…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে ধর্ম অবমাননার কথিত অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এরপর তার মৃতদেহে আগুন ধরিয়ে দেয়। ডিসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছেন। এ ঘটনাকে পাকিস্তানের জন্য লজ্জার বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অপরাধীদের শনাক্ত করে পূর্ণাঙ্গ আইনি ব্যবস্থায় কঠোর শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সরকারি কর্মকর্তারা ও মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিল্পনগরী শিয়ালকোটে ‘ভয়ংকর’ এ হত্যার ঘটনা ঘটে। সহিংস একদল জনতার পিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম প্রিয়ান্থা দিয়াওয়াদনা। তিনি শ্রীলঙ্কার নাগরিক। সাত বছর…
চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালিবান। এরপর তারা নতুন সরকার গঠন করলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। রাজনৈতিক অস্থিরতার কারণে চরম আর্থিক সংকটে পড়েছে দেশটি। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। হাহাকার চলছে দেশটিতে। খাবারের জন্য হন্যে হয়ে ছুটছে মানুষ। তার ওপর আসছে তীব্র শীত, বাড়ছে শঙ্কা। কারণ, ইতিমধ্যে অনেক এলাকা খরার কবলে পড়েছে। ফলে ফসল উৎপাদনে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া তালিবান ক্ষমতায় আসার পর দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় সামনের দিনগুলোতে ভয়ংকর বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে আফগানেরা। আর এসবের চোট সবচেয়ে বেশি পড়তে যাচ্ছে শিশুদের ওপর। মৃত্যুর সঙ্গে লড়ছে আফগানিস্তানের অভুক্ত শিশুরা।…
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ‘শান্তি ও নিরাপত্তার’ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে নতুন সামরিক জোট ‘অকাস’ ঘোষণা করেছেন। যদিওবা বহু প্রতীক্ষার পর চলতি বছরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আলোচিত সামরিক জোট ‘ কোয়াড’ আলোর মুখ দেখে। এদিকে বিশ্বে চীনের প্রভাব ঠেকাতে ৩৪০ বিলিয়ন মার্কিন ডলারের (৩০০ বিলিয়ন ইউরো) বৈশ্বিক বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে চীনের প্রভাব মোকাবিলায় পশ্চিমা চেষ্টা হিসেবে দেখা হচ্ছে ইউরোপের এ উদ্যোগকে। বলা হচ্ছে, তাদের এই পরিকল্পনা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের (বিআরআই) ‘প্রকৃত বিকল্প’ হবে। বুধবার (১ ডিসেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ‘গ্লোবাল গেটওয়ে স্কিম’ নামে এই মহাপরিকল্পনা…
তাইওয়ানকে চীন নিজের অংশ বলে দাবি করে। বেইজিংয়ের শাসন মেনে নেওয়ার জন্য বিপুল চাপ প্রয়োগ করা হয়েছে তাইওয়ানের ওপর। এক মানবাধিকার গ্রুপের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে বিভিন্ন দেশে আটক ছয়শ’রও বেশি তাইওয়ানের বাসিন্দাকে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। সেফগার্ড ডিফেন্ডারস নামের গ্রুপটি জানিয়েছে, এই চর্চা ‘তাইওয়ানের সার্বভৌমত্ব অবজ্ঞা করার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে।’ খবর বিবিসি তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ বলেই দাবি করে। তারা দীর্ঘদিন থেকেই জোর দিয়ে বলে আসছে যে, বিদেশে আটক তাইওয়ানিদেরকে নিজ দ্বীপদেশেই ফেরত পাঠানো উচিত। কিন্তু তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে চীন। প্রয়োজনে বলপ্রয়োগ করে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূতও করতেও বেইজিং দ্বিধা…
উইঘুর মুসলিম অধ্যুষিক অঞ্চলের আগের নাম ‘পূর্ব তুর্কিস্তান’। এটির বর্তমান জিনজিয়াং প্রদেশে। চীন সরকার এ অঞ্চলকে জিনজিয়াং নাম দিয়েছে। ৯০ লাখ মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের প্রায় ১০ লাখ উইঘুর নারী-পুরুষ বন্দী রয়েছে সুরক্ষিত বন্দি শিবিরে। চীন সরকার এ বন্দি শিবিরকে ‘চরিত্র সংশোধনাগার’ নাম দিয়েছে। চীন সরকারের দাবি, উশৃংঙ্খল অবস্থা থেকে নিরাপদ ও সুরক্ষা দিতেই তাদের এ কার্যক্রম। চরিত্র সংশোধনাগারের নামে চীন সরকার এ সব মুসলিমদের প্রতি চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছে। আর এসব দমন-পীড়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট সি চিন পিংসহ অন্য চীনা নেতাদের সরাসরি সংশ্লিষ্টতার তথ্য ফাঁস হয়েছে। নতুন ফাঁস হওয়া ওই নথিগুলোর নাম দেওয়া…
