…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
- জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
- সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
- দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
- মাথাপিছু তিন হাজার ডলারের দেশ, তবু মানুষ কেন হাঁপাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহগুলোর একটিতে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে নাটকীয় পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন। থোয়েইটস একটি অতিকায় হিমবাহ। এটির আকার কমবেশি ব্রিটেন অথবা ফ্লোরিডার সমান। গত ৩০ বছর ধরে এটির গলে যাওয়ার গতি প্রায় দ্বিগুণ হয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এই হিমবাহটি পর্যবেক্ষণ করছেন। কারণ এটি খুব দ্রুত গতিতে গলে যাচ্ছে। সূত্র মতে, বর্তমানে বিশালাকার এই হিমবাহ থেকে প্রতিবছরে পাঁচ হাজার টন বরফ মহাসাগরে মিশে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, থোয়েইটস হিমবাহের সামনের যে অংশটি পানিতে ভাসতে দেখা যাচ্ছে, আপাতত সেটি স্থির থাকলেও যেকোনো সময় এটি ভেঙ্গে চৌচির হয়ে যেতে পারে। বিশ্বের সমুদ্র সীমায় এর প্রভাব…
১৯৭১ সালে এক ভয়াবহ অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়েছে অনেক হিন্দু পরিবারকে। অনেক হিন্দু ধর্মাবলম্বীকে জীবন বাঁচাতে বাধ্য হয়ে ধর্মান্তরিত হতে হয়েছিল। শুধুমাত্র জীবনের ভয়ে তখন তাদের মুসলমান পরিচয় নিয়ে দিন কাটাতে হয়েছে। শচীন্দ্র চন্দ্র আইচের পরিবার এমনই একটি পরিবার। ইংরেজির শিক্ষক শচীন্দ্র শহরে সবার কাছে শচীন স্যার নামেই পরিচিত। সেই সময় তিনি ছিলেন ময়মনসিংহ সিটি কলেজের ইংরেজির শিক্ষক। এ প্রসঙ্গে শচীন্দ্র চন্দ্র আইচ বিবিসি বাংলাকে বলছিলেন, ২৫শে মার্চের পর তার শহরেও হিন্দু আর আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে হত্যাকাণ্ড, বাড়িতে আগুন দেয়া শুরু হল। হিন্দু সম্প্রদায়ের সবাই ভোগান্তির মধ্যে ছিল। তারপরে ওরা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়লো। যুদ্ধের শুরুর দিকে, ৩১শে…
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মদকে মাদকদ্রব্য শ্রেণিতে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ‘মাদকদ্রব্য’ শ্রেণিতে মদের অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে। এই আইনে মদকে ‘মাদকদ্রব্য’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীয়তনগরের আরজে টাওয়ার হোটেল…
১৯৫৭ সালে উড়াল পর্বত মালার কোলে অবস্থিত ওজারেস্ক শহরেই ঘটেছিল পৃথিবীর ইতিহাসের সম্ভাব্য প্রথম পারমানবিক দুর্ঘটনা। চেরনোবিল কিংবা ফুকুসিমার কথা প্রকাশ্যে এলেও, রাশিয়ার এই অন্ধকার অধ্যায় ঢাকা দেওয়া হয়েছিল সম্পূর্ণভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল রাশিয়া। ততদিন ব্যবহৃত হয়ে গেছে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা। আর তার সূত্রও চলে এসেছে সোভিয়েতের হাতে। কাজেই দুই দেশের মধ্যে তখন চলছে ঠান্ডা যুদ্ধ। তবে প্রতিদ্বন্দ্বীর চোখ এড়াতে রাশিয়া বেছে নিয়েছিল ওজারেস্ক শহরকে। এই শহরেই গড়ে উঠেছিল রাশিয়ার প্রথমদিকের পারমাণবিক কেন্দ্র মায়াক। ১৯৪৫-এর পর থেকেই সেখানে চলত পারমাণবিক অস্ত্র তৈরি এবং পরীক্ষার কর্মসূচি। আর পুরো প্রকল্প গোপন রাখতেই এই শহরকে…
গবেষকেরা আশা করছেন মায়ের পেটে নয়, আগামী দুই দশকের মধ্যেই কৃত্রিম উপায়ে শরীরের বাইরেই মানবশিশুর জন্ম-প্রক্রিয়া সম্পন্ন হবে। এর নাম এক্টোজেনেসিস— এটি মানবদেহের বাইরে কৃত্রিম জরায়ুতে ভ্রুণ রেখে তা আস্তে আস্তে বড় করবে। সন্তানের জন্যে মানুষের যে সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তাতে মৌলিক বদল ঘটাতে যাচ্ছে এক্টোজেনেসিস। প্রাণী শরীরের বাইরে ভ্রুণের বেড়ে ওঠার পদ্ধতির নাম এক্টোজেনেসিস। মানুষ, অন্যান্য প্রাণী, এমনকি ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য এই পদ্ধতি। যেভাবে কাজ করে এই যন্ত্র ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একটি কৃত্রিম গর্ভ তৈরি করেন। ভবিষ্যতে প্রিম্যাচিউর বা অকালে জন্ম নেয়া শিশুদের বাঁচিয়ে রাখতে এটা ব্যবহার করা যাবে বলে সে সময় ধারণা করা হয়।…
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৩ নভেম্বর থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ বা সিসিইউতে রয়েছেন তিনি৷ ডাক্তাররা তাকে বেশ কয়েকবার দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন৷ প্রসঙ্গত, শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্ত হওয়ার পর ইতিমধ্যেই একাধিকবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে৷ এর মধ্যে ২৭ এপ্রিল থেকে টানা ৫৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি৷ এ সময়ে বিভিন্ন সময় তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভোগার তথ্য গণমাধ্যমে উঠে আসে৷ তবে এবার তিনি তার পুরনো জটিল রোগগুলো ছাড়াও ডিকমপেন্স্যাটেড লিভার সিরোসিস-এ আক্রান্ত হয়েছেন। এখন এর দু’টি মাত্র চিকিৎসা সম্ভব; স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন থেরাপি…
ফোরজির বেহাল দশার মধ্যেই গতকাল রবিবার বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি টেলিটক দেশের ছয়টি জায়গায় পরীক্ষামূলকভাবে পঞ্চম প্রজন্ম বা ফাইভজি মোবাইল ইন্টারনেট সেবা চালু করেছে। বিশ্বের কিছু দেশে ফাইভজি চালু আছে যাতে বর্তমানের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি গতির ইন্টারনেট পাওয়া যায়। এবার বাংলাদেশ সরকার তার প্রচারণায় বলছে, “বাংলাদেশ ফাইভজি যুগে প্রবেশ করেছে।” বেশ ঢাকঢোল পিটিয়ে ফাইভজি’র কথা বলা হলেও টেলিটকসহ দেশের অন্য সব টেলিকম কোম্পানিগুলো এখনো ফোরজি সেবাই সঠিকভাবে দিতে পারছে না। সূত্র মতে, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, জাতীয় স্মৃতিসৌধ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টেলিটকের গ্রাহকরা এখন থেকে ফাইভজি মোবাইল ইন্টারনেট সেবা পাবেন। প্রধানমন্ত্রীর…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদনের ওপর শুনানি নিয়েছে আদালত। তবে কোনো আদেশ দেয়নি। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ বিষয়ে শুনানি হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেয়া হবে জানিয়েছে। এর আগে হেলাল নাহিদের নামেও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মামলা করা হয়েছে। গতকাল রোববার ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ফেসবুক লাইভে ‘উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ,…
সে সময় পোল্যান্ডের দখল নিয়েছে নাৎসি বাহিনী। শুরু হয়েছে ইহুদি হত্যা। অত্যাচার, নির্যাতনের মধ্যেই চলছে ইহুদিদের পুনর্বাসন প্রক্রিয়া। বাসস্থান কেড়ে নিয়ে তাদের ঠাঁই দেওয়া হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। তবে নাৎসিদের এই কর্মকাণ্ড আটকে গিয়েছিল টাইফাসের সংক্রমণে। পোল্যান্ডের কিছু কিছু অংশে পরিস্থিতি এতটাই ঘোরতর হয়ে উঠেছিল যে দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছিল ৭৫০। টাইফাসের আতঙ্কেই কমে গিয়েছিল পুনর্বাসনের গতি। সংক্রমিত এলাকাগুলিতে প্রবেশ করাও বন্ধ করে দিয়েছিল নাৎসিরা। তবে এই মহামারীকালীন পরিস্থিতিকেই নাৎসিদের বিরুদ্ধে হাতিয়ার করে তুলেছিলেন এক পোলিশ চিকিৎসক। টাইফাস-আতঙ্কের সুযোগ নিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন প্রায় আট হাজার মানুষের। মূলত তিনি নিজেই তৈরি করেছিলেন ‘মিথ্যে’ মহামারী। পোলিশ এই চিকিৎসকের নাম ইউজিন লাজস্কি। বিশ্বযুদ্ধ শুরুর…
উটপাখির কোষ ব্যবহার করে বিজ্ঞানীরা এমন এক মাস্ক আবিষ্কার করেছেন, যা দিয়ে সহজেই করোনাভাইরাসের উপস্থিতি টের পাওয়া যাবে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা শনাক্ত করতে সক্ষম এই মাস্কটি আবিষ্কার করেছেন জাপানের কিটো প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আর এই গবেষক দলটির নেতৃত্ব দিয়েছেন ইয়াশুহিরো সুকামটো। করোনাভাইরাসের সংস্পর্শে গেলে কিংবা মাস্ক পরা ব্যক্তির শরীরে ভাইরাসটি থাকলে তার ব্যবহৃত মাস্কটিকে অতিবেগুনি রশ্মিতে মেলে ধরলেই করোনার উপস্থিতি দেখা যায়। বিজ্ঞানীরা মনে করছেন, এর সাহায্যে বাড়িতে বসেই করোনাভাইরাসের উপস্থিতি জানা যাবে। শুধু তা-ই নয়, এর ফলে করোনাভাইরাস পরীক্ষার খরচও অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন তারা। একটি পরীক্ষায় ওই মাস্কগুলো কয়েকজনকে পরতে দেয়া হয়। ৮…