…
এডিটর পিক
ইসরায়েলের রাজনীতিতে আবারও শুরু হয়েছে ক্ষমতার হিসাব-নিকাশ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, ২০২৩ সালের ৭…
Trending Posts
-
রিমান্ডে নির্যাতন, ভেঙেছিল তারেক রহমানের মেরুদণ্ড! কী ঘটেছিল?
অক্টোবর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
অক্টোবর বিপ্লবের নাম অক্টোবর, বার্ষিকী নভেম্বরে কেন?
অক্টোবর ২৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
রোমান কফিনে মধ্যযুগের মানুষ: একটি সমাধি কীভাবে বহু যুগের ইতিহাস ধরে রাখে?
অক্টোবর ২৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
রিমান্ডে নির্যাতন, ভেঙেছিল তারেক রহমানের মেরুদণ্ড! কী ঘটেছিল?
অক্টোবর ২৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
অক্টোবর বিপ্লবের নাম অক্টোবর, বার্ষিকী নভেম্বরে কেন?
অক্টোবর ২৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
রোমান কফিনে মধ্যযুগের মানুষ: একটি সমাধি কীভাবে বহু যুগের ইতিহাস ধরে রাখে?
অক্টোবর ২৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- নেতানিয়াহুর বিদায়ের ইঙ্গিত, ইসরায়েলে রেকর্ড ভোট
- বিয়ে যেভাবে নারীদের জন্য আর্থিক ফাঁদ
- সেন্টমার্টিনে পর্যটনের আড়ালে মৃত্যুঝুঁকি: আড়াইশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনিরাপত্তা
- বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি আবারও রাজনীতির হাতিয়ার হচ্ছে?
- কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন: বিচারহীনতা ও নজরদারির ঘাটতিতে বাড়ছে উদ্বেগ
- আমানতকারীরা টাকা পাচ্ছেন না, অথচ মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
- নিটশে: নিজের জীবনকে ‘হ্যাঁ’ বলার সাহস আছে কি?
- রোমান কফিনে মধ্যযুগের মানুষ: একটি সমাধি কীভাবে বহু যুগের ইতিহাস ধরে রাখে?
Author: স্টেটওয়াচ ডেস্ক
প্রণব কুমার বল : চকরিয়ার খুঁটাখালীর ফুলছড়ি। এখানে একটি পাহাড় কাটা হচ্ছিল এক বছরের বেশি সময় ধরে। গত জানুয়ারিতে পরিদর্শন করে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর। তখন ২ লাখ ৮ হাজার ঘনফুট পাহাড় কাটা হয় বলে প্রতিবেদন দেন অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম। পরে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তখনো ২০ ফুট উঁচু ছিল কিছু পাহাড়। পরে একই স্থানে আবার পাহাড় কাটার অপরাধে উপজেলা ভূমি কার্যালয় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে। এরপর ২২ জুলাই আবার পরিদর্শনে যান পরিদর্শক মাহবুবুল ইসলাম। তখন নতুন করে ১ লাখ ৬০ হাজার ঘনফুট পাহাড় কেটে জায়গাটি সমতল করে ফেলা হয় বলে প্রতিবেদন দেওয়া হয়।…
আহমেদ জায়িফ : ১০৮টি দেশের সাড়ে ১২ হাজারের বেশি মানুষ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, যাঁদের পাসপোর্ট, ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগেই। তাঁদের অনেকে সংঘবদ্ধ অপরাধী চক্রে জড়িত। আবার অনেকে নানা প্রতিষ্ঠানে কাজ করছেন এবং কর ফাঁকি দিয়ে উপার্জিত অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। দেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নজরদারিতে রাখার কাজ করে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তাদের হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ১২ হাজার ৭৯০। এর মধ্যে সবেচেয়ে বেশি হচ্ছেন ভারতের নাগরিক। এরপরই রয়েছেন দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এঁদের কেউ ভ্রমণ ভিসায়, কেউ ব্যবসায়িক ভিসায়, কেউবা ‘অন…
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘ভারত সরকারের কর্তাব্যক্তিরা মুসলিমদের অধিকার হননের ব্যাপারে অতিমাত্রায় তৎপর।’ জার্মান বুক ট্রেড-এর দেওয়া শান্তি পুরস্কার (২০২০) উপলক্ষে বক্তব্যে তিনি ওই মন্তব্য করেছেন। অমর্ত্য সেন বলেন, ‘এ দেশে হিন্দু এবং মুসলিমরা শতশত বছর ধরে শান্তিপূর্ণভাবে বাস করে এসেছেন। কিন্তু ইদানীং রাজনৈতিকভাবে ‘চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলো’র আচরণে এ দেশীয় মুসলিমদের বিদেশি হিসেবে গণ্য করার চেষ্টা প্রকট হয়ে উঠেছে। তারা এমন দোষারোপও করছে যে, মুসলিমরা দেশের ক্ষতি করে চলেছেন। চরমপন্থী হিন্দু রাজনীতির ক্রমবর্ধমান শক্তি এতে ইন্ধন জুগিয়ে চলেছে। এবং এরফলে সমাজে ধর্মাশ্রিত বৈরভাব ও গোষ্ঠীগত বিচ্ছিন্নতা বিপুলভাবে বাড়ছে।’ ভারতীয় সংস্কৃতি হল নানা ধর্মের লোকেদের যৌথ সাধনার ফল। সঙ্গীত বা…
অক্টোবর মাসে সারাদেশে ২১৬ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এরমধ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৪টি। গত মাসে শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ মাসে ১০১ কন্যাশিশুসহ ৪৩৬ জন নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানায় সংগঠনটি। মহিলা পরিষদ জানায়, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসে শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে, অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্যে ৪৪ জন সংঘবদ্ধ ধর্ষণসহ মোট ২১৬ জন…
মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সাথে ব্যবহারের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেইসাথে অর্থনৈতিক বিষয়গুলোর সাথে ধর্মীয় বিষয়গুলোকে মিশ্রিত করার পরিবর্তে সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতি রিপোর্টারদের সংগঠন ডিক্যাব সদ্যস্যদের বিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় ডিক্যাব সভাপতি আ্ঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ধর্মের নামে কোনো ধরনের সহিংতাকে কোনোভাবেই সমর্থন করে না। সম্প্রতি ফ্রান্সের নিস শহরের একটি গীর্জায় ছুড়ি হামলায় তিনজন নিহত হয়। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যাকে ‘ইসলামিস্ট টেরোরিস্ট অ্যাটাক’ বলে অভিহিত…
লক্ষীপুর সদর উপজেলায় একাধিক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে মঙ্গলবার আটক করেছে পুলিশ। আটক মোবারক হোসেন (২৮) উপজেলার মুসলিমাবাদ তা’লীমুল কোরআন ইসলামী একাডেমীর পরিচালক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম। মোবারক হোসেন রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের শাহা আলমের ছেলে। তার বিরুদ্ধে ভুক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক মোবারক অন্তত ছয় শিশু ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেছেন। বিষয়টি গোপন রাখতে তিনি ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে শপথ করান এবং তা মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। সম্প্রতি এক শিশুর পায়ুপথ দিয়ে রক্ত ঝরাকে কেন্দ্র করে ঘটনাটি জানাজানি হয়। স্থানীয়রা জানায়, ২০১৮ সালে সদর উপজেলার…
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আবদুর রহিম এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে সরিয়ে দিয়ে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সহকর্মীদের পোশাক বিধি নির্ধারণ করে দিয়ে বিতর্কের জন্ম দেয়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক পদ থেকে ডা. আবদুর রহিমকেও সরিয়ে দিয়ে ওএসডি করা হয়েছে। নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান এবং পুরুষ সহকর্মীদের টাকনুর উপরে কাপড় পরিধানের বিজ্ঞপ্তি দিয়ে সমালোচনার মুখে পড়েন জনস্বাস্থ্যের পরিচালক আবদুর রহিম। এই ঘটনার সাত দিনের মাথায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে ওএসডির সিদ্ধান্ত জানায়। একইসঙ্গে দুর্নীতির দায়ে মামলা করার পর এবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পদ থেকে অধ্যাপক ডা. উত্তম…
সিলেটের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাকে পালাতে সাহায্য করে হেলাল আহমদ নামে এক চোরাকারবারি। আকবরের সঙ্গে তার আত্মীয়, সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানও ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে হেলালের মাধ্যমে আকবর ও নোমান যে দেশ ছেড়েছেন- তা নিশ্চিত হয়েছে গোয়েন্দা সংস্থা ও মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হেলালকে ২২ অক্টোবর একটি মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ১১ অক্টোবর রাতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন ও তার মৃত্যুর পর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন গা-ঢাকা দেন। ১৩ অক্টোবর বিকেলে তিনি এসএমপির তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার…
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পুলিশের জবাবদিহি যেন নিশ্চিত হয় সেজন্য যেখানে যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন, ততটুকু চেষ্টা করছি। পুলিশের যারা দুস্কর্ম করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এই দেশটা এমনি এমনি স্বাধীন হয়নি। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশটি কতিপয় দুর্বৃত্তের কাছে ছেড়ে দেব- এমন প্রত্যাশা করা ঠিক নয়। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২০’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেবাপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, এলাকার ওসি-ডিসিরা অভিযোগ শুনতে না চাইলে আপনারা আমার কাছে আসুন। আমি আপনাদের কথা শুনব। আমার দুয়ার সব সময় খোলা। প্রয়োজনে…
কুমিল্লার নাঙ্গলকোট ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে হাত পা বেঁধে বলৎকারের অভিযোগে আনা মিয়া নামে (৫২) এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী ছাতিয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আনা মিয়াকে আদালতের মাধ্যমে সোমবার (০২ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদ্রাসা ছাত্রটি উত্তর শাকতলী গ্রামের একটি পরিত্যক্ত মৎস্য প্রজেক্টে ঘুরতে যায়। সেখানে আনা মিয়া ওই ছাত্রটিকে একা পেয়ে তার হাত পা বেঁধে জোরপূর্বক মাছের প্রজেক্টের পরিত্যক্ত স্যালোমেশিন ঘরে নিয়ে বলৎকার করে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রোববার সন্ধ্যায় শালিস…