…
এডিটর পিক
একটি সংবাদ সম্মেলন। সামনে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। হাতে মাইক্রোফোন। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, আর সরকারের…
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বিডিআর সাক্ষীসহ অন্তত ১৫ জনকে হত্যা, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার অভিযোগ
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পানসুপারি খাওয়ার ইতিহাস ২৫ হাজার বছর পুরনো, যেভাবে শুরু
সেপ্টেম্বর ১৭, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- পুরো আরব-ব্যবস্থা ওলটপালট, হুতিদের হাতে সবচেয়ে মার খাচ্ছে সৌদি
- শিক্ষার্থী নির্যাতন ঠেকাতে মাদ্রাসায় কঠোর বিধিনিষেধ
- তিস্তা শুধু নদী নয়, ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন পরীক্ষা
- বিদেশে নাশকতার ছক, ঢাকায় বাস্তবায়ন
- ৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ
- প্রতিবছর ৮ হাজারের বেশি প্রাণহানি: নিরাপদে বাঁচার অধিকার কোথায়?
- তিন কোম্পানি হ্যাক করলো গুগলের জেমিনি এআই: বদলে যাচ্ছে সাইবার হামলার ভবিষ্যৎ
- প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, এরপরই প্রেস কার্ড বাতিল: সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রায় ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ৬ ডিসেম্বর ২০২০, রোববার রাত ১০ টা পর্যন্ত জনপ্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, আইন মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর, এটুআইসহ প্রায় ৩০ হাজার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) মগবাজার কার্যালয়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ সমস্যা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সরকারি ওয়েবসাইটের পোর্টাল ডেভেলপার এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী গণমাধ্যমকে জানান, সরকারি মন্ত্রণালয় ও দফতরের মিলে মোট ওয়েবসাইট রয়েছে প্রায় ৪২ হাজার। বেশিরভাগ ওয়েবসাইটই রয়েছে বিটিসিলের সার্ভারে। আর বাকিগুলো রয়েছে ন্যাশনাল ডাটা সেন্টারে। তিনি জানান, রোববার সকালে মগবাজার বিটিসিএল অফিসে বৈদ্যুতিক গোলযোগের…
পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে বুড়িগঙ্গার তীরে স্থাপনা তৈরি করেছিলেন ঢাকা-৭ আসনের বিতর্কিত সাংসদ হাজি সেলিম। তিনি ওই স্থাপনায় মদিনা পানির ট্যাংকের সাইনবোর্ড ঝুলিয়ে এত দিন নদীর জায়গা দখল করে গুদামঘর হিসাবে ব্যবহার করে আসছিলেন। এবার নিজেই নিজের ওই স্থাপনা ভেঙে দিলেন। আজ রোববার বেলা পৌনে ১১টায় সরেজমিনে এমনটাই দেখা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএর সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশনের পশ্চিম পাশে থাকা হাজি সেলিমের ওই স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। স্থাপনাটি ভেঙে ফেলার পর তার ভেতর নদীর সীমানা চিহ্নিত করতে বসানো সীমানা পিলার দৃশ্যমান হয়েছে। ওই স্থাপনার সামনে বসা নিরাপত্তাকর্মী বলেন, গত কয়েক দিন আগে…
মৌলবাদ বোমার মতই এক মারণাস্ত্র, এর চর্চার ফলাফল মনুষ্যত্বের মৃত্যু। বাংলাদেশ ও মৌলবাদ সম্পূর্ণ বিপরীত দুটি শব্দ। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হয়েছে মৌলবাদের চর্চাকারী এক রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে। তারপরও আমাদের আজ দাঁড়াতে হয় মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ফেরদৌস খান নির্ঝর ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত ‘ধর্ম ব্যবসা ও মৌলবাদ বিরোধী’ প্রতিবাদী সন্ধ্যায়। ৫ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত বক্তারা ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রতিবাদী সন্ধ্যায় প্রতিবাদী কবিতা, মূকাভিনয়, দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে মৌলবাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার…
‘মদ, জুয়া, সুদ হারাম; কিন্তু তা দেশে চলছে। আলেমরা এসব বন্ধ করতে বলছেন। কিন্তু আলেমরা নিজ থেকে লাঠি নিয়ে তা বন্ধ করতে চান না। তেমনি সরকার যদি ভাস্কর্য নির্মাণ করতে চায়, করুক। আলেমরা বাধা হবেন না; কিন্তু বিরোধিতা করে যাবেন। ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করা আলেমদের ইমানি দায়িত্ব।’ চলমান ভাস্কর্য বিতর্ক নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমরা এমনটাই বলছেন। ৫ ডিসেম্বর (শনিবার) যাত্রাবাড়ীতে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাহমূদুল হাসানের সভাপতিত্বে আলেম-ওলামাদের বৈঠক থেকে এমন মতামত ও সিদ্ধান্ত এসেছে। তারা বৈঠক করে মত দিয়েছেন, সরকার চাইলে ভাস্কর্য নির্মাণে বাধা হবেন না। তবে একে শরিয়তসম্মত…
ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন এক ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কারা এই ভাস্কর্য ভাঙচুরে যুক্ত ছিল, তা এখনো জানা যায়নি। কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়। ৫ ডিসেম্বর ২০২০, শনিবার সকালে তা নজরে আসার পর ক্ষোভ জানিয়ে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে। কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ শহরের ওই স্থানে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে।…
বাংলাদেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে সড়কে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মানিকগঞ্জের দৌলতপুরে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন, টাঙ্গাইলের মির্জাপুরে ৬ জন নিহত হয়। এছাড়া মাগুরায় ৩ জন, গাজীপুরের কালীগঞ্জে ২ জন, ভোলা, বগুড়া ও যশোরে ১ জন করে নিহত হয়েছেন। একদিনে সড়কে এত মানুষের মৃত্যু দেশবাসীর জন্য বড় এক আঘাত। তবে নিয়ম করে প্রতিদিনই সড়কে ঝরছে তাজা প্রাণ। যদিও এসব মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখা হয়; কিন্তু প্রতিদিন যে এমন কিছু ঘটন ঘটবে, এটাও নিশ্চিত করে বলা যায় বিধায় অনেক বিশ্লেষক…
পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জুমার নামাজ শেষে কিছু মুসল্লি কোনো ব্যানার ছাড়াই জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরুর চেষ্টা করে। বিক্ষোভে তাঁরা ভাস্কর্যবিরোধী স্লোগান দেওয়া শুরু করলে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে পুলিশসূত্রে জানা গেছে। রাজধানীতে প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল-সভা সমাবেশ করার ওপর দুদিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল ঢাকা মহানগর পুলিশ। পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ কমিশনার এনামুল হক মিঠু সাংবাদিকদের বলেন, “কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি লাগবে। কিন্তু জুমার নামাজের পর কিছু লোক বায়তুল মোকাররম মসজিদ থেকে…
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কার্যক্রম নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মামলার বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনেছে আসামীপক্ষ। ৩ ডিসেম্বর ২০২০, গতকাল বৃহস্পতিবার সাক্ষীকে জেরা করার নির্ধারিত শুনানিতে বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ আবেদন করেন তারা। গতকাল বৃহস্পতিবার এই মামলায় ৩৪ নম্বর সাক্ষীকে জেরা করার দিন ধার্য ছিল। কিন্তু আদালতের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকার কথা জানিয়ে একটি দরখাস্ত দিয়ে আইনজীবীরা এজলাস ত্যাগ করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করেন। অনাস্থার বিষয়ে আদালতে দেওয়া আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা উল্লেখ করেছেন, আইনবহির্ভূতভাবে মামলার ৩৩ নম্বর…
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রয়ক্ষমতার ভিত্তিতে পাকিস্তানের মাসিক ন্যূনতম মজুরি ৪৯১ ডলার, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। অন্যদিকে এ অঞ্চলের মধ্যে বাংলাদেশ সর্বনিম্ন বেতন দিচ্ছে শ্রমিকদের। ক্রয়ক্ষমতার বিবেচনায় ২০১৯ সালে বাংলাদেশে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ছিল ৪৮ ডলার। তবে তৈরি পোশাক খাতের মজুরি এর দ্বিগুণ। অদক্ষ ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মজুরি বিবেচনা করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ন্যূনতম মজুরির গড় ৪৮ ডলার সাব্যস্ত করেছে। পাকিস্তান এক্ষেত্রে প্রায় ৪৪৩ ডলার এগিয়ে। আইএলও আরো জানিয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলে তো বটেই, সমগ্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই ন্যূনতম মজুরি দেয়ার বেলায় বাংলাদেশ সবার পেছনে। শুধু তাই নয়, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের…
করোনায় সাধারণ মানুষের জন্য আরেক দফা আপদ হয়ে এসেছে বাজারের চালের বাড়তি দাম। আমন মৌসুমে নতুন ধান বাজারে উঠেছে। বাড়ছে চালের সরবরাহও। এর পরেও গত চার দিনে খুচরা বাজারে মাঝারি ও সরু চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে। সরকার নির্ধারিত চালের দাম মিল থেকে খুচরা পর্যন্ত কোনো পর্যায়েই ব্যবসায়ীরা মানছেন না। উল্টো তারা অজুহাত তুলছেন যে, ধানের দাম বেড়ে গেছে। তাই চালের দামও বাড়ছে। এজন্য ক্রেতারা দায়ী করছে সিন্ডিকেটকে। এদিকে ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন, আগে কেনা বোরো ধানে উৎপাদন হচ্ছে মিনিকেট চাল। এই চাল সরকার নির্ধারিত…