Author: ডেস্ক রিপোর্ট

‘পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র’ বলে যে গর্ব ভারত করতো, তা আজ মোদির ঝড়ে ভেঙে পড়েছে। সম্প্রতি বেশ কিছু সূচকে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের অবস্থান নিচে নেমে গিয়েছে আশঙ্কাজনকভাবেই। নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকা অবস্থায় ভারতে বিপন্ন হয়েছে গণতন্ত্র। প্রতিবাদ করলেই সরকারের রোষের মুখে পড়তে হচ্ছে। বিনা কারণে ইউএপিএ’র ধারা দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে দক্ষিণ আফ্রিকার সংস্থা ‘সিভিকাস’। সংস্থাটির প্রতিবেদনে গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে ভারতকে ‘নিপীড়িত’ দেশগুলোর তালিকায় স্থান দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) শুরু হওয়া গণতন্ত্রের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সম্মেলনের ঠিক আগেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। যেভাবে দেশটিতে বিপর্যস্ত গণতন্ত্র গণতন্ত্রের ক্ষেত্রে অধোগতির জন্য…

Read More

অডিও কেলেঙ্কারির অভিযোগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর মুরাদ হাসান কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র মতে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দু’দিন পর আজ শুক্রবার (১০ ডিসেম্বর) কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন ডা. মুরাদ হাসান। এদিকে, গত ৭ ডিসেম্বর শাহবাগ থানায় অভিযোগ করা হয়, চলছিল তদন্ত। এর মধ্যে মুরাদ হাসানের দেশ ত্যাগ এবং এ নিয়ে সরকারের উদাসিনতা কি কোনও প্রশ্ন তৈরি করবে না! পদত্যাগের পর দেশত্যাগ, স্ক্রিপ্টের সফল মঞ্চায়ন যেন। যেভাবে দেশ ছাড়লেন ডা. মুরাদ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার ঢাকা…

Read More

প্রাচীন চীনের ভয়ংকর কিছু প্রথার একটি ছিল পায়ের পাতার আয়তনকে মহিলাদের রূপ ও সৌন্দর্যের মাপকাঠি মনে করা। আর এই পুরুষতান্ত্রিকতা থেকেই জন্ম নেয় বর্বরোচিত পা ছোটো করার প্রথা। যার নাম— ‘ফুট বাইন্ডিং’ বা ‘পা বাঁধা’। চৈনিকদের কাছে ‘পদ্ম পা’ নামেও পরিচিত এই রীতি। প্রায় তিন হাজার বছর আগের কথা। ১৭০০ থেকে ১০২৭ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত চীনে রাজত্ব ছিল শাং বংশের রাজাদের। ‘পা বাঁধা’ প্রথার প্রচলন হয় সেই সময়েই। সম্রাট ঝৌ-এর হাত ধরে এ প্রথা শুরু হয় । শাং রানি আক্রান্ত ছিলেন ক্লাবফুট রোগে। তার শারীরিক অস্বাভাবিকতাকে ঢাকতেই নর্তকীদের পা বাঁধা বাধ্যতামূলক করেছিলেন সম্রাট। ক্রমশ চৈনিক সমাজের মধ্যে সেই রীতি হয়ে ওঠে…

Read More

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রথম বারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। এই উৎসব ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় মার্কিন নির্মাতা জো রাইট পরিচালিত ‘সাইরানো’। বিশ্বের বিভিন্ন দেশের তারকা অভিনেতা/অভিনেত্রী, পরিচালক, চিত্রকর্মী ও গণমাধ্যমকর্মীরা এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উৎসব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-তুর্ক উদ্ভোধনী অনুষ্ঠানে বলেন, ‘এই মুহূর্তটির জন্য আমাদেরকে অনেক অনেক দিন অপেক্ষা করতে হয়েছে।’ জানা যায়, ৬৭টি দেশের ৩৪ ভাষায় নির্মিত ১৩৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে…

Read More

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার অপর পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ বুধবার দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় রায় ঘোষণা করেন। উল্লেখ্য, রায় ঘোষণার সময় ২২ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি এখনও পলাতক রয়েছে। মামলার রায়ে আবরারের বাবা-মায়ের প্রতিক্রিয়া রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবরারের বাবা, এ মামলার বাদী বরকত উল্লাহ বলেছেন, এই রায়ে তিনি সন্তুষ্ট। এখন দ্রুত এই রায় কার্যকর হবে, এটাই তার প্রত্যাশা। এদিকে, রায় শোনার পর কুষ্টিয়ার বাসায় অঝোরে কাঁদছেন তার মা রোকেয়া খাতুন। প্রতিবেশীরা তাকে…

