…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
ভৈরব নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অনেক দিন থেকে সেখানে ভাঙন শুরু হয়েছে। ২০১৬ সালে পানি উন্নয়ন বোর্ড যশোরের চৌগাছার তাহেরপুর থেকে অভয়নগরের আফরাঘাট পর্যন্ত ৯৬ কিলোমিটার ভৈরব নদী খননের কাজ চলমান রয়েছে। ২৭২ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি ‘ভৈরব রিভার বেসিন’ এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যানুযায়ী ইতোমধ্যে নদীর উজান ও ভাটির ৭০ কিলোমিটারের বেশি কাজ প্রায় শেষ। জটিলতা চলছে শহরের দড়াটানা অংশের কাজ নিয়ে। এ খননকাজ শেষ হওয়ার তারিখ বেঁধে দেওয়া হয়েছিল ২০২০ সালের ২০ জুন। দ্বিতীয় দফায় চলতি বছরের জুন পর্যন্ত এবং তৃতীয় দফায় ২০২২…
ধর্ষণ আর নারী নির্যাতন আমাদের সামাজিক কালচার হয়ে উঠেছে। নারীঘটিত যেকোনো ব্যক্তিগত ক্ষোভে, বিবাদে, হীনমন্যতায় এ দেশে ধর্ষণ এবং নির্যাতনকে বেছে নেয়া হয়। ধর্ষণের মতো জঘন্য অপরাধ করা হচ্ছে সংঘবদ্ধভাবে; যেখানে ভুক্তভোগীরা শিশু। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। এরপর অপমান সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি আত্মহত্যার মামলা নিলেও, ধর্ষণের মামলা না নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জানা যায়, ওই ছাত্রী শুক্রবার (২৩ জুলাই) রাতে তিন বখাটে কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে অপমান সইতে না পেরে শনিবার ভোরে উপজেলার রাজাখালী ইউনিয়নে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করে।…
বাংলাদেশে করোনার উপস্থিতির পর থেকে সামাজিক অনুষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আসতে শুরু করেছে। তা অগ্রাহ্য করেই চলছে জনসমাগম সমৃদ্ধ সামাজিক অনুষ্ঠান। প্রতিবার ঈদের পরপরই বিয়ের ধুম পড়ে যায়, করোনা পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিলেও তার অন্যথা হয়নি। লকডাউন না থাকায় এবারে ঈদুল আজহায় রংপুরের পীরগঞ্জে বিয়ের হিড়িক পড়ে গেছে। ঈদের আগের দিন থেকে শুক্রবার পর্যন্ত উপজেলায় হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে ১০০’র বেশি বিয়ে হয়েছে। উপজেলা নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিয়ে রেজিস্ট্রারের সূত্র থেকে জানা গেছে, পীরগঞ্জের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে অনেক তরুণ-তরুণী ছুটিতে বাড়ি এসেছেন। এদের অধিকাংশই গার্মেন্টকর্মী। লকডাউন ৮ দিন শিথিল হওয়ায় জনজীবন স্বাভাবিক…
আমাদের চারপাশে জমিজমা বিষয়ক প্রতারণার শেষ নেই। ঘরের পাশের প্রতিবেশীরা, আত্মীয়রা, এমনকি আমরা নিজেরাই এর ভুক্তভোগী। এই অপরাধ এতোবার সংগঠিত হচ্ছে আমাদের আশপাশে, এখন এই প্রতারণার ঘটনাগুলোকে সাধারণ লাগতে শুরু করেছে। পরিবারের মানুষদের মধ্যেই এত প্রকট হয়ে উঠেছে যে পরিবারের বাহিরের মানুষদের সাথে এই ধরণের ঘটনা অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠেছে। জমিজমা বিষয়ক মামলার রিপোর্টগুলো বছরের পর বছর ধরে আদালতে ঝুলতে থাকে। এমন ভোগান্তির কথা ভেবে কেউ কেউ মামলাই করেন না আবার কারও কারও জীবদ্দশাই পার হয়ে যায় ন্যায় বিচার পেতে। কেউ কেউ সালিশ বিচারেই ধামাচাপা দেয় ঘটনা। এমনই এক প্রতারণার ঘটনা ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দর এলাকায়। তবে…
বান্দরবানে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মানবাধিকার নেত্রী ও অ্যাডভোকেট সারাহ সুদীপা ইউনুছকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) সকালে তাকে বান্দরবান শহরের বনরুপা পাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রওশন আরা নামে এক নারী ওই শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বান্দরবানের মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সারাহ সুদীপা ইউনুছ ও তার স্বামী কোয়ান্টামের অর্গানিয়ার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট ফয়সাল আহমেদকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার করে আদালত নিয়ে গেলে আদালত ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রামের হাটহাজারীর সেফহোমে (নিরাপদ আবাসন) প্রেরণের নির্দেশ দেন।…
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মঞ্জুর বিরুদ্ধে এক অটো রিক্সাচালককে মারধর করার অভিযোগ উঠেছে। চেয়ারম্যান ভিজিএফের চাল ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ তুলেছিলেন অটো রিক্সাচালক জাহাঙ্গগীর আলম। অভিযোগ তোলায় চেয়ারম্যান তাকে মারধর করেছে বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন তিনি। তিনি সোমবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার গোপালপুর ঘুন্টি এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান। লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম জানান, রোববার বিকেল তিনটার দিকে তিনি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে প্রণোদনার চাল নিতে যান। সেখানে জনপ্রতি ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও প্রত্যেককে ছয় থেকে সাত কেজি করে দেয়া হচ্ছিল। তিনি এর প্রতিবাদ…
বগুড়া: আলোচিত সামাজিক ও রাজনৈতিক সংগঠন ‘রাষ্ট্রচিন্তা’ সংগঠনের অন্যতম সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়াকে তাঁর দ্বিতীয় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশ। পূর্বের বিয়ের তথ্য গোপন করাসহ মানসিক ও শারীরীক নির্যাতন করার অভিযোগে দিদারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন তার দ্বিতীয় স্ত্রী। বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা গণমাধ্যমকে জানান, জাতিসংঘের অধীনস্থ একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক নারী কর্মকর্তা বগুড়া সদর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় দিদারুলকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই রায়হান সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ঢাকার বাড্ডায় দিদারের বাসা থেকে গ্রেপ্তার করে বগুড়ায় আনা…
করোনা মহামারিতে বিপর্যস্ত পৃথিবী এবার কাতর হয়ে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে। অস্বাভাবিক তাপপ্রবাহ, দাবানল, বন্যার পর এবার ভারী বৃষ্টিতে ভূমিধ্বসে ক্ষতির সম্মুখীন হলো ভারতের মুম্বাই। এখন অব্দি প্রাণহানি অন্তত ৩০ জনের। মুম্বাই এলাকায় গত ২৪ ঘণ্টায় বাড়ি ও দেয়াল ধ্বসের ১১টি ঘটনার খবর পাওয়া গেছে। আজ রবিবার (১৮ জুলাই) কর্তব্যরত কর্মকর্তারা জানান, আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় বিপজ্জনক এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া লাগতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানা যায়। সূত্র মতে, গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে, আগামী চারদিন মুম্বাইসহ মহারাষ্ট্রে ভারী থেকে খুব…
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে যাবার পর দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। আক্রান্ত এবং মৃত্যুর হার আগের তুলনায় অনেক পরিমানে বেড়ে গেছে। এরকম পরিস্থিতিতেও স্বাস্থ্যকর্মীদের অসচেতনতা ভোগান্তিতে ফেলছে মানুষকে। রংপুরের বদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা। সেখানকার নাম প্রকাশকে অনিচ্ছুক একজন ভুক্তভোগী স্টেট ওয়াচকে জানায়, সকাল ১০ টা থেকে রোগীরা নমুনা দেয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু টেকনোলজিস্টের কোনো খোঁজ নেই। এদিকে, নমুনা দিতে আসা মানুষদেরকে বসতে দেবার জায়গাটিও নেই। এতে সংক্রমণের ঝুঁকি যেমন বাড়ছে, তেমন ভোগান্তিতেও পড়তে হচ্ছে রোগীদের। নমুনা দিতে আসা রোগীদের কাছ থেকে ১০০ টাকা করে নেয়া হলেও তার কোনো রশিদ দেয়া হচ্ছে…
ঈদ এলে সড়ক দুর্ঘটনাও যেনো শোক উদযাপনের মৌসুম হয়ে পড়ে। সারা বছর সড়ক দুর্ঘটনা ঘটলেও ঈদের সময় এর পরিমান অনেকাংশে বেড়ে যায়। ঈদ উপলক্ষে মানুষের বাড়ি ফেরা কাল হয়ে দাঁড়ায় প্রতিবারই। সড়ক দুর্ঘটনার পরিমান বেড়ে এত বেগতিক দশা যে, দেশের দুই প্রান্তে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আজ একই দিনে। একটি ঘটে রংপুরে এবং অন্যটি যশোরে। রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ এবং আহত ১১ জন আজ রোববার (১৮ জুলাই) রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সকাল পৌনে আটটার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে স্পট ডেড হয়েছেন ৫ জন এবং হাসপাতালে ভর্তি করার পর মারা গেছেন আর একজন। এখন পর্যন্ত…