…
এডিটর পিক
বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। পুলিশের…
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
খাবারের থালায় রাষ্ট্র: পশ্চিমবঙ্গে গরুর মাংস ঘিরে নতুন পরিচয়-রাজনীতি
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
বোরকা-নিকাব নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ: কারণ কি ইসলামফোবিয়া, নাকি নিরাপত্তা?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
শেখ হাসিনার বিষয়ে ভারত কেন সিদ্ধান্ত দেবে? যুক্তরাষ্ট্রের বক্তব্যের নেপথ্যে কী
সেপ্টেম্বর ২৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভোটার তালিকা থেকে বাদ ২৭ লাখ, আপিলে ২২ লাখ: পশ্চিমবঙ্গে ভোটাধিকার কি অ্যালগরিদমের হাতে?
সেপ্টেম্বর ২৬, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments
- ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
- গণ-অভ্যুত্থানের পর পুলিশের অস্ত্রভান্ডারে নতুন সংযোজন, বাড়ছে মানবাধিকার উদ্বেগ
- মেয়াদোত্তীর্ণ রাজনীতিতে বিপন্ন বাংলাদেশ
- দখল, চাঁদাবাজি ও খুনের আতঙ্কে জনজীবন
- একসঙ্গে তিন তালাক: ইসলামে কী বলা হয়েছে, আর বাংলাদেশে আইনের অবস্থান কী?
- ‘কেউ মামলা করেনি’—অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?
- দেশজুড়ে সন্ত্রাসীরা কেন এতটা বেপরোয়া?
Author: বিশেষ প্রতিবেদক
বাংলাদেশে রাজনৈতিক আধিপত্য বিস্তারে হত্যা বাড়ছে। বাড়ছে হানাহানি। আর এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো মূলত ঘটছে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে। নিজেদের মধ্যেও দ্বন্দ্বের কারণেও ঘটছে হত্যাকাণ্ড। ঘটছে গুপ্ত হত্যা। আইন ও সালিশ কেন্দ্রের(আসক) হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর এই ১০ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ৭৪জন। এরমধ্যে নির্বাচনী সহিংসতায় মারা গেছেন ৪৩ জন। এরমধ্যে ইউপি নির্বাচনে ৩১ জন। পৌর নির্বাচনে ১০ জন এবং সংসদীয় উপনির্বাচনে সহিংসতায় মারা গেছেন তিন জন। অবশ্য এর আগের বছর ২০২০ সালে রাজনৈতিক হত্যাকাণ্ড অনেক কম ছিলো। ওই বছর পুরো ১২ মাসে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে ৩১টি। তার মধ্যে নির্বাচনী সংঘাতে মারা গেছে পাঁচ…
চার ধাপের ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপ হয়ে গেল গত ১১ নভেম্বর। তৃতীয় ধাপের নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর। চার ধাপে নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্য ছিল মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু গত দুই ধাপের ভোট গ্রহণে হয়েছে এর উল্টো। এমনকি প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা বেড়েছে অনেকগুণ বেশি। শত শত সমর্থকের আহত হওয়ার কথা বাদ দিলেও নিহত হওয়ার চিত্রটি খুবই উদ্বেগজনক। প্রথম ধাপে সহিংসতায় নিহত হয়েছেন ৫ জন আর দ্বিতীয় ধাপে নিহতের সংখ্যা ২৮। এ ধারাবাহিকতায় তৃতীয় ধাপের নির্বাচনের কথা চিন্তা করাটাও বেশ ভয়াবহ। কারণ দ্বিতীয় দফায় নির্বাচন হয় ৮৩৪টি ইউনিয়নে আর তৃতীয় ধাপে নির্বাচন হবে ১ হাজার…
দেশ জুড়ে উত্তাপ ছড়াচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়া নিয়েই বিতর্কের পারদ চড়ছে। জাতীয় সংসদ, সংসদের বাইরে সভা, সমাবেশ, সেমিনার, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ব্লগ, টুইটার সর্বত্রই এই নিয়ে চলছে তর্ক-বিতর্ক। একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরুর পর থেকে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেয়া ইস্যুতে বিতর্ক চলছে। উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ অধিবেশন। বিএনপির এমপিরা বেগম জিয়াকে আইনিভাবে বিদেশে নেয়া যায়, এমন আইনি প্রক্রিয়া বাতলে দিচ্ছেন। প্রয়োজনে মানবিক কারণে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার জোড়ালো দাবি তুলে ধরছেন। আর আইনমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের একাধিক এমপি আইনের ৪০১ ধারা তুলে ধরে বেগম জিয়াকে…
অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কক্সবাজারের ৩৪ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প। খুন, অপহরণ, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক কিংবা মানব পাচার শরণার্থী ক্যাম্পের নিত্য ঘটনা। ক্যাম্পে আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান সংহত করতে প্রায়ই অস্ত্রের মহড়া কিংবা রক্তের হোলি খেলায় মেতে ওঠে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা। মাঝেমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের মুখে কেউ কেউ গ্রেপ্তার হলেও থামানো যাচ্ছে না শরণার্থী ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপগুলোর অপরাধ তৎপরতা। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন কোনো না কোনো অপরাধ সংঘটিত হচ্ছে। ক্যাম্পে হত্যাকাণ্ড, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র উদ্ধার, ইয়াবা ব্যবসা, বাংলাদেশে অনুপ্রবেশ ও অনিয়মতান্ত্রিক কাজে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। আজ কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে…
বাংলাদেশে বিরোধীদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তার পরিবার আবারও সরকারের কাছে চিঠি দিয়েছে। ঢাকায় তার পরিবারের একজন সদস্য জানান, চিকিৎসকরা মিসেস জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন, সেজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবেদন করেছেন। ছয়দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তির পর গত রোববার রাত থেকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে। এরপর বিএনপি নেত্রী খালেদা জিয়া ঢাকায় একটি বেসরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন গত ৭ই নভেম্বর। আওয়ামী লীগের অবস্থান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সুযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা…
সংসদ নির্বাচন হোক বা উপজেলা নির্বাচন; বাংলাদেশের নির্বাচনে শক্তি প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার, কারচুপি খুব প্রকাশ্য সত্য। ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে দুটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশ ৩৮ স্কোর করেছে৷ সে হিসেবে ১৬৬টি দেশের মধ্যে ২১টি দেশের চেয়ে বাংলাদেশের নির্বাচনের মান ভালো৷ দক্ষিণ এশিয়ায় একমাত্র আফগানিস্তানের (৩৪) চেয়ে বাংলাদেশের নির্বাচনের মান ভালো৷ অন্যান্য দেশগুলোর স্কোর ভুটান (৬৬), ভারত (৫৯), নেপাল (৫৬), মালদ্বীপ (৫২), শ্রীলঙ্কা (৫২) ও পাকিস্তান (৪৭)৷ সম্প্রতি বিএনপিসহ কয়েকটি দলের বর্জনের মুখে প্রায় একদলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও বিভিন্ন স্থানে সংঘাত, সংঘর্ষ ও প্রাণহানি ঘটে চলেছে। ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকিও দিচ্ছে ক্ষমতাসীন দল।…
পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন। বনাঞ্চলটি এতো বড় যে, দেশ হিসেবে স্বীকৃতি দিলে পৃথিবীর নবম বৃহত্তম দেশ হতো আমাজন। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড অনায়াসে ১৭ বার রাখা যাবে এ বনাঞ্চলে। ৯টি দেশ মিলে বিস্তৃত এই বন। এটি একটি এমন ইকোসিস্টেম যা পুরো পৃথিবীর বেঁচে থাকার জন্য প্রয়োজন। এত বড় বনাঞ্চল ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে যাচ্ছে। আমাজন বনে গত অক্টোবরে রেকর্ড পরিমাণ বন উজাড় করা হয়েছে। গতকাল শুক্রবার ব্রাজিলিয়ান সরকারি সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এই তথ্য প্রকাশ করার কয়েক দিন আগেই কোপ২৬ সম্মেলনে পরিবেশ ইস্যুতে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের পক্ষ…
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের বিদ্রোহী প্রার্থীদের কোনোভাবেই দমাতে পারছে না আওয়ামী লীগ। যদিও বিরোধীদলবিহীন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে দলটির হাইকমান্ড। সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিষ্কারও করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই নির্বাচন থেকে বিদ্রোহী প্রার্থীরা সরে আসেনি। স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৩৩০টিতেই জয় পেয়েছেন বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থীরা। শতকরা হিসাবে…
করোনাভাইরাসের পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হতে শুরু করেছে। দেশি-বিদেশি বাণিজ্য সচল হচ্ছে। এই স্বাভাবিকতার সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। থমকে থাকা বাজার যেন পাগলা ঘোড়ার মতো ছুটছে। করোনায় বিধ্বস্ত নিম্ন-আয়ের মানুষের নিকট দ্রব্যমূল্য বৃদ্ধি যেন ‘গোদের ওপর বিষফোঁড়া’ হয়ে উঠেছে। পেঁয়াজ ও চালসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই। সাধারণ মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির বোঝা। জীবন ধারণের উপযোগী প্রতিটি জিনিসের অগ্নিমূল্য। চাল, ডাল, পেঁয়াজ, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি আর লবণসহ সবকিছুই আগের তুলনায় দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ বিশেষ করে চাকরিজীবী আর খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের জন্যই সাধারণ মানুষকে অনেক…
সাম্প্রতিক সময়ে মানুষের হাতে হাতির মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে আসা হাতি মারা পড়ছে মানুষের পাতা ফাঁদে অথবা গুলিতে। সর্বশেষ শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী থেকে আরও একটি এশিয়ান হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত পাঁচ দিনে এ নিয়ে সারাদেশে চারটি এশিয়ান হাতির মৃতদেহ পাওয়া গেছে। সবকটি হাতিই মারা গেছে মানুষের পাতা ফাঁদে অথবা গুলিতে। এরকম ঘন ঘন হাতি মারা যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বন বিভাগের হিসাবে, ২০২০ সালের বছরের ডিসেম্বর পর্যন্ত এক বছরে বিদ্যুতের ফাঁদ পেতে এবং গুলি করে দেশে ২২টি হাতি হত্যা করা হয়েছে। কিন্তু বন্যপ্রাণী গবেষক ও সংরক্ষণকর্মীদের হিসাবে এ সংখ্যা…