…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অথচ থাকেন আমেরিকায়। সেখানে বসেই চাকরি করছেন, ব্যাংক থেকে নিয়মিত বেতন উত্তোলন করছেন। এমন অভিযোগ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক জেসমিন সুলতানার বিরুদ্ধে। জানা গেছে, বর্তমানে ওই শিক্ষিক সপরিবারে আমেরিকায় বসবাস করছেন। প্রধান শিক্ষক দীর্ঘদিন থেকে অনুপস্থিত থাকার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থার অবনতির বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান খান সিলেট বিভাগীয় শিক্ষা অফিসের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে সত্যতা পান বিয়ানীবাজারের শিক্ষা কর্মকর্তা। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয়টিতে সরেজমিনে তদন্ত করেন তিনি। জেলা ও বিভাগীয় শিক্ষা অফিসে বিদ্যালয়ের সদ্য অনুমোদিত…
ধর্মের কথা বলে ১০ হাজার গ্রাহকের পাঁচহাজার কোটি টাকা নিয়ে উধাও সাবেক এমএলএম কর্মী ও মসজিদের ইমাম রাগীব আহসান। জমা দেয়া টাকা ফেরত পেতে বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন গ্রাহকরা, কিন্তু কার্যালয় বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন এহ্সান গ্রুপের প্রতিষ্ঠাতা মুফতি রাগীব আহসান। তার অন্য কর্মীদেরও হদিস মিলছে না। এমন বাস্তবতায় গচ্ছিত টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কিত গ্রাহকরা। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইছে তারা। জানা যায়, ২০০৮ সালে মাত্র ৯০০ টাকা বেতনে এহসান মাল্টিপারপাস নামক একটি প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ের কর্মী হিসেবে চাকরি করতেন মুফতি রাগীব আহসান। এহসান মাল্টিপারপাস দেউলিয়া হলে একই নামে নতুন কোম্পানি চালু করেন রাগীব। এর পর আর পেছনে…
দেশে জঙ্গিদের তৎপরতা বাড়ছে। সক্রিয় হয়ে উঠছে বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপিং এজেন্টরা। ময়মনসিংহে র্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলির ঘটনা সাম্প্রতিক সময়ে জঙ্গিদের উত্থান নিয়ে বিশেষজ্ঞদের শঙ্কা বাস্তবে রূপ নিল। সূত্র মতে, এ ঘটনায় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল নগরীর খাগডহর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। কিছুক্ষণ গোলাগুলির…
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতিতে পানিবন্দি হয়ে লাখো মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে। খাদ্য ও বিশুদ্ধ পানির শঙ্কটে কয়েক গ্রামের মানুষ চরম নিশ্চয়তায় কোনোরকমে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছেন। কারও গবাদিপশু পানিতে ভেসে গেছে, কারও ঘরের চাল অব্দি পানি, কারও জমি পানিতে তলিয়ে আছে দিনের পর দিন, ফলে নষ্ট হচ্ছে ফসল। এদিকে গত এক মাসে ৮ টি স্কুল নদীগর্ভে যাবার পাশাপাশি ২৫ টি হুমকির মুখে। কুড়িগ্রাম ও লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ব্রহ্মপুত্র নদের পানি কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে বিপদসীমা র ৪৪ সেন্টিমিটার ওপর ও ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদরের ধরলা সেতু পয়েন্টে বিপদসীমার ৫১…
কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র ধর্ষণ মামলার প্রধান আসামি বেলাল হোসেন ওরফে বিল্লালকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। শুক্রবার ভোরে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়া পাঁচাশি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। র্যাব সূত্র জানায়, ধর্ষণের ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। শুক্রবার ভোরে র্যাবের একটি দল গৌরিপুরের বিশ্বনাথপুর থেকে মামলার মূল আসামী বিল্লালকে গ্রেপ্তার করে। র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।…
বছর না পেরোতেই দৌলতখানে মধ্য মেঘনার চর হাজিপুরের শেষ স্থাপনাটিও নদী ভাঙনে বিলীনের পথে। এ স্থাপনাটি নদী গর্ভে চলে গেলেই মানচিত্র থেকে হারিয়ে যাবে হাজিপুর ইউনিয়নটি। ইতিহাস ছাড়া বাস্তবে মিলবে না এর অস্তিত্ব। হাজিপুর ইউনিয়নের সর্বশেষ স্থাপনা ৫০ নং মধ্য হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলাপাকা ভবনটি মেঘনার ভাঙনে বিলীন হতে চলেছে। নদীর ভাঙনে ভবনের ভীত ছুঁয়েছে পানি। যেকোন সময় ভবনটি নদীগর্ভে তলিয়ে যেতে পারে। গত মঙ্গলবার এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় উপজেলা শিক্ষা বিভাগ তড়িঘড়ি করে উন্মুক্ত নিলাম ডেকে এক কোটি ৩৭ লাখ টাকায় নির্মিত ভবনটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। সেখানে পাঁচজনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মো. আবি আবদুল্লার…
পাহাড় কাটা বা বনাঞ্চল ধ্বংস করা নিত্যদিনের ঘটনা। দিনের পর দিন সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড় কাটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এখনো বন্ধ হয়নি অবৈধভাবে পাহাড় কাটা। পরিবেশকর্মীরা বারবার বিষয়টি প্রশাসনের নজরে এনে পাহাড় কাটা বন্ধের আহ্বান জানালেও এ বিষয়ে নিয়মিত অভিযান ও নজরদারি নেই প্রশাসনের। কেননা এসব পাহাড় কাটার পেছনে রয়েছেন জনপ্রতিনিধি, ক্ষমতাসীন দলের নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা। সম্প্রতি অভিযোগ উঠেছে, থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বান্দরবানের থানচিতে বাড়ি নির্মাণের জন্য অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাসখানেক ধরে পাহাড় কাটছেন। প্রায় পাঁচ একর পাহাড়টির অনেকটাই বর্তমানে সমতল ভূমিতে পরিণত হয়েছে। বাংলা…
জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে জামালপুরের মাদারগঞ্জে ঘৃহহীনদের উপহার দেয়া ঘর নিচু জমিতে তৈরী করায় সামান্য বর্ষাতে পানি থৈ থৈ করছে চারদিকে। সেখানে বসবাসকারীরা বিদুৎবিহীন অন্ধকার ঘরে সাপ-পোকামাকড়ের আতঙ্ক নিয়ে রাত কাটাচ্ছেন। এ ছাড়া আশ্রয়ণের ঘরগুলোর চারপাশে পানি থাকায় শিশুদের ঘরে রেখে বাইরে কাজে যেতেও সাহস পাচ্ছেন না সেখানে বসবাসকারীরা। আশ্রয়ণের জায়গাটি যমুনার একটি শাখা নদী। যে কারণে এলাকার কোথাও বর্ষার পানি না থাকলেও আশ্রয়ণের এই জায়গাটিতে পানি উঠেছে। স্বাভাবিক বন্যা হলেও সেখানে ঘরের চাল পর্যন্ত পানি হবে এবং তীব্র স্রোত বইবে বলে আশঙ্কা করেন তারা। নিচু জায়গায় মাটি ভরাট না করেই সেখানে ঘর নির্মাণে করা হয়েছে। নাম প্রকাশে আনিচ্ছুক আশ্রয়ণের…
জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণ উপলক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম আওয়ামী লীগের সভায় হামলা করেছেন ছাত্রলীগের কর্মীরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ( ৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাগিচারহাট এলাকায়। এ সময় ইট পাটকেলের আঘাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে এখন অব্দি তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম (৪৫), চন্দনাইশ পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লোকমান হাকিম (৪০) ও আওয়ামী লীগকর্মী নুরুল আমিন (৪১)। এদিকে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় একটি সূত্র দাবি করলে পুলিশ তা অস্বীকার করেছে।…
গ্রাম বাংলায় স্থানীয় চেয়ারম্যানদের নামের পাশে একসময় ‘গমচোর’ টিনচোর’ চালচোর’ ‘কাঠচোর’ ‘মাটিচোর’ ইত্যাদি বিভিন্ন ট্যাগ জুড়ে দিতো। ফলে আসল নামে চেয়ারম্যান পরিচিত না হলেও স্থানীয় পর্যায়ে গমচোর চেয়ারম্যান, চালচোর চেয়ারম্যান ইত্যাদি নামে পরিচিত হতো। এখন যুগ পাল্টেছে, পৃথিবী পাল্টেছে, পাল্টে যাচ্ছে কতোকিছু। কিন্তু পাল্টাননি চেয়ারম্যানরা। এখনো তাদেরকে ঐসব নামেই স্থানীয় পর্যায়ে চেনা হয়। কেননা, তারা তাদের কর্মকাণ্ড এখনো আগের মতোই ঐতিহ্য মনে করে ধরে রেখেছেন। ফলে প্রায় প্রতিদিনই চেয়ারম্যানদের নামে বিভিন্ন কুকীর্তির সংবাদ আসে মিডিয়াতে। সম্প্রতি জাল কাগজপত্র তৈরি করে সরকারি চাল আত্মসাতের অভিযোগে গাইবান্ধা জেলার বিভিন্ন ইউনিয়নের ১৬ জন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া চেয়ারম্যানসহ…