…
এডিটর পিক
বাংলাদেশের বৈদেশিক ঋণের হিসাবে জুলাই মাসটি শুরু হয়েছে একটি অস্বস্তিকর বৈপরীত্য দিয়ে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments
- ক্ষমতা শুধু শাসন করে না, আমাদের চিন্তাও তৈরি করে
- আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
- দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
- ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
- তৃণমূলের দরকষাকষি থেকে বিজেপির নির্দেশ: পশ্চিমবঙ্গ কি ‘কমান্ড রাজনীতির’ দিকে যাচ্ছে?
- রেমিট্যান্সে রেকর্ড, প্রণোদনায় বকেয়া: প্রবাসীর টাকায় সরকার কি ব্যাংককে ঋণী করে ফেলছে?
- বরফের দ্বীপে মৃত্যুর অপেক্ষা, তবু ফিরেছিলেন সবাই: শ্যাকলটনের অসম্ভব উদ্ধার অভিযান
- অস্ত্রের মজুত কমছে, ইরানে পারমাণবিক হামলার হুমকি আমেরিকার
Author: ডেস্ক রিপোর্ট
বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনীতে একজন নারী সৈনিকের জীবন এতটাই কঠিন যে খুব তাড়াতাড়ি তাদের বেশির ভাগের ঋতুস্রাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। বাহিনীর এক সাবেক নারী সেনার বয়ান এরকম যে, তাদের অনেকের ক্ষেত্রেই ধর্ষণ ছিল নিত্যনৈমিত্তিক এক ঘটনা! প্রায় দশ বছর ধরে লি সো ইয়নকে শুতে হয়েছিল একটা বাঙ্ক বেডের নিচের তলায়। ঘরটা তাকে শেয়ার করতে হতো আরো পঁচিশজন নারীর সঙ্গে। তাদের প্রত্যেককে নিজস্ব ফৌজি উর্দি রাখার জন্য ছোট একটা ড্রয়ার দেওয়া হতো। ড্রয়ারের ওপরে রাখতে হতো ফ্রেমে বাঁধানো দুটি করে ফোটোগ্রাফ। তার একটা ছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের। দ্বিতীয়টা ছিল তার উত্তরসূরী, এখন প্রয়াত কিম জং-ইলের। এক দশকেরও বেশি…
গুলিতে পা গেছে, সেটির তদন্ত হয়নি। উল্টো তার বিরুদ্ধে হয়েছে ছয়টি মামলা। এসব মামলায় হাজিরা দিতে গিয়ে নিত্য হয়রানি আর ভালো লাগে না সাইফুর। বলছেন, ‘রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগিয়ে ক্রসফায়ারে মেরে ফেলুক আমাকে।’ লিমনের মতোই কাছ থেকে গুলি করার পর পা কেটে ফেলতে হয়েছে চট্টগ্রামের এক যুবকের। লিমনের ঘটনায় তাও তদন্ত হয়েছিল। কিন্তু চট্টগ্রামের সেই ঘটনায় এক বছরে কোনো তদন্ত হয়নি, উল্টো এক পা হারানো অবস্থায় সেই তরুণকে কারাগারে কাটাতে হয়েছে ৯ মাস। সম্প্রতি তার মা পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর গণমাধ্যমকে সাইফু জানিয়েছেন কীভাবে কী হলো। সাইফুল ইসলাম সাইফু ছাত্রদল করতেন। তার বিরুদ্ধে ১৮টি মামলা ছিল ধরে নেয়ার সময়। এখন…
দরপত্র অনুযায়ী, জাপান ও তাইওয়ানে উৎপাদিত ‘জাপানি মানের’ ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি কেনার কথা। কিন্তু কেনাকাটা শেষে যন্ত্রপাতি কারখানায় স্থাপন করা হয়ে গেলেও জানা যায়নি এগুলো আসলে কোন দেশে তৈরি। যন্ত্রপাতি ক্রয়ের আগে মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার বিধান থাকলেও তা মানা হয়নি। পাশাপাশি তদন্তে অনিয়ম প্রমাণিত হলেও ব্যবস্থা নেওয়া হয়নি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে। বরং অভিযুক্ত প্রকল্প পরিচালককে পদোন্নতি দিয়ে আরও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান গাজী ওয়্যারস লিমিটেডকে শক্তিশালী ও আধুনিকীকরণ প্রকল্পে এসব অনিয়মের ঘটনা ঘটেছে। এটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান। গাজী ওয়্যারস লিমিটেড সুপার এনামেল কপার ওয়্যার উৎপাদন করে,…
মহাসড়কের পাশে পড়ে ছিল তরুণের রক্তাক্ত লাশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জানিয়ে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে সেই লাশ হস্তান্তর করে দ্রুত দাফনের নির্দেশ দেয় পুলিশ। কিন্তু দাফনের আগে গোসল করাতে গিয়ে নিহত তরুণের মাথার দুই দিকে ফুটো দেখতে পান স্বজনেরা। তাঁদের অভিযোগ, গুলি করে হত্যা করা হয়েছে ওই তরুণকে। গতকাল শনিবার সকালে হাটহাজারীর ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশ থেকে মারুফ হোসেন ওরফে সায়মন (২৩) নামের ওই তরুণের লাশ উদ্ধার করে নাজিরহাট হাইওয়ে থানা-পুলিশ। উল্লেখ্য, মারুফ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহিমুর দিঘির পাড় এলাকার আবদুল মালেকের ছেলে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে,…
গোটা দেশেই চিকিৎসাক্ষেত্র শাসন করছে একটি চক্র। প্রথম সারিতে চিকিৎসক, ২য় সারিতে ক্লিনিক ও হাসপাতাল মালিক আর পিছনে গ্রাম্য ডাক্তার, দালাল এবং বিভিন্ন শ্রেণির আরো কয়েকজন মানুষ মিলে গড়ে তুলেছে চিকিৎসায় কমিশন গ্রহনের এক শক্ত সিন্ডিকেট। এ সিন্ডিকেট ভেঙ্গে একজন রোগীর পক্ষে কম খরচে ও নির্ভেজাল চিকিৎসা নেওয়া অসম্ভব। মনে করেন আপনার ফার্মাসিস্ট-কাম-গ্রামের ডাক্তার আপনার উন্নত চিকিৎসার জন্য কোনো বিশেষজ্ঞ বা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার রেফার করলো। আপনি হয়তো মনে করবেন, আপনার স্বাস্থ্যের জন্য তা প্রয়োজনীয় এবং এতে আপনার সর্বোত্তম স্বার্থ জড়িত। কিন্তু বাস্তবে আপনার ‘ডাক্তার’ আপনাকে অন্য ডাক্তার বা চিকিৎসাকেন্দ্রে রেফার করার অন্য একটি নিহিত স্বার্থ থাকতে পারে। হতেই…
১৮৬১ সাল থেকে শুরু করে প্রায় চার বছর ধরে চলা যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে শুধু লবণের কারণে! অবাক হচ্ছেন নিশ্চয়ই? অবাস্তব মনে হলেও এটাই সত্যি। সে সময় যুদ্ধের দুটি নাম ছিল। একটি ইউনিয়ন এবং আরেকটি ফেডারেল। ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা এই গৃহযুদ্ধ চলাকালীন লক্ষ্য করেন, শুধু সেনাবাহিনীর বলে নয়, জিততে গেলে অন্য পথ অবলম্বন করতে হবে। জানা গেছে, লবণের উপর নির্ভির ছিল শত্রু পক্ষের সেনাদের জীবন। কারণ তারা যুদ্ধ চলাকালীন মাংস থেকে শুরু করে অন্যান্য খাবার সঞ্চয় করে রাখতো। এই বিপুল পরিমাণ খাবার সঞ্চয় করার জন্য প্রয়োজন ছিল লবণের। বরফের বদলে তখন লবণ ব্যবহার করেই খাবার সংরক্ষণ করে রাখা হত। ইউনিয়নের…
পাকিস্তানের দুর্দশা নিয়ে দেশটির লেখক সাদত হোসেন মান্টোর একটি উক্তি ফেসবুকে পোস্ট করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রীতমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন স্থানীয় ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভুঁইয়া। সে মামলায় শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের একটি বাড়ি থেকে প্রীতমকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার ওসি (পরিদর্শক-তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন মাহবুব। পাকিস্তানের জনপ্রিয় লেখক মান্টোর একটি উক্তি গত ৮ জুলাই ফেসবুকে পোস্ট করেন প্রীতম। এর ঠিক আগের দিন ৭ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ‘নও পাকিস্তানি নও বাংলাদেশ’ শিরোনামের…
এরশাদ সরকারের পতনের পর যেসব নির্বাচন হয়েছে, তাতে দেখা গেছে, বিএনপি ও জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সহযোগী থেকে দুটি নির্বাচনে সাফল্য পেয়েছে। অন্যদিকে যে নির্বাচনে দুই দল আলাদা ভোট করেছে, সে সময় দুই দলের আসনই অনেক কমে গেছে। অবশ্য এটাও ঠিক যে, সব মহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনে জোটে থাকার পরও বিএনপি-জামায়াতের ভরাডুবি হয়েছে। সেই নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগও জোটের শক্তিতে বলীয়ান হয়ে লড়াইয়ে নামে। একক শক্তিতে জামায়াতে ইসলামীর ক্ষমতার কাছাকাছি যাওয়ার সুযোগও নেই, তবে তাদের যে পরিমাণ ভোট আছে, সেটি অন্য প্রধান দলের বাক্সে গেলে সেই দলকে শক্তি জুগিয়ে ক্ষমতায় নিয়ে আসতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নানা…
ভুয়া রেকর্ডপত্র তৈরি করে সরকারি ৫৫ শতাংশ খাস জমিকে ব্যক্তি জমি দেখিয়ে যমুনা ব্যাংক লিমিটেড থেকে প্রায় সাড়ে ১১ কোটি টাকা ঋণ নিয়ে এই লুটপাট হয়। সূত্র মতে, চট্টগ্রামের নুর চেম্বার নামের একটি কাগজে প্রতিষ্ঠানের আড়ালে ব্যাংকটির সাত কর্মকর্তা ও পাঁচ দালাল মিলেমিশে ওই টাকা হাতিয়ে নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের আসামি করে সম্প্রতি চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই চার্জশিট দাখিল করা হবে বলে শনিবার (১০ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় তৎকালীন উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। এরপর দফায়…
টাইমস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে স্টিফেন হকিং বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য বিস্তার রোধে উপায় মানবজাতিকে খুঁজে বের করতে হবে। প্রযুক্তি এত ভয়ংকর গতিতে এগিয়ে যাচ্ছে যে, আমরা পারমাণবিক যুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারি। আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া যুক্তি এবং কারণ দর্শানোর মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজতে পারি।” ২০১৫ সালে স্টিফেন হকিং বলেছিলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মদক্ষতাই হলো আমাদের জন্য আসল হুমকি। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি কাজেই অতিরিক্ত দক্ষ। যদি আমরা তাদের দক্ষতাকে মোকাবেলা না করতে পারি; তাহলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে।” শুধু স্টিফেন হকিং নয়। আমেরিকার প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান টেসলা’র সিইও ইলন মাস্কও কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবসভ্যতার জন্য হুমকি হিসেবে দেখছেন। ২০১৪…