Author: বিশেষ প্রতিবেদক

করোনা মহামারি চলাকালে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে খাবারের দাম। মৌলিক খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধির ফলে পৃথিবীব্যাপী খাদ্য সুরক্ষার ওপর চাপ বেড়েছে। বিশ্বে খাদ্যের দাম ২০২১ সালে গড়ে ২৮ শতাংশ বেড়েছে। লাফিয়ে দাম বাড়ার এই হার গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। চলতি বছর এই বাজার স্থিতিশীল হওয়ার আশাও ক্ষীণ বলে মনে করছে জাতিসংঘের খাদ্য সংস্থা। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, দুই বছরের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনা মহামারি। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে সবকিছুতেই পরিবর্তন এসেছে। খাদ্যদ্রব্যের বাজারেও কোভিড মহামারির ব্যাপক প্রভাব পড়েছে। ২০২০ সালের গোড়ার দিকে যখন বিশ্বের বেশিরভাগ অংশ লকডাউনে চলে গিয়েছিল, তখনই ধারণা করা হচ্ছিলো যে মজুতদারি…

Read More

নারায়ণগঞ্জ নগরের মূল সড়ক থেকে অলিগলি—সব জায়গায় ঝুলছে নির্বাচনী পোস্টার। এর মধ্যে সিটি নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকারের প্রতীকের পোস্টার বেশি। পাশাপাশি চোখে পড়ছে অন্য প্রার্থীদের পোস্টারও। পরিবর্তনের আশায় তারাও ছুটছেন গণসংযোগে। আগামী ১৬ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেলিনা হায়াৎ আইভী এবং তৈমূর আলম খন্দকার এবার দুই তারকা প্রার্থী। আইভী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, তার নির্বাচনী প্রতীক নৌকা। অন্যদিকে বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় দলের একজন জ্যেষ্ঠ নেতা তৈমূর আলম খন্দকার নির্বাচন করছেন…

Read More

চীন ও তাইওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা বর্তমানে এক নতুন মাত্রায় পৌঁছেছে। চীন গণতান্ত্রিক এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের সামরিক বিমানের আনাগোনা বেড়ে যাওয়ায় উত্তেজনার পারদ এখন চরমে। বেইজিংয়ের এক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাইওয়ান স্বাধীনতার দিকে আগালে চূড়ান্ত পদক্ষেপ নেবে চীন। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। অঞ্চলটিতে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে গত দুই বছরে কূটনৈতিক ও সামরিক চাপ জোরালো করেছে চীন। এতে ক্ষুব্ধ হয়েছে তাইপে। উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওগুয়াং বলেছেন, চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানের পুনরেকত্রীকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। কিন্তু…

Read More

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। দীর্ঘ নয় মাস বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। বাঙালি জাতির হাজার বছরের আন্দোলন সংগ্রামের পথ বেয়ে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনার দিন আজ। মহান বিজয়ের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটে বাঙালির স্বাধীন জাতি রাষ্ট্র বাংলাদেশের। আজ বিজয়ের ৫০ বছর পূর্তির দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১-…

Read More

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে ইয়াবা-মাদকের উৎপাদন বেড়েছে। সেই সঙ্গে এই মাদক ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিয়ানমারে মাদক উৎপাদন বেড়েছে দশকের পর দশক ধরে মাদক ও মিয়ানমার পরস্পরের সমর্থক। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এক প্রতিবেদনে এমনটাই বলেছে। ২০১৫ সালে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, মেকং উপ-অঞ্চল এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে জব্দ মেথঅ্যাম্ফিটামিন-জাতীয় মাদকের মূল উৎস দেশ হিসেবে মিয়ানমারকেই ধরা হয়। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি জেরেমি ডগলাসের ভাষ্যমতে, তারা যা দেখছেন, তার ওপর ভিত্তি করে বলা যায়, মিয়ানমার…

Read More

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। যদিও ভারতীয় বাহিনী এ যুদ্ধে সম্পৃক্ত হয়েছিল একেবারে শেষের দিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অথচ ভারতে এখন অনেকেই ১৯৭১ সালের এ যুদ্ধকে নিতান্তই ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে বর্ণনা করতে পছন্দ করেন। এদিকে ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ এবং সেই যুদ্ধে ‘ভারত জয়ী’ হয়েছিল বলে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার (১২ ডিসেম্বর) দেশটির রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেটে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয় এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রাজনাথ বলেন, ‘আজকের…

Read More

সাবেক সেনাপ্রধান এবং পুলিশের এলিট ফোর্স র‍্যাব ও এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেবার ইস্যুটিকে বাংলাদেশের উপর আমেরিকার একটি চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে র‍্যাব ও এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে আগামীতে অনেকেই সেই প্রশ্ন তুলছেন। বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনী ও তার কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা এটাই প্রথম। এরই মধ্যে নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। দেশটির রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে। এমনকি আমেরিকার…

Read More

করোনার নতুন ধরন ওমিক্রন গত ২৪ নভেম্বর শনাক্ত হয় সাউথ আফ্রিকায়। দ্রুত এটি ছড়িয়ে পড়ে যুক্তরাজ্য, বেলজিয়াম, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলসহ বিশ্বের অনেক দেশে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এই ধরনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্বকে এটি মোকাবিলার প্রস্তুতি নিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষায় বাড়তি টিকার প্রয়োজন আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনকে ঠেকাতে উন্নত দেশগুলোকে অতিরিক্ত টিকা মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার জেনেভায় ডব্লিউএইচও সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার…

Read More

নারীর প্রতি ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার বিরুদ্ধে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগও উঠেছে। প্রতিমন্ত্রীর এসব মন্তব্যকে ‘কুরুচিপূর্ণ’, ‘অশালীন’ ও ‘মর্যাদাহানিকর’ বলে নিন্দা জানিয়েছেন জেন্ডার বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তবে এসব সমালোচনা পাত্তা দিচ্ছেন না প্রতিমন্ত্রী মুরাদ। আলোচিত ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইন থেকে সরিয়ে নিলেও মুরাদ হাসান বলছেন, তিনি আগের অবস্থানেই আছেন। সংশ্লিষ্টদের মতে, তথ্যপ্রতিমন্ত্রীর মন্তব্য যাবতীয় ভব্যতা ও শিষ্টাচারকে অতিক্রম করেছে। তার বক্তব্য সরাসরি নারীবিদ্বেষী ও বর্ণবাদী। কোনো গণতান্ত্রিক সভ্য দেশে কোনো মন্ত্রীর মুখ দিয়ে এমন বক্তব্য বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। তিনি সরাসরি দুজন নারীকে নিয়ে অশালীন মন্তব্য…

Read More

পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরপরই রাজ্য বিজেপিতে ভাঙনের ঢেউ লাগে। রাজ্য জয়ের স্বপ্ন দেখেছিল দলটি, কিন্তু ২০০ আসন জেতা তো দূর, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয়েছে বিজেপি। আর তারপর থেকেই বিজেপি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। এদিকে একের পর এক কংগ্রেস নেতা-নেত্রীকে নিজের দলে ভেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে দূরত্ব বাড়ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। আবার একইভাবে চড়া হচ্ছে তার বিজেপিবিরোধী সুর। একের পর এক উইকেট পড়ায় দেশের প্রাচীনতম দল কংগ্রেস ক্রমশই জাতীয় রাজনীতিতে তার গুরুত্ব হারিয়ে ফেলছে। অপরদিকে, বাংলার বুকে কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেশে বিজেপিবিরোধী…

Read More