…
এডিটর পিক
ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তর কেবল একটি রাস্তা কিংবা নির্দিষ্ট কোনো প্রতিবাদস্থলের নাম নয়। কয়েক দশক…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ককরোচের প্রতিবাদে দিল্লির অস্বস্তি: তরুণদের আন্দোলন, সরকারের নিয়ন্ত্রণ ও বিরোধীদের হিসাব
অক্টোবর ১১, ২০২৬By নুর নবী দুলাল | 0 Comments
- এবার বাংলাদেশ থেকে পুলিশ ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ
- বাংলাদেশ পথ দেখিয়েছে, নেহার বক্তব্যে ভারতের সরকার পতনের আতঙ্কে বিজেপি
- উচ্চশিক্ষার বারোটা বাজল যেভাবে
- দিল্লিতে বিক্ষোভকারীদের যৌনাঙ্গে লাথি, পোশাক টেনে অপমানের অভিযোগ—কাঠগড়ায় পুলিশ
- মোদীর ভারতে প্রতিবাদের জায়গাতেও তালা! যন্তর-মন্তর বন্ধের সিদ্ধান্তে গণতন্ত্র নিয়ে নতুন বিতর্ক
- কলম্বাসের ৫০০ বছর আগে যারা আমেরিকা আবিষ্কার করেছিল
- বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
- সৌদির শত কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতিদের হামলা থেকে হাজিদের বাঁচাতে পারছে না?
Author: নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুককে স্বাভাবিক বদলি দেখিয়ে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। জানা গেছে, ধর্ষণচেষ্টা মামলাটি তুলে না নেওয়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী, ও তার মা-বাবাকে টেনে-হিঁচড়ে ঘর থেকে ধরে এনে সড়কে ফেলে প্রকাশ্যে লাঠিপেটা করে নির্যাতন করে আসামিরা। এ দুইটি ঘটনারই তদন্ত করছিলেন এসআই ওমর ফারুক। এসআই ওমর ফারুক মামলা তদন্তের কথা বলে ঘুষ নিয়েছেন— ভুক্তভোগী কিশোরীর মায়ের এমন অভিযোগের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে…
মাগুরায় ৬৭ বছর বয়সি এক মৃত ব্যক্তির লাশ দাফন না করে একতলা ছাদবিশিষ্ট ইটের নির্মিত পাকাঘরের ভেতর আটদিন ধরে রেখে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মাগুরা জেলা শহরের কাশিনাথপুর মধ্য কারিগরপাড়া গ্রামে। এলাকাবাসীর মতে মাজার বানানোর চেষ্টায় কিছু কুচক্রী লোক এই কাজ করেছিল। ওই ঘরকে ঘিরে এলাকায় দেখা দিয়েছিল উত্তেজনা। জানা যায়, সেখানে মরদেহ কবর না দিয়ে ঘরের দরজা প্লাস্টার করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আজ সোমবার এলাকাবাসী সেই ঘরটি ভেঙে মরদেহ স্থানীয় কাশিনাথপুর গোরস্থানে কবর দিয়েছেন। সূত্র মতে, মৃত ওই ব্যক্তির নাম তৈয়ব আলী। তিনি কিডনি সমস্যায় গত ২২ আগস্ট মারা যান। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহটি…
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনাভাইরাসের সিনোফার্মের বেশ কিছু ডোজ টিকা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি করে বাইরে বিক্রির অভিযোগে এক ইপিআই পোর্টারকে (ভ্যাকসিন বাহক) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সটির এক দাপ্তরিক আদেশে তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার (ভ্যাকসিন বাহক) জাকির গত ১৯ আগস্ট মতলব উত্তর উপজেলার মরাদোন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে সিনোফার্মার করোনা টিকা বিক্রি করেন। ২২ আগস্ট সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহর নির্দেশে এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…
জনগণের কোটি টাকা নষ্ট করে একাধিক স্থানে স্লুইসগেট তৈরী করছে পাউবো; যার আদৌ কোনো কার্যকারীতা নেই। এসব স্লুইসগেটের সুফল তো আসছেই না বরং ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এর মধ্যে একটি হলো সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকায় জলাবদ্ধতা নিরসনে তিন বছর আগে তৈরী একটি স্লুইসগেট। তবে দুই কোটি টাকায় হাজিখালি খালের মুখে নির্মিত এই স্লুইসগেটটি কোনো কাজেই আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, সাতক্ষীরা জেলায় পানি নিষ্কাশনে তৈরি করা অধিকাংশ স্লুইসগেটেরই কোনো কার্যকারিতা নেই। ২০১৮-১৯ অর্থবছরে নির্মাণকাজ শেষ হওয়ার পর গত তিন বছরে এক ফোঁটা পানিও বিল থেকে নদীতে নিষ্কাশন করতে পারেনি স্লুইসগেটটি। উল্টো নদীর পানি বিলে ঢুকে গ্রামের পর…
