…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
- জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
- সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
- দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
- মাথাপিছু তিন হাজার ডলারের দেশ, তবু মানুষ কেন হাঁপাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
১৯৬৮ সালের ১৪ মার্চ। আর দশটি দিনের মতো একটা দিন। ওই সময় আমেরিকার উটাহ প্রদেশের টুয়েলা শহরের শেরিফ ছিলেন ফে জিলেট নামের এক ব্যক্তি। উল্লেখ্য, আমেরিকায় বিভিন্ন প্রদেশে যে শহরগুলো রয়েছে, সেগুলোর প্রশাসনিক দায়িত্বে থাকার কর্মকর্তাদের শেরিফ বলা হয়। শহরের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সঠিকভাবে আইন প্রয়োগের জন্য জনগণ নির্বাচনের মাধ্যমে শেরিফদের বাছাই করেন। ওই বছরের ১৪ মার্চ আমেরিকান নাগরিকের কাছেই জীবনের সবচেয়ে অদ্ভুত দিনগুলোর একটি। পত্রিকায় সেদিন হাজার হাজার ভেড়ার মৃত্যুর খবর আসতে শুরু করেছিল। বিপুল সংখ্যক ভেড়ার মৃত্যুর পেছনে তাৎক্ষণিক কোনো যৌক্তিক ব্যাখ্যা না থাকায় আমেরিকার বাতাসে ভেসে বেড়াতে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব। জিলেট সেই দিন সম্পর্কে পরবর্তীতে…
নেই তেমন কোনও স্বাস্থ্য পরিকাঠামো। চিকিৎসক-নার্সও কম। টিকা নেই। কোভিড মহামারিতে আফ্রিকার গরিব দেশগুলোর কী হবে, তাই নিয়ে গোড়া থেকেই চিন্তায় ছিল বিশেষজ্ঞেরা। কিন্তু আফ্রিকার বাস্তব পরিস্থিতি অন্য কথাই বলছে। রহস্যজনক ভাবে টিকা, চিকিৎসাহীন আফ্রিকায় করোনার সংক্রমণের প্রকোপ বেশ কম। কম মৃত্যুও। এ পরিস্থিতিতে বেশ বিভ্রান্তই বিজ্ঞানীরা। জিম্বাবোয়ের হারারের ব্যস্ত বাজার এলাকা। পকেটে মাস্ক নিয়ে ঘুরছিলেন ন্যাশা নদৌউ। তার আশপাশের সকলেরই হয়তো পকেটে মাস্ক পাওয়া যাবে, কিন্তু মুখে কারও নেই। কেউ ফল-সবজি কিনতে এসেছেন, কেউ বেচতে এসেছেন। নদৌউ বলেন, ‘‘কোভিড-১৯ চলে গেছে। কবে শেষ বার কোভিডে মারা যাওয়ার খবর শুনেছেন এখানে?’’ তা হলে সঙ্গে মাস্ক রেখেছেন কেন? উত্তরে তৈরি নদৌউ…
উজ্জ্বলতা হারাচ্ছে পৃথিবী এবং তা খুব দ্রুত। আর সেটাই আরও বেশি অভিশাপ হয়ে উঠছে। পৃথিবীর তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। উষ্ণতর হয়ে উঠছে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন লাফিয়ে লাফিয়ে বাড়া দায়ী জলবায়ু পরিবর্তনের জন্য। সম্প্রতি উজ্জ্বলতা হারানোর কারণে চমকে উঠেছে গবেষকরা। কারণ বদলে যাচ্ছে মেঘ। পাতলা হচ্ছে। হচ্ছে বিবর্ণ। সাম্প্রতিক একটি গবেষণা এই খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ। কেন হারাচ্ছে ঔজ্জ্বল্য? গবেষণাপত্রটি জানিয়েছে, ১৯৯৮ থেকে ২৯১৭, এই ২০ বছরে পৃথিবীর ঔজ্জ্বল্য প্রতি বর্গ মিটারে আগের বছরগুলির চেয়ে অর্ধেক ওয়াট করে কমে গিয়েছে। শতাংশের হিসাবে আগের বছরগুলির চেয়ে পৃথিবীর ঔজ্জ্বল্য কমেছে ০.৫ শতাংশ। যার অর্থ, সূর্যালোক…
অ্যান্টিবায়োটিক ওষুধের অতি ব্যবহারের কারণে প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু, তৈরি হচ্ছে সুপারবাগ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে অনেক ওষুধে আর কাজ হচ্ছে না। ফলে প্রাণঘাতী হয়ে উঠছে রোগবালাই। চিকিৎসকরা বলছেন, আগামীতে এটাই সবচেয়ে বড় মহামারি হিসেবে দেখা দিতে পারে। চিকিৎসক এবং গবেষকেরা বলছেন, এর ফলে শিশু এবং হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রোগীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। সুপারবাগ কী? সুপারবাগ হচ্ছে এক ধরনে অণুজীব। যেসব ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে অ্যান্টিবায়োটিক অকার্যকর, তাদের সুপারবাগ বলা হয়। এরা একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে বলে এদের মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট বলা হয়। ২০১৪ সালের এপ্রিল মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, এই সঙ্কটজনক হুমকিটি…
নারীদের জন্য পৃথিবীতে নরক হয়ে উঠেছে আফগানিস্তান। হত্যা, নির্যাতন, বাল্যবিবাহ, ধর্ষণ, চাকরির সুযোগ হারানোর পর এবার বিক্রি করা হচ্ছে দাস হিসেবে। ১৯৯৬ সাল থেকেই আফগানিস্তানের নারীদের পথচলা অন্য যে কোনো দেশের তুলনায় বেশি বন্ধুর। এক পা এগোলে দশ পা পিছিয়ে যেতে হয় তাদের। দেশের শাসনব্যবস্থা বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় আফগান নারীর জীবনযাত্রা। চলার পথের প্রতিবন্ধকতাও বেড়ে যায়। সম্প্রতি আফগানিস্তানে তালেবান সরকারের নতুন জারি করা নিয়ম অনুযায়ী, দেশটির টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, নারী সাংবাদিক ও উপস্থাপিকাদেরও হিজাব পরে টেলিভিশন পর্দায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কী ধরনের আবরণ বা হিজাব ব্যবহার করতে হবে, সে ব্যাপারে নির্দেশিকায়…
সপ্তদশ শতকে রোমের সবচেয়ে দুর্ধর্ষ খুনী ছিলেন এক নারী। এক সিরিয়াল কিলার যিনি কিনা খুন করেছেন ৬০০ পুরুষকে! ওই সময়ে ইতালীয় সমাজে নারীদের মর্যাদা ছিল না বললেই চলে। নিজেদের ভাগ্য পরিবর্তনের কোনো সুযোগও তাদের দেওয়া হতো না। তারা বিয়ে করতেন স্বামীর কাছ থেকে প্রেম-ভালোবাসা ও সুন্দর আচরণ পাওয়ার আশায়, কিন্তু এমনটা খুব কমই হতো। এর বাইরে হয় একাকী জীবন এবং যৌনকর্মীর পেশা বেছে নিতে হতো; কিংবা বিধবা হয়ে দিন পার করতে হতো; যা কিনা অধিকাংশ নারীর কাছে কাঙ্ক্ষিত পথ হিসেবে বিবেচিত ছিল। কিন্তু বিধবা হতে চাইলেই তো হওয়া সম্ভব না। তাই তৎকালীন রোমে তাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল একটি ‘ক্রিমিনাল…
