…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তে সিফাতের বাসায় মিলল ৩ মিটার
- বিএনপি সরকারের ছয় মাস: হত্যা-নারী নির্যাতন বেড়েছে, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
Author: আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এরইমধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। এই ভ্যারিয়েন্টটি বহুবার রূপ বদল করতে পারে। ফলে এই ধরনের কারণে করোনাভাইরাস নতুন করে বিস্তার ঘটতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা। খবর আল-জাজিরার। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার খবর জানান। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় কমপক্ষে ২২ জনের শরীরে নতুন এই ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি)। এমনকি দক্ষিণ আফ্রিকা থেকে বতসোয়ানা ও হংকংয়ে যাওয়া ভ্রমণকারীর শরীরেও করোনার নতুন এই ধরন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে…
হংকংয়ের গণতন্ত্রপন্থী এক তরুণ অধিকারকর্মীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা এবং অর্থ পাচারের দায়ে হংকংয়ের স্বাধীনতাকামী একটি গোষ্ঠীর নেতা টনি চুংকে এ কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার হংকংয়ের একটি জেলা আদালত সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী ‘স্টুডেন্টলোকালিজম’র ওই নেতাকে কারাদণ্ড দিয়েছেন। সম্প্রতি হংকংয়ে পাস হওয়া বিতর্কিত এক আইনে টনি চুং (২০) নামের ওই তরুণ দোষী সাব্যস্ত হন। চলতি মাসের শুরুতেই অর্থ পাচার আইনের একটি মামলায় টনি দোষী সাব্যস্ত হন। তবে আদালতের ওই রায়ের পরে তিনি বলেন, ওই ঘটনায় তিনি মোটেই লজ্জিত নন। ২০ বছর বয়সী টনি চুংয়ের বিরুদ্ধে ২০২০ সালের অক্টোবরে জাতীয় নিরাপত্তা আইনের…
অভিনয়ে নাম লেখালেন সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শায়খ আদেল আল কালবানি। রিয়াদ সিজন-২০২১-এর উৎসবের ‘কমব্যাট ফিল্ড’-এর একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক এই ইমাম। সে বিজ্ঞাপনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তোলপাড় সৃষ্টি হয়। সমালোচনার ঝড় উঠেছে শায়েখ আদেল কালবানির বিরুদ্ধে। সৌদির মক্কা নগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শায়েখ আদেল কালবানি। তার পুরো নাম শায়েখ আদিল বিন সেলিম বিন সাইদ আল কালবানি আবু আবদুল্লাহ। তার প্রাণ জুড়ানো তেলাওয়াত ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। ইসলামের দাঈ হিসেবেও বেশ সমাদৃত তিনি। এবার নতুন এই বিতর্কে পা দিলেন তিনি। যা…
ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অন্যতম মানবাধিকারকর্মী খুররম পারভেজকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। সোমবার রাতে শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসীদের অর্থায়ন নিয়ে একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে এনআইএ। খবর বিবিসি মঙ্গলবার সুইজারল্যান্ডে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সভায় যোগ দেওয়ার কথা ছিল মানবাধিকারকর্মী খুররম পারভেজের। খুররাম পারভেজকে আটকের আগে রোববার তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সোমবার বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শ্রীনগরের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় সংস্থার জম্মু-কাশ্মীর উপত্যকা কার্যালয়ে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের আগে এনআইএর কর্মকর্তারা শ্রীনগরে খুররমের বাসভবন ও কার্যালয়ে অভিযান চালান। জম্মু ও…
পশ্চিমা-বিশ্ব সমর্থিত ক্ষমতাসীন সরকারের পতন এবং কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালিবানের ক্ষমতা দখলের পর গভীর সঙ্কটে পড়েছে আফগানিস্তান। তালিবানের ক্ষমতা দখলের পর দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এই সঙ্কট আরও তীব্র হয়েছে। আফগানিস্তান অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে; যা দেশটিকে নতুন রাজনৈতিক সংকটে নিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে অর্থনৈতিক সংকটের ব্যাপারে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, দেশটির অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রয়েছে। আর তাই মানবিক ও আর্থিক নিরাপত্তার স্বার্থে আফগান ব্যাংকগুলোকে রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে। সোমবার (২২ নভেম্বর) জাতিসংঘ এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জরুরি…
