত বিদেশি কয়লা, বিদেশি তেল, বিদেশি এলএনজি ও গ্যাস) খরচ বেড়ে দাঁড়াবে বর্তমান অর্থমূল্যে প্রতিবছর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ কোটি ডলার। বর্তমান সরকারের সময়ে দেশের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে পাঁচগুণ। ২০০৯ সালে সরকার ক্ষমতা গ্রহণকালে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল ৪,৯৪২ মেগাওয়াট। আর বিদ্যুৎসুবিধাভুক্ত মানুষ ছিল ৪৭%। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা…
উন্নয়ন, আশীর্বাদ না অভিশাপ! এই দ্বিধা কাটাতে কিছুটা অতীতে যাওয়া যাক। যাওয়া যাক ব্রিটিশ আমলে। আমাদের নদীগুলো উত্তর-দক্ষিণে প্রবাহিত। সেসবকে হাজারো জায়গায় কাটাকুটি করে গেছে পূর্ব-পশ্চিমগামী রেললাইন। ফলে, বন্যার পানি বয়ে যাওয়ার প্লাবনভূমিতে উঁচু রেলবাঁধ পড়েছে। এভাবে নদীশাসনের নামে নদীর গতি নষ্ট করে সৌভাগ্যের জননীকে পরিণত করা হয় দুর্যোগের ডাকিনীতে। ব্রিটিশ নদীপ্রকৌশলী স্যার উইলিয়াম উইলকক্স ১৯২৮ সালে দেওয়া এক বক্তৃতায় অভিযোগ করেন, ‘ইংরেজ আমলের গোড়াতেই সনাতন খালব্যবস্থাগুলোকে কাজে লাগানো ও সংস্কার তো করাই হয়নি, বরং রেলপথের জন্য তৈরি বাঁধের মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়েছে।’ ব্রিটিশ ইতিহাসবিদ জি থমসনও হিন্দু ও মুসলিম যুগের নদীব্যবস্থাপনা ধ্বংসকেই বাংলার কৃষি ও জলদেহকে বিপর্যস্ত করার…
দেশে কয়েকদিন পরপরেই শোনা যায় কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনা। ধর্মীয় অনুভূতির বিষয়টি সম্পূর্ণভাবে আপেক্ষিক। এরপরেও যদি কেউ মনে করে যে কোন ঘটনা তার ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে; তাহলে দেশের আইন আদালত সব আছে, তিনি আইনের দারস্থ হতে পারেন। কিন্তু গত কয়েকটি দশকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে বিভিন্ন সময়ে কথিত অভিযুক্ত ব্যক্তিকে নির্মমভাবে আক্রমণসহ তার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়েছে। বিষয়টিতে দেশের মানুষের বাকস্বাধীনতা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাকস্বাধীনতা দিনেদিনে হুমকির মুখে পড়ে যাচ্ছে। ধর্ম অবমাননার অভিযোগে গত জুনে দেশের বিভিন্ন জায়গায় পাঁচ মামলায় গ্রেপ্তার হয়েছেন ৫ জন। এর বাইরে এই ইস্যুকে কেন্দ্র করে…
বর্ষাকাল এলেই পাহাড়ধসের দুর্ঘটনায় ঘরবাড়ি হারানো এবং মৃত্যু দুটিই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কোনো দুর্ঘটনা যখন স্বাভাবিক হয়ে যায় তখন এর পেছনে দীর্ঘ অনিয়ম দায়ী। পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেশি হলে নিয়মমাফিক তৈরী হয় তদন্ত কমিটি। এসব কমিটি নানা সুপারিশও করে। তবে বাস্তবতা হচ্ছে সেসব সুপারিশের বেশির ভাগই কাগজে থাকে, বাস্তবায়ন হয় না। এমনকি ঝুঁকিপূর্ণ পাহাড়ের নামের তালিকার কাজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে দিন দিন অবৈধ ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছে। পাহাড় কেটে গড়ে তোলা এসব বসতিতে মূলত ছিন্নমূল ও নিম্ন আয়ের লোকজনের বসবাস। তবে এই পাহাড় দখলের নেপথ্যে রয়েছেন অনেক রাজনীতিক। অভিযোগ রয়েছে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে পাহাড়ের পাদদেশে অবৈধভাবে…
সাভারের আশুলিয়ায় এক ছাত্র তার শিক্ষককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করে৷ আহত শিক্ষক দুদিন পর গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা মারা যান৷ কিংবা ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইল সদর উপজেলার এক কলেজ ১৮ জুন শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় পুলিশের সামনেই জুতার মালা পরান মির্জাপুর ইউনাইটেড কলেজের ছাত্র ও স্থানীয় কিছু ব্যক্তি৷ এমন অসংখ্য ঘটনা ঘটছে আমাদের চারপাশে। গত কয়েকবছরে শিক্ষক নির্যাতনের যে ঘৃন্য চিত্র উঠে এসেছে এবং বর্বরতার সকল সীমানা যেভাবে অতিক্রম করা হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে এ পেশার মর্যাদা নিতান্তই মুখেমুখে এবং এ নিয়ে নতুন করে ভাবার সময়ও হয়েছে। আমরা…
স্মরণকালের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সিলেট বিভাগে ২২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। পরিচালক হিমাংশু লাল রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘এ পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে তিনজন ও সুনামগঞ্জে পাঁচজন।’ মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মরদেহ ভেসে উঠেছে। তাৎক্ষণিক এ দুই মরদেহের তথ্য তার কাছে নেই। তবে এ তথ্য যোগ হবে বলে জানিয়েছেন তিনি। সে অনুযায়ী, বন্যায় সিলেট বিভাগে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে রয়টার্সের বরাত দিয়ে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ার পর…