…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ছয় মাসের যুদ্ধ, সামনে আরও ছয় মাস? ইরান সংঘাত কেন শেষ করতে পারছে না যুক্তরাষ্ট্র?
- বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তে সিফাতের বাসায় মিলল ৩ মিটার
- বিএনপি সরকারের ছয় মাস: হত্যা-নারী নির্যাতন বেড়েছে, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপের দেশগুলোয় করোনাভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে আশঙ্কাজনকভাবে। জার্মানি, গ্রিস, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়াসহ ইউরোপের বেশ কিছু দেশে করোনার সংক্রমণ বেড়ে এযাবতকালের মধ্যে সর্বোচ্চ হারে পৌঁছেছে। ইউরোপে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত চিকিৎসক ও বৈজ্ঞানিকদের মধ্যে এতটাই উদ্বেগ বাড়িয়েছে যে, ক্রিসমাস ও নিউ ইয়ার্সের উৎসবের আগেই করোনা নিয়ন্ত্রণে লকডাউন কার্যকর হতে চলেছে। সংক্রমণ হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। এর সাথে টিকা নেওয়াকে বাধ্যতামূলক ঘোষণা করেছে মধ্য ইউরোপের দেশটি। দেশজুড়ে লকডাউন কার্যকর হবে আগামী সোমবার থেকে। গত ২৪ ঘণ্টায় এই দেশে ১৫,৬০৯টি নতুন সংক্রমণ দেখা দিয়েছে, যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। শুক্রবার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে অস্ট্রিয়ান…
করোনা মহামারিতে বিশ্বে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারত একটি। করোনায় আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি লকডাউনের কারণে নাজেহাল অবস্থায় রয়েছে দেশটি। এরইমধ্যে জলবায়ু সংকটের কবলে পড়েছে দেশটি। একদিকে বায়ুদূষণ এবং বায়ুদূষণের ফলে দৃষ্টিসীমা কমে আসা, দূষণে শ্বাসকষ্টসহ নানা ধরনের সমস্যা, অন্যদিকে ভারী বর্ষণ ও বন্যা। ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। তীর্থস্থান তিরুপতিতে পানিবন্দী রয়েছেন কয়েকশ পুণ্যার্থী। ভারতীয় বিমানবাহিনী, এসডিআরএফ ও দমকলের কর্মীরা সম্মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন। ভয়াবহ বন্যায় মন্দিরের শহর তিরুপতিতে কয়েকশ তীর্থযাত্রী আটকাও পড়েছেন বলে একাধিক ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে। এনডিটিভি জানিয়েছে, দুর্যোগকালীন পরিস্থিতির কারণে…
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর দেশে ‘মানবিক বিয়ে’ নামে নতুন এক শব্দযুগলের আবির্ভাব ঘটে, যেটা প্রচলিত ইংরেজি শব্দে ‘লিভ ইন’ কিংবা ‘লিভ টুগেদার’ হিসাবেও বিবেচিত হয়। মামুনুল হকের পর হেফাজতের আরও কয়েক নেতার বিরুদ্ধেও এই মানবিক বিয়ের বিষয়ে অভিযোগ পাওয়া যায়। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে ইসলাম ধর্মের তীর্থভূমি সৌদি আরবেও এই মানবিক বিয়ের ছড়াছড়ি দেখা গেছে। একইচিত্র দেখা গেছে ইসলাম ধর্মের প্রতিনিধিত্বকারী আরেকটি দেশ— ইরান। বিয়ে ছাড়া একসঙ্গে থাকাকে ‘লিভ টুগেদার’ বলা হলেও ইরানে বলা হয় ‘হোয়াইট ম্যারেজ’ বা সাদা বিয়ে। ইরানী সমাজের কড়া ইসলামী আইনে নারী-পুরুষের এভাবে একসাথে থাকা—বিবাহপূর্ব যৌন সম্পর্কের মতই অবৈধ। কিন্তু তার পরও দেশটিতে…
যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলকে নতুন কৌশলগত জোট খুঁজে বের করতে উৎসাহিত করেছে। এমন দৃষ্টান্তের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সম্প্রতি তুরস্ক ও ইসরাইলের মধ্যে একটি পরিবর্তন আসা। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশ দুটির মধ্যে গভীর দ্বন্দ্ব চলছে। কিন্তু সম্প্রতি দুই দেশই পরস্পরের প্রতি সুর নরম করেছে। পারস্পরিক স্বার্থে ইসরায়েলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ছিল বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে বিরল ফোনালাপের পর এ কথা জানান এরদোয়ান। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশের সম্পর্কোন্নয়নের বিকল্প নেই। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সংকট সমাধানে…
দক্ষিণ আমেরিকার বিশাল এলাকাজুড়ে আমাজন বনাঞ্চল বিস্তৃত। এই বনভূমির বিশাল অংশ ব্রাজিলের মধ্যে পড়েছে এবং সেখানে বনের গাছ কেটে উজাড় করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। ব্রাজিলের আমাজনে গত ১৫ বছরের মধ্যে এ বছর সর্বোচ্চ পরিমাণ বন উজাড়ের ঘটনা ঘটেছে। সরকারি তথ্যের বরাত দিয়ে শুক্রবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (ইনপে)-র একটি রিপোর্টে বলা হয়েছে, আমাজন বনাঞ্চলে বন উজাড়ের ঘটনা গত বছরের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ সময়সীমায় আমাজনের বনাঞ্চলের প্রায় ১৩ হাজার ২৩৫ বর্গ কিলোমিটার (৫ হাজার ১১০ বর্গ মাইল) এলাকার বন উজাড় হয়েছে। ২০০৬ সালের পর থেকে…
