…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি ও সামাজিক বাস্তবতা বর্তমানে এক জটিল পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করছে।…
Trending Posts
-
নতুন পদ্মা ব্যারাজ দক্ষিণ এশিয়ার জলশক্তির মানচিত্র বদলে দেবে: দ্য হিন্দু
জুন ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
জুন ১৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ
জুন ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
নতুন পদ্মা ব্যারাজ দক্ষিণ এশিয়ার জলশক্তির মানচিত্র বদলে দেবে: দ্য হিন্দু
জুন ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
জুন ১৯, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে: এইচআরডব্লিউ
জুন ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গাছের শরীরে জোনাকির ডিএনএ, বিদ্যুৎ ছাড়াই আলো পাবে পৃথিবী?
- থামানো যাচ্ছে না ঢাকার অপরাধ
- বাংলাদেশ প্রসঙ্গে মোদি: পুরো বাংলাকে ভারতের বাইরে নেওয়ার চক্রান্ত হয়েছিল
- হজে অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ
- প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গেছেন: নিউইয়র্ক টাইমস
- আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা ইস্যু
- বৃটেনে ‘পাকিস্তানি ধর্ষণ চক্র’: নির্যাতনের শিকার আড়াই লাখ শিশু-কিশোরী
- হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ছে: ইসরায়েলের নজরদারিতে বাংলাদেশ
Author: ডেস্ক রিপোর্ট
আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দর বাড়ছেই আর দরপতন হচ্ছে বিভিন্ন দেশের স্থানীয় মুদ্রার। এমন এক পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ভারতীয় মুদ্রা রুপিকে নতুন গুরুত্বে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ভারতের শীর্ষ ব্যাংক ঘোষণা করেছে, রুপির মাধ্যমেই যাতে আন্তর্জাতিক লেনদেন করা যায়, তেমন ব্যবস্থা চালু করা হচ্ছে। অর্থাৎ চীন ও রাশিয়ার পর ভারতও ডলারকে পাশ কাটানোর নীতিতে যাচ্ছে। যা ডলার কেন্দ্রিক অর্থনীতির জন্য বড়সড় একটা হুমকি। আর এ অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে আবারও রুপিতেই বাণিজ্য করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। আর এই সিদ্ধান্তের বাস্তবায়ন বিশ্ব অর্থনীতিতে বেশ জোরেশোরেই আঘাত জানবে। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দর বাড়ছে আর দরপতন হচ্ছে বিভিন্ন দেশের স্থানীয় মুদ্রার।…
আওয়ামী লীগে এখন প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে ‘এমপি লীগ’। জেলা ও উপজেলা পর্যায়ে মূল দলের নেতা-কর্মীরা কোনঠাসা। দাপট দেখাচ্ছেন এমপি ও এমপির অনুসারীরা। ফলে তৃণমূলে কমিটি, টেন্ডার, উন্নয়ন প্রকল্পসহ নানা বিষয় নিয়ে এমপিদের সাথে নেতাদের দ্বন্দ্ব প্রকট হচ্ছে। আর এই দ্বন্দ্ব নিয়ে কেন্দ্রও চিন্তিত। আ’লীগের পতনের কারণ হয়ে উঠছে এমপি লীগ গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের রেকর্ড সংখ্যক বিদ্রোহী প্রার্থীর নেপথ্যে ছিলেন এমপিরা। উপজেলা ও পৌর নির্বাচনেও তাই। তাদের অনুসারীরা যেখানেই নির্বচনে মনোনয়ন পাননি সেখানেই বিদ্রোহী প্রার্থী দিয়েছেন তারা। তাই বিরোধী দল বিএনপি নির্বাচনে না থাকার পরও স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার রেকর্ড হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের(আসক) হিসেবে চলতি বছরের জানুয়ারি…
বাংলাদেশের নারায়ণগঞ্জের জন্ম হয়েছিলো শেফালির। দেশভাগের পর তার বাবা-মা বাংলাদেশ ছেড়ে ভারতের কলকাতায় চলে যান। শেফালি তথা আরতি দাস তখন খুবই ছোট। কলকাতার আহিরীটোলার এক বস্তিতে, আরও অনেক উদ্বাস্তু শিশুর মতো সে-ও বেড়ে উঠেছিলো। ক্ষুধা, দারিদ্র্য আর ব্যাধির সঙ্গে লড়াই ছিলো তার আজন্মের। অসুস্থ বাবার নিয়মিত কোনও রোজগার ছিল না। মা মানুষের বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। ঠিক এইরকম একটি অবস্থান থেকে কী করে একটি মেয়ে, কতো রক্ত আর ঘাম ঝরিয়ে, কতো একাগ্রতা ও নিবিড় সাধনায় একদিন হয়ে উঠেছিলেন এক দক্ষ ক্যাবারে ড্যান্সার। ডান্সার হিসেবে আকাশছোঁয়া খ্যাতি অর্জন করেছিলেন। রাতের হলরুমের মোহনীয় আলোয়, মিউজিকের তালে-তালে নেচে সে সমবেত দর্শককে…
বিদ্যুৎ–সংকট মোকাবিলায় এবং অর্থনৈতিক সংকট এড়াতে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। আর এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে সরকার। আজ সোমবার এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে এক সভার পর প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকালে সংবাদ সম্মেলন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ…
