…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ঢাকায় বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো চালু হলো মাদ্রাসা। ঢাকার কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের ঢাল এলাকায় ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’ নামে প্রতিষ্ঠানটি শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। তিনতলা একটি ভাড়া বাড়িতে কার্যক্রম শুরু হওয়া মাদ্রাসাটিতে শতাধিক শিক্ষার্থী পাঠ নিতে পারবেন। অনাবাসিক এই মাদ্রাসায় যেকোনো বয়সী হিজড়া ভর্তি হতে পারবেন। মাদ্রাসাটির উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর যাত্রাবাড়ি, কামরাঙ্গীরচর, লালবাগ, কেরানীগঞ্জ ও বাড্ডা এলাকার ৪০ জন তৃতীয় লিঙ্গের মানুষ অংশ নেন। তাদের মধ্যে যাত্রাবাড়ির মাতুয়াইলের হাজী মসজিদ এলাকা থেকেই এসেছেন অন্তত ১৮ জন। দুই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে সকালে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতু প্রধান অতিথি ছিলেন। বিকালের…
সামাজিক যোগাযোগ মাধ্যম ধর্মের অবমাননাকর প্রচারণার অভিযোগে এক তরুণীকে আটক করেছে র্যাব। রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন এলাকা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর এএসপি সাজেদুল ইসলাম নিশ্চিত করেছেন। র্যাব সূত্র মতে, আটক ইসরাত জাহান রেইলি সাতটি ফেইসবুক আইডি, ২টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানি ও সমালোচনামূলক পোস্ট করে আসছে। তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিল বলে র্যাব গণমাধ্যমকে জানায়। ধার্মিকদের…
নিজস্ব প্রতিবেদক : ইসলাম ধর্ম ও মহানবী মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী তিথি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক ছাত্র। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২০) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একই প্রতিষ্ঠানের প্রাণী বিদ্যা বিভাগের ছাত্র আবু মুসা রিফাত এ মামলা করেছেন। বিচারক আসসামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগকে তদন্ত করে আগামি ১২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আভিযোগে বলা হয়, তিথি সরকার ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। যা ইসলাম ধর্মের মূল্যবোধ…
অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় মঙ্গলবার যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি দ্বৈত নাগরিক আছে বলে রয়টার্সসহ অস্ট্রিয়ার গণমাধ্যমগুলো জানাচ্ছে। তাদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বলে বলা হচ্ছে। ১৮টি বাড়ি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। সোমবারের হামলায় এক বন্দুকধারী ভিয়েনার প্রাণকেন্দ্রে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে। গ্রেফতার হওয়া প্রায় সবারই অভিবাসনের ইতিহাস আছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার। ভিয়েনার পুলিশ প্রধান গেরহার্ড পুয়ার্স্টেল সংবাদ মাধ্যমকে জানান, আটকদের মধ্যে কয়েকজনের বাংলাদেশ, উত্তর ম্যাসেডোনিয়া, তুরস্ক বা রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ওই…
আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন) বান্দরবানের চিম্বুক-থানচি এলাকায় নির্মিতব্য নতুন পাঁচতারকা হোটেল প্রকল্পের দ্বারা বেশ কয়েকটি গ্রাম থেকে ম্রো জাতিগোষ্ঠীর লোকদের নির্বিচারে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকির জন্য উদ্বেগ প্রকাশ করে প্রকল্পটি অবিলম্বে বাতিল করার জন্য সরকারের নিকট আহ্বান জানিয়েছে। ২ নভেম্বর ২০২০ কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল, কো-চেয়ার এলসা স্ট্যামাটোপলৌ এবং কো-চেয়ার মিরনা কানিংহাম কইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চিম্বুক-থানচি এলাকায় নির্মিতব্য এই প্রকল্পটির ফলে সরাসরি দরিদ্র ম্রো জাতিগোষ্ঠীর তিন গ্রামবাসী বাস্তুচ্যুত হবে এবং অন্য পাঁচটি গ্রাম থেকেও পরবর্তীতে উচ্ছেদ হওয়ার আশংকা রয়েছে। ঢাকা ট্রিবিউনে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত এই রিপোর্টের উদ্ধৃতি…
সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন : ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলেন ৪২ বাংলাদেশী নাগরিক। এদের মধ্যে ৯ জন নারী বাকি ৩৩ জন পুরুষ। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারত রাজ্যের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে রয়েছেন শতাধিক বাংলাদেশী জেলবন্দী। গত সোমবার সুতারকান্দি সীমান্ত দিয়ে যেসব জেলবন্দী দেশে ফিরেছেন তাদের অধিকাংশ বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারের। চট্টগ্রাম, ফিরোজপুর, নবাবগঞ্জ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধ অনুপ্রবশের দায়ে আসাম পুলিশ, রেলওয়ে পুলিশ ও বিএসএফ তাদেরকে আটক করলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয় এবং আদালতে সাজার মেয়াদ শেষ হলেও দুই দেশের নানা জটিলতায় তাদের দেশে ফেরা বিলম্বিত হয় দীর্ঘদিন। জেলে থাকা এসব বন্দীদের ব্যাপারে কিছুই জানতেন…
ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচায় শিশুপুত্রকে জিম্মি করে মাকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে অবশেষে শ্নীলতাহানির মামলা নিয়েছে পুলিশ। ঘটনার চার দিন পর ওই নারীর মূল এজাহার সরিয়ে ফেলে নতুন করে লিখিত এজাহারে স্বাক্ষর নিয়ে শ্নীলতাহানির মামলা করতে বাধ্য করেন ওসি। গত শুক্রবার রাতে নজরুল নগর ইউনিয়নের চরনুরুদ্দিন গ্রামের আবাসন প্রকল্পে শিশুপুত্রকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণ করে ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক প্রতিবেশী রিপন পাটোয়ারী। ঘটনার পরদিন গত শনিবার দক্ষিণ আইচা থানায় রিপন পাটোয়ারীকে আসামি করে লিখিত এজাহার দেন ওই নারী। কিন্তু পুলিশ এজাহার না নিয়ে সমঝোতার জন্য তাকে চাপ দেয়। এই ঘটনায় গতকাল মঙ্গলবার সমকালে সংবাদ প্রকাশের পর ওই নারীকে থানায়…
ক্রসফায়ারে হত্যাচেষ্টা ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে ছাগলনাইয়া থানার সাবেক ওসি এম এম মুর্শেদসহ ১১ পুলিশ সদস্যের নামে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মো. গিয়াস উদ্দিন দুলাল নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন পুলিশ সদস্য ও বাকি দুজন পুলিশের সোর্স। সাবেক ওসি এম এম মুর্শেদ ছাড়া অন্য আসামিরা হলেন এসআই মো. শহিদুল ইসলাম, এসআই দেলোয়ার হোসেন, এসআই মো. মাহবুব আলম সরকার, এসআই মো. খোরশেদ আলম, এএসআই মো. ফিরোজ আলম, কনস্টেবল সুকান্ত বড়ুয়া, নুরুল আমিন (১), নুরুল আমিন (২), মো. সিরাজুল ইসলাম,…
ব্যাংক থেকে টাকা বের করতে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছেন দেশের শীর্ষ খেলাপিরা। খেলাপি হওয়ার কারণে নিজেরা ঋণ নিতে ব্যর্থ হয়ে উত্তরসূরিদের নামে ভিন্ন ব্যবসায়ী গ্রুপ প্রতিষ্ঠা করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পাঁয়তারা করছেন তাঁরা। এরই মধ্যে চট্টগ্রামভিত্তিক তিনটি বড় গ্রুপের খেলাপিদের উত্তরসূরিরা ভিন্ন গ্রুপ প্রতিষ্ঠা করে কয়েকটি ব্যাংকে ঋণ নেওয়ার আবেদনও করেছেন। তবে তাঁদের ঋণ দেওয়ার বিষয়ে সতর্ক রয়েছে ব্যাংকগুলো। বিশ্লেষকরা বলছেন, এটা শীর্ষ খেলাপিদের ব্যাংক থেকে আবার ঋণ বের করে নেওয়ার ভিন্ন কৌশল। সতর্ক না হলে ব্যাংকগুলো আবার ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী কালের কণ্ঠকে…
চীনের ‘ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড’ প্রকল্পকে ‘সাম্রাজ্যবাদী পরিকল্পনা’ বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার ইতিহাসবিদ ওলসি জাজেক্সি। চীনের এ উন্নয়ন প্রকল্পকে ব্রিটেনের সাম্রাজ্যবাদী কৌশলের সঙ্গে তুলনা করেছেন তিনি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া। ইতিহাসবিদ ওলসি ইউটিউবে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অ্যাংলো-আমেরিকানরা ৩০০ বছর যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়েছে ঠিক সে পথই অনুসরণ করেছে চীন। এ প্রকল্প মূলত সাম্রাজ্যবাদী আগ্রাসন চালানোর একটি কৌশল।’ ২০১৩ সালে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ পরিকল্পনার মধ্যে রয়েছে বিশ্বের ৬০টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা। পরিকল্পনার অংশ মূলত দুটি। সড়কপথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে…