…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
শত কোটি টাকা ব্যয় করে প্রকল্পের শুরু করা এবং তা অসমাপ্ত রেখে দিয়ে মানুষের করের টাকা জলে ঢালা যেনো খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় প্রকল্প অসমাপ্ত পড়ে আছে যেসব বাস্তবায়নের জন্য শত কোটি ব্যয় করা হয়েছে। এসব টাকা এসেছে সাধারণ মানুষের পকেট থেকে, প্রকল্প বাস্তবায়িত না হবার জন্য ভোগান্তিও সাধারণ মানুষের। এসব অদেখা করে চলছে দেশ ডিজিটাল হতে। সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রায় যোগাযোগহীন বলে এই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি, একটি সড়ক নির্মাণের। সে লক্ষ্যে ২০১০ সালে ১১৯ কোটি টাকা ব্যয়ে দিরাই-শাল্লা সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছিলো। কাজ শুরু হয়েছিলো ২০১১ সালে। ২০১৭ সালে প্রকল্প শেষ হওয়ার কথা…
আজ ৯ আগস্ট জ্বালানি দিবসে সিলেটের জকিগঞ্জে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানা যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর সন্ধান পায় যা থেকে আগামী ১২-১৩ বছর গ্যাস উত্তোলন করা যাবে। এর আর্থিক মূল্য যদি এখনকার সময়ে যাচাই করা হয় তাহলে প্রায় ১২০০ কোটি টাকার মতো হবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের দিনে সবচেয়ে বড় সুখবর হলো জকিগঞ্জে নতুন করে একটি গ্যাসফিল্ড বাপেক্সের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। এই গ্যাসফিল্ড থেকে প্রতিদিন আমরা প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাব।’ সিলেটের জকিগঞ্জের আনন্দপুরে আবিষ্কৃত ক্ষেত্রে গ্যাসের বিশাল মজুত রয়েছে বলে জানিয়েছে তেল, গ্যাস অনুসন্ধানে নিয়োজিত…
ঝালকাঠি সদর উপজেলার একটি মাদ্রাসায় মাদ্রাসাশিক্ষকের ঘুমের ব্যাঘাত ঘটানোয় ১০ ছাত্রকে বেত্রাঘাত করে আহত করেছেন এক শিক্ষক। এ ঘটনায় গতকাল শনিবার রাতে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান হাফেজি মাদ্রাসার অভিযুক্ত শিক্ষককে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেন। পরে ওই দিন রাতেই নির্যাতনের শিকার আমিনুল ইসলাম (১১) নামের এক শিক্ষার্থীর বাবা মো. শামীম খলিফা ওই শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। পুলিশ সেই মামলায় অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দা জানান, করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে কে এ খান হাফেজী মাদ্রাসা খোলা রেখে পাঠদান চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক মোহাম্মদ উল্লাহ। শনিবার বেলা ৩টার দিকে ৯ থেকে ১০…
বিতর্ক পিছু ছাড়ছে না গণটিকাদান কর্মসূচি। চট্টগ্রামে এই কর্মসূচির প্রথম দিনই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নগরের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরের সরবরাহ করা বিশেষ টোকেন ছাড়া করোনার টিকা মিলছেনা। অথচ এমন কোনো টোকেনের উল্লেখ নেই এই কর্মসূচিতে। জাতীয় পরিচয় পত্র দেখিয়ে ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী জনগোষ্ঠী, পঞ্চাশের বেশি বয়সী জনগোষ্ঠী ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার কথা। এই অনিয়মের বলি হয়ে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টোকেন না থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন হাজারো সাধারণ মানুষ। সকাল সাড়ে ৬ টায় চান্দগাঁও এলাকার টিকা কেন্দ্র সিডিএ স্কুল এন্ড কলেজে কয়েকশ নারী-পুরুষ আলাদা দুটি লাইনে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু…
সংবাদ প্রকাশের জেরে পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সাবেক সাংসদ এ মামলা করেন। খন্দকার আজিজুল হক বর্তমানে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সৈকত আফরোজ আসাদ সময় টিভি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমের পাবনা জেলা প্রতিনিধি এবং পাবনামেইলটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান গত বৃহস্পতিবার মুঠোফোনে সৈকতকে মামলার বিষয়টি অবহিত করেন। পরে পাবনার গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারেন। মামলার এজাহার থেকে জানা গেছে, চলতি বছরের ৮ মার্চ সাংসদের পৈতৃক বাড়ি জেলার…