দেশের প্রথম মেট্রোরেলের আংশিক চালু হতে আর ৫ মাস বাকি। এমন সময়ে প্রকল্পের ব্যয় ৫০ শতাংশেরও বেশি বাড়তে যাচ্ছে। সেইসঙ্গে সময়সীমাও বাড়ছে দেড় বছর। মন্ত্রণালয়ে পাঠানো নতুন প্রস্তাবে ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। যা প্রায় একই সময়ে শুরু হওয়া ইন্দোনেশিয়ার জাকার্তা মেট্রোরেলের দ্বিগুণের বেশি। নকশা সমস্যা, প্রকল্পের বাইরে নানা প্রক্ষেপণ, জমি অধিগ্রহণে সমস্যাসহ পুরো প্রকল্পের ব্যবস্থাপনা সম্পূর্ণ না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে দ্রুত এগিয়ে চলছে দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ প্রকল্পের কাজ। এই প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ বলতে গেলে শেষ। চলতি বছরের ডিসেম্বর মাসে এই…
বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য, সম্প্রতি যার প্রদর্শনী হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনের সময়, ইসলামপন্থীদের দমিয়ে রাখা কিংবা শক্তিধর রাষ্ট্রগুলোর দ্বন্দ্বকে চতুরভাবে সামলানোর দক্ষতা—এই সব কিছুর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের কঠিন আরেক বাস্তবতা। এই বাস্তবতায় শেখ হাসিনার কর্তৃত্ববাদ যেমন আছে, তেমনি আছে ক্রমেই তীব্র হতে থাকা বিভাজন ও অর্থনৈতিক দুর্দশা। হাসিনার পায়ের নিচে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ভিত্তি দিনকে দিন নড়বড়ে হয়ে উঠছে। এই নড়বড়ে হয়ে উঠার গতি অনেকটাই ধীর; ফলে একে জরুরি সমস্যা নয় বলে অগ্রাহ্য করা যেতে পারে। কিন্তু অবিলম্বে মোকাবেলা করা না হলে, এটি নিশ্চিতভাবেই জগদ্দল হয়ে উঠবে। ২০২৩ সালে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন; আর ২০২৪ সাল থেকে শুরু হবে…
উত্তরপ্রদেশের লখনৌতে লুলু শিল্পগোষ্ঠীর একটি নতুন ও অত্যাধুনিক শপিং মলের ভেতরে একদল লোকের নামাজ পড়ার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্য পুলিশ ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। প্রকাশ্য স্থানে নামাজ পড়ে দেশের আইন ভাঙা হয়েছে বলে একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এই মর্মে এফআইআর করলে পুলিশ ওই নামাজিদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চার্জও এনেছে। ভারতে প্রকাশ্য স্থানে মুসলিমদের নামাজ পড়ার বিরুদ্ধে সম্প্রতি নানা জায়গায় হিন্দুদের যে প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে তার সবশেষ ঘটনা এটি। এদিকে এই বিতর্কের পর মল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন তাদের কম্পাউন্ডের ভেতরে কোনও ধরনের সমবেত ধর্মীয় প্রার্থনারই অনুমতি নেই। তবে এই ঘটনায় উত্তরপ্রদেশে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা…
বাংলাদেশে ১১ টন অস্ত্র নিয়ে আসার সময় গ্রীসের উত্তরাঞ্চলে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। আন্তোনভ-১২ মডেলের বিমানটিতে যেসব অস্ত্র ও গোলা-বারুদ ছিল তার মধ্যে রয়েছে ল্যান্ড মাইনও। ফলে ওই এলাকার ২ কিলোমিটারের মধ্যে থাকা সকল বাসিন্দাদের বাড়ির মধ্যে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় শনিবার সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। সূত্র মতে, বিশাল কার্গো বিমানে ক্রুসহ আটজন আরোহী ছিলেন এবং তারা সকলেই নিহত হয়েছেন। বিমানটি ইউক্রেনীয় কার্গো এয়ারলাইন মেরিডিয়ানের হলেও এখন পর্যন্ত এই দূর্ঘটনার সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এ খবর দিয়েছে বিবিসি। গ্রিসের ইআরটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, প্লেনটি ১২ টন…
ঢাকাই মসলিন এমন এক শাড়ি যা মেশিনে বানানো সম্ভব নয়। সূত্র মতে, মসলিনের নমুনা পৌঁছেছে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারেও। সেখানে চলেছে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা। তারপর বিশেষজ্ঞরা বলেছেন, এ শাড়ি মেশিনে বোনা সম্ভব নয়। কথিত আছে সম্রাট জাহাঙ্গীর যখন নূরজাহানের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলেন। এরপর নাকি ঢাকাই মসলিন উপহার দিয়েই সম্মতি আদায় করেছিলেন। কার্পাস তুলার সুতা থেকে তৈরি এই মসলিন এ রকম মিহি যে একটি আংটির ভেতর দিয়েও এপার ওপার করা যায়। আবার এ শাড়ি ভাঁজ করে রাখা যায় দিয়াশলাইয়ের বাকশেও। অথচ হারিয়ে গিয়েছিলো এই শাড়ি। তার পেছনে রয়েছে বাজার ও রাজনীতির প্রভাব। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের মদন তাঁতির কথা মনে…
দাবানলে পুড়ছে ইউরোপের তিন দেশ পর্তুগাল, ফ্রান্স ও স্পেন। দমকলবাহিনীর হাজার হাজার কর্মী আগুন নেভাতে কাজ করছেন। বেশ কয়েক দিন ধরেই এমন পরিস্থিতি চলছে। দাবানল কমার কোনো লক্ষণ নেই। এখন পর্যন্ত এই দুর্যোগে পর্তুগালে ২৩৮ জনের ও স্পেনে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আগামী দিনে ইউরোপে এমন আরও দাবানল হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। হাজার হাজার মানুষকে দাবানল থেকে বাঁচাতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে পুড়েছে জমি, বাড়িঘর। আবহাওয়ার এমন বিরূপ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস…