Author: নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশে পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। গত কয়েক বছরে শতাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, ভয় দেখিয়ে অর্থ আদায়, মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এবার  খুলনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদাবাজির মামলায় তিন পুলিশ সদস্যসহ পাঁচ জনের সাত বছ‌রের সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত। একই সঙ্গে প্রত্যেক‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হ‌য়ে‌ছে। সাজাপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন, কনস্টেবল মোল্লা মেসবাহ উ‌দ্দিন (পলাতক), কনস্টেবল মোঃ ফরহাদ আহ‌মেদ, কনস্টেবল মোস্তা‌ফিজুর রহমান (পলাতক), আরমান শিকদার জ‌নি ও মোঃ বা‌য়ে‌জিত।উল্লে‌খিত কনস্টেবলরা খুলনা পু‌লিশ লাই‌নে কর্মরত ছি‌লেন। রায় ঘোষণা করেছেন খুলনার অতিরিক্ত…

Read More

কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় প্যারাবন নিধন আর সরকারি খাসজমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। থেমে নেই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন, অবাধে পাহাড়কর্তন, বনের গাছ নিধন ও মাটি বিক্রিও। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে সৃষ্ট প্যারাবনের (ম্যানগ্রোভ) আনুমানিক ১৫ হাজার গাছ কেটে দখল করা হয়েছে কয়েক শ একরের জলাভূমি। গাছপালা উজাড় হওয়ায় ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল ও জীববৈচিত্র্য। কাটা গাছের গোড়ালি যাতে প্রশাসনের কেউ দেখতে না পান এ জন্য ট্রাকে মাটি ও বালু নিয়ে চলছে ভরাটের কাজ। কয়েক দিন ধরে প্যারাবনের বিশাল ভূমি টিনের বেড়া দিয়ে ঘিরে রেখে সেখানে ভরাটের কার্যক্রম চালানো হলেও বাধা দেওয়ার…

Read More

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বন্দীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বন্দীকে মারধরের অভিযোগে কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) শফিকুল ইসলাম খানসহ পাঁচজনের বিরুদ্ধে নালিশি মামলা নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে আবেদনটি করেন হত্যা মামলায় দণ্ডিত বন্দী মো. শামীমের স্ত্রী পারভীন আক্তার। এ ব্যাপারে আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, বাদী পারভিন আক্তারের স্বামী মো. শামীম দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ২০০৪ সাল থেকে চট্টগ্রাম কারাগারে আছেন। একটি হত্যা মামলায় ২০০৭ সালের শামীমকে ফাঁসির আদেশ দেন আদালত। ২০১২ সালে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারদণ্ড দেন আদালত। মামলায় আসামি করা হয় চট্টগ্রাম কেন্দ্রীয়…

Read More

সমুদ্র, নদী, পাহাড়ের মেলবন্ধন রয়েছে চট্টগ্রামে। প্রাকৃতিক অপার সৌন্দর্যের নগরীর পাহাড়গুলো একে একে বিলীন হয়ে যাচ্ছে। প্রভাবশালী ভূমিপুত্রদের কুনজরে হারিয়ে যাচ্ছে বেশিরভাগ পাহাড়। কেউ কাটছে কৌশলে, কেউ কাটছে দিনদুপুরে কিংবা রাতে। দিনের পর দিন সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড় কাটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এখনো বন্ধ হয়নি অবৈধভাবে পাহাড় কাটা। পরিবেশকর্মীরা বারবার বিষয়টি প্রশাসনের নজরে এনে পাহাড় কাটা বন্ধের আহ্বান জানালেও এ বিষয়ে নিয়মিত অভিযান ও নজরদারি নেই প্রশাসনের। কেননা এসব পাহাড় কাটার পেছনে রয়েছেন জনপ্রতিনিধি, ক্ষমতাসীন দলের নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা। চট্টগ্রামে বিভিন্ন সমিতি ও সোসাইটির নামেও চলছে পাহাড় দখল। পাহাড় কেটে তৈরি করা হয়েছে…

