…
এডিটর পিক
ক্ষমতার পরিবর্তনের পর রাষ্ট্রের নিয়ম বদলানো কেন কঠিন হয়ে ওঠে—জুলাই সনদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রশ্নই…
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশের অর্থনীতিতে ধসের শঙ্কা! প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%—আইএমএফের বড় সতর্কবার্তা
অক্টোবর ১৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পোষা প্রাণী থেকে পরিবারের সদস্য: মানুষ ও প্রাণীর সম্পর্কের বদলে যাওয়া গল্প
অক্টোবর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
অক্টোবর ১৭, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ভোলা ঘূর্ণিঝড় ১৯৭০: ৫ লাখ মানুষের মৃত্যু
- ভোটার তালিকা কার আস্থা ফেরাবে? পশ্চিমবঙ্গে ফের সংশোধনের দাবি ও নাগরিকের উদ্বেগ
- রুটির দাম থেকে বিপ্লব: ফরাসি বিপ্লবে ক্ষুধা, গুজব ও রাষ্ট্রের আস্থাসংকট
- জুলাই সনদের এক বছর: সংস্কারের প্রতিশ্রুতি কেন ক্ষমতার রাজনীতিতে আটকে যাচ্ছে?
- সবকিছুর মতামত থাকা কি জরুরি? না জানার স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক সততা
- দশ প্রাণের বিনিময়ে অগ্নিনিরাপত্তার প্রশ্ন: আগুন লাগার আগে দায়িত্ব কোথায় ছিল?
- মাথাপিছু তিন হাজার ডলারের দেশ, তবু মানুষ কেন হাঁপাচ্ছে?
Author: ডেস্ক রিপোর্ট
দেশের ৮০% মানুষকে টিকা দিতে মোট ২৩০ কোটি ডলার প্রয়োজন। বাংলাদেশ বাজেট সহায়তা হিসেবে টিকা কেনার টাকা চায়। আর তাতে বিশ্বব্যাংক রাজি নয়। টিকা কেনার জন্য গত মার্চ মাসে ৫০ কোটি ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সেই অর্থ এখনো নেয়নি বাংলাদেশ। ৯ মাস ধরে টিকা কেনার ৫০ কোটি ডলার পড়ে আছে, যা দেশীয় মুদ্রায় সোয়া ৪ হাজার কোটি টাকার মতো। বিশ্বব্যাংকের অনুমোদিত এই অর্থ সরকার টিকা কেনার পরিবর্তে এখন অন্য কাজে ব্যবহার করতে চায়। পুরো অর্থই বাজেট সহায়তা হিসেবে খরচ করার অনুমতি চেয়েছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু এই প্রস্তাব নাকচ করে দিয়েছে বিশ্বব্যাংক। সরকারি নথিপত্র ঘেঁটে দেখা গেছে, দেশের ৮০ শতাংশ মানুষকে…
এ বছরেও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে পৃথিবীর ‘ফুসফুস’ খ্যাত আমাজন। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো দাবানলে পুড়েছে এই বন। ২০১৯ সাল থেকেই ভয়ঙ্কর দাবানলের গ্রাসে ব্রাজিলের আমাজন অরণ্য। বছরের শেষদিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ২০২০ সালে নতুন করে ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। পরিবেশের পাশাপাশি বাস্তুতন্ত্রেরও বিপুল ক্ষতি হয় অগ্নিকাণ্ডে। ঠিক কতগুলি প্রাণীর মৃত্যু হয়েছে দাবানলে, এবার সেই পরিসংখ্যানও সামনে এল। সম্প্রতি সায়েন্স ডিরেক্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই পরিসংখ্যান। আর তাতে দেখা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ১৭ মিলিয়ন প্রাণী মারা গিয়েছে আগুনে। এর মধ্যে রয়েছে অন্তত ৩০০টি প্রজাতি। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের ব্রাজিল শাখার গবেষক ড. মারিয়ানা ন্যাপোটিলানো ফেরেইরা এবং…
ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে শিখ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার চেষ্টাকারী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত একদল জনতা। গতকাল শনিবার পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সেখানকার পুলিশ জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভেতরে বিশেষ স্থানে রাখা শিখ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে একটি তরবারি আছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে নিয়মিত প্রার্থনার সময় এক যুবক মন্দিরের ভেতরে রেলিং ধরে লাফিয়ে পড়েন এবং সেই তরবারি ছোঁয়ার চেষ্টা করেন। পরে মন্দিরে উপস্থিত লোকজন তাকে থামিয়ে দেন এবং বাইরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করেন। অমৃতসর পুলিশের উপকমিশনার পরমিন্দর সিং ভানদাল বলেন, শনিবার সন্ধ্যার দিকে পূজা…
রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া বা উলুবোড়া। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে এটি একটি। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম Daboia russelii, যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি। ১৭৯৬ সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার বই ‘অ্যান অ্যাকাউন্ট অব ইন্ডিয়ান সার্পেন্টস, কালেক্টেড অন দ্য কোস্ট অব করোমান্ডেল’-এ এই সাপের বিশদ বিবরণ দেন। পরবর্তীতে তারই নামে সাপটির নামকরণ করা হয় রাসেল ভাইপার। অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও, রাসেল ভাইপার সাপ উল্টো অতর্কিতে এসে মানুষকে আক্রমণ…
