Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের কল্যাণে গঠিত তহবিলে কোটি কোটি টাকা অলস পড়ে আছে। শ্রমিকরা সঙ্কটে রয়েছে বলে বিভিন্ন সংস্থা প্রতিবেদনে দাবি করলেও শ্রম মন্ত্রণালয় বেকার ও দুঃস্থ শ্রমিক খুঁজে পাচ্ছে না। যে কারণে তহবিলে পড়ে থাকছে কোটি কোটি অলস টাকা। শ্রম মন্ত্রণালয়ের অধীনে দেশি ও বিদেশি দুটি তহবিলের অস্তিত্ত্ব সম্পর্কে জানা গেছে। উভয় তহবিল মিলিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা অলস পড়ে আছে। এই দুই তহবিলের ১০ শতাংশও খরচ হচ্ছে না শ্রমিকের কল্যাণে। জানা যায়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামক একটি বিশেষ তহবিল রয়েছে। প্রত্যেক কম্পানির নিট লাভের শতকরা পাঁচ…

Read More

দেশের কৃষিখাতে বিনিয়োগ ও অংশীদারি বাড়াতে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় থেকে ভারতীয় উদ্যোক্তা এবং সে দেশের সরকারের প্রতি আহবান জানানো হচ্ছে। ভারত সরকারের প্রতিনিধিরা তাতে সাড়াও দিয়েছে। এর ফলে বাংলাদেশের কৃষিখাতে ভারতের আধিপত্য সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। কৃষিখাতে ভারতের বিনিয়োগ বাংলাদেশের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের ওপর কী প্রভাব ফেলবে সে বিষয়ে পর্যাপ্ত গবেষণা ও অনুসন্ধান নেই। যথাযথ সমীক্ষা ও অংশীজনদের মতামত না নিয়ে সরকার এমন পদক্ষেপ নেয়ায় বিঘ্নিত হতে পারে জাতীয় স্বার্থ। চলতি মাসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিট উপলক্ষে মোট ৭টি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসাবে গত ১৭ ডিসেম্বর ২০২০, বাংলাদেশ ও ভারতের মধ্যে কৃষিক্ষেত্রে…

Read More

অনলাইন উদ্যোক্তা অর্থাৎ, দেশের ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে যারা ব্যবসা করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশি ই-কমার্স ওয়েবসাইট দিয়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য বিক্রির পদ্ধতি সহজ করার ঘোষণা দিয়েছে তারা। এই নিয়ম চালু হওয়ায় এখন থেকে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিদেশি ক্রেতারা কোনো পণ্য কেনার সময় ক্যাশ অন ডেলিভারিতে মূল্য পরিশোধ করতে পারবেন। এ ছাড়া জাহাজীকরণের পর মূল্য পরিশোধের (পেমেন্ট অন শিপমেন্ট) শর্তেও বিদেশি ক্রেতাদের কাছে পণ্য রপ্তানি করতে পারবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। ২১ ডিসেম্বর ২০২০, গতকাল সোমবার এ ধরনের লেনদেনের অনুমোদন দিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে পাঠানো হয়। এদিকে করোনায়…

Read More

গণধর্ষণ ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় দেশের শীর্ষ স্থানীয় নারী অধিকার সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। সোমবার (২১ ডিসেম্বর) ‘ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা’ নামের একটি সংগঠন এক সংবাদ সম্মেলনে জানায়, দেশে চলতি বছর প্রথম ৯ মাসে ৯৭৫ জন নারী ও ৬২৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ২০৮ জন গণধর্ষণের শিকার হয়েছেন। সংগঠনটি মূলত মানবাধিকার কর্মীদের জাতীয় প্লাটফর্ম। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। সংগঠনটি আরো জানায়, গত ৯ মাসে যৌন হয়রানির শিকার হয়েছেন ১৬১ নারী। এর মধ্যে যৌন হয়রানরি কারণে ১২ নারী আত্মহত্যা করেছেন। আর যৌন হয়রানির…

Read More

করোনার কারণে দেশের অনেক শিল্পকারখানা লম্বা সময় বন্ধ রাখতে হয়েছে। তাতে রপ্তানি কমে গেছে। কোনো কোনো কারখানা মজুরি কমিয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে, অনেক কারখানা শ্রমিক ছাঁটাই করেছে। হঠাৎ কর্মহীন হয়ে পড়া সেসব শ্রমিকের পাশে দাঁড়িয়েছে ইইউ ও জার্মানি। রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকদের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মান সরকার ১১৩ মিলিয়ন ইউরো (১১৭৫ কোটি টাকা) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজের আওতায় সরকার ১০ লাখ শ্রমিককে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিবে। কিন্তু সমস্যাটা বেঁধেছে, এই সহায়তা দেয়ার মতো পর্যাপ্ত বেকার শ্রমিক খুঁজে পাচ্ছে না শ্রম মন্ত্রণালয় গঠিত কমিটি।…