করোনা সংক্রমণের চতুর্থ ঢেউয়ের ঝুঁকির মুখে পড়েছে জার্মানি। এ পরিস্থিতিতে দেশটির নাগরিকদের প্রতি করোনার টিকা নিতে আহ্বান জানিয়েছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। জার্মানির রাজধানী বার্লিনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টিকা নিন। নইলে এবারের শীত মৌসুম শেষ হতে হতে হয় সবাই করোনায় ভুগবেন, নয়তো মরবেন।’ শুধু জার্মানি নয়, শীত মৌসুমের শুরুতেই পুরো ইউরোপে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে লকডাউনে গেছে অস্ট্রিয়া। ইউরোপজুড়ে করোনার নতুন করে বিস্তারে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলেছেন, ইউরোপে করোনা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব চিন্তিত। জরুরি ব্যবস্থা নেওয়া না হলে আগামী মার্চ মাস…
লন্ডন থেকে পালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। তারপর ঘটে গেছে অনেক ঘটনা। তিনি দেশে ফেরার জন্যে আবেদন জানিয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে কিন্তু সেটা খারিজ করে দেয়। বার বার আকুতি জানানো পরও ব্রিটেনে ফিরতে পারছেন না শামীমা। যুক্তরাজ্যে ফিরতে ব্রিটিশ সরকারের কাছে আকুতি জানাচ্ছেন আইএস-বধূ শামীমা, চান স্বাভাবিক জীবনে ফেরার আর একটা সুযোগ। যুক্তরাজ্যকে উদার হয়ে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার এই আহ্বান জানান তিনি। শামীমা বেগম ব্রিটিশ জনগণ ও সরকারের কাছে ক্ষমা চেয়ে তাকে ব্রিটেনে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান। ব্রিটেনে ফিরে তিনি সন্ত্রাসবাদ দমনে ব্রিটিশ সরকারকে সহায়তাও করতে চান।…
আজানের সময় লাউডস্পীকারের ব্যাবহার একটা অতি পুরাতন এবং গ্রহণযোগ্য পদ্ধতি। কিন্তু বেশিরভাগ মসজিদ উচ্চ মাত্রার শব্দ এবং প্রচুর পরিমাণে লাউডস্পিকার ব্যবহার করার কারনে আজানের সময় ঐ এলাকায় জনসাধারণের দারুণ ভোগান্তি হয়। তাই বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় মসজিদের মাইকে আজান দেওয়া নিয়ে ভিন্ন ধর্মাবলম্বীর আপত্তির মুখে এ ব্যাপারে আলোচনা করে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ওলামা পরিষদ। ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল সম্পতি এক ফতোয়ায় বলেছে, সমাজে ভিন্ন ধর্মাবলম্বীদের মতামতকে সম্মান জানাতে মসজিদে মাইকে আজান দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার সময় এসেছে। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে নামাজ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রধান অংশ আজান। তাই অত্যাবশ্যকীয়ভাবে প্রতিটি মসজিদ, যেখানে জামাতের সাথে পাঁচ…
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিষেদ্ধের কথা জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এতে গাজা উপত্যকার শাসক গোষ্ঠীকে নিয়ে যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাতারে চলে এসেছে। ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে ব্রিটেন। শুক্রবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে প্রীতি প্যাটেল বলেন, মারাত্মক সন্ত্রাসী তৎপরতার সক্ষমতা আছে হামাসের। এছাড়া ব্যাপক ও অত্যাধুনিক অস্ত্রাগার ছাড়াও সন্ত্রাসীদের প্রশিক্ষণ স্থাপনা আছে গোষ্ঠীটির। আর এ কারণেই হামাসকে আজ পুরোপুরি নিষিদ্ধ করতে পদক্ষেপ নিয়েছি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদী আইনের অধীন সংগঠনটি নিষিদ্ধ করা হবে। এতে কেউ হামাসকে সমর্থন কিংবা তাদের…
ইউরোপের দেশগুলোয় করোনাভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে আশঙ্কাজনকভাবে। জার্মানি, গ্রিস, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়াসহ ইউরোপের বেশ কিছু দেশে করোনার সংক্রমণ বেড়ে এযাবতকালের মধ্যে সর্বোচ্চ হারে পৌঁছেছে। ইউরোপে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত চিকিৎসক ও বৈজ্ঞানিকদের মধ্যে এতটাই উদ্বেগ বাড়িয়েছে যে, ক্রিসমাস ও নিউ ইয়ার্সের উৎসবের আগেই করোনা নিয়ন্ত্রণে লকডাউন কার্যকর হতে চলেছে। সংক্রমণ হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। এর সাথে টিকা নেওয়াকে বাধ্যতামূলক ঘোষণা করেছে মধ্য ইউরোপের দেশটি। দেশজুড়ে লকডাউন কার্যকর হবে আগামী সোমবার থেকে। গত ২৪ ঘণ্টায় এই দেশে ১৫,৬০৯টি নতুন সংক্রমণ দেখা দিয়েছে, যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। শুক্রবার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে অস্ট্রিয়ান…