মধ্যযুগের রোমান সাম্রাজ্যের সম্রাট নিরো বিতর্কিত নানান ইতিহাস রচনা করেছেন জীবদ্দশায়। তবে নিষ্ঠুরতার জন্যই বেশি পরিচিত তিনি। মাত্র ১৭ বছর বয়সে সৎ বাবা সম্রাট ক্লডিয়াসের মৃত্যুর পর সিংহাসনে বসেন নিরো। তাও মায়ের সহায়তায়। প্রথম রোমান সম্রাট অগাস্টাসের বংশধর এই এগ্রিপিনা। তার ধমনীতেও বইছে নীলরক্ত। রাজকীয় উচ্চাশার পাশাপাশি কূটবুদ্ধি আর হিংস্রতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সম্রাট ক্লডিয়াস ছিলেন এগ্রিপিনের চাচা। এগ্রিপিনের বাবা সম্রাট অগাস্টাসের মৃত্যুর পর রোমান সম্রাট হন এগ্রিপিনের ভাই ক্যালিগুলা। যিনি ছিলেন অত্যাচারী এক রাজা। সিংহাসনে বসেই তিনি প্রথম যে কাজটি করেন তা হচ্ছে তার বোন এগ্রিপিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে একটি ছোট্ট দ্বীপে নির্বাসিত করেন। শিশু নিরোর…
প্রায় দুই বছর ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাস। তারপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশে দেশে। প্রাণহানি ঘটে বিশ্বের লাখ লাখ মানুষের। কিন্তু টিকা আবিষ্কারের পর ভাইরাসের প্রকোপ এরই মধ্যে কিছুটা কমেছে। তবে নতুন ধরন ওমিক্রনের কারণে বিশ্বের নানা প্রান্তে আবারও শনাক্তের হার বাড়তে শুরু করেছে। করোনা মহামারি থেকে বাঁচতে এখন বুস্টার ডোজের দিকে নজর দিচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতে আশার খবর শোনালেন ফাইজার ভ্যাকসিনের গ্লোবাল প্রেসিডেন্ট ন্যানেট কোসেরো। তিনি বলছেন, ২০২৪ সালের মধ্যেই করোনা আর মহামারি পর্যায়ে থাকবে না। এটি একটি স্থানীয় রোগে পরিণত হবে। অর্থাৎ নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে। অনেকটা অন্যান্য বিদ্যমান…
বাঁদরের প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলার মজলগাঁও এলাকার একটি গ্রামের বাসিন্দারা। মজলগাঁও থেকেও প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস এই গ্রামে। গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বাঁদরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার পর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাঁদরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে দিচ্ছে তারা। সূত্র মতে, গত মাসে বাঁদরের হানায় অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। বাঁদরের দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনো কুকুরছানাই…
সরকারি প্রকল্প নির্ধারিত সময় আর অঙ্কের মধ্যে শেষ করা এ দেশে যেন আইনত অপরাধ। বাস্তবায়ন কাজে মন্থর গতির কারণে মেয়াদ ও অর্থ বৃদ্ধি এক নিয়মিত ঘটনা। এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ রেলওয়ে। সরকারি বিভাগটির কিছু প্রকল্পের ক্ষেত্রে ব্যয় ৮৭৩ শতাংশও বেড়েছে। এই দেরির জন্য প্রকল্প চলাকালীন অবস্থায় নকশা ও উৎস পরিবর্তন, অর্থায়নের ধরন বদলানো এবং তহবিল ছাড়করণে দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন কর্মকর্তারা। এছাড়া, বেশিরভাগ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও ভবিষ্যৎ প্রক্ষেপণ না হওয়ায় প্রকল্প বাস্তবায়করা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানান তারা। মহামারির কারণে প্রকল্পের গতি আরো কমে গেছে। বর্তমানে রেলওয়ের চলমান প্রকল্পের সংখ্যা ৪১টি। যাতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ…
গত ১১ ডিসেম্বর ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে র্যাব এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এই নিষেধাজ্ঞার খবরে অসন্তোষ প্রকাশ করে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পদক্ষেপকে ‘খুবই দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন৷ বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপের সময়ও প্রসঙ্গটি তোলেন তিনি৷ নিষেধাজ্ঞাটি দেশবাসী ‘গ্রহণ করেনি’ বলেও তাকে জানান৷ বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ‘আলোচনা’ ও ‘আগে জানানোর’ জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান মোমেন৷ বৃহস্পতিবার এমন খবরের মধ্যে রাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক তথ্য প্রকাশ পেল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে৷ যা উল্লেখ…
এক ভয়াবহ নিষ্ঠুরতা। অল্প বয়সেই কোন মেয়ের স্তন গরম কিছু দিয়ে ইস্ত্রি করে দেয়া হয় যাতে করে সেটি বড় না হয়। যাতে করে তার ওপর পুরুষের নজর না পড়ে। এই প্রথাটি এসেছে পশ্চিম আফ্রিকা থেকে। কিন্তু এখন এটি ছড়িয়ে পড়েছে ব্রিটেন-সহ ইউরোপের অনেক দেশে। নিরাপত্তার কথা ভেবে মায়েরাই স্বতঃপ্রণোদিত হয়ে কিশোরী মেয়েদের এ নির্যাতনের মধ্যে দিয়ে নিয়ে যান। এর পোশাকি নাম ব্রেস্ট বা চেস্ট আইল্যরনিং। মায়েদের ধারণা, এর ফলে তার কন্যা-সন্তানরা পুরুষদের যৌন নির্যাতন থেকে নিজেদের বাঁচাতে পারবে। ধর্ষিত হতে হবে না তাদের। তবে মেয়েদের এক যন্ত্রণা থেকে নিষ্কৃতি দিতে গিয়ে যে আরো যন্ত্রণা এবং আরো বেশি ঝুঁকির দিকে ঠেলে…