…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
কাবুলে সামরিক হাসপাতালে সন্ত্রাসী হামলায় অন্ততপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় আইএস শাখা এর দায় স্বীকার করেছে। বিস্ফোরণের পর আইএস সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। তালিবান কর্মকর্তারা জানিয়েছেন, এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৪৩ জন। আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, কাবুলের কেন্দ্রে অবস্থিত ৪০০ শয্যা বিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশপথে এই বিস্ফোরণ ঘটে। হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলেও তালিবানের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমপক্ষে ১৯ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। ইতালিয়ান জরুরি সহায়তা গ্রুপ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে একট ট্রমা হাসপাতাল পরিচালনা করে। তারা জানিয়েছেন, তাদের হাসপাতালে আহত ৯ জনকে ভর্তি…
সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবার গুরুত্ব বাড়ছে চলচ্চিত্র শিল্পের। দেশটির নাগরিকদের কাছে সিনেমার চাহিদা বেড়ে যাওয়ায় আরও সিনেমা হল নির্মাণের পরিকল্পনা করেছে সৌদি সরকার। জানা যায়, মাজিদ আল-ফুত্তাইম গ্রুপের সিইও ইগনেস লাহাউদ অমদিয়াকে জানান, সৌদি আরবে সিনেমার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। মাজিদ আল-ফুত্তাইম গ্রুপই ওই অঞ্চলে চলচ্চিত্রের প্ল্যাটফর্ম ভক্স সিনেমার তত্ত্বাবধায়ন করে। তিনি বলেন, করোনা মহামারির প্রভাব বিশ্বের সব দেশের মতো এখানেও পড়েছে। কিন্তু তারপরও মানুষ সিনেমা দেখে। তিনি আরো বলেন, গত কয়েকবছরে সৌদি আরবে সিনেমার চাহিদা বেড়েছে। ২০২২ সালের শেষে আরও ১০টি শহরে ভক্স সিনেমা হল নির্মাণ করা হবে বলে জানান…
১০০ রুপি না দেওয়ায় অক্সিজেন মাস্ক খুলে নেয়ার কারণে শিশুর মৃত্যু; এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদে হাসপাতালে। সূত্র মতে, চিকিৎসা নিতে গিয়ে স্বাস্থ্যকর্মীকে ঘুষ না দেওয়ায় চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুর পরিবার বলছে, ১০০ রুপি ঘুষ চেয়ে না পাওয়ায় শিশুটির অক্সিজেন মাস্ক খুলে দেন হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী। এতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মৃত ওই শিশুর নাম মোহাম্মদ খাজা। সে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। পরবর্তীতে সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়েছিলো। ওই শিশুকে প্রথমে হায়দ্রাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে হায়দ্রাবাদের…
চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালিবান। এরপর তারা নতুন সরকার গঠন করলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। রাজনৈতিক অস্থিরতার কারণে চরম আর্থিক সংকটে পড়েছে দেশটি। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পাচ্ছে না কন্যাশিশুরাও। ফলে আফগানিস্তানে ক্রমশ বাড়ছে ‘শিশুবধূ’র সংখ্যা। গোটা আফগানিস্তান এখন দুর্ভিক্ষের কবলে। কয়েক বছরের নজিরবিহীন খরায় সৃষ্টি হয়েছে এ দুর্ভিক্ষ। পরিবারের সদস্যদের দুবেলা দু’মুঠো খাবারের ব্যবস্থা করতে পারছে না পরিবারগুলো। খাবার কেনার জন্য নিজের সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে বাবা-মায়েরা। জাতিসংঘের মতে, তীব্র খরায় শুধু ২০১৮ সালেই ঘরবাড়ি ছেড়েছেন অন্তত ২ লাখ ৭৫ হাজার মানুষ। আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি—অর্থাৎ…
পিপলস রিপাবলিক অব চায়না। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র। ইরান, ভারত, ইনকা, মায়ার মতো প্রাচীন চীনের সভ্যতা। ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিপ্লবের পর এক নতুন চীনের যাত্রা হয়। নানা রকম সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে চীন অন্যতম এক পরাশক্তি। জিডিপির হিসাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। সমাজতান্ত্রিক বিপ্লবের ফসল নয়া চীন এখন পুঁজিবাদী বিশ্ব অর্থনীতির অন্যতম প্রভাবশালী রাষ্ট্র। চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের পর প্রথম দিকে অর্থনৈতিক ব্যর্থতার ওপরেই মাও সে তুংয়ের উত্তরসূরি আশির দশকের চীনা নেতাদের বাস্তবভিত্তিক কিছু উপলব্ধির ওপর গড়ে উঠেছিল চীনের এক নয়া অর্থনৈতিক ও উন্নয়ন ব্যবস্থা, যাকে চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন অভিহিত…
