…
এডিটর পিক
মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন নতুন করে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তখন একটি প্রশ্ন সাধারণ…
Trending Posts
-
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী কেন?
ফেব্রুয়ারি ২৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রাচীন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে মানুষ কীভাবে বেঁচেছিল
ফেব্রুয়ারি ২৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী কেন?
ফেব্রুয়ারি ২৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
প্রাচীন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে মানুষ কীভাবে বেঁচেছিল
ফেব্রুয়ারি ২৫, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- কোন দেশ কি ইরানের পাশে দাঁড়াবে?
- অজানা এক পাহাড়ি জনগোষ্ঠি যেভাবে গড়েছিল পারস্য সাম্রাজ্য
- ইরান যুদ্ধ দীর্ঘ হলে যে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের অর্থনীতি
- খামেনির মৃত্যুর পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা শুরু ইরানের
- খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম
- ইরানে মেয়েদের প্রাথমিক স্কুলে হামলায় অন্তত ৫৩ জন নিহত
- ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা: যা জানা গেল
- ডার্ক সাইড অব বিডিআর বিদ্রোহ: জওয়ানরা উল্লাস করছিল কে কতজনকে মেরেছে
Author: ডেস্ক রিপোর্ট
একইসঙ্গে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার দিন আন্দোলনের দুই নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়েও বিতর্ক উঠেছে। বিভিন্ন ইস্যুতে আন্দোলনের নেতাদের নানা বক্তব্য এবং সিদ্ধান্ত নিয়ে বিতর্কের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে, আন্দোলনের নেতারা কতটা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে পারছেন? বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সরকার গঠন থেকে শুরু করে দেশ পরিচালনার বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এসময় বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের কাছ থেকে সমর্থনও পেয়েছে তারা। তবে অভ্যুত্থানের তিন মাসের মাথায় এসে দেখা যাচ্ছে ছাত্রদের নানা সিদ্ধান্ত, বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেসব ইস্যুতে বিতর্ক, সমালোচনা ছাত্রদের প্রথম যে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়, সেটি রাষ্ট্রপতির পদত্যাগ…
দেশে ডলার সংকট কাটাতে সরকার আমদানি ব্যয়ের লাগাম টেনে ধরতে যেসব পদক্ষেপ নিয়েছে তার সুফল মিলছে। দেশে বাণিজ্য ঘাটতি আরো কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৩ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭.৫৮ শতাংশ কম। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৫০১ কোটি ডলার। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এক হাজার ৫১৯ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এই অঙ্ক…
ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব পড়া শুরু হয়েছে ভারতীয় রুপির ওপর। ট্রাম্পের নতুন মেয়াদে ডলারের মূল্যবৃদ্ধির আশঙ্কায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আজ বৃহস্পতিবার ১ ডলারের বিপরীতে রুপির দাম ৮৪ দশমিক ২৯ পয়সায় নেমেছে, যা আগের দিন ছিল ৮৪ দশমিক ২৮। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পে দ্বিতীয় মেয়াদে কর হ্রাস ও নিয়ন্ত্রণ শিথিলকরণ নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়তে পারে। এতে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে। ফলে ইউরো ও এশিয়ান মুদ্রার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এশিয়ার মুদ্রাগুলো আজ বৃহস্পতিবার কিছুটা স্থিতিশীল হলেও এর আগের দিন ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। এদিন ডলারের সূচক ০ দশমিক ১ শতাংশ…
কয়লার দাম ৩ হাজার কোটি টাকা বাড়তি নিয়েছে আদানি। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের এপ্রিল থেকে গত জুন পর্যন্ত ১৫ মাসে শুধু কয়লার দাম বাবদ বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা বাড়তি নিয়েছে ভারতের বৃহৎ শিল্প গ্রুপ আদানি। রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা কেনার সময় সর্বোচ্চ ৪০ শতাংশ ডিসকাউন্ট (মূল্যছাড়) পাওয়া গেলেও আদানি বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে তা পায়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। নিজের খনি থেকে কয়লা সরবরাহ করা আদানি এ ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দেয়নি। কেবল তা-ই নয়, খারাপ মানের কয়লা দেওয়ার পরও চড়া দাম নিচ্ছে আদানি। চুক্তির দুর্বলতার কারণে এসব নিয়ে আদানির সঙ্গে আলোচনায়ও পেরে উঠছে না পিডিবি। পিডিবির…
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনেক দেশের মতো বাংলাদেশেও এখন আলোচনার বিষয় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে। মানবাধিকার সংক্রান্ত কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে শীতলতা চলছিলো। এসময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্যেও তা প্রকাশ পাচ্ছিলো। তবে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ-মার্কিন সম্পর্কে অনেকটাই উষ্ণতা দেখা গেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের সম্পর্ক বরাবরই বেশ ভালো। কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার উচ্ছ্বসিত ছবিতেও তার প্রতিফলন দেখা যায়। যদিও প্রধান…
মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। বেশ কয়েক ধাপে ব্যাংক ঋণের সুদহার বাড়িয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অক্টোবরে গড় মূল্যস্ফীতি আবারো বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশে। আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশে ঠেকেছে। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। অক্টোবরের মূল্যস্ফীতির তথ্যে দেখা যায়, এই মাসে দেশের গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশে। এটি আগের মাস সেপ্টেম্বরে কিছুটা কমে ৯ দশমিক ৯২ শতাংশে ঠেকেছিল। গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৭ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের অক্টোবর মাসে যে পণ্য ১০০ টাকায় কিনতে হয়েছিল এ বছরের…
অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোয় আনতে জারি করা হচ্ছে অধ্যাদেশ। এটি জারি হলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত হবে সরকারের মেয়াদ। সম্প্রতি ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার। বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই থাকছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা। উপদেষ্টা পরিষদে নিয়োগ পাবেন না ২৫ বছরের কম বয়সীরা।…
ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। এর আগে ২রা অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে এই ক্রিকেটার ও তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জানা গেছে এরপর তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে তার সকল ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এমনটা হওয়ার কারণে সাকিব আর বাংলাদেশের হয়ে আর খেলবেন না বলেই জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, সাকিব আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছাড়াও চ্যাম্পিয়নস…
দেশকে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার গরিমায় মশগুল প্রধানমন্ত্রী। কয়েক বছরের মধ্যেই ভারত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হবে বলে প্রচারও তুঙ্গে। অথচ প্রচারের ভেপার ল্যাম্পের নীচে ঋণের অন্ধকার। চলতি আর্থিক বছরের শেষেই ১৮৫ লক্ষ কোটি টাকার ঋণের পাহাড়ে বসতে চলেছে ভারত সরকার। সেরকমই অনুমান অর্থমন্ত্রকের। বাড়ছে সুদের বোঝা। চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসে সুদ মেটাতে ব্যয় হয়েছে অন্তত ৬ লক্ষ কোটি টাকা। ঋণ এবং সুদ বৃদ্ধির এই প্রবণতা বজায় থাকলে বাজেটে এই খাতে ব্যয় সাড়ে ১১ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাপিয়ে যেতে বাধ্য। পরবর্তী অর্থবর্ষের বাজেট প্রস্তুতি শুরু হয়েছে। আপাতত অর্থমন্ত্রকের প্রধান চিন্তা একটাই—কীভাবে আয় বাড়ানো সম্ভব? ঘাটতি কমাতে…
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন মার্কিন পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হতে চলেছে। কারণ বিশ্বে বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং অনিশ্চয়তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি তিনি ইতিমধ্যেই দিয়েছেন। নির্বাচনি প্রচারাভিযানের সময় নীতি বিষয়ক বহু প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে মি. ট্রাম্পকে। যদিও সেখানে এই নীতির বিষয়ে বিশদ বিবরণের অভাব ছিল। ‘হস্তক্ষেপহীন’ এবং ‘বাণিজ্য সুরক্ষাবাদের’ নীতির উপর ভিত্তি করেই নানা প্রতিশ্রুতি দিতে দেখা গেছে তাকে। এই নীতিকে মূলত ‘আমেরিকা ফার্স্ট’ বলেই আখ্যা দিয়েছেন তিনি। বহু বছরের ‘সমান্তরাল সংকটের’ আবহে ওয়াশিংটনের পররাষ্ট্র বিষয়ক দৃষ্টিভঙ্গি যে সবচেয়ে উল্লেখযোগ্য সম্ভাব্য বাধাগুলোর একটার সম্মুখীন হতে চলেছে, তারই ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনি জয়।…