Read More

করোনা মহামারিতে দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নানা কারণে ঝরে পড়ছে বহু শিক্ষার্থী। এদের একটি বড় অংশ শিকার হয়েছে বাল্যবিয়ের। বিশেষ করে গ্রামাঞ্চলে ছাত্রীরা বাল্যবিয়ের শিকার হয়েছে। এক বিদ্যালয়েই শতাধিক ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে এমন তথ্যও আছে। আবার একই গ্রামে একাধিক বাল্যবিয়ের ঘটনাও আছে। উপকূলীয় ও হাওড়াঞ্চলে অনেক ছাত্রীর মাথায় সংসারের বোঝা চেপেছে। অভাব-অনটনের কারণে বাবা-মা অনেকটা গোপনেই অল্প বয়সে বিয়ে দিয়েছেন সন্তানদের। এই ছাত্রীদের আর ক্লাসে ফেরার সম্ভাবনা নেই। জানা গেছে, নাটোরের বাগাতিপাড়া মহিলা মাদরাসার কোনো শিক্ষার্থী এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন না। অথচ ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় এ মাদরাসা থেকে ১৫ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা…

Read More

কথিত ‘সংখ্যালঘুবান্ধব’ ও হিন্দুদের আস্থার প্রতীক আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে একনাগাড়ে প্রায় সাড়ে ১২ বছর ক্ষমতায় আছে। দেশে বরাবরই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলেও এখন মূলত রাজনৈতিক অস্থির অবস্থার কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এ ধরনের ঘটনা। বাংলাদেশ যতই তার অসাম্প্রদায়িক চরিত্র থেকে সরে যাচ্ছে, ততই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন বাড়ছে৷ আর তার পৃষ্ঠপোষক হয়ে উঠছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে নৌকা প্রতীকে সমর্থন না দেওয়ায় লালমনিরহাটে চলবলা ইউনিয়নে এক হিন্দু পরিবারের সদস্যদের মারধর ও তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজুর বিরুদ্ধে। হামলায় আহতরা হলেন—…

Read More

সীমান্ত হত্যার সংখ্যা শূন্যতে আনা এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারত— দুই দেশই সম্মত হয়েছে কয়েক বছর আগে। এরপরও সেটা বন্ধ হয়নি। বরং বেড়েছে। আজও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার  ভোরে ওই সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— গোড়ল ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিন। জানা গেছে, শুক্রবার গভীর রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানী ভারতে প্রবেশ করে। ভোরে তারা গরু নিয়ে ফেরার…

Read More

দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসা অব্যাহত রয়েছে। কোথাও মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে, কোথাওবা অস্ত্র বিক্রয়কারী হিসাবে, কোথাওবা ঘুষ গ্রহণের অভিযোগ, অনিয়ম দুর্নীতির অভিযোগ, পুলিশের নেতৃত্বে মাদক পাচার চক্র গড়ে ওঠার অভিযোগ, চুরি ডাকাতি ইত্যাদি হেন কোনো অপরাধ নেই যা পুলিশ শব্দটির সাথে জুড়ে বসে নাই। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বরখাস্ত উপপরিদর্শককে কারাগারে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের একটি…

Read More

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পঞ্চাশ টাকা বকশিশ কম দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় বিকাশ চন্দ্র (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি বিভাগে এ ঘটনা ঘটে। ঘটনার পর রোগীর স্বজনরা চড়াও হলে আসাদুজ্জামান দুলু নামে ওই ওয়ার্ডবয় পালিয়ে যায়। ওই স্কুলছাত্রের নাম বিকাশ চন্দ্র দাস। সে গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বিশু চন্দ্র কর্মচারের ছেলে। স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো বিকাশ। সে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতো বলে জানান তার চাচা শচীন চন্দ্র কর্মকার। মৃত্যুর পর তার স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতাল কর্মচারীকে ‘৫০ টাকা বকশিস কম…

Read More

পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনগণের জানমালের রক্ষাকর্তা; দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বপ্রাপ্তও তারা। কিন্তু জনগণের রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন কি আর পুলিশ জনগণের রক্ষক আর বন্ধু হতে পারে? জনগণের রক্ষক এ বাহিনীর অনেক সদস্য আজ জড়িয়ে পড়ছেন বহুবিধ অপরাধকর্মে। তাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। ব্যাপক ক্ষমতা পাওয়ার পর দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠছে পুলিশ। গত কয়েক বছরে শতাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, ভয় দেখিয়ে অর্থ আদায়, মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ফাঁসিয়ে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মাদক নির্মূলে পুলিশ সদস্যরা একের পর এক অভিযান চালালেও পুলিশের কোন কোন সদস্যের বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে পড়ার অভিযোগ…

Read More