…
এডিটর পিক
তারা ফিরে এসেছিল নিঃশব্দে। কোনো আনন্দ ছিল না, ছিল না কোনো স্বাভাবিক ঘরে ফেরার উচ্ছ্বাস।…
Trending Posts
-
মোদিকে ট্রাম্পের ফোন, ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
এপ্রিল ১৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মোদিকে ট্রাম্পের ফোন, ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
এপ্রিল ১৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ভারতের নিষ্ঠুরতা: সীমান্তের ওপারে বাবা-মা আটক, এপারে একা শিশুরা
- হরমুজের পর কেন মালাক্কা প্রণালী নিয়ে শঙ্কা?
- বাংলাদেশে বাড়লো পেট্রোল-ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম
- জ্বালানি তেল: সরকারি তথ্যে ‘রেকর্ড মজুত’, বাস্তবে কেন হাহাকার?
- বিএনপি কেন জুলাইকে জামাত-এনসিপির হাতে তুলে দিচ্ছে?
- মোদিকে ট্রাম্পের ফোন, ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল
- মাজারে বারবার হামলার পেছনের পলিটিক্স?
Author: ডেস্ক রিপোর্ট
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭ শতাংশের বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭ শতাংশের বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে। পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, কাচশিল্পের কাঁচামাল…
প্রতি ডিসেম্বরেই বছরের সেরা দেশ বাছাই করে দ্য ইকোনমিস্ট। তবে ধনী, সুখী বা সবচেয়ে প্রভাবশালী দেখে এই বাছাই করা হয় না। বিগত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নয়ন করে যে দেশটি তাকেই বর্ষসেরা দেশ হিসেবে বাছাই করা হয়। এবার সেই গৌরব অর্জন করলো বাংলাদেশ। সদ্য স্বৈরশাসকের কবল থেকে মুক্ত হওয়ায় বাংলাদেশকে ২০২৪ সালে বর্ষসেরা দেশের তালিকায় প্রথম হওয়ার মুকুট দিয়েছে দ্য ইকোনমিস্ট। দেশের রাজনৈতিক ইতিহাসে এ বছরের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ। এসব তথ্য নিজেই প্রকাশ করেছে গণমাধ্যমটি। সেখানে বলা হয়েছে, এবারের সেরা দেশ বেছে নেয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড…
হাঙরসহ বেশ কিছু সামুদ্রিক প্রাণীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। ১৯৭০ সালের তুলনায় এরই মধ্যে হাঙর ও রে মাছের সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে। সমুদ্রে অতিরিক্ত মৎস্য আহরণই সামুদ্রিক প্রাণী কমে যাওয়ার বড় কারণ বলে ধারণা করা হচ্ছে। হাঙর ও রে মাছ সমুদ্রের খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ শিকারি প্রাণী হওয়ার এগুলোর সংখ্যা দ্রুত কমে যাওয়ার কারণে সমুদ্রজুড়ে খাদ্যশৃঙ্খল বদলে যাচ্ছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত মাছ ধরার কারণে কন্ড্রিথিয়ান শ্রেণির জীব হাঙর, রে মাছ ও কাইমেরা নামের সামুদ্রিক প্রাণী গত ৫০ বছরে ৫০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। কন্ড্রিথিয়ান প্রজাতি বেশ প্রাচীন ও বৈচিত্র্যময় গোষ্ঠী। ১ হাজার ২০০টির বেশি প্রজাতি নিয়ে গঠিত এই…
ঢাকায় শেখ হাসিনার পতনের পর থেকে গত সাড়ে চার মাসে দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারকে বারবার যে কথাটা সবচেয়ে জোর দিয়ে বলা হয়েছে তা হল সে দেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন যে কোনওভাবে হোক বন্ধ করতেই হবে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে একাধিকবার বলেছেন – টেলিফোনে ও টুইটারে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবদের যখন নিউ ইয়র্কে বা ঢাকায় দেখা হয়েছে, তখনও ভারত এই প্রসঙ্গটি উত্থাপন করেছে। বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারত সরকার তাদের বক্তব্য জানিয়েছে দেশের পার্লামেন্টেও। বস্তুত গত কয়েক মাসে বোধহয় এমন একটি সপ্তাহও ছিল না, যখন ভারত সরকারের কোনও না কোনও…
বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে আরো একটি স্বাধীন রাষ্ট্র। যে কোন সময় আত্নপ্রকাশ ঘটতে পারে দেশটির। প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয়। রাখাইন রাজ্যকে ঘিরে ইতোমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সরকারি বাহিনীকে রীতিমত পরাজিত করে তারা পুরো অঞ্চল দখল নিয়েছে। সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়েছে। খুব দ্রুত হয়তো আত্নপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ আরাকান রাজ্য। ইতোমধ্যে ভারত-চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে। তৎপর রয়েছে যুক্তরাষ্ট্রও। রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় ঘূর্ণাবতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগলিক সম্পর্কের নতুন সমীকরণে। প্রতিষ্ঠার মাত্র…
