…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন মানেই কেবল নতুন নেতৃত্বের আবির্ভাব নয়, বরং নতুন রাজনৈতিক সমীকরণ, পুরোনো…
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সংকটের সময়ে মানুষ তথ্য বিশ্বাস করে, নাকি নিজের পক্ষের ব্যাখ্যা?
সেপ্টেম্বর ২৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
সংকটের সময়ে মানুষ তথ্য বিশ্বাস করে, নাকি নিজের পক্ষের ব্যাখ্যা?
সেপ্টেম্বর ২৭, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ইরানের দুয়ারে ৩ মার্কিন রণতরি, ফের কি জ্বলবে যুদ্ধের আগুন?
- কিশোর গ্যাং: ছোটদের হাতে অপরাধের অস্ত্র, নেপথ্যে বড়দের ছায়া
- ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
- আইনস্টাইনকে চমকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সত্য ও খোদাকে নিয়ে কী কথা হয়েছিল তাঁদের?
- ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
- গণ-অভ্যুত্থানের পর পুলিশের অস্ত্রভান্ডারে নতুন সংযোজন, বাড়ছে মানবাধিকার উদ্বেগ
- মেয়াদোত্তীর্ণ রাজনীতিতে বিপন্ন বাংলাদেশ
Author: স্টেটওয়াচ ডেস্ক
মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সাথে ব্যবহারের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেইসাথে অর্থনৈতিক বিষয়গুলোর সাথে ধর্মীয় বিষয়গুলোকে মিশ্রিত করার পরিবর্তে সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতি রিপোর্টারদের সংগঠন ডিক্যাব সদ্যস্যদের বিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় ডিক্যাব সভাপতি আ্ঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ধর্মের নামে কোনো ধরনের সহিংতাকে কোনোভাবেই সমর্থন করে না। সম্প্রতি ফ্রান্সের নিস শহরের একটি গীর্জায় ছুড়ি হামলায় তিনজন নিহত হয়। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যাকে ‘ইসলামিস্ট টেরোরিস্ট অ্যাটাক’ বলে অভিহিত…
লক্ষীপুর সদর উপজেলায় একাধিক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে মঙ্গলবার আটক করেছে পুলিশ। আটক মোবারক হোসেন (২৮) উপজেলার মুসলিমাবাদ তা’লীমুল কোরআন ইসলামী একাডেমীর পরিচালক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম। মোবারক হোসেন রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের শাহা আলমের ছেলে। তার বিরুদ্ধে ভুক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক মোবারক অন্তত ছয় শিশু ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেছেন। বিষয়টি গোপন রাখতে তিনি ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে শপথ করান এবং তা মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। সম্প্রতি এক শিশুর পায়ুপথ দিয়ে রক্ত ঝরাকে কেন্দ্র করে ঘটনাটি জানাজানি হয়। স্থানীয়রা জানায়, ২০১৮ সালে সদর উপজেলার…
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আবদুর রহিম এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে সরিয়ে দিয়ে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সহকর্মীদের পোশাক বিধি নির্ধারণ করে দিয়ে বিতর্কের জন্ম দেয়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক পদ থেকে ডা. আবদুর রহিমকেও সরিয়ে দিয়ে ওএসডি করা হয়েছে। নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান এবং পুরুষ সহকর্মীদের টাকনুর উপরে কাপড় পরিধানের বিজ্ঞপ্তি দিয়ে সমালোচনার মুখে পড়েন জনস্বাস্থ্যের পরিচালক আবদুর রহিম। এই ঘটনার সাত দিনের মাথায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে ওএসডির সিদ্ধান্ত জানায়। একইসঙ্গে দুর্নীতির দায়ে মামলা করার পর এবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পদ থেকে অধ্যাপক ডা. উত্তম…
সিলেটের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাকে পালাতে সাহায্য করে হেলাল আহমদ নামে এক চোরাকারবারি। আকবরের সঙ্গে তার আত্মীয়, সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানও ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে হেলালের মাধ্যমে আকবর ও নোমান যে দেশ ছেড়েছেন- তা নিশ্চিত হয়েছে গোয়েন্দা সংস্থা ও মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হেলালকে ২২ অক্টোবর একটি মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ১১ অক্টোবর রাতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন ও তার মৃত্যুর পর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন গা-ঢাকা দেন। ১৩ অক্টোবর বিকেলে তিনি এসএমপির তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার…
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পুলিশের জবাবদিহি যেন নিশ্চিত হয় সেজন্য যেখানে যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন, ততটুকু চেষ্টা করছি। পুলিশের যারা দুস্কর্ম করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এই দেশটা এমনি এমনি স্বাধীন হয়নি। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশটি কতিপয় দুর্বৃত্তের কাছে ছেড়ে দেব- এমন প্রত্যাশা করা ঠিক নয়। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২০’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেবাপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, এলাকার ওসি-ডিসিরা অভিযোগ শুনতে না চাইলে আপনারা আমার কাছে আসুন। আমি আপনাদের কথা শুনব। আমার দুয়ার সব সময় খোলা। প্রয়োজনে…
কুমিল্লার নাঙ্গলকোট ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে হাত পা বেঁধে বলৎকারের অভিযোগে আনা মিয়া নামে (৫২) এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী ছাতিয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আনা মিয়াকে আদালতের মাধ্যমে সোমবার (০২ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদ্রাসা ছাত্রটি উত্তর শাকতলী গ্রামের একটি পরিত্যক্ত মৎস্য প্রজেক্টে ঘুরতে যায়। সেখানে আনা মিয়া ওই ছাত্রটিকে একা পেয়ে তার হাত পা বেঁধে জোরপূর্বক মাছের প্রজেক্টের পরিত্যক্ত স্যালোমেশিন ঘরে নিয়ে বলৎকার করে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রোববার সন্ধ্যায় শালিস…
শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি। সাম্প্রতিক করোনা মহামারীর…
করোনা মোকাবিলায় উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় ৪০০ কোটি ডলার দিচ্ছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। গত শুক্রবার বিজ্ঞপ্তিতে আইএফসি জানিয়েছে, চলতি বছরের মার্চে করোনা মোকাবিলায় উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সহায়তার জন্য ৮০০ কোটি ডলারের প্যাকেজ অনুমোদন দিয়েছিল এর অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, অর্থনীতিকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, টেকসই করতে ও চরম দারিদ্র্যের বর্তমান বৃদ্ধি রোধে উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতকে সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ। ফাস্ট ট্র্যাক কভিড-১৯ সুবিধার মাধ্যমে করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের প্রয়োজনীয় তারল্য সরবরাহই আইএফসির উদ্দেশ্য। এর আওতায় চলতি মূলধনের মাধ্যমে চাকরি ও ব্যবসা ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে। উদীয়মান বাজারগুলোর…
পুঁজিবাজারের সুশাসন প্রতিষ্ঠায় স্টক এক্সচেঞ্জের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনেই বন্ধ থাকা কোম্পানির শেয়ারে কারসাজি হচ্ছে। পৃথিবীর সব দেশেই পুঁজিবাজারে কারসাজির বিরুদ্ধে স্টক এক্সচেঞ্জ সবার আগে ব্যবস্থা নেয়। কিন্তু ডিএসইর ব্রোকাররা কারসাজি করলে স্টক এক্সচেঞ্জ নীরব। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। পুঁজিবাজার নিয়ে গতকাল এক ওয়েবিনারে বক্তারা এসব মন্তব্য করেন। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম,…
মিয়ানমার হয়ে চীনের সাথে সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-চীন উন্নয়ন সহযোগিতা: অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা মিয়ানমার হয়ে চীনের সাথে সড়ক ও রেল যোগাযোগ চালুর জন্য চীনা দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি।’ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি আমাদের আসিয়ানভুক্ত (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স) অন্যান্য দেশের সাথেও যোগাযোগ করতে সহায়তা করবে।’ বাংলাদেশ চীনা ‘ঋণের ফাঁদে’ পড়ছে- এমন দাবিকে উড়িয়ে দিয়ে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের মোট বৈশ্বিক ঋণের একটি ক্ষুদ্র অংশ হলো চীনের সাথে। চীনের…