…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
- জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
- সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
- দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
- মাথাপিছু তিন হাজার ডলারের দেশ, তবু মানুষ কেন হাঁপাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
কারোনাকালে অনেকের জন্য মনের ওপর ক্রমাগত চাপ সামলে নেয়া কঠিন হয়ে পড়ছে৷ বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, করোনার প্রথম বছরেই বিষন্নতাজনিত রোগ পাঁচ গুণ এবং উৎকণ্ঠাজনিত রোগ ১০ গুণ বেড়ে গিয়েছিল। যুক্তরাজ্যের স্বাস্থ্য সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মহামারিতে বিশ্বব্যাপী হতাশা ও উদ্বেগের ঘটনা এক-চতুর্থাংশের বেশি বেড়েছে। নারী ও তরুণদের পাশাপাশি চিকিৎসকদের উপর এর প্রভাব বেশি পড়েছে। এর আগে চলতি বছর মে মাসে ভারতের নয়া দিল্লির বাটরা হাসপাতালে অক্সিজেনের অভাবে এক করোনা আক্রান্ত চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর পর আত্মহত্যা করেন দেশটির রাজধানীর আরেক চিকিৎসক। সেখানকার এক কোভিড হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন সেই ডাক্তার। নাম বিবেক রাই। অবসাদের কারণেই…
ইতিহাসে জাহাজডুবির অনেক ঘটনার উল্লেখ রয়েছে। তবে এসেক্স জাহাজডুবি অন্যগুলো থেকে আলাদা, ইতিহাসের এক কালো অধ্যায় এই জাহাজডুবি। টাইটানিক বিপর্যয়ের প্রায় ১০০ বছর আগে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে রহস্যজনকভাবে ডুবে গিয়েছিল ‘এসেক্স’ নামের একটি জাহাজ। তিমি শিকারিদের জগতে ‘লাকি’ বলে সুনাম ছিল জাহাজটির। দক্ষিণ আমেরিকার তিমি অধ্যুষিত সমুদ্রে গিয়ে তিমি শিকার ও তিমির তেল সংগ্রহই ছিল এ জাহাজ দলের উদ্দেশ্য। ১৮১৯ সালের ১২ আগস্ট এসেক্স শেষ যাত্রা শুরু করে। ১৮২০-এর জানুয়ারিতে এসেক্স কেপ হর্নে পৌঁছে। সেখান থেকে তিমি শিকার করতে মাঝ সমুদ্র যাত্রা করে এসেক্স। সেদিন জাহাজটির মধ্যে অশুভ চিহ্ন দেখাতে পায় কেউ কেউ। যা আজও রহস্যাবৃত। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে শুরু…
আজকের পৃথিবীতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই নিয়ন্ত্রণ করছে প্রযুক্তি। আগামীতে এর আওতার বাইরে থাকবে না কোনো কিছু। তবে হতে পারে নিজের আবিষ্কারের সামনে অসহায় হয়ে পড়বে মানুষ। নিজেদের উদ্ভাবন কাল হয়ে দাঁড়াচ্ছে, মরণফাঁদ হয়ে ঘিরে ধরছে আমাদের চারপাশ। নতজানু হয়েও লাভ হবে না। সময়ের ব্যবধানে এমন সব আবিষ্কার আসতে যাচ্ছে, যা আমাদের ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। বিবর্তনের ধারা মেনে, প্রাণীদের মধ্যে পৃথিবীতে সবশেষে আগমন ঘটেছিল স্তন্যপায়ীর। অন্যান্য গোত্রের প্রাণীদের থেকে স্তন্যপায়ীদের আলাদা করে দিয়েছিল তাদের মস্তিষ্কের গঠন। তারপর যত সময় এগিয়েছে তত বেড়েছে সেই মস্তিষ্কের কার্যক্ষমতাও। এবার এই শ্রেষ্ঠতম প্রাণী মস্তিষ্ককেও রীতিমতো চ্যালেঞ্জ জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি এমনটাই…
এ অব্দি ৩০টি দেশে নতুন ভ্যারিয়েন্ট ছড়ালেও, বাংলাদেশে কোয়ারেন্টিন নির্ধারিত হয়েছে শুধু সাতটি দেশের যাত্রীর জন্য। অথচ করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এটি ভারতে শনাক্ত অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন (জিনগত গঠনের পরিবর্তন) ঘটিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই ধরন বিশ্বজুড়ে সংক্রমণ বাড়াবে। এখন বিশ্বের ৩০টি দেশে করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার এই নতুন ধরন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ৩০টি দেশে শনাক্ত ওমিক্রন বিশ্ব…
এই ডিসেম্বরেই পাঁচটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীত দিকে। তার মধ্যে একটি গ্রহাণুর আকার প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও বড়। অন্য একটি গ্রহাণু পৃথিবীর মাত্র ৩০ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসবে। গতিপথের সামান্য পরিবর্তনেই ঘটতে পারে ভয়াবহ বিপদ। ৪৫০ কোটি বছর আগে যখন পৃথিবী, মঙ্গল এসব গ্রহের সৃষ্টি হয় তখন গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের ফলেই গ্রহগুলো আকারে বড় হয়েছে। আজকে যে পৃথিবী গ্রহটি এত বড় হয়েছে এর কারণ বিভিন্ন গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ। এমনকি ধারণা করা হয় যে পৃথিবীর উপগ্রহ চাঁদের সৃষ্টি হয়েছিল মঙ্গলের মতো একটি বস্তুর সাথে পৃথিবীর সংঘর্ষের ফলেই। পৃথিবী ভেঙে তার টুকরো দিয়েই চাঁদের জন্ম হয়। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সঙ্গে এসব…
