Author: আন্তর্জাতিক ডেস্ক

৪০ বছর আগে আয়াতোল্লাহ খোমেনি ফ্রান্সে তার নির্বাসিত জীবন শেষে ইরানে ফিরে ইসলামি বিপ্লবের সূচনা করেছিলেন৷ খোমেনি ছিলেন ইরানের ধর্মীয় নেতা৷ ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানে ইসলামি শরিয়া আইন মানা হয়। এই আইন অনুযায়ী, ব্যভিচারের শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। তবে ২০১৩ সালে তেহরানের পক্ষ থেকে বলা হয়, এই মৃত্যুদণ্ড অন্য মাধ্যমেও দেওয়া যাবে। সম্প্রতি নাস্তিক হওয়ার অভিযোগে অভিযুক্ত ইরানে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। গতকাল শনিবার ব্যভিচারের অভিযোগে ৩৩ বছর ও ২৭ বছর বয়সী ওই যুবক-যুবতীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানের সংবাদমাধ্যম শার্ঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শার্ঘের প্রতিবেদনে বলা হয়, এই বছরের শুরুতে অভিযুক্তের…

Read More

তাইওয়ানের স্বাধীনতা সমর্থনকারীদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের যেসব রাজনীতিবিদ দ্বীপটিকে চীনের সীমানা থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। ইতিমধ্যে এই শাস্তির খাঁড়ায় পড়েছেন তাইওয়ানের ৩ রাজনীতিবিদ। তারা হলেন— তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং চেং, পার্লামেন্টের স্পিকার ইউ শিয়ি কুন এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উয়োউ। চীন ও তাইওয়ানের মধ্যে চরম উত্তেজনার মাঝে চীন প্রথমবারের মতো এমন শাস্তির কথা জানালো। তাইওয়ান দীর্ঘদিন ধরেই নিজেদের স্বতন্ত্র বলে দাবি করে আসছে। যদিও চীন তা অস্বীকার করে ক্রমাগত আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে বারবার অভিযোগ করছেন তাইওয়ানের নেতারা। চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের প্রধান সু সেং-চ্যাং,পার্লামেন্টের…

Read More

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর গত কয়েক মাসে পুরো পাল্টে গেছে দেশটির চেহারা। একের পর এক এলাকার দখলে নিয়েছে তালিবান। এরই মধ্যে আফগান নারী ও পুরুষের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নারীরা বাড়ির বাইরে গেলে অবশ্যই তাদের বোরকা পরতে হবে। এ ছাড়া এ সময় তাদের সঙ্গে অবশ্যই একজন পুরুষ থাকতে হবে। ফলে নারীদের বাইরে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। ভয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন নারীরা। আফগানিস্তানে তালিবান সরকারের অধীনে নারীদের অধিকার হারানোর শঙ্কা সেই শুরু থেকেই। সময় যতো গড়াচ্ছে বাস্তবে রূপ নিচ্ছে সেই শঙ্কা। এমনকি নতুন সরকারের শীর্ষ পর্যায়ে যে নারী প্রতিনিধি রাখা হচ্ছে না, সেটির ইঙ্গিত আগে…

Read More

চলতি বছরের শুরুর দিকে, তেহরিক-ই-লবাইক (টিএলপি) নামে একটি কট্টরপন্থী ধর্মীয় সংগঠনকে জঙ্গি তকমা দিয়েছিল পাকিস্তান সরকার। সে সময় সংগঠনের প্রধান সাদ রাজভি-সহ গ্রেফতার করা হয়েছিল হাজার দু’য়েক সদস্যকে। সেই টিএলপি-কেই এ বার দেশটর নির্বাচনে অংশগ্রহণের টিকিট দিতে চলেছে ইমরান খানের সরকার। পাশাপাশি তুলে নেওয়া হচ্ছে তাদের জঙ্গি তকমাও। সংশিষ্টদের মন্তব্য, নামে গণতন্ত্র হলেও পাকিস্তানের ক্ষমতা আসলে রয়েছে সেনা ও মৌলবাদীদের হাতে। এবার শান্তিচুক্তির নামে জেহাদি সংগঠন ‘তেহরিক-ই-লাবাইক’-কে ভোটে লড়ার অনুমতি দিয়ে আবারও সেটা প্রমাণ করল ইসলামাবাদ। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে পাকিস্তানে নিযুক্ত ফরাসি দূতের বহিষ্কার চেয়ে সরব হয় টিএলপি। তারা অভিযোগ করে, একটি ফরাসি ব্যঙ্গচিত্র পত্রিকায় তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত…

Read More

গোটা বিশ্ব যখন স্বস্তির নিশ্বাস ফেলছে, সেই মুহূর্তে ইউরোপে বাড়ছে করোনার সংক্রমণ ও প্রাণহানি। এই বৃদ্ধির হার এতোটাই বেশি যে আগামী চার মাসে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে সেখানে অন্তত আরও পাঁচ লাখ মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগে। ক্লুগের মতে, অধিকাংশ দেশে সংক্রমণ ও মৃত্যু কমলেও, ইউরোপীয় অঞ্চলের ৫৩ দেশে এখনও কোভিডের সংক্রমণ অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারির মধ্যে করোনাভাইরাসের প্রকোপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে বাড়বে প্রাণহানির সংখ্যাও। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইউরোপে কোভিডের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচও’র এই পরিচালক। তিনি…

Read More

দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। যখন জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব, এমন সময় এসব দুর্যোগের কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। প্রায় ৩০০ বছর আগে শিল্পভিত্তিক সভ্যতায় প্রবেশ করেছে মানবজাতি। দিন যত যাচ্ছে, পুরো উৎপাদনের পুরো প্রক্রিয়া ও মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে কলকারখানা ও শিল্প-প্রযুক্তি নির্ভর। কিন্তু এই সভ্যতাকে টিকিয়ে…

Read More

দীপাবলির রাতে আলোক ঝলকানো উৎসব শেষে নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিলেন ভারতের রাজধানী শহর দিল্লির বাসিন্দারা। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর সূর্যের মুখ দেখতে পাননি তারা। কারণ, গোটা শহর ঢাকা পড়েছে দূষিত বায়ুর গাঢ় কুয়াশায়। দিল্লিতে সবরকম বাজি ফাটানোই নিষিদ্ধ ছিল। কিন্তু দীপাবলির রাতে এমন দৃশ্য দেখা গেছে দিল্লির বহু এলাকায়। সন্ধে ৭টা থেকে লাজপতনগর, পশ্চিম দিল্লি, বুরারি, পশ্চিম বিহারে বিপুল বাজি ফেটেছে। পুলিশের চোখের সামনেই রাস্তায় নেমে মানুষ বাজি ফাটিয়েছেন। দূষণ নিয়ন্ত্রণে ভারত সরকার আতশবাজি পোড়ানোয় যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা কোনো কাজেই আসেনি। বরং শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকেই চলতি বছরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুতে নিঃশ্বাস নিতে হচ্ছে দিল্লিবাসীকে। বৃহস্পতিবার…

Read More

ইউরোপে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ‘গভীর উদ্বেগ’ সৃষ্টি করেছে। করোনার প্রকোপ বাড়তে থাকলে আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মহাদেশটিতে আরো ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এভাবে বাড়তে থাকলে ইউরোপ আবারও করোনাভাইরাস মহামারির কেন্দ্র হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপজুড়ে সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন আশঙ্কা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে প্রায় ৩৪ হাজার মানুষ করোনায় শনাক্ত হওয়ার পর ডব্লিউএইচও তরফ থেকে এ সতর্কবার্তা উচ্চারণ করা হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর ইউরোপবিষয়ক প্রধান হ্যান্স ক্লুজ বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরও ৫ লাখ…

Read More

আরবের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন। এর ওপর মধ্যপ্রাচ্যের মোড়ল সৌদি নেতৃত্বাধীন জোট গত ছয় বছর ধরে দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আধিপত্য বিস্তারের এই লড়াইয়ে ইয়েমেনের কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৩৬ লাখ মানুষ। দেশটির অবকাঠামো খাত প্রায় ধ্বংসের মুখে। এদিকে ইয়েমেনে সৌদি জোটের বিভিন্ন রকম হামলা অব্যাহত রয়েছে। বলা হয়ে থাকে, ইয়েমেনের যুদ্ধের আড়ালে আদতে লড়াই চলছে সৌদি আরব ও ইরানের মধ্যে। ওদিকে আবার সৌদি আরব ও ইরানের পেছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিরা। এদিকে যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিসাবে মধ্যপ্রাচ্যে রাজনীতির কলকাঠি নাড়ছে ইসরায়েল। ইয়েমেনের হাউছি সরকারের গুরুত্বপূর্ণ নেতা আবদুল মালিক আল-হাউছির দাবি, সৌদি আরব…

Read More

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় মার্কিন যুদ্ধজাহাজের টহল বেড়েছে। মাঝেমধ্যেই মিত্রদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়াও বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এ বছর যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান জোরদার করেছে বলে চীনের এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে।এদিকে চীন তার পরমাণু অস্ত্র নির্মাণ প্রকল্পকে শক্তিশালী করছে এবং আগামী ২০৩০ সালের মধ্যে দেশটি এক হাজারেরও বেশি পারমাণবিক বোমা তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক উপস্থিতি চীন–তাইওয়ান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে বেড়েছে মার্কিন সামরিক উপস্থিতি। বেইজিং ভিত্তিক ‘সাউথ চায়না সি…

Read More