…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
- আর্কটিক ও অ্যান্টার্কটিকার অন্যপাশে কী আছে?
Author: নিজস্ব প্রতিনিধি
সংবিধান, উচ্চ আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইনে শাস্তির বিধান থাকলেও দেশে থেমে নেই হেফাজতে নির্যাতন ও মৃত্যু। এরই ধারাবাহিকতায় নরসিংদীতে পুলিশ হেফাজতে সুজন সাহা নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হ্যান্ডকাপ পরা অবস্থায় হাড়িদোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে শহরের হাজিপুরে এ ঘটনা ঘটে। তবে স্বজনদের অভিযোগ, হাতকড়াসহ তাকে বাবুল সাহা চানাচুর ফ্যাক্টরির শ্রমিকরা ও পুলিশ মারধর করে মৃত্যু অবস্থায় হাঁড়িদোয়া নদীতে ফেলে দিয়েছে। পরে নদী থেকে জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ওই যুবকের নাম সুজন সাহা (২৭)। তিনি হাজিপুর এলাকার অজিত সাহার ছেলে। তিনি শেকেরচরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন। নিহতের বাবা…
উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা, জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা এবং বাংলাদেশের জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকর্ম এবং জীবনদর্শন এদেশের মানুষের স্মৃতিতে চিরঅম্লান রাখার লক্ষ্যে তার স্মৃতিবিজড়িত শাহজাদপুরে প্রতিষ্ঠা করা হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয়টিতে নানা পদে নিয়োগে দলীয় ও স্বজনপ্রীতির ব্যাপক অভিযোগ উঠেছে। জাতীয় দৈনিক প্রথম আলো থেকে জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক গোলাম সরোয়ার বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর তার ভগ্নিপতি হয়েছেন সেকশন কর্মকর্তা। এক ফুফাতো ভাই স্টোর কর্মকর্তা, আরেকজন গাড়িচালক, ভাতিজিজামাই প্রশাসনিক কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক শিবলী মাহবুবও কম যান না। তার স্ত্রীও একই…
নগরের বায়েজিদ এলাকায় রয়েছে অসংখ্য পাহাড়। কোলাহলপূর্ণ নগরের পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব যেন এসব পাহাড়ের উপর। কিন্তু দিনে দিনে বিলীন হচ্ছে বায়েজিদ এলাকার পাহাড়গুলো। রাজনৈতিক নেতা, প্রভাবশালী, পুলিশের লোকজনের হাতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পাহাড়। বিশাল পাহাড় কেটে করা হচ্ছে সমতল। বানানো হচ্ছে ভবন। রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি পুলিশের দুই ডজনেরও বেশি সদস্যের হাতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে বায়েজিদের পাহাড়। রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশে তারা পাহাড়ের একরের পর একর জমি দখলে নিচ্ছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো পরিণত হচ্ছে সমতলে, বসতিতে। স্থানীয়রা জানান, বায়েজিদ বোস্তামী থানায় কর্মরত ছিল এমন পুলিশ সদস্যই পাহাড় কাটা ও দখলের সঙ্গে জড়িত।…
সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতন থেকে উদ্ধার পেতে থানার শরণাপন্ন হোন একজন। ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় এক এসআইকে। কিন্তু দায়িত্ব পাওয়া এসআই নিজেই সন্ত্রাসীদের সাথে মিলে বাদীর বাড়িতে গিয়ে বাদীর স্ত্রীকে মারধর ও গালিগালাজ করেন। একইসাথে ৫ লাখ টাকা চাঁদাও দাবি করেন। মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাভার থানার ভাকুর্তা বিটের ইনচার্জ এসআই শাহ আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালতে মামলাটি করেন রাফিয়া আক্তার তুলি নামের এক নারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।…
সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী এলাকার তিনটি রাজ্যে সীমানার ৫০ কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি এবং জব্দ করার ক্ষমতা পাবেন বিএসএফ কর্মকর্তারা। সেই ক্ষমতারই যেন বহিঃপ্রকাশ পেল বাংলাদেশের রাণীশংকৈল সীমান্তে। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে এক কৃষককে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। নির্যাতনের শিকার রুহুল আমিনকে (৩৭) ঠাকুরগাঁওয়ের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন। তিনি জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী ভেলাপুকুর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। চিকিৎসারত রুহুল আমিন জাতীয় এক দৈনিককে বলেন, ‘গতকাল সোমবার সকাল…
দেশের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রদায়িক হামলার রেশ কাটিয়ে ওঠার আগেই মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বগুড়া সদর উপজেলায় সর্বজনীন দুর্গামন্দিরে লক্ষ্মী প্রতিমা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে মনসা মন্দিরে তিনটি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতের আধারে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মনসা মন্দিরে তিনটি প্রতিমার মাথা ও হাত-পা ভাঙচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন…
দেশের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রদায়িক হামলার রেশ কাটিয়ে ওঠার আগেই গত রোববার রংপুরের পীরগঞ্জে অন্তত ৩টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘর-বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর রেশ এখনো কাটেনি। এরইমধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের এক হিন্দু কাপড় ব্যবসায়ীর দোকানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে রমেশ চন্দ্র দাসের (৩৫) দোকানে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দোকান মালিক রমেশ চন্দ্র দাশ কামদিয়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। এ ঘটনায় নগদ টাকা, কাপড়সহ দুইটি দোকানের ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয়, পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, স্থানীয় লোকজন ভোর পাঁচটার দিকে…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথিত কটূক্তি করা ছবি শেয়ার করার অভিযোগে যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুষ্টিয়ার কুমারখালীতে ফরহাদ আসিফ টিপু (৫০) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফরহাদ আসিফ টিপু দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি। কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) টিপুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ফেসবুকে অন্য আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করে পোস্ট করা ছবি নিজের ওয়ালে শেয়ার দেন ফরহাদ। সেটি…
সমুদ্র, নদী, পাহাড়ের মেলবন্ধন রয়েছে চট্টগ্রামে। প্রাকৃতিক অপার সৌন্দর্যের নগরীর পাহাড়গুলো একে একে বিলীন হয়ে যাচ্ছে। প্রভাবশালী ভূমিপুত্রদের কুনজরে হারিয়ে যাচ্ছে বেশিরভাগ পাহাড়। কেউ কাটছে কৌশলে, কেউ কাটছে দিনদুপুরে কিংবা রাতে। চট্টগ্রাম নগরীতে এ ধরনের অসংখ্য পাহাড়ের একটি বায়েজিদ বোস্তামী এলাকার নাগিন পাহাড়। পরিবেশ অধিদপ্তর জরিমানা করে দায় সারলেও ঠেকানো যাচ্ছে না পাহাড় কাটা। আবার ধসে পড়া মাটিও রাতের আঁধারে সরিয়ে নেয় প্রভাবশালী এবং দুষ্কৃতকারীরা। এভাবে নাগিন পাহাড়ের আশেপাশে পাহাড়ি ভূমিতে তৈরি হচ্ছে একে একে অট্টালিকা। দেড় লাখ বর্গফুট আয়তনের নাগিন পাহাড়ের দুই-তৃতীয়াংশ কেটে গত দুই দশকে গড়ে তোলা হয়েছে দুটি আবাসিক এলাকা। পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এই আবাসনের…
প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ সিলেট। এখানে আছে সবুজ পাহাড়ের গল্প, চা-বাগানের সারি সারি গাছ, স্বচ্ছ নীল প্রকৃতির ভূমি আর দেয়ালে পুরাকীর্তির ও সভ্যতার দীর্ঘ সব ইতিহাসের এক অফুরক্ত ভান্ডার। আধ্যাত্মিক রাজধানীর প্রাকৃতিক সৌন্দর্যের কথা এলে উঠে আসে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবুজে ঘেরা অগনিত পাহাড়, টিলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, কালের বিবর্তন, কথিত নগরায়নের প্রয়োজন, প্রশাসনিক উদাসীনতা ও পাহাড় খেকোদের অশুভ পাঁয়তারায় শহর ও শহরতলীর পাহাড়গুলোতে এখন চলছে বৃক্ষ নিধনের মহোৎসব। তাই ধংস হয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চল বলে খ্যাত নগরী সিলেটের পরিবেশ। শহরের প্রায় পাহাড়েই অবাধে বৃক্ষ নিধন ও পাহাড় কাটার প্রতিযোগিতায় নেমেছেন এলাকার প্রভাবশালী আর এক শ্রেণির অসৎ…