গত মধ্য আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তালিবান নেতারা ক্ষমতাচ্যুত আফগান সরকার এবং সামরিক বাহিনীর সদস্যদের ক্ষমা করে দেওয়া এবং তাদের ওপর প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি দেওয়ার পরও তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত দেশটির সাবেক নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে হত্যা অথবা গুম করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নতুন প্রতিবেদনে দেশটি চারটি প্রদেশের চিত্র তুলে ধরা হয়েছে। সংস্থাটি বলেছে, তালিবান নেতারা ক্ষমতাচ্যুত আফগান সরকার এবং সামরিক বাহিনীর সদস্যদের ক্ষমা করে দেওয়া এবং তাদের ওপর প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও স্থানীয় তালিবান কমান্ডাররা সাবেক ওইসব সেনা ও পুলিশ সদস্যকে হত্যার নিশানা…
অবশেষে ঔপনিবেশিকতা ও দাসত্বের সব শৃঙ্খল ঝেড়ে ফেলল বার্বাডোজ। জন্ম নিল বিশ্বের প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে। যার মধ্য দিয়ে অবসান ঘটল ৪০০ বছরের রাজতন্ত্রের। আজ মঙ্গলবার থেকে আর ক্ষুদ্র ক্যারিবীয় দেশটির রাষ্ট্রপ্রধান থাকছেন না রানি দ্বিতীয় এলিজাবেথ। সরে গেল ব্রিটেনের রাজকীয় পতাকাও। দেশটির ৫৫তম স্বাধীনতা দিবসে উঠল তাদের নিজস্ব পতাকা। রাজপরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দিতে গেছেন প্রিন্স চার্লস। বার্বাডোজের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেম স্যান্ড্রা মেসন। তিনি এর আগে বার্বাডোজের গভর্নর জেনারেল ছিলেন। তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিচারপতি এবং চারটি দেশের রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছেন। মধ্যরাত পার হওয়ার সঙ্গে সঙ্গে নতুন এই প্রজাতন্ত্রের জন্ম হয়। রাজধানী ব্রিজটাউনের চেম্বারলেইন ব্রিজে…
বিশ্বের প্রায় প্রতিটি দেশেই নারীরা উত্ত্যক্ত বা যৌন হয়রানি ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এসব ঘটনা ক্রমে বেড়েই চলেছে। অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের ৫১ শতাংশ কর্মচারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাবেক একজন কর্মী ব্রিটনি হিগিন্স অভিযোগ তোলার পর বিষয়টি সামনে আসে। ব্রিটনির অভিযোগ, একজন মন্ত্রীর কার্যালয়ে সহকর্মীর দ্বারা তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এ বছরের শুরুর দিকে তিনি অভিযোগ তোলার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়। লিঙ্গবৈষম্য বিষয়ক কর্মকর্তা কেট জেনকিন্স এ ব্যাপারে বলেছেন, ভুক্তভোগীরা বেশির ভাগই নারী। ‘সেট দ্য স্টান্ডার্ড’ নামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক-তৃতীয়াংশ কর্মী কোনও…
ইহুদি ধর্মীয় উৎসব হানুকা উদযাপন উপলক্ষে ইসরায়েলের প্রেসিডেন্ট ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে ঐতিহাসিক ইব্রাহীমি মসজিদে আসেন। কড়া নিরাপত্তার মধ্যে মসজিদে এসে হানুকার আলোক প্রজ্জ্বলন করেন তিনি। আইজ্যাক হ্যারজগের মসজিদে এসে হানুকার উদযাপনের সমালোচনা করছে ফিলিস্তিনিরাসহ আরব লীগ ও ওআইসি। পশ্চিম তীরের হেবরনের ইবরাহীমি মসজিদের কাছে হযরত ইবরাহীম (আ.) এর কবর থাকায় ইহুদি, খ্রিস্ট ও ইসলাম; তিন ধর্মের লোকেরাই একে পবিত্রস্থান হিসেবে গণ্য করে। ইবরাহীম (আ.) কে তিন ধর্মের অনুসারীরাই তাদের পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করে। গত রোববার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট স্থানীয় অবৈধ ইহুদি বসতকারী ও কট্টপন্থি ইহুদি এমপিদের নিয়ে ঐতিহাসিক ওই মসজিদটিতে ঢুকে পড়েন। সেখানে ইহুদি উৎসব…
আফগানিস্তানে দীর্ঘদিন ধরে চলা সংঘাত-সংঘর্ষ-সহিংসতায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির শিশুদের ওপর। সম্প্রতি প্রকাশিত ইউনিসেফ-এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, আফগানিস্তানে ৪০ লাখেরও বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। যার মধ্যে মেয়েরা অর্ধেকেরও বেশি। তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার। সংস্থাটি বলছে, তারা তাদের সহায়তার পরিমাণ বাড়িয়েছে। গত তিন মাসে ১৪২,৭০০ আফগান শিশুদের শিক্ষার জন্য সহায়তা দিয়েছে। ইউনিসেফ একটি টুইটে বলেছে, পুরো আফগানিস্তানে ১৪২,৭০০ শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ৫৩৫০টি সম্প্রদায় ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করেছে তারা। এখানে আরও কিছু করা দরকার। টোলো নিউজের একটি প্রতিবেদনে জানা যায়, তুরস্ক ভিত্তিক একটি এনজিও আফগানিস্তানের যেসব শিশুরা তুর্কি স্কুলে পড়তে আগ্রহী…