এখন থেকে ১৮ বছর আগে সামরিক অভিযানে ইরাক দখলের পর সেদেশে আমেরিকার সৈন্য সংখ্যা ছিল ১৬০,০০০। আর এখন সরাসরি সামরিক তৎপরতায় অংশ নিচ্ছে বা নেওয়ার জন্য প্রস্তুত তেমন মার্কিন সৈন্যের সংখ্যা মাত্র ২৫০০। এছাড়া, আইএস-এর মোকাবেলায় বেশ কিছু মার্কিন স্পেশাল ফোর্স ইরাকে তৎপর রয়েছে যদিও সংখ্যা অজানা। প্রসঙ্গত, এই যুদ্ধে মৃতের সংখ্যা আনুমানিক ১৫০,০০০ থেকে ১০ লক্ষের বেশি। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৮৪৫ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি, আর যুক্তরাজ্যের ব্যয় হয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন ইউরো। সৈন্য প্রত্যাহার চলতি বছর শেষের আগেই ইরাকে সামরিক মিশন সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (২০ নভেম্বর) ইরাকের প্রতিরক্ষামন্ত্রী জুমাহ ইনাদের সঙ্গে বৈঠকে এই তথ্য…
‘আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এই কোর্ট, আইনজীবী বা কাগজের কোনো টুকরোর প্রয়োজন নেই’- খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২০ বছর জেল খাটা তিরাশি বছরের বৃদ্ধ মুহাম্মদ আজিজ ভরা আদালত কক্ষে দাঁড়িয়ে যখন এ কথা বললেন, গোটা আদালত তখন হাততালিতে ফেটে পড়ছে। প্রসঙ্গত, ২০ বছর পর সেই খুন তিনি করেনইনি বলে গত শুক্রবার রায় দিয়েছেন নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের বিচারপতি এলেন এন বাইবেন। ১৯৬৫ সালে আপার ম্যানহাটনে আততায়ীর গুলিতে খুন হয়েছিলেন আমেরিকার নাগরিক অধিকার রক্ষাকর্মী ম্যালকম এক্স। আফ্রো আমেরিকান বংশোদ্ভূত ও মুসলিম নেতার খুনে তখন গ্রেফতার করা হয়েছিল মুহাম্মদ আজিজ, খলিল ইসলাম ও মুজাহিদ আবদুল হালিমকে। ২০ বছরেরও…
গত দুই সপ্তাহে সাতটি হাতির মৃত্যু হয়েছে দেশে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে খুব দ্রুত বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে মহা-বিপন্ন এই প্রাণীটি। মূলত টেকনাফে হাতির বিচরণক্ষেত্রে রোহিঙ্গা বসতি গড়ে ওঠার কারণে হাতির প্রাণহানির ঘটনা ঘটছে। সর্বশেষ গত শুক্রবার উত্তরে সীমান্তবর্তী জেলা শেরপুরের নালিতাবাড়ি থেকে ৪-৫ বছর বয়সী এক হাতির শাবকের মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ। এ নিয়ে গত দুই সপ্তাহে শেরপুর ও চট্টগ্রামে সাতটি হাতির মৃত্যুর খবর পাওয়া গেল। যেভাবে হত্যা করা হচ্ছে হাতিগুলো জলবায়ু পরিবর্তন থেকেও প্রকৃতি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি করে যাচ্ছে মানুষ। উজাড় করছে বনাঞ্চল। এর ফলে বন্য প্রাণীদের…
থিয়ার সাথে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে ওঠে পৃথিবী। থিয়া একটি গ্রহাণু। মোটামুটি মঙ্গলের আকৃতির এই গ্রহাণুর সাথে সংঘর্ষ হয় পৃথিবীর। পৃথিবী মোটামুটি আস্তই থাকে কিন্তু বায়ুমণ্ডল উবে যায় আর ধ্বংস হয়ে যায় এই গ্রহাণুটি। এর ধ্বংসাবশেষ থেকে তৈরি হয় চাঁদ। ওই সময় পৃথিবীতে টগবগ করে ফুটতে থাকা গলিত লাভার সমুদ্র চারিদিকে। শুক্র গ্রহের অবস্থা এখন যেমন, তখন পৃথিবীর অবস্থা ছিল ঠিক তেমন’ই। আস্তে আস্তে ঠাণ্ডা হয় পৃথিবী, লাভা জমাট বেঁধে তৈরি করে পাথর আর জল জমে সৃষ্টি হয় পৃথিবীর প্রথম সাগর-মহাসাগর। এ সময়ে তৈরি হয় পৃথিবীর প্রাচীনতম খনিজ, জিরকন। এদের বয়স মোটামুটি ৪.৪ বিলিয়ন বছর। এরপর অবিরাম বৃষ্টির পর নীলগ্রহ…