…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
- জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
- সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
- দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
- মাথাপিছু তিন হাজার ডলারের দেশ, তবু মানুষ কেন হাঁপাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
কেন্দ্র দখল, ব্যালটে সিলমারা, ককটেল বিস্ফোরণ, দফায় দফায় সংঘর্ষ, টেঁটাযুদ্ধ, গুলি ও মারামারির মধ্য দিয়ে শেষ হওয়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। আবার অনেকে ভোট দিতে না পারার ক্ষোভও জানিয়েছেন। কেউ কেউ এমন তামাশার নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। কিছু প্রার্থী নিজের কিংবা নিজের পরিবারের ভোটও না পাওয়ার বিরল ঘটনায় হতভম্ব হয়ে আছেন। এর মধ্যেই নির্বাচনকে উৎসবমুখর বলেছেন ইসি সচিব। রক্তপাত আর কারচুপির নির্বাচনের পরম্পরার এই ইউপি নির্বাচন তাই আর একটি পালক মাত্র। সহিংসতার নির্বাচন নির্বাচন কমিশনের (ইসি) কথিত কড়া মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানেও চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘাত-সংঘর্ষ…
পৃথিবী কাঁপিয়ে দেওয়া একটি ছবি। পোষ্য কুকুরকে নিয়ে খেলা করছে বছর দশেকের এক কিশোরী। আর তার খেলার সঙ্গী বছর পাঁচেকের এক শিশু। দু’জনের মুখের মিলও বিস্তর। দেখলে ছোট্ট শিশুটিকে কিশোরীটির নিজের ভাই বলে মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু আদতে না। শিশুটি মূলত ওই কিশোরীটির সন্তান? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। মানুষ তথা জীবজগতের রহস্য এমনই বিস্ময়কর। মাত্র ৫ বছর ৮ মাস বয়সেই মা হয়েছিলেন পেরুর বাসিন্দা লিনা মেডিনা। বিশ্বের ইতিহাসে লিনাই সর্বকনিষ্ঠ মা। কিন্তু এমন অস্বাভাবিকতার কারণ কী? এর উত্তর জানার আগে যাওয়া যাক প্রশ্নের গভীরে। পিছিয়ে যাওয়া যাক সাড়ে আট দশক। লিনার জন্ম হয়েছিল পেরুর টিক্রাপোতে। বাবা ছিলেন টিবুরেলো মেদিনা এবং…
ঝিনাইদহের কালীগঞ্জের ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। বাংলাদেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের কোন ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলেন। যিনি স্থানীয়দের মাঝে ঋতু হিজড়া নামে পরিচিত। কালীগঞ্জের নির্বাচন কর্মকর্তা আলমগির হোসেন সোমবার এই খবর নিশ্চিত করেছেন। রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেখানকার নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সানাকে পরাজিত করেন ঋতু। যা নিয়ে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সইতে হয়েছে অপমান-নির্যাতন তৃতীয় লিঙ্গের কোন ব্যক্তি হিসাবে বাংলাদেশে প্রথমবারের মতো একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া নজরুল ইসলাম ঋতু বলছেন, তাকে নানারকম ভয়ভীতি দেখানো হয়েছিল, কিন্তু তিনি তাতে দমে যাননি। জনগণ…
সৌরজগতের সৃষ্টির সময়েই তৈরি হয়েছে অসংখ্য গ্রহাণু। পৃথিবীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এরকম গ্রহাণুর সংখ্যা কতো সেটা সুনির্দিষ্ট করে জানা সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা ধারণা করেন, পৃথিবীর নিকটবর্তী গ্রহাণুর সংখ্যা ১০ হাজার থেকে ১০ লাখ পর্যন্ত হতে পারে। এসব গ্রহাণুর বেশিরভাগই আকারে ছোট। নাসার মহাকাশ বিজ্ঞানী অমিতাভ ঘোষ বলেন, মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মধ্যে কয়েক কোটি গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে বলে ধারণা করা হয়। তাই কোনো গ্রহের সঙ্গে কোনো একটি গ্রহাণুর সংঘর্ষ অস্বাভাবিক কোনো ঘটনা নয়। আর এতে ধ্বংস হতে পারে গ্রহটি। সেটা আগেও ঘটেছে। ৪৫০ কোটি বছর আগে যখন পৃথিবী, মঙ্গল এসব গ্রহের সৃষ্টি হয় তখন গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের ফলেই গ্রহগুলো…
বাংলাদেশে মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় ১১ লাখ উদ্বাস্তুর উপস্থিতি প্রায় চার বছরে গড়িয়েছে। শিবিরগুলোতে রোহিঙ্গা শিশুদের জন্মের কারণে এ সংখ্যা এত দিনে আরও বেড়েছে। অথচ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকার যে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছিল, তাতে তেমন অগ্রগতি তো হয়নি; বরং এ বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী কথিত গণতান্ত্রিক ও বেসামরিক সরকারকে উৎখাত করার পর এ প্রক্রিয়া খাদে পড়েছে। এককথায় বাংলাদেশের সামনে রোহিঙ্গা সমস্যা সমাধানে আপাতত কূটনৈতিক তৎপরতা ছাড়া দৃশ্যমান আর কোনো পথ খোলা নেই। তবে এক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে চীন এবং ভারত। সম্প্রতি জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদে তৃতীয় কমিটিতে মিয়ানমারের বিরুদ্ধে ১০৭টি দেশের অভিন্ন মতে প্রস্তাব…
‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একথা নিশ্চিত করেই বলা যায় যে, এই শতাব্দী বা আগামী শতাব্দীতে বুদ্ধিমত্তা বায়োলজির সীমাবদ্ধতা কাটিয়ে উঠবে। তারপর আমরা আর সবচেয়ে বুদ্ধিমান থাকব না।’- ক্যামব্রিজের অধ্যাপক হুউ প্রাইস এই ভবিষ্যতবাণী করেছিলেন এক দশক আগে। এছাড়া স্টিফেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক: বিশ্বের শীর্ষ কয়েকজন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে, এটি একসময় হয়তো মানব প্রজাতির জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে। এই সম্ভাবনাকেই আবার উস্কে দিল বিজ্ঞানের স্পর্ধা। কিছুদিন আগেও রোবট বললেই মনে হত কঙ্কালের মতো সরু লিকলিকে কোনো ধাতব মূর্তির কথা। এখন রোবটের চেহারা অনেকটা মানুষের মতো হয়েছে। তবে তার শরীর একইরকম শক্ত; ধাতু…
ছুটির দিনে আমরা চিড়িয়াখানা যাই। বাচ্চাদের নিয়ে, পরিবারসহ। চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন পাখি, জীবজন্তু দেখি। এটাই আমাদের অভ্যাস। কিন্তু যদি এমন কোনও চিড়িয়াখানা হয়, যেখানে খাঁচার ভেতর পশু নয়, থাকে মানুষ! হ্যাঁ, মানুষ! জলজ্যান্ত রক্তমাংসের মানুষ। অবাস্তব লাগছে? কিন্তু একটা সময় কিছু জায়গায় সত্যিই ছিল মানুষের চিড়িয়াখানা বা ‘হিউম্যান জু’। যেখানে রীতিমত টিকিট কেটে খাঁচার ওপারের মানুষদের দেখতে আসত আরও কিছু মানুষ। বহু বছর ধরেই, পৃথিবীর নানা দেশে বিশেষত ইউরোপে প্রদর্শিত হয়েছে এই মানুষের চিড়িয়াখানা। আর এই ঘটনা খুব বেশি বছর আগের নয়। উনবিংশ শতাব্দীর। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে কৃষ্ণাঙ্গদের ধরে আনা হতো। তাদের রাখা হতো খাঁচার মধ্যে। আর সেই কৃষ্ণাঙ্গদের…
উত্তরপ্রদেশ নির্বাচনের আগে হঠাৎই উত্তপ্ত মথুরা। বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর মথুরায় তারা শাহি ইদগাহে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তি বসাবে এবং জলাভিষেক করবে। এর পেছনে তাদের দাবি, ওটাই শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান। উল্লেখ্য, সেখানে একটি বিশিষ্ট মন্দিরের কাছাকাছি একটি মসজিদে রয়েছে। আর এই আবহে হিন্দু মহাসভার মূর্তি স্থাপনের হুঁশিয়ারিতে এলাকার সম্প্রীতি নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রসঙ্গত, মসজিদে শ্রীকৃষ্ণের মূর্তি বসানো নিয়ে প্রশাসনের অনুমতিও চেয়েছিল হিন্দু মহসভা। কিন্তু তাদের ওই অনুরোধ খারিজ করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, শান্তিভঙ্গ হতে পারে, এমন কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়ার কোনো প্রশ্নই নেই। এর পাশাপাশি নারায়ণী সেনা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন ঘোষণা করেছে,…
বাংলাদেশে গত এক দশক ধরে উন্নত অনেক দেশের মতো বিয়ে বা সামাজিকভাবে স্বীকৃত সম্পর্কের বাইরে গিয়ে প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের একত্রে বসবাস বা লিভ টুগেদার করতে দেখা যাচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোতে লিভ টুগেদার সামাজিকভাবে স্বীকৃত হলেও বাংলাদেশের রক্ষণশীল সমাজে ছেলে-মেয়ের বিবাহ বর্হিভূত সম্পর্ক বা একত্রে থাকা এখনও বাঁকা চোখে দেখা হয়। যার ফলে বাংলাদেশে এখনও এ ধরনের সম্পর্ক খুবই সীমিত পরিসরে এবং গোপনে রয়েছে। তবে বিশ্বায়ন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে এ ধরনের সম্পর্কের সংখ্যা ধীরে হলেও বাড়ছে বলে সমাজ বিজ্ঞানীরা বলছেন। যে কারণে লিভ টুগেদারে আগ্রহ বেড়েছে লিভ টুগেদারে বাংলাদেশের যুগলরা কতটা আগ্রহী হয়ে উঠেছে, এ নিয়ে বাংলাদেশে এখনো কোন গবেষণা হয়েছে…
সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আওয়ামী লীগ সমর্থিত ৫২৫ প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। যার মধ্যে ৯৯ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন ৯৯ জন। তৃতীয় ধাপে ১ হাজার ৮টি ইউপিতে নির্বাচনের কথা থাকলেও নির্বাচন হয়েছে হাজারটিতে। যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হয়েছেন ৪৪৬ জন। এক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া ৯৯ টি ইউপি বাদ দিলে, প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় আওয়ামী লীগ প্রার্থী জিতেছেন ৪২৬ টি। স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৪৪৬ টি। যদিও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে সোমবার রাতে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। তবে স্পষ্টভাবেই এগিয়ে আছে স্বতন্ত্র প্রার্থীরা। নৌকার ভরাডুবি বেসরকারি ফলের ভিত্তিতে এ…