Author: নিজস্ব প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ওই চার সাংবাদিক হলেন নিউজবাংলা টোয়েন্টিফোর ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির ঠাকুরগাঁও প্রতিনিধি হিমেল এবং দৈনিক উষার বাণীর জাহিদ হাসান মিলু। প্রত্যক্ষদর্শীরা জানান, মণ্ডলপাড়ায় উঠান বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সাংবাদিকরা সেই ঘটনার তথ্য সংগ্রহ করতে…

Read More

দেশের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের খবরে শিউরে উঠছে সারা দেশ। যদিও মাদ্রাসাগুলোতে ক্রমবর্ধমান এই ধর্ষণ নিয়ে মাথাব্যথা নেই সরকারের। দেশের মানবাধিকার সংগঠনগুলোও সরব নয়। নেই বার্ষিক কোন প্রতিবেদন। তাই এই সব নির্যাতনের প্রকৃত চিত্র থেকে যাচ্ছে অজানা। অধিকাংশ ক্ষেত্রে শারীরিক ও যৌন নির্যাতনের পর শিক্ষার্থীরা লজ্জা, ভয়, নানান কিছুর কারণে তা প্রকাশ করে না। ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে সবথেকে কম কথা বলা হয়। এর কারণ হয়তো সেক্স, অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগী এবং ধর্মের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মানুষের অন্ধবিশ্বাস। এরই ধারাবাহিকতায় এবার খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে হাফেজিয়া মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে পেটানোর অভিযোগ…

Read More

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের ১২ কিলোমিটার এলাকা ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। অব্যাহত ভাঙন এবং দায়সারা উন্নয়নে দিন দিন অস্তিত্ব হারাতে বসেছে সৈকতটি। চলতি বর্ষায় সাগরের তীব্র ঢেউয়ে বালুক্ষয় হয়ে এর পরিধি কমছে। ভাঙনের কবলে ঝুঁকির মুখে পড়েছে সৈকতের ট্যুরিজম পার্ক, কুয়াকাটা ইসলামিয়া মাদরাসা পয়েন্ট, বেড়িবাঁধসহ বিভিন্ন স্পট। এরইমধ্যে বিলীন হয়ে গেছে দর্শনীয় স্থান নারিকেল বাগান ও জাতীয় উদ্যান। সৈকত চলে এসেছে কুয়াকাটা চৌমাথার ২০০ ফুটের মধ্যে। এ অবস্থায় প্রতি বছর ভাঙন থেকে সৈকত ও মূল বেড়িবাঁধ রক্ষায় অর্থ ব্যয় করা হলেও তা খুব বেশি কাজে আসছে না। অপরদিকে, কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্ট এলাকায় বনাঞ্চলের বিশাল একটি…

Read More

সীমান্ত হত্যার সংখ্যা শূন্যতে আনা এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারত— দুই দেশই সম্মত হয়েছে কয়েক বছর আগে। এরপরও সেটা বন্ধ হয়নি। বরং বেড়েছে। আজও নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার হাঁপানিয়া সীমান্তের মেইন পিলারের পাশে ২৩৬ /১ সাব পিলার এলাকায় ঘটনাটি ঘটে । নিহত সালাউদ্দীন ওরফে মকবুল উপজেলার কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীন (বুদুর)’র ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় কয়েকজন গরু ব্যবসায়ীর সাথে সালাউদ্দীন গরু নেয়ার জন্য ভারত অভ্যন্তরে প্রবেশ করেন। পরে শনিবার ভোররাতে…

Read More

সামান্য একটি ধাক্কা। তাও অসাবধানতাবশত। কিন্তু এ ধাক্কার মাশুল দিতে হলো গৃহবধূর সম্ভ্রম দিয়ে। ফিল্মি স্টাইলে গৃহবধূর স্বামী-সন্তানকে তুলে নিয়ে গেল অন্যত্র। আর গৃহবধূকে আরেক জায়গায় নিয়ে তিনজন মিলে করল ধর্ষণ। এখানেই ক্ষান্ত হয়নি, হোটেলে নিয়ে ইয়াবা সেবনের পর আরো হিংস্র হয়ে ওঠে সেই তিনজন। ধর্ষণ করা হয় ফের। খবর পেয়ে তাকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বুধবার রাত দেড়টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান। র‌্যাব-১৫-এর কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের…

Read More

মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার অন্যতম কারণ ছিল দেশটির সেনাবাহিনীর ওপর হামলা। ওই হামলার সঙ্গে জড়িত ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। এখন তারা বাংলাদেশেও আধিপত্য বিস্তার করছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক বিক্রি, মানবপাচার, অপহরণের পর মুক্তিপণ আদায়, ডাকাতি ও মাদকের টাকায় আগ্নেয়াস্ত্র সংগ্রহের কাজ করছে ‘আল-ইয়াকিন’। এই বাহিনী বাংলাদেশিদের অপহরণ করে নির্জন পাহাড়ে নিয়ে যায়। এরপর হাত-পা ও চোখ বেঁধে চলে নির্মম নির্যাতন। নির্ধারিত সময়ের মধ্যে দাবিকৃত টাকা পেলে ছেড়ে দেওয়া হয়, না হলে পাহাড়ে গর্ত করে পুঁতে ফেলে। কক্সবাজারে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামেও এরা পরিচিত। কক্সবাজারবাসী এদের ‘জঙ্গি বাহিনী’ বলেও আখ্যা দিয়েছেন। জানা গিয়েছে, মিয়ানমারের…

Read More

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া এলাকায় মাসুদ রানা (৩৮) নামে এক সাংবাদিককে তার চার বছরের ছেলে সন্তানের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত ওই সাংবাদিককে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাসুদ রানার অভিযোগ, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পরাজিত হয়ে সেই রেশ ধরে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের লোকজন পরিকল্পিত হামলা করেছে। আজ শুক্রবার সকালে পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মাসুদ রানা দৈনিক আজকালের খবর পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে যশোবন্তপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে ছেলে ও ভাই নাসিরকে…

Read More

রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রংপুরের জেলা ও দায়রা জজকে প্রধান করে বিচার বিভাগীয় কমি জেলা প্রশাসকের একজন প্রতিনিধি ও রংপুর পুলিশ কমিশনারের একজন প্রতিনিধিকে তদন্ত কমিটিতে রাখতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। এর আগে গত ৩ ডিসেম্বর রংপুরের হারাগাছে পুলিশের…

Read More

ভোট নিয়ে প্রকাশ্যেই চলছে হুমকি ধামকি। নির্বাচন নিয়ে প্রার্থীদের মাঝে প্রচার প্রচারণা নিয়ে বিভিন্ন গলাবাজি ও বাকযুদ্ধ ইত্যাদি থাকলেও এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসবের বাইরে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি চলছে। সরকার দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা কোনো রাখঢাক ছাড়াই ভোটের জন্য প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইফুল হাসান রনির কর্মী রিয়াজ উদ্দিন মাঝিকে ক্রসফায়ারসহ হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ভবানীগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক বাদলের ভাতিজা আবদুল্লাহ আল মামুন রাব্বি মোবাইল ফোনে কল করে তাকে হুমকি দেন। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রিয়াজের মোবাইলফোনে…

Read More

মাদরাসার শিক্ষক কর্তৃক মাদরাসাছাত্রদের ধর্ষণের অভিযোগ প্রায় নিয়মিত খবর হয়ে দাঁড়িয়েছে। মাদরাসার কোমলমতি শিশুদের এহেন ধর্ষণে আতঙ্কিত হয়ে পড়েছে দেশ। মাদরাসা ও মাদরাসাশিক্ষকদের নিয়ে মানুষের মনেও জন্মেছে নেতিবাচক মনোভাব। এসব খবরের মধ্যে শোনা গেলো ধর্ষণচেষ্টাকালে এক হুজুরের গোপনাঙ্গ কেটে দিয়েছে এক মাদরাসাছাত্র। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামে এক ছাত্রকে অনৈতিক কাজ করতে চায় এক মাদরাসা শিক্ষক। এতে বাধা দেয় ভুক্তভোগী ছাত্র। কিন্তু বাধা না মেনে অনৈতিক কাজ করতে চাইলে ক্ষিপ্ত হয়ে নেইলকাটার দিয়ে শিক্ষকের গোপনাঙ্গ কেটে দেয় ওই ছাত্র। বুধবার (১ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। গোপনাঙ্গ কাটা ওই শিক্ষককে আহতাবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি…

Read More