…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
- এবার বাংলাদেশ থেকে পুলিশ ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
Author: নিজস্ব প্রতিনিধি
বর্ষা মৌসুম বাঁধ সংস্কারের জন্য সবচেয়ে অনুপযোগী সময় হলেও কেবল বর্ষাকাল এলেই সংশ্লিষ্টদের বাঁধ সংস্কারের কথা মনে পড়ে যায়। এতে জনগণের করের টাকা নষ্ট হওয়া আর দু চার দিনের সুবিধা ছাড়া দীর্ঘমেয়াদী সুফলভোগ সম্ভব হয় না। বছরের পর বছর ধরে এমন ঘটে আসলেও এখনও এর পরিবর্তন আনা সম্ভব হয়নি। ফেনীর ফুলগাজীতে একদিনের বৃষ্টিতে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরি নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে। অথচ বাঁধটি মাত্র ১০ দিন আগে সংস্কার করা হয়েছিল। মাত্র একদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলেই ভেঙে পড়েছে ১০ দিন আগে সংস্কার করা বাঁধটি। গতকাল বুধবার (২৫ আগস্ট) আনুমানিক রাত ৮টার সময় মুহুরি…
দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপিসহ তিন জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে দিনাজপুর সদর উপজেলার বাশেরহাট থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার (২৫ আগস্ট) দুপুরে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন—রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক। যাদের অপহরণ করা হয়েছিল তারা হলেন-দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লুৎফর রহমানের স্ত্রী জহুরা খাতুন (৪২) ও তার ছেলে জাহাঙ্গীর (২৫)। এ বিষয়ে রংপুর সিআইডির এসপি আতাউর রহমান এক জাতীয় দৈনিককে বলেন, ‘তারা আমার অনুমতি না দিয়ে…
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অপরাধী না হয়েও হাজতবাস করেন নিরপরাধ মো. রুবেল নামে এক কৃষক। তার বিরুদ্ধে পুলিশের খাতায় কোনো মামলা নেই। শুধু নামের মিল থাকায় পারিবারিক আদালতে করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এক দিন কারাভোগের পর মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পান রুবেল নামের ওই কৃষক। নামের মিল থাকায় চট্টগ্রামের হাটহাজারীর রুবেলকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। একদিন কারাভোগের পর মঙ্গলবার (২৪ আগস্ট) আবেদন করলে চট্টগ্রাম পারিবারিক আদালতের বিচারক নিশাত সুলতানা রুবেলের জামিনের মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিরপরাধ রুবেল। আদালত সূত্র জানায়, জেলার হাটহাজারীর দেওয়ান নগর এলাকার আছমিদা আক্তার তার স্বামী মুহাম্মদ রুবেলের বিরুদ্ধে দেনমোহরের…
বালিজুরিতে আদিবাসীদের উচ্ছেদের চক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল। সোমবার ঢাকা থেকে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল গারো পাহাড়ের আশপাশের ওই এলাকা পরিদর্শন শেষে মঙ্গলবার স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং বালিজুরিতে সংবাদ সম্মেলন করে একথা জানান। শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারহা তানজীম তিতিল বলেন, বালিজুরির খ্রিস্টান পাড়ায় উচ্ছেদ অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি মধুপুরে বাসন্তি রেমার কলা ক্ষেত কেটে দেওয়া হয়েছিল। রাষ্ট্র যখন মানুষকে বাদ দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চায় তখন এ ধরনের ঘটনা ঘটে। তাদের এ উচ্ছেদ উচ্ছেদ খেলায় লঙ্ঘিত হচ্ছে বনবাসীর অধিকার। কথিত…
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখন আর নির্ধারিত ক্যাম্পে সীমাবদ্ধ থাকছে না। তারা স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে। তাদের কেউ দালালের মাধ্যমে, কেউ ক্যাম্পের বাইরে অবস্থানরত আত্মীয়-স্বজনের মাধ্যমে, কেউ গাড়ি চালকদের মাধ্যমে সড়ক বা নৌপথে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এদিকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ রোহিঙ্গাকে চট্টগ্রামের বোয়ালখালীতে আটক করা হয়েছে। আটকরা সবাই পুরুষ। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে সেখানে বসবাস করছিল। মঙ্গলবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত…
ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এত তাড়াহুড়ো আর অসচেতনতার কারণে রোগীদের ভোগান্তিতে পড়তে হয় নানাভাবে। বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা হয় তা হলো একজনের রিপোর্ট আরেকজনকে দিয়ে দেয়া। এতে করে রোগ শনাক্তে গাফিলতি থাকায় ভুল চিকিৎসা করা হয়, অনেক সময় রোগীর মৃত্যু পর্যন্ত হয়। নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট মেডিক্যাল সেন্টারের ভুল প্যাথলজি (ডায়াগনস্টিক) রিপোর্টের কারণে মো. সুজন (৩৩) নামের এক রোগী মৃত্যুঝুঁকিতে আছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই আবু নূর আহাদ প্রতিকার চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্র থেকে জানা যায়, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের মাস্টার নূর ইসলামের ছেলে মো. সুজন অসুস্থ হলে স্থানীয় সেবারহাট মেডিক্যাল সেন্টারে মতিউর রহমান…
জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির বিরূপ আচরণ বাংলাদেশসহ পুরো বিশ্বকে ভাবিয়ে তুলছে। এর মধ্যে বন্যা, তাপদাহের মত বজ্রপাতে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। প্রায় প্রায়ই দেশের কোনো না কোনো জেলায় বজ্রপাতে মৃত্যু হওয়ার খবর আসছে সংবাদ মাধ্যমে। দিনাজপুর শহরে বজ্রপাতে চার কিশোরের মৃত্যু হয়েছে। তখনই আহত হয়েছেন আরও দুই কিশোর। এর আধা ঘণ্টার মাথায় বেলা সাড়ে তিনটার দিকে জেলার চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নে বজ্রপাতে তিন তরুণের মৃত্যু হয়। দিনাজপুর শহরে মৃতরা হলো, আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩) ও আপন ইসলাম (১৪), বাবুল হোসেনের ছেলে হাসান আলী (১৪), প্রয়াত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) এবং সাজু মণ্ডলের ছেলে মিম (১৩)।…
করোনা মহামারী শুরুর পর থেকে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ, অভিবাসন বা যেকোনো কারণে যাত্রাই খুব জটিল হয়ে পড়েছে। এর জন্য দরকার করোনার সনদ। বাংলাদেশের যেকোনো সরকারী কাজেই সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। এরই সুযোগ নিয়ে বিভিন্ন অসাধু চক্র বিভিন্ন বিভিন্ন জালিয়াতি করে থাকে। এবার করোনার জাল সনদ তৈরীর চক্রের একজন পুলিশের হাতে ধরা পড়েছে। নোয়াখালীতে বিদেশগামীদের করোনা সনদ জালিয়াতি চক্রের এক দালালকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ। আজ সোমবার (২৩ আগস্ট) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত দালাল মো. কামরুল ইসলাম (২৮) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মো. আবুল…
জনগণের করের টাকা দিয়ে সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই একেকটি প্রকল্পের কাজ হাতে নেয়া হয়। অপ্রয়োজনীয় জায়গায় প্রকল্পের পরিকল্পনা করে টাকা নষ্ট করা কিংবা প্রয়োজনীয় জায়গায় প্রকল্প তৈরী করলেও তা নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না করে ডাবল কাটা আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে জনগণের টাকাগুলো জলে ঢালা হচ্ছে। দিনাজপুরের বিরামপুরের জোতবানী ইউনিয়নে রাস্তা ছাড়াই মাঠের মাঝখানে সেতু নির্মাণ করা হয়েছে। সেই সেতুটির একপাশে গ্রাম আর অন্যপাশে ডোবা। স্থানীয়দের কোনও কাজে লাগছে না ১৯ লাখ টাকার দিয়ে তৈরী এই সেতু। উপজেলার জোতবানী ইউনিয়নের জোতবানী গ্রাম ও কাঠলা ইউনিয়নের শৈলান গ্রামের সংযোগস্থলে রয়েছে বিস্তৃত ফসলি মাঠ। মাঝখানে রয়েছে একটি ছোট ডোবা। দুই গ্রামের মানুষের…
দিনাজপুরের হাকিমপুরে এক মাদ্রাসাছাত্রকে(১০) হত্যার ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন মমিনুল ইসলাম সুজন(২৭) নামে এক মাদ্রাসাশিক্ষক। জানাজানি হলে এলাকাবাসী মাদ্রাসাশিক্ষককে গণধোলাই দিয়ে মাদ্রাসা কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে রাতে হিলি হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় হিলফুল ফুযুল মাদ্রাসা থেকে অবরুদ্ধ অবস্থায় পুলিশ তাকে আটক করে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার(২০ আগস্ট) রাতে। অভিযুক্ত মমিনুল ইসলাম সুজন উপজেলার চেংগ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলার হিলফুল ফুযুল নামে কওমি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ওই মাদ্রাসার হোস্টেল তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। বছর দুয়েক আগে তিনি ওই মাদ্রাসায় যোগ দেন বলে জানা গেছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার রাতে মোবাইলের মাধ্যেমে…