…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
- জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
- সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
- দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
- মাথাপিছু তিন হাজার ডলারের দেশ, তবু মানুষ কেন হাঁপাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
প্রথম বিশ্বযুদ্ধের সময় যে পরিমাণ অঞ্চল দখলে নিতে জার্মানির সময় লেগেছিল প্রায় তিন বছর, সেটাই হিটলার করে দেখিয়েছিলেন মাত্র ৬ মাসে। যেন জাদুকরের ভেলকি; তাক লেগে গিয়েছিল গোটা বিশ্বের। তবে কি শুধু প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকার কারণেই এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন হিটলার? এর উত্তর আগাগোড়া মুড়ে আছে রহস্যের চাদরে। সে রহস্য জানতে চলুন ঘুরে আসা যাক ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে। জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড অধিগ্রহণ করেছে। ওর ঠিক পরপরই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ফ্রান্স। কিন্তু যুদ্ধে ফ্রান্স পেরে উঠলো না হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে। অক্টোবর-নভেম্বর থেকেই ধীরে ধীরে পিছু হঠতে শুরু করল ফ্রান্সের ফ্রন্টলাইন। আর এরপরই ঘাতক…
নিম্নমান ও ত্রুটিপূর্ণ সোলার প্যানেল স্থাপন এবং সরঞ্জাম কেনার নামে গত ১০ বছরে ৩ হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাট হয়েছে দেশে। শহর ও গ্রামে গড়ে ওঠা শত শত ভুঁইফোড় প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে নিম্নমানের প্যানেল আমদানি করে বেশি দামে বিক্রি করছে। যার অধিকাংশই বসানোর কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক প্যানেল দিয়ে একদিনও বাতি জ্বালানো সম্ভব হয়নি। অথচ প্রতিবছর সোলার প্যানেল স্থাপন কর্মসূচিতে যে পরিমাণ চাল বরাদ্দ দেওয়া হচ্ছে টাকার অঙ্কে তা ২ হাজার ৭১৭ কোটি টাকা। দুর্নীতি আর লুটপাট এতে প্রতারিত হচ্ছে গ্রাহকরা। জানা গেছে, ২০১০ সাল থেকে রাজধানীসহ সারা দেশের বহুতল ভবনের ছাদে যেসব সোলার প্যানেল বসানো…
১৯৯৭ সালের ২১ নভেম্বর ভূমিকম্পে চট্টগ্রাম নগরের হামজারবাগে সওদাগর ভিলা নামে পাঁচতলা একটি ভবন ধসে পড়ে। এ ঘটনায় ২৩ জন নিহত হন। বর্তমানেও শহরে অসংখ্য বহুতল ভবন আছে, যেগুলো বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি। ফলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হলে ভবন ধসের ঝুঁকি আছে। সবশেষ ২৬ নভেম্বরের (শুক্রবার) ভূমিকম্পে চট্টগ্রাম নগরীতে দুটি ভবন হেলে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন অবস্থানগত কারণে রিখটার স্কেলে সাত দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ মাত্রার বড় ভূমিকম্পের ঝুঁকিতে আছে চট্টগ্রাম। এই মাত্রায় ভূমিকম্প হলে নগরীর দেড় লাখ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। এক্ষেত্রে ভূমিকম্প সহনীয় নয় এমন ভবন চিহ্নিত করে সম্ভাব্য ক্ষতি এড়াতে এখনই…
বিশেষ প্রজাতির বিষাক্ত গাজর (ডেডলি ক্যারটস) গাছের দেহে থাকা একটি প্রোটিন ভেষজ চিকিৎসার দ্বার খুলে দিয়েছে করোনার মোকাবিলায়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ভাইরুলেন্স’-এ। গবেষকরা কাজটি করেছেন গবেষণাগারে বিশেষ ধরনের দ্রবণে কৃত্রিম ভাবে তৈরি করা কোষের উপর। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘কালচার্ড সেল’। গবেষণায় দেখা গেছে, সেই ভেষজ প্রোটিন রুখে দিতে পারে ডেল্টা-সহ করোনাভাইরাসের সব ক’টি ভেরিয়্যান্ট ও স্ট্রেইনের সংক্রমণ। রুখে দিতে পারে কোষে ভাইরাসের সেই রূপ ও প্রজাতিগুলির দ্রুত হারে বংশবৃদ্ধি বা রেপ্লিকেশনও। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ক্লিনিক্যাল ট্রায়ালে উতরে গেলে এই ভেষজ প্রোটিন আগামী দিনে কোভিড চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কারের পথ খুলে দিতে পারে। গাজর গাছের…
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৩ নভেম্বর থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ বা সিসিইউতে রয়েছেন তিনি৷ ডাক্তাররা তাকে বেশ কয়েকবার দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন৷ প্রসঙ্গত, শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্ত হওয়ার পর ইতিমধ্যেই একাধিকবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে৷ এর মধ্যে ২৭ এপ্রিল থেকে টানা ৫৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি৷ এ সময়ে বিভিন্ন সময় তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভোগার তথ্য গণমাধ্যমে উঠে আসে৷ কেন বিদেশে নেয়া প্রয়োজন? লিভার সিরোসিসের চিকিৎসায় খালেদা জিয়ার ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক সান্ট (টিআইপিএস) করানো প্রয়োজন বলে জানিয়েছেন তার চিকিৎসক। গত কাল সন্ধ্যা…
কলম্বাসের আবিষ্কারের ৩০ হাজার বছর আগেই ছিল আমেরিকার অস্তিত্ব। সেখানে পাওয়া যায় মানুষের বসবাসের চিহ্ন। উত্তর আমেরিকায় সর্বশেষ গ্লাসিয়াল যুগের আগেও মানুষের উপস্থিতির প্রমাণ মিলেছে সম্প্রতি। সেটা প্রায় ১৯ হাজার থেকে ২৬ হাজার বছর পূর্বের সময়ের কথা। ধারণা করা হয়, এই এলাকা খুব বেশি জনবহুল না হলেও বসতি স্থাপন করেছিল কিছু মানুষ। ২৯ থেকে ৫৭ হাজার বছর আগে হিমবাহ গলে আমেরিকা ডুবেছিল বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে সঠিক সময়টা এখনো জানা না গেলেও স্পষ্ট যে, কলোম্বাসের আবিষ্কারের বহু বছর আগেও আমেরিকায় মানুষের অস্তিত্ব ছিল। তাছাড়া কলম্বাস আমেরিকা মহাদেশে পা রাখা প্রথম ইউরোপিয়ান নন। তথ্য অনুযায়ী, তারও ৫০০ বছর আগে লেইফ এরিকসন…
অক্টোপাস, কাঁকড়া ও লবস্টারকে ‘সংবেদনশীল প্রাণী’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য। এর মধ্য দিয়ে দেশটিতে এসব প্রাণীর বুদ্ধিমত্তা বৈজ্ঞানিকভাবে সুপ্রতিষ্ঠিত হচ্ছে। যুক্তরাজ্যের অ্যানিমেল ওয়েলফেয়ার মন্ত্রী লর্ড জ্যাক গোল্ডস্মিথ এক বিবৃতিতে বলেছেন, ‘বৈজ্ঞানিকভাবে এখন পরিষ্কার, ডেকাপড (খোলসে ঢাকা কাঁকড়া, লবস্টার চিংড়িজাতীয় প্রাণী) এবং সেফালোপড (শুঁড়ওয়ালা অক্টোপাস স্কুইডজাতীয় প্রাণী) ব্যথা অনুভব করতে পারে এবং এ কারণেই তাদের এ ধরনের গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষার আওতায় আসা দরকার।’ লন্ডন স্কুল অফ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের তিনশরও বেশি গবেষণা ফলাফল পর্যালোচনা শেষে অক্টোপাস, কাঁকড়া ও লবস্টারের মতো প্রাণীদের ‘সংবেদনশীল প্রাণী’র স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য। এ জন্য শিগগিরই দেশটির অ্যানিমেল ওয়েলফেয়ার সেন্টিয়েন্স বিল সংশোধন করা হবে। যুক্তরাজ্যের গবেষকেরা…
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ। সারা দেশের এক হাজার ইউনিয়ন ও ৯টি পৌরসভায় আজ ভোটগ্রহণ করা হবে। এ ধাপের নির্বাচনে আগে ব্যাপক সংঘাত ও প্রাণহানি হওয়ায় সংঘাত-সহিংসতার শঙ্কা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। আগের ধাপগুলোতে সহিংসতা ও প্রাণহানি হওয়ায় এবার নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। প্রস্তুতিও নেয়া হয়েছে ব্যাপক। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে এ পর্যন্ত ২১০টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে দুই হাজার ৫৪৩ জন। আর প্রাণ হারিয়েছে ৪০ জন। সাংবাদিকদের হুমকি এর মধ্যেই সাংবাদিকদের ফাটিয়ে ফেলতে কর্মী ও দলীয় বাহিনীকে নির্দেশনা দিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা চেয়ারম্যান ও রায়পুর উপজেলা…
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৩ নভেম্বর থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ বা সিসিইউতে রয়েছেন৷ ডাক্তাররা তাকে বেশ কয়েকবার দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন৷ শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্ত হওয়ার পর একাধিকবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে৷ এরমধ্যে ২৭ এপ্রিল থেকে টানা ৫৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷ বিভিন্ন সময় তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভোগার তথ্য গণমাধ্যমে উঠে আসে৷ তবে প্রকৃত তথ্য নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা, বিভ্রান্তি। দলীয় ঐক্যের অভাব সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতার ধরন নিয়ে সাধারণ মানুষ অনেকটাই অন্ধকারে থেকেছেন৷ এর…
চেকপয়েন্টে না থামায় আফগানিস্তানে এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালিবান সদস্যরা। গত শুক্রবার হেরাত প্রদেশে এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। নিহতের স্বজনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, নিহত ওই চিকিৎসকের নাম আমরুদ্দিন নুরি (৩৩)। হেরাত শহরের একটি চেকপোস্টে না থামায় তাকে গুলি করা হয়। সূত্র জানায়, নুরি একটি প্রাইভেট মেডিকেলে কর্মরত ছিলেন। তিনি নববিবাহিত ছিলেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। এরপর দেশটি ছেড়েছেন হাজার হাজার বিদেশি নাগরিক এবং তাদের সহযোগীরা। গত ২৪ নভেম্বর আফগানিস্তানে দ্বিতীয়বারের মত ক্ষমতা দখলের পর ১০০তম দিন পার করল তালিবান…