…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে হাহাকার চলছে। খাবারের জন্য হন্যে হয়ে ছুটছে মানুষ। তার ওপর আসছে তীব্র শীত, বাড়ছে শঙ্কা। কারণ, ইতিমধ্যে অনেক এলাকা খরার কবলে পড়েছে। ফলে ফসল উৎপাদনে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া তালিবান ক্ষমতায় আসার পর দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় সামনের দিনগুলোতে ভয়ংকর বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে আফগানেরা। আর এসবের চোট সবচেয়ে বেশি পড়তে যাচ্ছে শিশুদের ওপর। চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানে প্রায় ৩২ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাপমাত্রা কমতে শুরু করায় এদের মধ্যে অন্তত দশ লাখ শিশু মারা যেতে পারে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর এক মুখপাত্র…
মিয়ানমারে আটক হওয়া মার্কিন এক সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন জান্তা-শাসিত দেশটির একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই মার্কিন সাংবাদিকের নাম ড্যানি ফেনস্টার। ফেনস্টারের বিরুদ্ধে আনা অভিবাসন আইন লঙ্ঘন, বেআইনি যোগাযোগ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। আজ শুক্রবার এই দণ্ডাদেশ দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বেশ কয়েকজন সাংবাদিককে আটক করে সামরিক বাহিনী। মার্কিন সাংবাদিক ফেনস্টার তাদের মধ্যে একজন। ৩৭ বছর বয়সী ড্যানি ফেনস্টার ফ্রন্টিয়ার মিয়ানমার নামক অনলাইন পোর্টালের কর্মী ছিলেন। তিনি প্রায় এক বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন। গত মে মাসে রেঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। গত…
দিন দিন পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে আফগানিস্তানে। ভেঙে পড়া অর্থনীতি, অদক্ষ প্রশাসন আর উপর্যুপরি হামলায় গৃহযুদ্ধের যুগে প্রবেশের দ্বারপ্রান্তে দেশটি। মানুষের মুখে খাবার নেই, কর্মসংস্থান নেই, আছে শুধু মৃত্যু আর ধর্ম। এসবের মধ্যেই প্রায় প্রতি শুক্রবার জুমার দিনে আফগানিস্তানের বিভিন্ন মসজিদে বোমা হামলা চালিয়ে আসছে জঙ্গিরা। এরই ধারাহিকতায় অশান্ত নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হলেও এবারের হামলার শিকার মসজিদটিতে মূলত সুন্নি মুসলিমরা নামাজ পড়তেন বলে জানা গেছে। শুক্রবার দুপুর দেড়টায় প্রদেশের স্পিনঘার এলাকার একটি মসজিদে এ বিস্ফোরণ হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত…
মহামারি, লকডাউন আর ক্রমবর্ধমান মৃত্যুর মধ্যে চরম অনিশ্চয়তায় বিশ্বের কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন। পড়াশোনার ক্ষতি তো হচ্ছেই, বাধাগ্রস্ত হচ্ছে তাদের মানসিক বিকাশ। অনেকেই আবার শিকার হচ্ছে পারিবারিক নির্যাতন-অবহেলার। সন্তানের মানসিক অবস্থাকে আমলে নেন না এমন মা-বাবার অভাব নেই। শিশুদের মনে কী চলছে, তারা আদৌ খুশি কি-না, সে বিষয়ে উদাসীন বহু অভিভাবক ও শিক্ষক। খালি বাড়তে থাকে তুলনা, অযথা প্রত্যাশা ও উচ্চাকাঙ্ক্ষার চাপ। আর তার ফলে হারিয়ে যাচ্ছে অনেক কোমলমতি প্রাণ। সম্প্রতি এক পরিসংখ্যানে জানা গেছে, ২০২০ সালে ভারতে আত্মহত্যা করেছে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী। প্রতিদিন দেশটিতে গড়ে আত্মহত্যা করেছে ৩৪ জনের বেশি শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে…
পাকিস্তানের রক্ষণশীল সমাজে এখনও পুত্র সন্তান হওয়াকে আশীর্বাদ হিসেবে মনে করা হয়৷ কেবল কন্যাসন্তান আছে এমন পরিবারকে সামাজিক নানা চাপের মুখেও পড়তে হয়৷ এদিকে লিঙ্গ বৈষম্যেও পাকিস্তান বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। এসবের মাঝেও পাকিস্তানে বেড়েছে লিঙ্গ পরিবর্তন করার আবেদন। লিঙ্গ পরিবর্তন করতে অর্থাৎ পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে আবেদন করেছেন প্রায় ২৯ হাজার মানুষ। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেন দেশটির নাগরিকরা। পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে লিঙ্গ পুনর্নির্ধারণ করতে চাওয়া লোকদের কাছ থেকে পাওয়া আবেদনের যে বিবরণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিয়েছে তা থেকে এই তথ্য পাওয়া গেছে। পার্লামেন্টের উচ্চকক্ষে জমা দেওয়া নথির বরাতে পাকিস্তানের ইংরেজি দৈনিক…
