…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
- জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
- সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
- দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
- মাথাপিছু তিন হাজার ডলারের দেশ, তবু মানুষ কেন হাঁপাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক খাদ্য উৎপাদন অঞ্চলের এক-তৃতীয়াংশ ঝুঁকিতে পড়বে। বিশ্বে দিন দিন জনসংখ্যা বাড়ছে৷ কিন্তু সে হারে বাড়ছে না খাদ্য উৎপাদন৷ এক্ষেত্রে সবথেকে বেশি ভুক্তভোগী দক্ষিণ এশিয়ার দেশসমূহ। কৃষি খাতটি এখনও দক্ষিণ এশিয়ায় দেশ সমূহের ৫০ শতাংশেরও বেশি জনসংখ্যার জীবিকা ও কর্মসংস্থানের প্রধান উপায়। এদিকে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এ অঞ্চলে ফসলের উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যার ফলে এই অঞ্চলে বসবাসকারী বিপুল সংখ্যক সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য এবং জীবিকা ঝুঁকির মুখে পড়ছে। দক্ষিণ এশিয়ায় জনসংখ্যার প্রায় শতকরা ৬০ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে…
তিন বছর আগের এক রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন একজন নারী সাংবাদিক। তখন একটি ছেলে তার গা ঘেঁষে হাঁটছিল, অশালীন অঙ্গভঙ্গি করছিল। তিনি প্রতিবাদ করলে ছেলেটি অশোভন কথা বলতে শুরু করে। আশপাশের লোকজন ছেলেটিকে না থামিয়ে উল্টো তাকে বলেন, ‘আপা, আপনি মেয়েমানুষ, চুপ থাকেন।’ এতে ক্ষোভে–দুঃখে নিজেকে সামলাতে না পেরে একপর্যায়ে কাঁদতে শুরু করেন ওই নারী সাংবাদিক। তিনি বলেন, ‘এখনো রাতে যদি বাসস্ট্যান্ডে দাঁড়াতে হয়, সেদিনের ঘটনা চোখের সামনে ভাসতে থাকে।’ দেশজুড়ে বাড়ছে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। প্রসঙ্গত, আজ ২৫ নবেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর ওপর যে কোন ধরনের নির্যাতনের…
নিজেকে অনেকের থেকে আলাদা দেখানোর জন্য কেউ গায়ে, মুখে ট্যাটু করান। কেউ বা অস্ত্রোপচার করিয়ে শারীরিক রূপ পরিবর্তন করতে ভালবাসেন। কিন্তু নিজেকে ব্ল্যাক এলিয়েন-এর মতো দেখানোর জন্য এক ব্যক্তি যা করলেন তা শুনে শিউরে উঠবেন। অ্যান্থনি লোফ্রেডো। ফ্রান্সের নাগরিক। ভিনগ্রহের প্রাণীর মতো নিজের রূপ তৈরি করতে নাক, উপরের ঠোঁট, জিভে অস্ত্রোপচার করান। সারা শরীর এবং চোখের মণিতেও ট্যাটু করান লোফ্রেডো। কিন্তু এত কিছু করেও তার মন ভরেনি। নিজেকে হুবহু ভিনগ্রহীর মতো সাজাতে আরও বড় পদক্ষেপ করেন তিনি। দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, দেহের উপরি ভাগ অস্ত্রোপচার করে পরিবর্তন করতে পেরেছেন ঠিকই, কিন্তু এ বার ভিনগ্রহের প্রাণীদের মতো হাত তৈরি করার সিদ্ধান্ত…
বেগম খালেদা জিয়ার অবস্থা এখন বেশ গুরুতর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবারে ভর্তি করাবার পর চিকিৎসাধীন অবস্থায় তার এখন পর্যন্ত তেমন কোনো উন্নতিই হয়নি। আসলে বর্তমানে তার যে অবস্থা তাতে দেশে চিকিৎসার সুযোগ নাই বললেই চলে। জীবন বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতেই হবে। চিকিৎসকরা তাকে অনতিবিলম্বে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে নেয়ার পরামর্শ দিয়েছেন। সূত্র মতে খালেদা জিয়ার রোগ ও শারিরীক অবস্থার কথা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। তবে নির্ভরযোগ্য সূত্র মতে, তিনি তার পুরনো জটিল রোগগুলো ছাড়াও ডিকমপেন্স্যাটেড লিভার সিরোসিস-এ আক্রান্ত হয়েছেন। এখন এর দু’টি মাত্র চিকিৎসা সম্ভব; স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন থেরাপি এবং তাতেও কাজ না হলে লিভার…
মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতাও ক্রমশ বিবর্তন ঘটাচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ ‘হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস’ বা এইচআইভি সংক্রমিত এক তরুণীর শরীর থেকে হঠাৎই উধাও ভাইরাস। পুরোপুরিই সুস্থ ওই তরুণী। প্রাণঘাতী অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম (এইডস) রোগে আক্রান্ত ওই নারীর দেহে এ রোগের জন্য দায়ী ভাইরাস নিষ্ক্রিয় হয়ে গেছে, এইডস থেকে বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে কানাডায়। ৩০ বছর বয়সী ওই নারী বর্তমানে কানাডায় বসবাস করলেও তার আদি নিবাস আর্জেন্টিনায়। সেখান থেকে ২০১৩ সালে কানাডায় এসে বসবাস শুরু করেন তিনি। ওই বছরই এইডস ধরা পড়েছিল তরুণীর। তার স্বামীরও এইডস ছিল। তিনি মারা যান। কিন্তু ভাইরাসকে ‘হারিয়ে’ দিয়েছেন তরুণী। বিস্মিত…