পাকিস্তানে নিষিদ্ধ ইসলামি গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে পাক সরকারের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এরমধ্যেই পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে পদত্যাগের আহ্বান জানানোয় দেশটির অবসরপ্রাপ্ত এক মেজর জেনারেলের ছেলেকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত সেনা জেনারেলের ওই ছেলেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবিসি উর্দুর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। বিবিসি উর্দুর বরাত দিয়ে এএনআইর প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জেনারেল বাজওয়ার মেয়াদ বৃদ্ধির সমালোচনা করে একটি চিঠি লিখেছিলেন সাবেক সেনা জেনারেলের ওই ছেলে। চিঠিতে সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়তে বাজওয়ার প্রতি আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে পাক…
উইঘুর মুসলিম অধ্যুষিক অঞ্চলের আগের নাম ‘পূর্ব তুর্কিস্তান’। এটির বর্তমান জিনজিয়াং প্রদেশে। চীন সরকার এ অঞ্চলকে জিনজিয়াং নাম দিয়েছে। ৯০ লাখ মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের প্রায় ১০ লাখ উইঘুর নারী-পুরুষ বন্দি রয়েছে সুরক্ষিত বন্দি শিবিরে। চীন সরকার এ বন্দি শিবিরকে ‘চরিত্র সংশোধনাগার’ নাম দিয়েছে। চীন সরকারের দাবি, উশৃংঙ্খল অবস্থা থেকে নিরাপদ ও সুরক্ষা দিতেই তাদের এ কার্যক্রম। চরিত্র সংশোধনাগারের নামে চীন সরকার এ সব মুসলিমদের প্রতি চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছে। এরমধ্যে সবচেয়ে নৃশংস হলো, চীনে সংখ্যালঘুদের হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা হচ্ছে। এ ঘটনাকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ নৃশংসতার সঙ্গেও তুলনা করেছে বিশ্লেষকরা।…
আঠারো-উনিশ শতকে কানাডা সরকার ও রোমান ক্যাথলিক চার্চের যোগসাজশে আদিবাসীদের সঙ্গে হওয়া বর্বর আচরণের অধ্যায় ক্রমেই উন্মোচিত হচ্ছে। আদিবাসী সন্তানদের আধুনিক সমাজে খাপ খাওয়ানোর নামে জোরপূর্বক আবাসিক স্কুলে রাখার যে উদ্যোগ নিয়েছিল তৎকালীন সরকার, তার ফলাফল হয়েছিল ভয়াবহ। স্কুলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ আর নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যায় কয়েক হাজার শিশু। পরে স্কুলগুলো বন্ধ করে দেয়া হলেও কৌশলে চাপা পড়ে যায় আদিবাসী শিশুমৃত্যুর বিষয়টি। তবে সম্প্রতি ওই ধরনের বেশ কয়েকটি স্কুলে কয়েকশ’ কবরের সন্ধান পাওয়ার পর এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যেই বৈষম্যের শিকার হওয়া কানাডার আদিবাসী শিশুদের বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার আদেশ পরিবর্তন করতে দেশটির ফেডারেল কোর্ট অফ আপিলের…
জলবায়ু পরিবর্তনে দায়ি বিশ্বের ধনীদেশগুলোর মধ্যে চীন শীর্ষস্থানে। চীন প্রতিবছর যে পরিমাণ কার্বন নিঃসরণ করে থাকে, এতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। এদিকে চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিম নির্যাতনসহ নানা প্রকারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এবার তাই চীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিশ্বের অধিকারকর্মীরা। তাদের দাবি, জলবায়ু সংকট মোকাবিলায় চীনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনিময়ে বেইজিংয়ের মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডকে যেন ক্ষমা না করা হয়। দ্য গার্ডিয়ানের খবর আগামী সপ্তাহে ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর যোগ দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোমে জড়ো হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা আইনপ্রণেতারা। জিনজিয়াংয়ে চীন সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পরিচালনা করায় এসব…
তাইওয়ান প্রণালিতে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটাই ছিল বিশ্ব গণমাধ্যমের শিরোনাম। কিন্তু হাজার হাজার মাইল পশ্চিমে চীনের আরেক সীমান্তে উত্তেজনা বাড়ছে। ধারণা করা হচ্ছে তাইওয়ানের আগে ওই সীমান্তেই বিরোধ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা বেশি। প্রায় ১৬ মাস আগে চীন ও ভারতের সেনারা প্রাণঘাতী এক সংঘর্ষে জড়ান। হিমালয়ের পাদদেশে দুর্গম এলাকায় দুই দেশের সীমানা বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) এই সংঘর্ষ কোনো অস্ত্র দিয়ে নয়, হয়েছিল পেশিশক্তি দিয়ে। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে এই সীমান্ত বিতর্কিত এবং দুর্বলভাবে চিহ্নিত। এখন এটা নিয়ে উত্তেজনা আবার বাড়তে দেখা যাচ্ছে। চীন সীমান্তে এবার যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে ভারত। সম্প্রতি এসব অস্ত্রশস্ত্র মোতায়েন…