পুরোনো যুদ্ধবিমানগুলো আধুনিকায়ন করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। এমনটাই বলা হয়েছে হংকংভিত্তিক চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এ ক্ষেত্রে চীনের তৈরি জে-১০সি সম্ভবত একটি বিকল্প হতে পারে। তবে পর্যবেক্ষকেরা মনে করছেন, ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন বা প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমানটি দেশের বহরে যোগ করা ব্যয়বহুল হবে এবং চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের চীন সফরের পর এই বিষয়টি সামনে আসে। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং জানিয়েছে, গত মাসে হাসান মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ‘মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক…
আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার ‘আশার বাণী’ শোনালেও সে অবস্থান থেকে সরে এসেছে পাঠ্যবই মুদ্রণ তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংস্থাটি এখন বলছে, ৪০ কোটি ১৬ লাখ বইয়ের সবগুলো জানুয়ারির শেষ দিকে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হবে। তবে বাস্তবতা ভিন্ন তুলে ধরে ছাপাখানা সংশ্লিষ্টরা বলছেন, ফেব্রুয়ারির আগে বই সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া কঠিন হবে। এজন্য শিক্ষাক্রমে পরিবর্তন, পাণ্ডুলিপি দেরিতে পাওয়াসহ নানা কারণ তুলে ধরেন তারা। এতে করে বছরের প্রথম মাসেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার যে প্রচলন ছিল বিগত বছরগুলোতে তাতে এবার ছেদ পড়তে যাচ্ছে। ছাপাখানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে…
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে অন্তর্বর্তী সরকার। রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী, ওই বিদ্যুৎ চুক্তির আওতায় একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারত সরকার থেকে কর সুবিধা পেলেও চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সেই সুবিধা দেয়নি আদানি। গোপন করে গেছে সেই সুবিধা পাওয়ার তথ্যও। পূর্ব ভারতের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০১৭ সালে ভারতীয় ধনকুবের গৌতম আদানির নিয়ন্ত্রণাধীন কোম্পানিটি বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তবে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের নথি এবং দুই পক্ষের মধ্যে চালাচালি হওয়া চিঠিপত্র অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের টেন্ডার ছাড়াই এই চুক্তি অনুমোদন করেছিলেন। আর চুক্তিটিও বাংলাদেশের অন্যান্য কয়লাচালিত বিদ্যুৎ…
মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্তঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন। ভারত, চীনসহ ছয় দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশও। ব্যাংককে বৃহস্পতি ও শুক্রবার পরপর দুটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ বৃহস্পতিবার মিয়ানমার ইস্যুতে অনানুষ্ঠানিক বৈঠকে বসছে বাংলাদেশ, চীন, ভারত, লাওস, মিয়ানমার এবং থাইল্যান্ড। দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের। এতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি বার্মিজ সার্ভিস। তবে, এটিতে মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন কি না তা নিশ্চিত নয় বলে তথ্য রয়টার্সের। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অংশে যুদ্ধ…
রাশিয়ার বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারক একটি কোম্পানি তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশের বাইরে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে। দেশটিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। রাশিয়ার গ্লোরিয়া জিনস নামের ওই কোম্পানিটি পোশাক ও জুতা তৈরি করে। মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম কমারসান্তের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোরিয়া জিনস তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশটিতে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এরপর সেসব সক্ষমতা দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছে গ্লোরিয়া জিনস। গ্লোরিয়া জিনস এই সিদ্ধান্ত নেওয়ায় কোম্পানিটির রোস্তভ ওব্লাস্টে অবস্থিত কারখানায় এর প্রভাব পড়বে। সালস্কের একটি সেলাই কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে…