…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে একাধিক ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর যৌন অপরাধীদের রাসায়নিক ব্যবহার করে নপুংসক করে দেওয়া হতে পারে।দোষীদের দ্রুত সাজা কার্যকর এবং কঠোর শাস্তি নিশ্চিতের লক্ষ্যে দেশটির সংসদে বুধবার এই বিল পাস হয়। এই আইন অনুসারে, পুলিশকে অপরাধীদের সম্পর্কে পুরো তথ্য রাখতে হবে। আদালতে তা পেশ করতে হবে। চার মাসের মধ্যে আদালত মামলার নিষ্পত্তি করবে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আইনের জন্য নয়, বিচারহীনতার সংস্কৃতিই দেশটিতে ধর্ষণ বেড়েই চলেছে। সম্প্রতি দেশটিতে নারী ও শিশু ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনা এবং অপরাধ দমনে সরকারের প্রতি জনগণের ব্যবস্থা নেওয়ার দাবির মুখে নতুন এই শাস্তির বিধান রেখে বিলটি পাস করা হয়েছে। বিলে বলা হয়েছে, ‘রাসায়নিক খোজাকরণ…
ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেনিয়ার চারণভূমি ও কৃষি অঞ্চলগুলোতে নদী, জলাশয়, বাধসহ প্রাকৃতিক জলের উৎস শুকিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খরা, করোনা মহামারি ও পঙ্গপালের প্রাদুর্ভাবে কেনিয়ার ২১ লাখের বেশি মানুষ অনাহারে ভুগছে। দেশটিতে বসবাসকারীদের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে। ভয়াবহ খরার কবলে পড়েছে কেনিয়ার উত্তরাঞ্চলীয় অঞ্চল। এলাকাগুলোতে গরম আর অনাহারে মারা যাচ্ছে শত শত গবাদি পশু। অনাবৃষ্টির কারণে জমিতে ফসল না হওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। জাতিসংঘ বলছে, এখনই ব্যবস্থা না নিলে দেখা দিতে পারে মানবিক বিপর্যয়। এলাকায় হাঁটতে থাকলে দেখা যাবে যেখানে সেখানে মরে পড়ে আছে গৃহপালিত পশু। মূলত খরার কারণে…
রাশিয়া ঘোষণা না দিয়ে নীরবে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ে। গত সোমবার পরপর চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। সেই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে কয়েক মিনিটের মধ্যে চূর্ণবিচূর্ণ হয়ে যায় পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহ। ভেঙে পড়া প্রায় ৪০ বছর বয়সী উপগ্রহ থেকে দিগ্বিদিকশূন্য হয়ে ছিটকে বেরনো বড় ও মাঝারি রাশি রাশি টুকরো ছড়িয়ে পড়তে শুরু করে মহাকাশে। রাশি রাশি টুকরো কক্ষপথে প্রদক্ষিণ করতে শুরু করে দেয় ঘণ্টায় প্রায় সাড়ে ২৭ হাজার কিলোমিটারেরও বেশি গতিবেগে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কৃত্রিম উপগ্রহ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একটু হলেই পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঘাত লাগত। হিউস্টনে নাসার মিশন কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে মহাকাশচারীরা আতঙ্কিত…
এখনও আফগানিস্তানে নিয়ন্ত্রণে রয়েছে ইসলামিক স্টেট। চলতি বছরের ১৫ অগাস্ট আসরফ গণি সরকারকে উৎখাত করে আফগান মসনদে বসে তালিবান। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মানবাধিকার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলেও সাধারণ আফগান জনগণ ভেবেছিল এবার হয়ত লাগাতার বোমা গুলির আওয়াজ থেকে নিস্তার মিলবে। দুর্ভাগ্যবশত সেটা হয়নি। সম্প্রতি আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ডেবোরাহ লিয়ন্স জানান, তালিবান দখলের পর দেশটিতে ইসলামিক স্টেট গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তারা দেশের ৩৪টি প্রদেশে অবস্থান করছে বলে জানান তিনি। তালিবান দখলের পর আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের সময় বুধবার এ কথা বলেন লিয়ন্স। আইএস-কে দমনে ব্যর্থ তালিবান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ডেবোরাহ লিয়ন্স বলেন, “ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশের (আইএসকে)…
যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মাদক সেবনের ফলে গত এক বছরের কিছু বেশি সময়ে মৃত্যু হয়েছে এক লাখের বেশি মানুষের। করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যে মাদকদ্রব্যের ওভারডোজে এত বিপুল প্রাণহানি দেশটিতে এটাই প্রথম।২০২০ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সেখানে এত মানুষের মৃত্যু হয়েছে, যা এর আগের বছরের তুলনায় অন্তত ২৮ দশমিক ৫ শতাংশ বেশি। এসব মৃত্যুর পেছনে ওপিঅয়েড বা আফিমজাতীয় ওষুধ সবচেয়ে বেশি দায়ী বলে জানানো যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রকাশিত তথ্যে বিষয়টি উঠে এসেছে। খবর বিবিসির। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪টি ছাড়া বাকি সবকটিতেই ড্রাগ ওভারডোজের মাত্রা বেড়েছে। যুক্তরাষ্ট্রে মাদক গ্রহণের জেরে এই মৃত্যুর…