ইউরোপ ছাড়া বিশ্বের সর্বত্রই কমেছে করোনাভাইরাসের দাপট। ইউরোপে কোভিডে নতুন করে মৃত্যু বেড়েছে। একইভাবে আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বগতিতে। টানা ছয় সপ্তাহ ধরে ইউরোপীয় অঞ্চলে করোনার পরিস্থিতি অবনতি হয়েছে। এদিকে দীর্ঘ কয়েক মাসের বিরতি শেষে জার্মানিতে হঠাৎ করেই গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। জার্মানির বিশিষ্ট এক ভাইরাস বিশেষজ্ঞ বেড়ে চলা করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভয়াবহ পূর্বাভাস দিচ্ছেন৷ পরিস্থিতি সামাল দিতে না পারলে কমপক্ষে আরো এক লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন তিনি৷ জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানাচ্ছে, জার্মানিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে গড় সাপ্তাহিক সংক্রমণের হার ২৩২ পেরিয়ে গেছে৷ পরিস্থিতির লাগাতার অবনতির ফলে করোনা টিকা…
আফগান জঙ্গিবাদের বিরুদ্ধে একাট্য হলো যুদ্ধবিধ্বস্ত ওই দেশের সীমান্তবর্তী আট দেশ। সার্বভৌমত্ব, অখণ্ডতা ও একতা রক্ষা করে আফগানিস্তানকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল করে তোলার অঙ্গীকার নিয়ে ভারতের উদ্যোগকে স্বীকৃতি দিয়ে ওই আট দেশ জানিয়েছে, এই লক্ষ্যে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। কিন্তু সেই দেশের জমি যাতে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় বা প্রশিক্ষণকেন্দ্র না হয়, তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের অর্থ সাহায্য দেওয়াও বন্ধ করতে হবে। ভারতের নয়াদিল্লিতে আফগানিস্তান ইস্যুতে আট দেশের অংশগ্রহণে আঞ্চলিক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো হলো— ভারত, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও তাজিকিস্তান। ওই বৈঠকে পাকিস্তান যোগ দিতে অস্বীকার করে। চীনও হাজির…
চলতি বছরের আগস্টে আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত বেসামরিক সরকারের পতন ঘটিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেয় তালিবান। এরপর থেকেই দেশটির আইন ব্যবস্থা অচলপ্রায়। বর্তমানে তালিবান যোদ্ধারাই দেশটির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। এ অবস্থায় সম্প্রতি আফগানিস্তানে শরিয়া আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে তালিবান। এ কারণে অন্তর্বর্তীকালীন তালিবান সরকার সম্প্রতি একটি সামরিক ট্রাইব্যুনালও গঠনের কথা জানিয়েছে। কট্টর ইসলামপন্থি গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার নির্দেশে গঠিত হয়েছে সামরিক এই ট্রাইব্যুনালটি; এমনটিই জানা গেছে টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশনের (টিআরটি) প্রতিবেদন থেকে। সূত্র মতে, ট্রাইব্যুনালটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ওবায়দুল্লাহ নিজামি এবং উপপ্রধান হিসেবে সৈয়দ আঘাজ ও জাহেদ আখুনজাদেহ দায়িত্ব পেয়েছেন। গত বুধবার এক বিবৃতিতে তালিবান সরকারের উপমুখপাত্র…
পাকিস্তানের নিষিদ্ধ ইসলামি কট্টরপন্থী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে যাওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানকে সমন পাঠিয়েছিল দেশটির সুপ্রিমকোর্ট। আজ বুধবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে সমনে। এই সমন পেয়ে সুপ্রিমকোর্টে উপস্থিত হোন ইমরান খান। এসময় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে যাওয়ায় ইমরান খানকে ভর্ৎসনা করেছেন দেশটির সুপ্রিমকোর্ট। পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি বর্তমানে ক্ষমতায় আছেন। দেশের সরকার আপনার নেতৃত্বে চলে। কিন্তু তারপরও কিছু স্বীকৃত অপরাধীকে আপনি আলোচনার টেবিলে নিয়ে এলেন। এটা আপনি কী করলেন? কীভাবে করতে পারলেন? আমরা কি আবারও তাদের কাছে আত্মসমর্পণ করছি?’ গত মঙ্গলবার পাকিস্তানি তালিবান নামে পরিচিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি)…
মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ’ ও সরকার উৎখাত চেষ্টায় ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ এনেছে দেশটির জান্তা সরকার। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হতে পারে। গত মে মাসে মিয়ানমার ছাড়ার সময় গ্রেপ্তার হন ড্যানি ফেনস্টার নামের ওই সাংবাদিক। বুধবার তার আইনজীবী থ্যান জো অং জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও মিয়ানমার প্যানেল কোডে নতুন দুটি অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে ‘সন্ত্রাসী’দের ক্ষেত্রে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়। নতুন এ দুটি অভিযোগ ফেনস্টারকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা দিল। ৩৭ বছর বয়সি ফেনস্টার ছিলেন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক। এ বছরের মে মাসে মিয়ানমার ছাড়ার ফ্লাইটে…