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা গণতান্ত্রিক তা নিয়ে প্রশ্ন এখন বিশ্ব জুড়েই। এর মধ্যে আগামী ডিসেম্বরে এক গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে। আমন্ত্রিত শতাধিক দেশের একটি তালিকাও সম্প্রতি প্রকাশ করা হয়েছে। তবে আমন্ত্রিতদের ওই তালিকায় অন্যান্য দেশের সঙ্গে ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের নাম থাকলেও, নাম নেই বাংলাদেশের। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে অংশ নিতে ১১০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পশ্চিমা সকল মিত্র দেশও এই আমন্ত্রণ পেয়েছে। আজ বুধবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। কতটা গুরুত্বপূর্ণ এই সম্মেলন? গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের নীতি ও প্রচারণা…
প্রথম মহাযুদ্ধের ফলে পুঁজিবাদী ব্যবস্থা ভেঙে পড়বে বলে লেনিন যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা সফল না হলেও, এরপর পাশ্চাত্য দুনিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে ভয়াবহ সঙ্কটের সৃষ্টি হয়। যুদ্ধের দেনা ও ক্ষতিপূরণ দেয়া এবং যুদ্ধকালীন অর্থনীতিকে শান্তিকালীন অর্থনীতিতে পুনর্বিন্যস্ত করা প্রভৃতি বিষয় বিভ্রান্তকর সমস্যার সৃষ্টি করেছিল ওই সময়টাতে। এসব সমস্যা চিরাচরিতপদ্ধতিতে সমাধান করা একপ্রকার অসম্ভব ছিল। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও ব্যবসায়ে মন্দা সে সময়কার সাধারণ ঘটনা হয়ে ওঠে। অর্থনৈতিক সঙ্কট ও অনিশ্চয়তার ফলে রাজনৈতিক বিরােধ তীব্র ও ব্যাপক আকার ধারণ করে। এ অবস্থায় সর্বমতের ঐক্য বজায় রাখা খুবই কঠিন। যেসব দেশে দীর্ঘকাল হতে নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, সেসব দেশে নেতাদের পক্ষে পার্লামেন্টারি সংখ্যাগুরুদের…
মধ্য প্রাচ্যের দেশগুলোতে একাধিক বিয়ের প্রচলন আছে। সৌদি আরবে বিষয়টি যেন দেশটির সংস্কৃতিরই অংশ। বিশেষ করে সৌদি পুরুষদের মধ্যে একাধিক বিয়ের প্রবণতা দেখা যায়। তাদের জন্য বিশেষ এক কোর্সের ব্যবস্থাও করা হয়েছিলো। পরে সমালোচনার মুখে সেই কোর্স বাতিল করা হয়। বিভিন্ন কারণে অনেকেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রীর মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের পর আবারও বিয়ে করেন। এমনকি প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয়বার বিয়ে করেন কেউ কেউ। প্রথমবারের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয়াবার যেন সঙ্গীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন সে জন্য পুরুষদের প্রশিক্ষণের আয়োজন করেছে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান। এ সংক্রান্ত গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে পুরুষদের দ্বিতীয়…
বর্তমানে ‘গণতান্ত্রিক সংকট’ মোকাবিলা করছে বিশ্ব। গবেষণায় দেখা গেছে, পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ এমন পরিবেশে বাস করছে যার অধীনে কর্তৃত্ববাদী সরকার রয়েছে। কিন্তু সেখানে বলা হচ্ছে গণতন্ত্র আছে। আরেক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর ৬৭ শতাংশ মানুষ এমন রাজনৈতিক পরিবেশে বসবাস করছেন যেখানে পূর্ণ গণতন্ত্র নেই। এশিয়াতেও এমন অনেক দেশ আছে যেগুলো গণতান্ত্রিকও নয়, কর্তৃত্ববাদও নয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকরী ছিল পৃথিবীর বিভিন্ন দেশে। একবিংশ শতাব্দীতে এসে সে চিত্র অনেকটাই বদলে গেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে পৃথিবীর অনেকে দেশে গণতন্ত্র নামেমাত্র কার্যকর রয়েছে। বিংশ শতাব্দীর মতো অনেক দেশে সরাসরি সামরিক শাসন না থাকলেও, অনেক দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত…
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে বায়ুদূষণের ফলে মৃত্যু হয় প্রায় ৭০ লাখ মানুষের। ডব্লিউএইচওর অনুমোদিত মাত্রা ছাড়িয়ে দূষণ হয়, এমন অঞ্চলে বাস বিশ্বের মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশের। শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হৃদরোগসহ অসংখ্য স্বাস্থ্য জটিলতার সঙ্গে বায়ুদূষণের যোগসূত্র পাওয়া যায়। বিজ্ঞান সাময়িকী ল্যানসেটের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বায়ুদূষণের কারণে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে শুধু ভারতেই। প্রতিবছরই নির্দিষ্ট একটি সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ ছেয়ে থাকে ঘন ধোঁয়াশায়। গত সপ্তাহে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে দুই কোটি বাসিন্দার শহরটিতে শিশুদের সুরক্ষা নিশ্চিতে বন্ধ রাখা হয় সব স্কুল, যেন তাদের বাড়ির বাইরে বের হতে না হয়। নয়াদিল্লির বাতাসে ক্ষুদ্র…