অদ্ভুত শোনালেও ঢাকায় মোট সড়কের ৭০ ভাগ জায়গা দখলে রাখছে মানুষের ব্যক্তিগত গাড়ি। অথচ ঢাকায় ব্যক্তিগত গাড়ির মালিক মাত্র সাড়ে ৫ শতাংশ মানুষ। এসব গাড়িতে চলাচল করেন মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ মানুষ চলাচল করেন বাস, রেল, নৌপথ, রিকশা ও হেঁটে। কিন্তু এ মাধ্যমগুলোর জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না; ফলে বাড়ছে যানজট। এই যানজটের কারণে অতিষ্ঠ শুধু সাধারণ মানুষের জীবন নয়, প্রতিনিয়ত শূন্য হচ্ছে রাষ্ট্রের পকেটও। নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। পাশাপাশি যানজটে দীর্ঘক্ষণ অপেক্ষায় তৈরি হয় মানসিক অবসাদ। গবেষণা বলছে, যানজটের কারণে শুধু ঢাকায় দিনে ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যার আর্থিক ক্ষতি দিয়ে তিনটি পদ্মাসেতু নির্মাণ…
মঙ্গোলরাই ধ্বংস করেছিল ইসলামি স্বর্ণযুগের অজস্র নগর-জনপদ। মঙ্গোলিয়ার স্তেপ প্রান্তরের দুধর্ষ এই ঘোড়াসওয়ার ও যোদ্ধা জাতি চেঙ্গিস খানের নেতৃত্বে দাপিয়ে বেড়িয়েছিল ইসলামি সভ্যতার বুকে। সে সময়ের অনেক আলেম মঙ্গোলদের বাইবেল ও কোরানে বর্ণিত ইয়াজুজ-মাজুজ জাতি মনে করেছিলেন। আবার তারাই গ্রহণ করেছিল ইসলাম ধর্ম। কেন?- সেই ইতিহাসই জানবো আজ। বর্বর ছিল মঙ্গোলরা। ওই সময় খারেজম সাম্রাজ্যের সমৃদ্ধ নগর উরগঞ্জ মঙ্গোলদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এজন্য নগরটি পতনের পর সমস্ত অধিবাসীদের হত্যার নির্দেশ দেন চেঙ্গিস খান। প্রায় ৫০ হাজার মঙ্গোল সেনার প্রত্যেকে অন্তত ২৪ জন করে নগরবাসীকে হত্যা করে। শুধু উরগঞ্জেই মোট ১২ লাখ মানুষকে হত্যা করেছিল গ্রেট খানের সেনাবাহিনী। উরগঞ্জের…
সিলেট আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে ‘অন্তরঙ্গ’ হওয়ায় শাস্তির মুখে পড়েছেন এক পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর)। সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ ওই পরিদর্শককে ক্লোজড করে বৃহস্পতিবার পুলিশ লাইনে সংযুক্ত করেন। আদালতের দায়িত্বে থাকা সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) খোকন চন্দ্র দাসের একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত প্রদীপ কুমার দাস মহানগর পুলিশের আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে…
সারাবছরই আর্কটিক অঞ্চলে তাপমাত্রা থাকে হিমাঙ্কের কাছাকাছি। শীতকালে কখনো কখনো সেই তাপমাত্রা পৌঁছায় -৪০ ডিগ্রি সেলসিয়াসে। পৃথিবীর উত্তর মেরুর নিকটবর্তী এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ থাকে সামান্যই। তুষারপাতই এই অঞ্চলের পরিবেশ ও জলবায়ুর মূল নিয়ন্ত্রক। তবে এবার উষ্ণায়নের জেরে বদলে যাচ্ছে আর্কটিকের সেই চিরচেনা চরিত্র। সেই তুষারপাতের জায়গাই ক্রমশ দখল করে নিচ্ছে বৃষ্টিপাত। এমনকি এই শতাব্দীর শেষে সম্পূর্ণভাবেই বদলে যাবে গোটা অঞ্চলটির জলবায়ুগত বৈচিত্র্য। এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা। গত আগস্ট মাসেই গ্রিনল্যান্ডের বরফাবৃত শৃঙ্গে রেকর্ড পরিমাণ বৃষ্টি নজর কাড়ে গবেষকদের। আর্কটিকের হিমায়িত অঞ্চলে শরৎকালে এই ধরনের বৃষ্টিপাত বেশ অবাক করার মতোই। আর তারপরেই এই ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছিলেন কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের…
সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন (জিনগত গঠনের পরিবর্তন) ঘটিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই ধরন বিশ্বজুড়ে সংক্রমণ বাড়াবে। গত মঙ্গলবার পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার এই নতুন ধরন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, কতটা শক্তিশালী এই করোনা ভাইরাসটি? কতটা গুরুতর হয় উপসর্গ? কতটা শক্তিশালী ওমিক্রন? ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হলো এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে…