…
এডিটর পিক
বাংলাদেশের অর্থনীতিতে সরকারি ঋণের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের সাম্প্রতিক প্রক্ষেপণ অনুযায়ী, বর্তমান ঋণ…
Trending Posts
-
৩ বছরের মধ্যে সরকারি ঋণ প্রায় ৩৪ লাখ কোটি টাকায় পৌঁছানোর আশঙ্কা
জুন ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ট্রাম্পকে অগ্রাহ্য করে ইরানে নেতানিয়াহুর হামলা কী বার্তা দিল?
জুন ৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফিলিস্তিনি বন্দীদের ওপর কুকুর দিয়ে বর্বরতা চালিয়েছে ইসরায়েলিরা
জুন ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
৩ বছরের মধ্যে সরকারি ঋণ প্রায় ৩৪ লাখ কোটি টাকায় পৌঁছানোর আশঙ্কা
জুন ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ট্রাম্পকে অগ্রাহ্য করে ইরানে নেতানিয়াহুর হামলা কী বার্তা দিল?
জুন ৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফিলিস্তিনি বন্দীদের ওপর কুকুর দিয়ে বর্বরতা চালিয়েছে ইসরায়েলিরা
জুন ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ইসলামী ব্যাংককে সামলাতে কেন ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক?
- ক্রিকেটার নাঈমকে পুলিশের মারধর: সাধারণের নিরাপত্তা কোথায়?
- ৩ বছরের মধ্যে সরকারি ঋণ প্রায় ৩৪ লাখ কোটি টাকায় পৌঁছানোর আশঙ্কা
- বাঁধের ‘ব্যবসা’: ডুবছে হাওর, পানি নামার পথের বাধা
- ফিলিস্তিনি বন্দীদের ওপর কুকুর দিয়ে বর্বরতা চালিয়েছে ইসরায়েলিরা
- বিশাল বাজেটে সাধারণ মানুষের জায়গা কতটা?
- আবারও জাহাজে মার্কিন হামলা, ছিল ২০ ভারতীয় নাবিক
- এপস্টিনের কাছে কেন তরুণীদের পাঠাতেন মডেলিং এজেন্ট
Author: ডেস্ক রিপোর্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমের (স্যোশাল মিডিয়া) ওপর আরও নজরদারি বাড়াতে দেশে আসছে নতুন আইন। দেশের অভ্যন্তরে উৎপন্ন ডেটা সুরক্ষার নিশ্চিয়তা দেওয়াই এই আইনের লক্ষ্য জানানো হলেও; বিতর্ক তৈরি হচ্ছে এর অপব্যবহারের সম্ভাবনা নিয়ে। ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই এই আইন আবার গলার কাঁটা হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের এই চিন্তার পেছনে কাজ করছে আমাদের নিকট অতীতের অভিজ্ঞতা। ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (২০১৩ সালে সংশোধিত) বিতর্কিত ৫৭ ধারার চেয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন যে আরও বেশি বিতর্কিত, এটি যে উদ্দেশ্যমূলকভাবে প্রণীত এবং আরও বিপজ্জনক ও ঢালাওভাবে ব্যবহার করার মতো একটি আইন, সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তাই নতুন আইন…
আফগান নাগরিকত্ব থাকার পরও জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম জনগোষ্ঠীকে আশ্রয় দেবে না বলে চীনকে আশ্বস্ত করেছে আফগানিস্তান। এর মধ্যে নতুন দুশ্চিন্তা জড়ো হয়েছে উইঘুরদের মধ্যে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন তালিবানের অধীনে চলে যাওয়ায় তাদের পরিচয়পত্র ও রেকর্ড তালিবানের মাধ্যমে চীনের হাতে চলে যেতে পারে। তেমনটা হলে উইঘুরদের খুঁজে বের করে চীনে ফেরত পাঠানো হতে পারে। তাদের পরিচয়পত্র ও কাগজপত্রে লেখা আছে তারা ‘চীনা অভিবাসী’। চীন-তালিবান দ্বৈরথ মূলত নতুন এই বিপর্যয়ের মধ্যে এনে দাঁড় করিয়েছে উইঘুরদের। তালিবানের সঙ্গে চীনের যোগাযোগের সেই শুরু থেকেই; ১৯৯০ দশকে। পুরো সময় জুড়ে সুবিধাবাদী তালিবানের সঙ্গে সুযোগসন্ধানী চীনের এক ধরনের ‘আন্ডারগ্রাউন্ড’ সমঝোতা চলমান ছিল; যেটি এখন প্রকাশ্যে…
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে আল্লামা বাবুনগরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়। হাটহাজারী মাদ্রাসা থেকে প্রকাশিত মাসিক মঈনুল ইসলাম পত্রিকার নির্বাহী সম্পাদক মনির হোসেন বলেন, ওই হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবুনগরীকে মৃত ঘোষণা করেন। বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি…
সদ্য কাবুলের মসনদ দখল করা আফগানিস্তানের তালিবান শাসকরা দ্রুতই ক্রমবর্ধমান এক অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে চলেছে। কারণ বর্তমানে বিদেশি মুদ্রার রিজার্ভের অধিকাংশই তালিবানের হাতের নাগালে নেই এবং পশ্চিমা দাতাগোষ্ঠীরা— যারা কিনা দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের তহবিলের ৭৫ শতাংশের যোগান দিতেন, তারা হয় ইতিমধ্যে অর্থ সরবরাহ বন্ধ করে দিয়েছে, না হয় বন্ধের হুমকি দিচ্ছে। পাশাপাশি নিজের গর্ত নিজেই খুঁড়ে রেখেছে তালিবান। সাম্প্রতিক বছরগুলোতে তারা স্বনির্ভরতা অর্জনের জন্য ইরান, পাকিস্তান এবং উপসাগরীয় ধনী দাতাদের থেকে প্রাপ্ত আর্থিক সুবিধা বেশ কিছুটা কমিয়ে এনেছে। যার ফলে গত বছর তাদের তহবিলে ছিল মাত্র ১.২ বিলিয়ন ডলার। যা একটি দেশ চালাতে প্রয়োজনীয় অর্থের তুলনায় একেবারেই নগন্য। গত…
রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার (২১) ‘আত্মহত্যা প্ররোচণার’ মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি পুলিশ। সে কারণে কলেজছাত্রী মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত। মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে অভিযোগ থেকে অব্যাহতি দে’য়া হয়। আজ বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন। বসুন্ধরা এমডির সম্পৃক্ততা পায়নি পুলিশ প্রায় তিন মাস পর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গুলশান থানার পুলিশ। প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা প্ররোচনায় বসুন্ধরার এমডির কোনো সম্পৃক্ততা…
অনিয়মের প্রতিবাদ জানানোর কারণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে অফিস নারী সহকারী কর্তৃক লাঞ্ছিত (জুতোপেটা) করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজে। জানা যায়, অভিযুক্ত ওই নারী অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ধানিসাফা এলাকার আলম বেপারীর স্ত্রী। এ ঘটনায় গতকাল মঙ্গলাবার (১৭ আগস্ট) রাতে লাঞ্ছনার শিকার ওই কলেজ অধ্যক্ষ বাদি হয়ে অফিস সহকারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতারা মঙ্গলবার রাতে জরুরি সভা করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, একই কলেজের অফিস সহকারী ফরিদা…
নরসিংদী মনোহরদী পৌরসভা বাসস্ট্যান্ড সংলগ্ন কাশবন পার্টি সেন্টারে বিএনপির মনোহরদী করোনা সাপোর্ট সেন্টার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আজ বুধবার। এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও যুবলীগ ও ছাত্রলীগের হামলার স্বীকার হন। এছাড়া লুটপাট, স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, এমনকি সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর এবং মেমরি কার্ড জোরপূর্বক ছিনিয়ে নে’য়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে। এই হামলায় আহতদের মধ্যে আছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন নাসির, সহ-সভাপতি আল আমিন পাটোয়ারী, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম ভুঁইয়া, সুরুজ, শাহাদাত, রুমন। হামলার…
ইসরায়েলি ফোন-হ্যাকিং কোম্পানি সেলেব্রাইট বাংলাদেশে তাদের প্রযুক্তি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের আধাসামরিক বাহিনীর বিচারবহির্ভূত হত্যা, সাধারণ মানুষকে নির্যাতন এবং গুম করার ক্ষেত্রে ইসরায়েলি এই কোম্পানির প্রযুক্তি ব্যবহারের প্রতিবেদন সামনে আসার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। এ বছরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এ্যন্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য মতে, পৃথিবী জুড়ে সমালোচনার মুখে সেলেব্রাইট তার প্রযুক্তির ভবিষ্যত বিক্রির নৈতিকতা বিবেচনার জন্য একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠনেরও অনুমতি দিয়েছে। সেলেব্রাইট সারা পৃথিবী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ডিজিটাল ফরেনসিক’ সুবিধা প্রদান করে থাকে। এই কোম্পনির মূল প্রযুক্তিটিকে বলা হয় দ্য ইউনিভার্সাল ফরেনসিক এক্সট্র্যাকশন ডিভাইস। এর…
যখন গোটা আফগানিস্তান জুড়ে তালিবানের আতঙ্কে পিছু হটেছিল আফগান বাহিনী, আত্মসমর্পণ করেছিল একের পর এক সম্মুখ যোদ্ধারা, পিঠ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিল একের পর এক রাজনৈতিক নেতা, তখন চোয়াল শক্ত করে তালিবানের রক্ষচক্ষুকে চ্যালেঞ্জ ছুঁড়ে হাতে বন্দুক তুলে নিয়েছিলেন সালিমা মাজারি। দুই দশক ধরে তিল তিল করে একটা নতুন স্বপ্ন বুনেছিলেন আফগানরা। সেই স্বপ্ন ভাঙতে সময় নিল মাত্র তিন মাস। গোটা আফগানিস্তান এখন তালিবানের দখলে। তাদের সন্ত্রাসের ভয় প্রাণপণে দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন আফগান জনতার একাংশ। বিভিন্ন সূত্র মতে, আফগানিস্তানের এই মহিলা গভর্নর সালিমা মাজারিকে আটক করেছে তালিবান। আশরাফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিন জন মহিলা গর্ভনর ছিলেন…
এক দশকের বেশি সময়ে কাজ এগিয়েছে মাত্র ২৮ শতাংশ। অথচ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়ালসড়ক প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল সাড়ে তিন বছরে। বেড়েছে প্রকল্প ব্যয়ও; শুরুতে ব্যয় ধরা হয়েছিল ১১ হাজার ৯২০ কোটি টাকা, যা ১ হাজার ৯৩৮ কোটি টাকা বেড়েছে। পুরো কাজ কবে শেষ হবে তা নিয়েও রয়েছে সংশয়। জানা গেছে, আগামী বছর বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। উড়ালসড়কের দুর্গতি সরকারি হিসাব অনুযায়ী, উড়ালসড়কটি চালু হলে যানবাহন ৮০ কিলোমিটার গতিতে চলতে পারবে। এ হিসাবে বিমানবন্দর এলাকা থেকে কুতুবখালী যেতে মোটামুটি ২০ মিনিট সময় লাগার কথা। পুরো পথে মোট ১৫টি ওঠার ও ১৬টি নামার…