…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
- এবার বাংলাদেশ থেকে পুলিশ ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
Author: নিজস্ব প্রতিনিধি
পুরুষতান্ত্রিক সমাজে পেশাগত ভাবে নারী উচ্চাসনে থাকলেও রক্ষা নেই নির্যাতনের হাত থেকে। এতে যেমন ভুক্তভোগী সাধারণ গৃহিনীরা, তেমনি বড় কর্মকর্তারাও এর শামিল। এর গোড়ায় দায়ী যেমন কট্টর পুরুষতান্ত্রিকতা, তেমনি বছরের পর বছর মামলা ঝুলে থেকে অপরাধী বেঁচে যাওয়াও এর একটি কারণ। অনৈতিক সম্পর্ক স্থাপনে বাঁধা দেওয়ায় ও যৌতুক দাবিতে এসআই স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে কনস্টেবল স্বামী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে। স্বামীর নির্যাতনে আহত এসআই কোতোয়ালি মডেল থানায় কর্মরত এবং খুলনা বিভাগের রূপসা থানার সদর এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত রিয়াজুল বরিশাল পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত এবং ঝালকাঠি নলছিটি উপজেলার দপদপিয়ার তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। কনস্টেবল স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী বলেন, ২০০২ সালে…
ধর্ষণ এমন এক ব্যাধি যা থেকে সমাজকে নির্মূল করা সম্ভব হয়নি এত আধুনিক হবার পরেও। ধর্ষকের হাত থেকে শিশু কিংবা বৃদ্ধা কেউই রক্ষা পায়নি। এর পেছনে সামাজিক অবক্ষয় এবং বিচারহীনতা বেশি পরিমানে দায়ী। আজ শনিবার (১৪ আগস্ট) সকালে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে বাবার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন হাজং জাতিগোষ্ঠীর সদ্য বিবাহিত এক তরুণী। এ ঘটনায় বিকালে অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ। আটককৃত ধর্ষক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রাশিদ (৪০)। অপরদিকে ভিকটিম আদিবাসী নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয় প্রভাবশালী…
পরিবার-পরিজন নিয়ে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে চরম শঙ্কায় দিন কাটাচ্ছেন শেরপুর জেলার অন্তর্গত শ্রীবরদী উপজেলার খ্রিস্টানপাড়াসহ আশপাশের গ্রামের শত শত আদিবাসী। জানা যায়, সম্প্রতি বন বিভাগের বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম নেতৃত্বে স্থানীয় চার-পাঁচজনের প্রায় ৪০ শতাংশ জমির সবজিক্ষেত ও বসতবাড়ির শতাধিক সুপারির চারা কর্তন করেছে। শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা রানীশিমুল ও সিংগাবরনা ইউনিয়নের সীমান্ত এলাকাজুড়ে গারো পাহাড়। এখনে ব্রিটিশ আমল থেকে বসবাস করে আসছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গারো, হাজং, বানাই, কুচসহ বিভিন্ন সম্প্রদায়ের লোক। আগে তারা জুম চাষ করত। কালের বিবর্তনে হারিয়ে গেছে জুম চাষ। এখন একমাত্র আয়ের উৎস কৃষি। স্থানীয় বাসিন্দা ব্রতীন মারাক বলেন, বালিজুরি রেঞ্জের…
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার তিন এসআইসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নগদ টাকা, স্বর্ণালংকার লুট এবং মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী সালমা আক্তার। মামলাটি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতের বিচারক বেগম মিথিলা জাহান নিপা এ আদেশ দেন। মামলার বিবাদীরা হলেন, ব্রাহ্মণপাড়া থানার এসআই সাইফুল ইসলাম, জীবন কৃষ্ণ মজুমদার, কামাল হোসেন, এএসআই কৃষ্ণ সরকার, এএসআই মতিউর রহমান, পুলিশ সদস্য নুরুজ্জামান ও জামাল হোসেনসহ অজ্ঞাত আরও ৮-১০…
করোনা মহামারী মোকাবেলা করতে দেয়া হচ্ছে টিকাপ্রদান ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। তবে সেই টিকা নিয়ে বারবার হেলাফেলার প্রমাণ দিচ্ছে টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীরা। এক ব্যক্তিকে একইদিনে দুইবার ও তিনবার টিকার ডোজ দেবার ভুল কয়েকটি জায়গায় একাধিকবার করেছেন স্বাস্থকর্মীরা। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভুট্টা গ্রামের খোদেজা আক্তার টিকা নিতে তিনি গিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাকে টিকাও দেওয়া হয়েছে। তবে একটি নয়, পাঁচ মিনিটের ব্যবধানে তাকে পুশ করা হয়েছে সিনোফার্মের দুই ডোজ টিকা। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সকালে টিকাদান কক্ষে গেলে ওই বৃদ্ধাকে টিকা পুশ করা হয়। তখন তিনি শারীরিকভাবে…
প্রতিটা সংসারেই রাগ-অভিমান ঝগড়া-বিবাদ হওয়াটা স্বাভাবিক। এমনি ঝগড়া-বিবাদের এক পর্যায়ে পঞ্চগড়ের বৃদ্ধ দম্পতি আয়নাল হক ও তার স্ত্রী জমিরন বেগম একে অপরকে মৌখিকভাবে তিন তালাক দিয়েছিলেন। পরে নিজেদের ভুল বুঝতে পেরে অন্য কাজি অফিসে গিয়ে আবার বিয়ে করে সংসার করছেন তারা। কিন্তু বাদ সাধে সমাজপতিরা। তাদের এ বিয়ে মেনে না নিয়ে উল্টো ফতোয়া জারি করে তাদের একঘরে করে রেখেছেন। জেলার দেবীগঞ্জ উপজেলার ৫ নম্বর সুন্দরদিঘী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছলিমনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। দুজনকে কথা বলতে না দেওয়া, তাদের বাড়িতে কাউকে যেতে না দেওয়া; নিজের ভাই, ছেলে, আত্মীয়স্বজনসহ কারও সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। ইসলামি…
কুমিল্লার হোমনায় তিতাস উপজেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারসহ ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা শেষে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একই দিনে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল থেকে মৌসুমীকে বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— তিতাস উপজেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক মৌসুমী (২৫), জেলার দাউদকান্দি উপজেলার পুরান গৌরীপুর গ্রামের রাজা মিয়ার স্ত্রী আঁখি সরকার (২০), তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার (২৬) ও একই উপজেলার বৈদ্যেরকান্দি গ্রামের নাছিরের স্ত্রী শিউলী (২০)। পুলিশ…
ফেনীতে এক ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে ২০টি সোনার বার আত্মসাৎ করার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ছয় পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। একই সঙ্গে আত্মসাৎকৃত ২০টি বারের মাঝে ১৫টি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এবং তিন উপ-পরিদর্শক (এসআই), দুই সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ছয় জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক অন্যরা হচ্ছেন এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা। মঙ্গলবার (১০আগস্ট) তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে। জেলা পুলিশ অভিযুক্ত…
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কথিত এক ‘ছাত্রলীগ নেতা’র ঘরে পাওয়া গেল সোয়া এক লাখ পিস ইয়াবা— যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ওয়াইজ উদ্দিন চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন ভগ্নিপতি রমিজ উদ্দিনও। চট্টগ্রামের র্যাব-৭ সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে, ওয়াইজ উদ্দিন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কোনো পদে না থাকলেও তিনি নিজের পরিচয় দিতেন ‘ছাত্রলীগ নেতা’ হিসেবে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের মিছিলে তাকে দেখা যেতো। রাজনীতির আড়ালে তিনি ছিলেন পাকা মাদকব্যবসায়ী। ওয়াইজ উদ্দিন (২৪) পূর্ব…
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের কয়েকটি মন্দির ভাঙচুর ও হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনার রেশ এখনো শেষ হয়নি। এরইমধ্যে বগুড়া জেলার শেরপুরে রাতের আঁধারে মন্দির থেকে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৯ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে মন্দির কমিটির পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। জানা যায়, দুর্বৃত্তরা কালীমূর্তি ভাঙচুর করে মন্দিরের বাইরে ফেলে রাখে। শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দক্ষিণ চণ্ডীযান গ্রামে করতোয়া নদীর পাশ থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা অনিল জানান, তাদের ধারণা, সোমবার মধ্যরাতে কেউ বা কারা…