Read More

পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন আদিম উপজাতি হচ্ছে দানি। বাস ইন্দোনেশিয়ায়। জনজীবনের সঙ্গে তাদের কোনো যোগ নেই। পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন আদিম এই উপজাতির কাছে তাদের গ্রামটিই যেন তাদের পুরো বিশ্ব। পৃথিবী থেকে জনবিচ্ছিন্ন হওয়ায় তাদের নিজস্ব নিয়ম-রীতি রয়েছে যা অন্যদের তাদের সম্পর্কে আগ্রহী করে তুলেছে। এই উপজাতির মধ্যে প্রচলন রয়েছে অদ্ভুত কিছু রীতি। যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এ গ্রাম। আবার এই গ্রামই তাদের পৃথিবী। ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার ওগি গ্রামে বাস দানি উপজাতির। ১৯০৯ সালে পর্তুগিজ ভূপর্যটক হেনড্রিকাস অ্যালবার্টাস লরেনজের তত্ত্বাবধানে একটি অভিযানকারী দল প্রথম পা রাখে পুনকক ত্রিকোরা পর্বতমালায়। সেখানেই দেখা মেলে দানি উপজাতির মানুষদের। এরপর ১৯৩৮ সালে মার্কিন ফিলান্থ্রপিস্ট রিচার্ড আর্চবোল্ড…

Read More

প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমাজনের অরণ্য। হারাতে বসেছে সেখানে বসবাসকারী উপজাতিদের অস্তিত্বও। সম্প্রতি এমন আশঙ্কার কথাই শুনিয়েছে ব্রাজিলের একাধিক অরণ্য ও উপজাতি সুরক্ষা সংগঠন। আর এর মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বসবাস করছেন পিরিপকুরা উপজাতির মানুষরা। প্রহরের সূত্র মতে, ১৯৮০ সালের আগে পর্যন্ত এই উপজাতির অস্তিত্বের কথাই জানতেন না কেউ। সভ্য সমাজের কাছে সবচেয়ে নতুন উপজাতি এই পিরিপকুরা। তাদের জীবনযাত্রাও তাই অনেকটাই দূরবর্তী। সরকারিভাবে তাদের বসবাসের এলাকাকে সংরক্ষিত অঞ্চল হিসাবে চিহ্নিত করা হলেও ক্রমশ সেখানে সভ্য মানুষের অনুপ্রবেশ ঘটছে। সেইসঙ্গে আরও সংকটাপন্ন হয়ে উঠছে উপজাতির মানুষদের জীবন। ১৯৮০ সালে পিরিপকুরা উপজাতির দুজন সদস্যকে নাগরিক জীবনে নিয়ে আসার চেষ্টা চলেছিল।…

Read More

প্রতি বছরের মতো এবারও ১০০ জন অনুপ্রেরণাদায়ী এবং প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। সমাজ, সংস্কৃতি এবং বিশ্বকে নতুন করে উদ্ভাবনে ভূমিকা পালনকারী নারীদের নিয়ে প্রতিবছর এ তালিকা তৈরি করে বিবিসি। এ বছরের তালিকায় রয়েছেন সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভ্যাকসিন কনফিডেন্স প্রকল্পের প্রধান অধ্যাপক হেইডি জে লারসন এবং প্রশংসিত লেখক চিমামান্দা আদিচি। তবে এবার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে আফগান নারীরা। এ তালিকায় অর্ধেক জায়গা জুড়েই রয়েছেন আফগান নারীরা। এবারই প্রথম কোনো দেশের এত সংখ্যক নারী এ তালিকায় জায়গা করে নিয়েছেন। বিবিসির এ তালিকায় মোট ৪৬ জন আফগান নারীর মধ্যে স্কুলশিক্ষক…

Read More

বর্তমান সরকার পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এই পরিবর্তনের বড় অন্যতম অংশজুড়ে থাকবে ধর্মশিক্ষা। আমরা চাই, এক ধর্মের শিশু অন্য ধর্ম সম্পর্কেও কিছুটা জানুক। অন্য ধর্মে যে নীতি-নৈতিকতার কথা বলা আছে, সেটা জানতে পারলে ওই ধর্ম সম্পর্কে শিশুর মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হবে না। সকলের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি এবং পরস্পরের প্রতি জানা-বোঝার যেন ঘাটতি তৈরি না হয় সেজন্য শিশুদের সব ধর্মের বিষয়ে জানা থাকা প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শিক্ষার্থীরা যখন ধর্ম বিষয়ে পড়াশোনা করে, তখন অন্য ধর্মের কথাও তাদের জানা দরকার৷ এর মাধ্যমে…

Read More

থাইল্যান্ডের রেইনফরেস্টে এমন এক ধরনের ছত্রাক আছে, যারা জীবন ধারণের জন্য অন্য প্রাণীকে আক্রমণ করে খুন করে এবং সেই মৃতদেহে নিজের ইচ্ছেমতো জীবন যাপন করে। আর খুন করার আগে এরা পোষককে দিয়ে নিজের ইচ্ছেমতো কাজ করিয়ে নেয়। এই কাজটা করে তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণের মাধ্যমে। ওপিওকর্ডিসেপস ইউনিল্যাটেরিলস নামের এই ছত্রাক ‘জম্বি ছত্রাক’ নামে পরিচিত। থাইল্যান্ড ও ব্রাজিলের রেইন ফরেস্টে এরা আজও বেঁচে আছে। ইউরোপ ছাড়া প্রায় সব মহাদেশেই এদের কমবেশি দেখা পাওয়া যায়। জীববিদ আলফ্রেড রাসেল ওয়ালেস এদের পর্যবেক্ষণ করেছিলেন সেই ১৮৫৯ সালে। তবে এক গবেষণায় জার্মানির মেসেল পিট নামের ৪৭ মিলিয়ন বছর পুরনো এক ফসিলে এদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে।…

Read More