Read More

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে নির্বাচনে কারচুপি-জালিয়াতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন ৪২ জন বিশিষ্ট নাগরিক। শনিবার (১৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘নাগরিকসমাজ’ গণমাধ্যমের কাছে তাদের দাবিগুলো প্রকাশ করেন। ৪২ জন নাগরিকের পক্ষে ওই চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, যিনি নিজে এক সময় ইসির আইনজীবী ছিলেন। সংবাদ সম্মেলনে শাহদীন মালিক বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে এই ইসি যা করেছে তা গুরুতর অসদাচরণ। সাংবিধানিক পদে থেকে যেসব অনিয়ম ও দুর্নীতি করেছে তা অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে। তাই তাদের অনিয়ম দুর্নীতি ও সমংবিধান লঙ্ঘনের…

Read More

পাহাড় সমান মামলার ভারে জর্জরিত সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। বর্তমানে সুপ্রিম কোর্টে উভয় বিভাগে (আপিল ও হাই কোর্ট বিভাগ) ৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আপিল বিভাগে ১৫ হাজার ৪৬০ ও হাই কোর্ট বিভাগে ৪ লাখ ৮৮ হাজার ৫৬২টি মামলা বিচারাধীন। তবে এ পাহাড়সম মামলার জট দূর করতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কাজ করছেন মাত্র ৯৯ জন বিচারপতি। এর মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে সাতজন ও হাই কোর্ট বিভাগে ৯২ জন বিচারপতি দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, আগের তুলনায় উচ্চ আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে,…

Read More

বিভিন্ন সময়েই আমাদের কর্তাব্যক্তিরা বন সুরক্ষার কথা বলেন। বলেন নতুন বন সৃজনে নানা আয়োজনের কথা। বাস্তবে বনাঞ্চল কমতেই থাকে, বাড়তে থাকে দখলদার ও পাচারকারীর দাপট। তবে চলতি বছরের মাঝামাঝিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, দুর্নীতি দমন কমিশন (দুদক) বন বিভাগের বেদখল হওয়া ভূমি উদ্ধারে মাঠে নামছে। জবরদখলকারীদের ব্যাপারে নথিপত্র সংগ্রহ করছে। হতাশার মধ্যে আশা জাগানিয়া সংবাদই বটে। তবে বন বিভাগের বেদখল ভূমি উদ্ধারে মাঠে নামা দুদকের তেমন একটা গতি পরিলক্ষিত হচ্ছে না। গত সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়টি জানিয়েছে, দেশে বর্তমানে বিভিন্ন শ্রেণির মোট বনভূমির পরিমাণ ৪৬ লাখ ৪৬ হাজার ৭০০ একর।…

Read More

দলে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের প্রতি অনেক সদয় ছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য তৃণমুল নেতাদের বহিষ্কারের নজির দেখা গেলেও এবার তারেক রহমান দলে শৃঙ্খলা ফেরাতে নজর দিয়েছেন দলের হাইকমান্ডে। দলের হাইকমান্ড সম্পর্কে বিরূপ মন্তব্য এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে বহিষ্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে শোকজ করা হয়েছে। এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে শোকজের জবাব দেওয়ার জন্য। এদিকে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের…

Read More

“চারদলীয় জোট ক্ষমতায় আসলে বাহাত্তরের সংবিধান বাতিল করে শরিয়াহ আইনে দেশ চলবে, সব ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে” –  হেফাজত ইসলামীর কেন্দ্রিয় নেতা মামুনুল হকের এমন বক্তব্যের মাধ্যমে ভাস্কর্য বিতর্কের শুরু। মামুনুল হকের ভাস্কর্য নিয়ে বক্তব্যটি যতটা ধর্মীয় দৃষ্টিকোন থেকে, তারচেয়ে অনেক বেশি রাজনৈতিক। তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন- চারদলীয় জোট ক্ষমতায় আসলে সংবিধানের মৌলিক পরিবর্তন করে দেশে শরিয়াহ আইন বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল ভাস্কর্য বুড়িগঙ্গায় নিক্ষেপ করবেন। স্পষ্টতই তাঁর বক্তব্যটি বিদ্যমান সংবিধানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। তার সঙ্গে আছেন চারদলীয় জোট। অর্থ্যাৎ বিএনপিসহ সমমনাদলগুলোর বক্তব্য হিসাবে হেফাজত নেতা মামুনুল হক তাঁর বক্তব্যটি দিয়েছে। এমন বক্তব্য দেওয়ার পরপরই বাংলাদেশের কয়েকটি স্থানে…

Read More