কোনোরকম নিয়মনীতির কোনো তোয়াক্কা করছে না কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রিত রোহিঙ্গারা। প্রতিনিয়ত ক্যাম্প থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ছে দেশের আনাচে-কানাচে। উখিয়া-টেকনাফের ত্রিশটি ক্যাম্পে ১১ লাখের বেশি রোহিঙ্গার বসবাস। মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকে পড়া এসব রোহিঙ্গা এখন প্রতিদিন ক্যাম্প ছেড়ে পালাচ্ছেন। বড় একটি অংশ শিকার হচ্ছেন পাচারের। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্প ছেড়ে পালিয়ে থাকা তিন শতাধিক রোহিঙ্গা আটকের খবর পাওয়া গেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে রামুতে দফায় দফায় রোহিঙ্গা শরণার্থী আটকের ঘটনা ঘটেছে। বুধবার ০৭ ই জুলাই দুপুর আনুমানিক সকাল ১২:৪৯ মিনিটের পর থেকে ০৫ জন রোহিঙ্গা আটকের মধ্য দিয়ে শুরু হয়…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডের সেজান জুসের কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনার একমাস যেতে না যেতেই আবারও রূপগঞ্জের আরেকটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আজ বুধবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় অবস্থিত ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড লেদার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কোন হতাহত না হলেও অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হোসেন কটন এন্ড স্পিনিং মিল ও লেদার কারখানার প্রধান ফটকে কর্মরত নিরাপত্তাকর্মী প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, দুপুর বারোটার কিছু পরে ইউনাইটেড লেদার কারখানার দোতলা টিনশেড ভবনের দ্বিতীয় তলার কেমিকেলের গোডাউনে হঠাৎ করে আগুনে…
যমুনা ভাঙছে তো ভাঙছেই। দুই মাসে যমুনার ভাঙনে তিন শতাধিক পরিবারের স্বপ্ন বিলীন হয়ে গেছে। নদীগর্ভে চলে গেছে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের ৪টি গ্রামে দেখা দিয়েছে ভাঙন। ভাঙনে প্রায় মুছে যেতে বসেছে চরদলিকা নামে একটি চর। চরটি মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। ভাঙনে ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো আশ্রয় নিয়েছে জামালপুর জেলার ইসলামপুর এলাকায়। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে হঠাৎই যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে শতাধিক ভিটেবাড়ি নদীর পেটে চলে গেছে। মসজিদ, হাট-বাজার, কারখানা, আবাদি জমি ও রাস্তাঘাট সব নদীগর্ভে চলে যাবার আশঙ্কায়। ফলে চরম আতঙ্কে দিন পার করছেন যমুনা তীরবর্তী বাসিন্দারা। তারা ত্রাণ চান না, নদী…
রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে লিটন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছেন, লিটন আত্মহত্যা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পরে পুলিশ তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছিল। এদিকে বগুড়ার ট্রাক শ্রমিক লিটন মিয়া (৪৫) ঢাকায় পুলিশ হেফাজতে মারা যাওয়ার প্রতিবাদে বগুড়ায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ হেফাজতে ট্রাকচালকের মৃত্যু ট্রাক শ্রমিক লিটন মিয়া বগুড়ার কাহালু থানার পাল্লাপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। তিনি আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া শাখার সদস্য। তার নামে বগুড়ার কাহালু থানা ছাড়াও ঢাকা ও চট্টগ্রামে চারটি মাদক মামলা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, লিটন…
নোয়াখালীতে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় রাতের খাবার খেয়ে নুর হাদী নিশান (৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৭ ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বয়স ৯-১০ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে, রাতের খাবার খেয়ে বিষক্রিয়ায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ছয় শিক্ষককে আটক করা হয়েছে। সোমবার (২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৭ নং একলাশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানায় এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি করানো শিশুরা হলো— নুর হোসেন (১০), শান্ত (১০), রিফাত (৯), মেহরাজ (১২), মামুন (১১),…