পাকিস্তানে একাধিক ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর যৌন অপরাধীদের রাসায়নিক ব্যবহার করে নপুংসক করে দেওয়া হতে পারে।দোষীদের দ্রুত সাজা কার্যকর এবং কঠোর শাস্তি নিশ্চিতের লক্ষ্যে দেশটির সংসদে বুধবার এই বিল পাস হয়। এই আইন অনুসারে, পুলিশকে অপরাধীদের সম্পর্কে পুরো তথ্য রাখতে হবে। আদালতে তা পেশ করতে হবে। চার মাসের মধ্যে আদালত মামলার নিষ্পত্তি করবে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আইনের জন্য নয়, বিচারহীনতার সংস্কৃতিই দেশটিতে ধর্ষণ বেড়েই চলেছে। সম্প্রতি দেশটিতে নারী ও শিশু ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনা এবং অপরাধ দমনে সরকারের প্রতি জনগণের ব্যবস্থা নেওয়ার দাবির মুখে নতুন এই শাস্তির বিধান রেখে বিলটি পাস করা হয়েছে। বিলে বলা হয়েছে, ‘রাসায়নিক খোজাকরণ…
ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেনিয়ার চারণভূমি ও কৃষি অঞ্চলগুলোতে নদী, জলাশয়, বাধসহ প্রাকৃতিক জলের উৎস শুকিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খরা, করোনা মহামারি ও পঙ্গপালের প্রাদুর্ভাবে কেনিয়ার ২১ লাখের বেশি মানুষ অনাহারে ভুগছে। দেশটিতে বসবাসকারীদের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে। ভয়াবহ খরার কবলে পড়েছে কেনিয়ার উত্তরাঞ্চলীয় অঞ্চল। এলাকাগুলোতে গরম আর অনাহারে মারা যাচ্ছে শত শত গবাদি পশু। অনাবৃষ্টির কারণে জমিতে ফসল না হওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। জাতিসংঘ বলছে, এখনই ব্যবস্থা না নিলে দেখা দিতে পারে মানবিক বিপর্যয়। এলাকায় হাঁটতে থাকলে দেখা যাবে যেখানে সেখানে মরে পড়ে আছে গৃহপালিত পশু। মূলত খরার কারণে…
রাশিয়া ঘোষণা না দিয়ে নীরবে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ে। গত সোমবার পরপর চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। সেই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে কয়েক মিনিটের মধ্যে চূর্ণবিচূর্ণ হয়ে যায় পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহ। ভেঙে পড়া প্রায় ৪০ বছর বয়সী উপগ্রহ থেকে দিগ্বিদিকশূন্য হয়ে ছিটকে বেরনো বড় ও মাঝারি রাশি রাশি টুকরো ছড়িয়ে পড়তে শুরু করে মহাকাশে। রাশি রাশি টুকরো কক্ষপথে প্রদক্ষিণ করতে শুরু করে দেয় ঘণ্টায় প্রায় সাড়ে ২৭ হাজার কিলোমিটারেরও বেশি গতিবেগে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কৃত্রিম উপগ্রহ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একটু হলেই পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঘাত লাগত। হিউস্টনে নাসার মিশন কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে মহাকাশচারীরা আতঙ্কিত…
এখনও আফগানিস্তানে নিয়ন্ত্রণে রয়েছে ইসলামিক স্টেট। চলতি বছরের ১৫ অগাস্ট আসরফ গণি সরকারকে উৎখাত করে আফগান মসনদে বসে তালিবান। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মানবাধিকার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলেও সাধারণ আফগান জনগণ ভেবেছিল এবার হয়ত লাগাতার বোমা গুলির আওয়াজ থেকে নিস্তার মিলবে। দুর্ভাগ্যবশত সেটা হয়নি। সম্প্রতি আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ডেবোরাহ লিয়ন্স জানান, তালিবান দখলের পর দেশটিতে ইসলামিক স্টেট গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তারা দেশের ৩৪টি প্রদেশে অবস্থান করছে বলে জানান তিনি। তালিবান দখলের পর আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের সময় বুধবার এ কথা বলেন লিয়ন্স। আইএস-কে দমনে ব্যর্থ তালিবান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ডেবোরাহ লিয়ন্স বলেন, “ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশের (আইএসকে)…
যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মাদক সেবনের ফলে গত এক বছরের কিছু বেশি সময়ে মৃত্যু হয়েছে এক লাখের বেশি মানুষের। করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যে মাদকদ্রব্যের ওভারডোজে এত বিপুল প্রাণহানি দেশটিতে এটাই প্রথম।২০২০ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সেখানে এত মানুষের মৃত্যু হয়েছে, যা এর আগের বছরের তুলনায় অন্তত ২৮ দশমিক ৫ শতাংশ বেশি। এসব মৃত্যুর পেছনে ওপিঅয়েড বা আফিমজাতীয় ওষুধ সবচেয়ে বেশি দায়ী বলে জানানো যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রকাশিত তথ্যে বিষয়টি উঠে এসেছে। খবর বিবিসির। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪টি ছাড়া বাকি সবকটিতেই ড্রাগ ওভারডোজের মাত্রা বেড়েছে। যুক্তরাষ্ট্রে মাদক গ্রহণের জেরে এই মৃত্যুর…