তিন বছর ধরে নদী খনন, নৌ টার্মিনালসহ দুই পাড়ে বেশ কিছু অবকাঠামো নির্মাণের পর ১৪৫ কোটি টাকার প্রকল্পটি যখন উদ্বোধনের অপেক্ষায় ছিল, তখন জানানো হলো, এই নৌপথ ফেরি চলাচলে উপযোগী নয়। এই কারণ দেখিয়েই বাতিল করা হয় প্রকল্পটি। গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ফেরি চলাচলে নৌরুট খনন, নদীর দুই পাড়ে টার্মিনালসহ যাবতীয় অবকাঠামো নির্মাণের এই প্রকল্প শুরু হয় ২০১৭ সালে। প্রসঙ্গত, বৃহত্তর রংপুর বিভাগের সঙ্গে জামালপুর, ময়মনসিংহ ও সিলেটসহ কয়েক জেলার মানুষের চলাচলে দূরত্ব কমাতে এই নৌরুট চালুর উদ্যোগ। সেই সঙ্গে বঙ্গবন্ধু সেতুর ওপর ঝুঁকি কমানোও ছিল উদ্দেশ্য। এই প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুরুতে প্রকল্পের…
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লিফট নষ্ট থাকায় সিঁড়িতেই এক প্রসূতির সন্তান প্রসবের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃষ্টির পানিতে ৪ দিন যাবৎ হাসপাতালটির লিফট নষ্ট। ঠিক করতে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে লিফট নষ্ট থাকায় ৯ তলা এ ভবনে উঠা-নামা করতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়ছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এমনকি চিকিৎসক, নার্সরাও রয়েছেন সীমাহীন দুর্ভোগে। এর মধ্যেই শনিবার দুপুরের দিকে সদর উপজেলার গাজীরখামারের সুফিয়া বেগম নামের এক আসন্ন প্রসবা নারী হাসপাতালে ভর্তি হন। এরপর লিফট বন্ধ থাকায় সিঁড়ি বেয়ে পাঁচ…
বর্ষা মৌসুমে সেতুটির বেশিরভাগ অংশ তলিয়ে যায় পানির নিচে। আর শুকনো মৌসুমে মই ছাড়া ওঠা অসম্ভব হয়ে পড়ে। মই ছাড়া উঠতে না পারা এই সেতুটি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হযরতপুর এলাকায় অবস্থিত। লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি নির্মাণ করা হলেও দুই পাশে ভরাট রাস্তা না থাকায় তা কাজে আসছে না। সেতু দিয়ে চলাচল করতে প্রয়োজন হচ্ছে মইয়ের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ২০১৯-২০ অর্থবছরে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হযরতপুর গ্রামে ২৯ লাখ ১৭ হাজার ৪শত টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুর এক পাশে আছে বসতবাড়ি, আরেক পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার ১৬ ঘন্টা পর আজ সকালে আরও ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। ৫০ জনেরও বেশি যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় সূত্রে জানা…
বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার হলিকেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে চন্দন সরকার (২৫) নামের এক যুবককে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যুবককে মেরে খুনের ঘটনাকে আত্মহত্যায় রূপ দেয়ার জন্য নিরাময় কেন্দ্রের টয়লেটে ফাঁসির নাটক সাজানোর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে হলিকেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চতুর্থ তলার মেস থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত চন্দন সরকার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড়পাইকা এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক শাহজালাল মল্লিক। তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই যুবকের গলায়…
জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলীকে তালিবান গোষ্ঠি নামে সংগঠনের পক্ষ থেকে হুমকি দিয়ে ডাকের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। ‘তালিবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয়ে তার কাছে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে দেশ দখল করে তালিবানি শাসন কায়েমের হুমকি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট আদালতের বিচারক বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন। বিচারক রুস্তম আলীর কাছে পাঠানো চিঠির খামে প্রেরকের ঠিকানায় ‘মো. আশরাফ আলী, দুর্গাদহ, ভাদসা, সদর, জয়পুরহাট’ লেখা রয়েছে। এই বিষয়ে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘প্রথমে রহিল আমাদের ছালাম। পরকথা: আমরা তালিবান গোষ্ঠী। আফগানিস্তানের মতো অতি শিগগিরই বাংলাদেশ দখল…