…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের সব উন্নয়ন কেবল বড় বড় প্রকল্প সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। এই প্রকল্পগুলো তৈরীর জন্যেও টাকা আসছে জনগনের পকেট থেকে। দেশের আর্থিক অবস্থা যখন শনির দশায় তখনও লাগাম টেনে ধরা যাচ্ছে না উন্নয়নের পেছনে করা প্রয়োজনের অতিরিক্ত ব্যয়ের। লাফিয়ে লাফিয়ে খরচ ও মেয়াদ বাড়ানোই বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত মেয়াদ ও ব্যয়ে প্রকল্প সমাপ্ত হওয়ার নজির ভুলে গেছে দেশের মানুষ, বরং না হওয়াটাই এখন উন্নয়নের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। খাল খননে ব্যয় এক হাজার ৩৭৫ কোটি টাকা চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ২ দশমিক ৯ কিলোমিটার খাল খননের খরচ ৩২৬ কোটি টাকা থেকে…
দেশের প্রান্তিক জনগোষ্ঠী ভূমি ও গৃহহীন পরিবার ঘর পেলে তা তাদের জন্য কতটা ইতিবাচক ও উপকারী তা বলার অপেক্ষা রাখে না। মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় এসব ঘর বিতরণ করা হয়। এটা সত্য সরকারের বিভিন্ন প্রকল্প যারা বাস্তবায়নের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। নানা ধরনের অনিয়ম আর দুর্নীতির কারণে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘর ভেঙে পড়ছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর আসে। কোথাও অল্প বৈরী আবহাওয়াতে ভেঙে পড়ছে, কোথাওবা এমনি এমনিতেই। এদিকে শরীয়তপুরের গোসাইরহাটে আশ্রয়ণ প্রকল্প-২–এর নির্মাণাধীন ঘর…
নগরবাসীর কাছে শহরের সিআরবির শিরীষ তলার এই জায়গাটি চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবেই পরিচিত। বন্দরনগরী চট্টগ্রামে ব্রিটিশ আমলের সিআরবি ভবনকে ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতবর্ষের গাছপালা, পাশেই পিচঢালা আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় পাহাড়-টিলা আর নজরকাড়া বাংলো। কিন্তু উদ্বিগ্ন হবার মত ব্যাপার হলো, বড়সড় একটি হাসপাতাল নির্মাণ প্রক্রিয়া শুরু করে সেই ‘ফুসফুস’ ধ্বংসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অবিভক্ত ভারতের বেঙ্গল অ্যান্ড আসাম রেলওয়ের সদর দপ্তর সিআরবি ভবনটি নির্মাণ করা হয়েছে ১৮৯৫ সালে। শতবর্ষী বৃক্ষ ঘেরা পাহাড়, টিলা ও উপত্যকা ঘেরা এ এলাকাটি সকল বয়সী সাধারণ জনগণের প্রাণ খুলে মুক্ত বাতাসে হাঁটাহাঁটি কিংবা ঘুরতে আসার অন্যতম প্রধান কেন্দ্র। মহানগরী, বিভাগীয় শহর ও…
বাংলাদেশে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় স্বাস্থ্য খাতে মাস্কসহ সুরক্ষা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি উদ্বেগজনকহারে বৃদ্ধির পাচ্ছে। এক টাকার জিনিস কিনছে হাজার টাকা দিয়ে। আর এদিকে করোনা রোগীদের নমুনা পরীক্ষায় পাবনায় ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ পুরনো টিউব। একইসাথে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। এক লেজেগুবরে অবস্থায় চলছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে আসা কয়েকজন ব্যক্তি এসব অভিযোগ করেন। পাবনা জেলায় কোনো পিসিআর ল্যাব নেই। ফলে এই জেলার মানুষের নমুনা সংগ্রহর পর তা রাজশাহী ও সিরাজগঞ্জে পরীক্ষার জন্য পাঠানো হয়। জেলা সদরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এই…
অতিমাত্রায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে যাবার পর থেকে। হাসপাতালে রোগীর ভিড় সামাল দেয়া যাচ্ছে না। রংপুর বিভাগের দিনাজপুর জেলাটি ভারতের সীমান্তবর্তী হওয়ার দরুণ ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে পড়েছে ভালোভাবেই। দিনাজপুরের করোনা ইউনিটে ১৬৩ জন রোগী আছেন শয্যায়, মেঝেতে ঠাঁই হয়েছে ৩২ জনের। এই ১৯৫ জন করোনা রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অল্পসংখ্যক চিকিৎসক ও নার্স। এদিকে করোনার চিকিৎসা নিতে এসে গরিব রোগীরা পড়েছেন সংকটে। অনেক ওষুধ বাইরে থেকে কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। রেড জোনে থাকা করোনা রোগীর পেছনে ব্যয় আকাশচুম্বী হাসপাতালের রেড জোনে ভর্তি আছেন সুলতানা বেগম (৩৮)। জ্বর ও শ্বাসকষ্ট…