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ঠেকাতে রাস্তার পাশে থাকা মাছ-মাংস এবং আমিষের খাবারের দোকান বন্ধ হচ্ছে। শহরের প্রধান প্রধান সড়কের পাশ থেকে আমিষজাতীয় খাবারের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে সাম্প্রতিক সময়ে রাজ্যের চারটি শহরে এ ধরনের নির্দেশ দেওয়া হয়। আহমেদাবাদ পৌরসভার রাজস্ব কমিটি এক চিঠিতে বলেছে, গুজরাটের পরিচয় এবং কর্ণাবতী (আহমেদাবাদ) শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে অবিলম্বে শহরের রাস্তা এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাছ-মাংসসহ আমিষ খাবারের দোকান বন্ধ করতে হবে। আমিষ খাবারের দোকান বৃদ্ধির ফলে নাগরিকদের রাস্তায় চলাফেরায় অসুবিধা হয় ও বাসিন্দাদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লাগে। গেল সোমবার আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন জানায়,…
করোনা মহামারিতে বিশ্বে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারত একটি। করোনায় আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি লকডাউনের কারণে নাজেহাল অবস্থায় রয়েছে দেশটি। এরইমধ্যে বায়ুদূষণের ফলে দৃষ্টিসীমা কমে আসা, দূষণে শ্বাসকষ্টসহ নানা ধরনের সমস্যা চরম আকার ধারণ করেছে ভারতের রাজধানী দিল্লিতে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বায়ুদূষণ আরো মারাত্মক রূপ নিয়েছে। জ্বালানি হিসেবে নিম্নমানের ডিজেল ব্যবহার, শস্য পোড়নোর ধোঁয়াসহ শীতের ঠাণ্ডা তাপমাত্রায় স্থির মেঘের ধোঁয়াশার কারণে দেশটির বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হচ্ছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে। ১৭ নভেম্বর এয়ার কোয়ালিটি অ্যান্ড পলিউশন সিটি র্যাংকিংয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে লাহোর। এদিকে তীব্র ধোঁয়াশায় আচ্ছন্ন শহরবাসী এ…
ইসরায়েলি সেনারা যেভাবে ফিলিস্তিনিদের আটক করতে, তাদের ছুঁড়ে দেওয়া ইট পাথরের মোকাবেলা করতে ফিলিস্তিনিদেরই মানবঢাল হিসেবে ব্যবহার করতো, গাড়ির সামনে ফিলিস্তিনি শিশুদের বেঁধে নিতো; সেই একই ঘৃণ্য কাজ করল কাশ্মীরের ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে এই প্রথম নয়, এর আগেও ২০১৭ সালে জম্মু-কাশ্মীরে উপ-নির্বাচনের সময় বিক্ষোভকারীদের পাথর বৃষ্টি ঠেকাতে স্থানীয় এক বাসিন্দাকে মানব ঢাল হিসেবে সেনা জিপের বনেটে বেঁধে ঘোরানো হয়েছিল। সম্প্রতি ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন ব্যবসায়ী। তাদের পরিবারের দাবি, এক জনকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অন্য জনকে হত্যা করা হয়েছে ‘সাজানো’ সংঘর্ষে। বুধবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই…
সাম্প্রতিক কয়েক বছরে ভারতে পুলিশি হেফাজতে অসংখ্য সন্দেহভাজন ব্যক্তি মারা যায়৷ আদালত এইসব মৃত্যুর তদন্তের আদেশ দিলেও, কারাগারে থাকাকালীন মৃত্যুর জন্য কোনো পুলিশ কর্মচারীকেই অভিযুক্ত করা হয়নি৷ পুলিশের হেফাজতে থাকাকালীন পুলিশের অমানুষিক নির্যাতন ও অন্যান্য অত্যাচারে ভারতে গত ২০ বছরে পুলিশ হেফাজতে ১ হাজার ৮৮৮ জন মারা গেছেন। এসব ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ২৬ পুলিশ সদস্য। এ পরিসংখ্যান ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি)। গত সপ্তাহে ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জ কোতোয়ালি থানায় পুলিশ হেফাজতে মারা যান আলতাফ। পুলিশ তাকে হিন্দু পরিবারের একটি নাবালিকার নিখোঁজ হওয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছিল। আলতাফের মৃত্যুর বিষয়ে পুলিশ জানায় তিনি বাথরুমের কলের সঙ্গে ঝুলে…
যুক্তরাষ্ট্রের প্রায় দেড়শ’ বছরের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নিল চীন। এটি সামরিক শক্তির নয়, অর্থনীতির। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সবথেকে ধনী দেশের তকমা বাগিয়ে নিল চীন। তবে বেশ আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০১৪ দালের এক জরিপ প্রতিবেদন অনুসারে চীন ওই সময়ই অর্থনৈতিক শক্তিতে বিশ্বের এক নম্বর দেশে পরিণত হয়। অর্থনৈতিক পরাশক্তি হিসেবে চীনের এ উত্তরণ আলোড়ন সৃষ্টি করে বিশ্বজুড়ে। সূত্র মতে, ১৮৭২ সাল থেকে যুক্তরাষ্ট্রই ছিল বিশ্বসেরা অর্থনীতি। এতকাল পরে এসে চীন অদ্যম শক্তিতে সেই শীর্ষস্থান দখল নিয়ে যুক্তরাষ্ট্রকে ফেলে দিয়েছে দ্বিতীয় অবস্থানে। সবথেকে ধনী দেশ গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে,…