Author: স্টেটওয়াচ ডেস্ক

আগনিয়ান কাসাভাব : এ অব্দি করোনাভাইরাস মহামারীতে সারা বিশ্বে ২.৪ মিলিয়নের অধিক মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি মুখ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। করোনাভাইরাসের ভয়াবহ তান্ডবের মাঝেই ভ্যাকসিন মানুষের মনে রুয়ে দিচ্ছিলো এই দুর্ভোগ থেকে বাঁচার আশা। ভাবা হচ্ছিলো, করোনাভাইরাস মানুষের উপর শারিরীক, মানসিক ও অর্থনৈতিকভাবে যে ভোগান্তি এনেছিলো, ভ্যাকসিন হবে তা থেকে মুক্তির উপায়। কিন্তু যখন ভ্যাকসিন প্রায় মানুষের দ্বারপ্রান্তে, তখন কিছু পূর্ব অনুমিত এবং কিছু নতুন উদ্ভুদ্ধ পরিস্থিতিতে যে আলো মানুষ দেখছিলো, তা অনেকটাই মৃয়মান হয়ে গেছে। প্রথম সারির  মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’ জানিয়েছে, ‘যদি সঠিক সময়ের মধ্যে মানুষের হাতের নাগালে ভ্যাকসিন উপলব্ধ না হয়, তবে তার ফল আশাপ্রদ হবে…

Read More

কাজী ফয়সাল : সাম্প্রতিক মায়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেতা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী অং সাং সুচিকে বিচারের সম্মুখীন করেছে সেদেশের সেনা অভ্যুথানের নেতারা। মায়ানমারের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব একটি পুরনো বিষয়। অং সাং সুচি নির্বাচিত প্রধানমন্ত্রী হলেও সেনাবাহিনীর প্রভাব ছিল পূর্বের মতই শক্তিশালী। যার প্রমাণ আবারো সামনে আসে সাম্প্রতিক সেনাবাহিনীর গ্রেফতার অভিযানে। ১ ফেব্রুয়ারি ভোরে প্রধানমন্ত্রী অং সাং সুচি, রাষ্ট্রপতি উইন মিন্ট এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি)র অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় এবং নাশকতা এড়াতে জরুরি অবস্থা জারি করা হয়। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের অভিযোগ এনে তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে। সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়া গোপনে সম্পন্ন এবং…

Read More

বিশেষ প্রতিনিধি : তথ্যপ্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়া যেনো পৃথিবীর ফুসফুস। অদৃশ্য অসংখ্য সুতোয় বেঁধে দিয়েছে মানুষের স্বাধীনতা। অর্থনীতি থেকে শুরু করে গণতন্ত্র, কতটা গভীরে পৌঁছে গেছে এর শেকড়, তা অনুমান করা বেশ কষ্টসাধ্য। একে বলা যেতে পারে ‘দেয়ালের কান’। গুগল, ফেসবুক কিংবা ইউটিউব আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক এমনকি রাজনৈতিক এবং ধর্মীয় মূল্যবোধকেও খুব সহজই প্রভাবিত করতে পারে আমাদের অজান্তেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দৌরাত্ম্য নিয়ে নতুনভাবে বিতর্ক সামনে এসেছে সম্প্রতি।  অস্ট্রেলিয়া সরকারের মিডিয়া সংক্রান্ত নতুন প্রস্তাবিত আইনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ বৃহস্পতিবার সকাল থেকেই অস্ট্রেলিয়ায় নিজেদের প্লাটফর্মে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর কনটেন্ট শেয়ারিং বন্ধ করে দিয়েছে ফেসবুক। এরপর থেকে ফেসবুকে…

Read More

 মীর মোনাজ হক : বাংলাদেশ স্বাধীন হবার ঠিক প্রথম বছর থেকেই একুশে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি চত্বরে বই বিক্রির আয়োজন দিয়ে শুরু হয় আজকের এই একুশের বইমেলা। যুদ্ধোত্তর বাংলাদেশে যখন সবকিছুই ভাঙ্গাচুড়া আর ধ্বংসস্তূপের মাঝে নিমজ্জিত সেখান থেকেই শুরু হয় নতুন সৃষ্টির চেতনায় এই বইমেলা। মুক্তিযোদ্ধারা যখন সবে অস্ত্র জমা দিয়ে যে যার কাজে আবার ফিরে যাচ্ছে, ছাত্ররা তাদের বিদ্ধস্ত শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষকদেরকে আবার খুঁজে ফিরছে, একুশের শহীদ মিনার তখনও ধ্বংসস্তূপের নিচে। আর সেই ধ্বংসাবশেষ এর মাঝখানথেকে গড়ে উঠছে নতুন করে বাংলাভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির শহীদমিনার। ঠিক এমনি এক সময়েই মুক্তধারা পাবলিকেশনের স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহা ১৯৭২ সনে একুশে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির বর্ধমান…

Read More

কল্লোল দাশ বনি : নারীবাদ, নারীমুক্তি বর্তমান পৃথিবীতে বহুল আলোচিত ও চর্চিত একটি বিষয়। নারীরা যে বহু যুগ ধরে এ পৃথিবীতে পুরুষতন্ত্র দ্বারা নিষ্পেষিত হয়ে চলেছে তা আর নতুন করে বলার প্রয়োজন রাখে না। হাল জামানার প্রায় সকল প্রগতিশীল আন্দোলনের কর্মীরা মনে করেন জগতে বর্তমানে দুই ধরণের শোষণ মোটা দাগে চলে। একদিকে ধনী মানুষ কর্তৃক ধনহীন মানুষের উপর অর্থনৈতিক শোষণ, আরেকদিকে পুরুষের দ্বারা নারীর উপর লিঙ্গভিত্তিক শোষণ। অবশ্য শুধু পুরুষ বললে একটু ভুল হয়ে যায়, বলতে হবে পুরুষতন্ত্র। এই পুরুষতন্ত্র সমাজের মধ্যে এমন একটা ভাব মানস তৈরি করেছে যার কবলে পড়ে নারীরাই নারীদেরকে শোষিত হতে সর্বাধিক ভূমিকা রাখে। অর্থাৎ, নারীরাই…

Read More

কাজী ফয়সাল : বিশ্বের অন্যতম ব্যস্ত নগর হওয়া সত্ত্বেও কয়েক যুগ ধরে বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত কৌশল এবং নীতির অভাবে ঢাকা শহরের প্রান এবং পরিবেশ উভয়ই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা ব্যস্ততম এই শহরে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং বর্জ্য পুড়ানোর ফলে পরিবেশ দূষণের মাত্রা দিনদিন বেড়ে চলছে। ফলে ঢাকার বায়ু প্রায়ই ছাড়াচ্ছে ২০০ একিউআই যা স্বাস্থ্যকর মাত্রা থেকে অনেক বেশি। ড্রেন এবং ডোবা গুলো বন্ধ হয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, দুষিত হচ্ছে পানি। তবে পরিবেশ সংরক্ষন এবং বর্জ্য ব্যবস্থা নিয়ে কাজ করা “গ্লোবাল এলায়েন্স ফর ইনসিনারেটর এল্টারনেটিভস”(GAIA) ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কিছু কৌশলগত পরিবর্তন আনার মাধ্যমে শুধু বর্জ্য নিষ্কাশন…

Read More

মীর মোনাজ হক, বার্লিন : আল–জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রে সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও আনিস আহমেদ’কে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়। দুজনই খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে আসে – ২০১৯ সালে তাঁদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনের অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে গেলেও এত দিন তা গোপন ছিল। এখন আল–জাজিরায় অনুসন্ধানী প্রতিবেদনের ১৫ দিন পরে সরকার বলছেন তাদেরকে ২ বছর আগে ক্ষমা করা হয়েছে। এই সংক্রান্ত একটি DW এর লাইভ অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রধান জনাব খালেদ মহিউদ্দিন ৫ জন আইনজীবী ও একজন বিচারকের সাথে কথা বলে নিশ্চিত…

Read More

বিশেষ প্রতিনিধি : গত ১ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ ডকুমেন্টারি প্রচার হওয়ার পর থেকে বাংলাদেশ সেনা সদর দফতর ও সরকারের বিভিন্ন তরফ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। তাদের সাথে বাংলাদেশের প্রায় সমস্ত মিডিয়াই সুর ধরে একই গান গেয়ে আসছে। তবে এর সবটাই আল জাজিরা এবং তথ্যচিত্রে মন্তব্যকারীদের বিরুদ্ধে কুৎসা এবং দোষ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ মূলকে ছেড়ে আশেপাশে ফাঁকা গুলি ছুঁড়ে আসছে। তথ্যচিত্রের মূল তথ্য ধরে তেমন কোনো প্রতিবাদ আসেনি। তবে আল জাজিরার প্রতিবেদন প্রকাশের ১৫ দিন পর আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে…

Read More

মৃণাল মজুমদার, বার্লিন : ডিজিটাল মুদ্রা সব দেশ সৃষ্টি করবে! স্মার্ট ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ট্রান্সপন্ডার, বায়ো মেট্রিক ছাপ ও নানা apps এর মাধ্যমে মানুষ লেন দেন করবে! কোনো এটিএম থাকবেনা, ব্যাঙ্ক ও এই ফর্মে থাকবেনা। ক্যাশ টাকা ছাপানো, বন্টন, রক্ষনাবেক্ষন, অনেক খরচের। যদি ক্যাশ টাকা আরও ৩০ বছর কোনো দেশে টিকেও থাকে, ক্যাশ টাকায় কেনাকাটি করতে হয়ত ৫-১৫% অতিরিক্ত পরিশোধ করতে হবে। ডিজিটাল মুদ্রার ভালো দিক হলো, কে কাকে ঘুষ দিলো, কে কত আয় করলো জানা যাবে। কিন্তু সমস্যা হলো যদি আমাজন ডিজিটাল মুদ্রা , ফেসবুক ডিজিটাল মুদ্রা, গুগল ডিজিটাল মুদ্রা বা বিট কয়েন – মানে কর্পোরেট ক্রিপ্টো…

Read More

উইল থ্রোন : “আমি চাইলেই তোকে খুন করতে পারি, কিন্তু যদি আমি তোকে খুন করি তাহলে তুই কষ্ট বুঝতে পারবি না। আমি তোকে ভোগাবো।“, মোহাম্মাদ হাসান ভয়ানক একটা হাসি দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে বর্ণনা দিচ্ছিলেন যে কিভাবে তিনি প্রতিদ্বন্দ্বীর সাথে পুরনো হিসেব চুকিয়েছেন। বুদাপেস্টের সরু গলির একটা বদ্ধ কেবিনে সিগারেটের ধোঁয়ার একটি কুণ্ডলি সিলিংয়ের দিকে উড়ে যাচ্ছে। তার মধ্যে কোন আবেগ বা গ্লানি কাজ করছে না। শুনে মনে হতে পারে কোন মাফিয়া মুভির দৃশ্যপট। কিন্তু না, এটাই মোহাম্মাদ হাসানের কাজ। হাসান বর্ণনা দিচ্ছিল কিভাবে সে হাজার মাইল দূরের একটি অ্যান্টি টেররিজম ইউনিট (র‍্যাব)’কে ব্যবহার করে তার টার্গেট করা ব্যক্তির ফোন…

Read More