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ব্যাংকটি থেকে নানান উপায়ে টাকা লুটপাট করে আসছেন। ভুয়া প্রতিষ্ঠান খুলে টাকা তোলা, শ্রমিকদের জন্য বরাদ্দ প্রণোদনা তহবিলের টাকা আত্মসাৎ করা, কর্মচারীদের নামে ঋণ নেয়াসহ বিভিন্ন উপায়ে তিনি নামে এবং বেনামে নিজের থলি ভরে আসছেন। এস এম আমজাদ হোসেন রাজধানীর কোনো শাখায় এসব অনিয়ম না করে বেছে নিয়েছেন এসবিএসি ব্যাংকের খুলনা ও কাটাখালী শাখাকে। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলনা ও কাটাখালীকেন্দ্রিক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির পরিপ্রেক্ষিতে খুলনায় অবস্থিত এ দুই শাখা পরিদর্শন শেষে বিএফআইইউর কর্মকর্তারা প্রতিবেদনটি তৈরি…
চিকিৎসা সেবায় দালাল চক্রের বিস্তার ছড়িয়ে গেছে সর্বত্র। জীবন বাঁচাতে রোগীরা খড়কুটোকেও শক্ত অবলম্বন ভাবেন। একটু ভালো চিকিৎসার প্রলোভনে অনেকেই তাই দালালের খপ্পরে পড়েন। সহজ-সরল অসহায় মানুষের এ দুর্বলতাকে পুঁজি করে গড়ে উঠেছে দালালচক্র। সরকারি হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের নানা ছলাকলায় বেসরকারি হাসপাতালে নেয়াই তাদের কাজ। দিন যত যাচ্ছে এসব প্রতারকের সংখ্যা ততই বাড়ছে। ফলে ‘প্রতিযোগিতার মাঠে’ এগিয়ে থাকতে দালালদের নানা লোভনীয় অফার দিচ্ছেন চক্রের মূলহোতারা। এরই ধারাবাহিকতায় রোগী ভাগিয়ে আনতে দালালদের ঈদ উপলক্ষে কোরবানির গরু উপহার দিচ্ছেন প্রতারক চক্রের এক মূলহোতা। নাম তার সাহাদৎ হোসেন মামুন। মানুষের জীবন নিয়ে ‘বাণিজ্য’ করা এই প্রতারক এক সময়ের কুখ্যাত খুনি এরশাদ…
লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র সাদ্দাম (৩৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার (১৪ জুলাই) ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিসতলী সীমান্তের মেইন পিলার ৯২০ এর সাব পিলার ৮ এর কাছে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম একই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত সুবল গরু পারাপারকারী রাখাল হিসেবে কাজ করতেন। তিনি ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী এলাকার বাসিন্দা। আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সুবলসহ কয়েকজন স্থানীয় বারঘড়িয়া সীমান্ত অতিক্রম করে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় আজ ভোরে গরু আনতে যায়। এসময় বিএসএফের কৈমারী…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাশেম ফুডস লিমিটেডের কারখানা পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির দুই পক্ষ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হাসেম ফুডস কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে। জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। ঘটনাস্থলে কেন্দ্রীয় নেতাদের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুপক্ষে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর প্রায় আড়াইটার দিকে বিএনপির প্রতিনিধি দল হাসেম ফুড লিমিটেডের মুল গেইটের সামনে উপস্থিত হয়। সেখানে কেন্দ্রীয় নেতাদের পাশে অবস্থান নেয়াকে কেন্দ্র করে তাদের সামনেই…
রংপুরে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নমুনা পরীক্ষার চাপ বেড়ে গেছে। পিসিআর ল্যাবের সক্ষমতার অভাবে পড়ে আছে প্রায় আড়াই হাজার নমুনা। ল্যাবে নমুনার জট লেগে থাকায় প্রতিবেদন না পেয়ে হাসপাতালে ভর্তি হতে পারছেন না উপসর্গের রোগীরা। এ অবস্থায় রংপুর সিটি করপোরেশনসহ উপজেলাগুলোতে নমুনা সংগ্রহ প্রায় বন্ধ হয়ে আছে। এদিকে, নমুনা দেওয়ার এক সপ্তাহ পরও প্রতিবেদন না পেয়ে হাসপাতালে ভর্তি হতে পারছেন না উপসর্গের রোগীরা। বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অনেক রোগী। গত এক সপ্তাহে করোনার উপসর্গ নিয়ে রংপুর হাসপাতাল ও বাড়িতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর…