…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভারতে অবস্থান এখনো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক ইস্যু। ২০২৪ সালের…
Trending Posts
-
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৩
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
অক্টোবর ২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ভারত যেভাবে সীমান্তের গ্রামগুলোকে ‘উন্মুক্ত কারাগার’ বানিয়ে ফেলেছে
সেপ্টেম্বর ২৮, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- শিশুদের হাতেই ঢাকার মাদকের বাজার, নেপথ্যে কারা?
- শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন ভারতের হাইকমিশনার, জানালেন কেন ফেরানো যাচ্ছে না
- ইরানের দুয়ারে ৩ মার্কিন রণতরি, ফের কি জ্বলবে যুদ্ধের আগুন?
- কিশোর গ্যাং: ছোটদের হাতে অপরাধের অস্ত্র, নেপথ্যে বড়দের ছায়া
- ক্ষমতার মসনদে বিএনপি, জলে আওয়ামী লীগ, ডাঙায় জামায়াত!
- আইনস্টাইনকে চমকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সত্য ও খোদাকে নিয়ে কী কথা হয়েছিল তাঁদের?
- ফ্লাইদুবাইয়ে হামলা, ইসলামপন্থীদের হামলার দাবি নেতানিয়াহুর
- ৮৭ টাকার মাল্টা ৫২০ টাকা, মাঝপথে কেন পাঁচ গুণেরও বেশি দাম বাড়ছে?
Author: স্টেটওয়াচ ডেস্ক
অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় মঙ্গলবার যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি দ্বৈত নাগরিক আছে বলে রয়টার্সসহ অস্ট্রিয়ার গণমাধ্যমগুলো জানাচ্ছে। তাদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বলে বলা হচ্ছে। ১৮টি বাড়ি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। সোমবারের হামলায় এক বন্দুকধারী ভিয়েনার প্রাণকেন্দ্রে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে। গ্রেফতার হওয়া প্রায় সবারই অভিবাসনের ইতিহাস আছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার। ভিয়েনার পুলিশ প্রধান গেরহার্ড পুয়ার্স্টেল সংবাদ মাধ্যমকে জানান, আটকদের মধ্যে কয়েকজনের বাংলাদেশ, উত্তর ম্যাসেডোনিয়া, তুরস্ক বা রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ওই…
আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন) বান্দরবানের চিম্বুক-থানচি এলাকায় নির্মিতব্য নতুন পাঁচতারকা হোটেল প্রকল্পের দ্বারা বেশ কয়েকটি গ্রাম থেকে ম্রো জাতিগোষ্ঠীর লোকদের নির্বিচারে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকির জন্য উদ্বেগ প্রকাশ করে প্রকল্পটি অবিলম্বে বাতিল করার জন্য সরকারের নিকট আহ্বান জানিয়েছে। ২ নভেম্বর ২০২০ কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল, কো-চেয়ার এলসা স্ট্যামাটোপলৌ এবং কো-চেয়ার মিরনা কানিংহাম কইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চিম্বুক-থানচি এলাকায় নির্মিতব্য এই প্রকল্পটির ফলে সরাসরি দরিদ্র ম্রো জাতিগোষ্ঠীর তিন গ্রামবাসী বাস্তুচ্যুত হবে এবং অন্য পাঁচটি গ্রাম থেকেও পরবর্তীতে উচ্ছেদ হওয়ার আশংকা রয়েছে। ঢাকা ট্রিবিউনে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত এই রিপোর্টের উদ্ধৃতি…
সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন : ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলেন ৪২ বাংলাদেশী নাগরিক। এদের মধ্যে ৯ জন নারী বাকি ৩৩ জন পুরুষ। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারত রাজ্যের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে রয়েছেন শতাধিক বাংলাদেশী জেলবন্দী। গত সোমবার সুতারকান্দি সীমান্ত দিয়ে যেসব জেলবন্দী দেশে ফিরেছেন তাদের অধিকাংশ বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারের। চট্টগ্রাম, ফিরোজপুর, নবাবগঞ্জ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধ অনুপ্রবশের দায়ে আসাম পুলিশ, রেলওয়ে পুলিশ ও বিএসএফ তাদেরকে আটক করলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয় এবং আদালতে সাজার মেয়াদ শেষ হলেও দুই দেশের নানা জটিলতায় তাদের দেশে ফেরা বিলম্বিত হয় দীর্ঘদিন। জেলে থাকা এসব বন্দীদের ব্যাপারে কিছুই জানতেন…
ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচায় শিশুপুত্রকে জিম্মি করে মাকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে অবশেষে শ্নীলতাহানির মামলা নিয়েছে পুলিশ। ঘটনার চার দিন পর ওই নারীর মূল এজাহার সরিয়ে ফেলে নতুন করে লিখিত এজাহারে স্বাক্ষর নিয়ে শ্নীলতাহানির মামলা করতে বাধ্য করেন ওসি। গত শুক্রবার রাতে নজরুল নগর ইউনিয়নের চরনুরুদ্দিন গ্রামের আবাসন প্রকল্পে শিশুপুত্রকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণ করে ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক প্রতিবেশী রিপন পাটোয়ারী। ঘটনার পরদিন গত শনিবার দক্ষিণ আইচা থানায় রিপন পাটোয়ারীকে আসামি করে লিখিত এজাহার দেন ওই নারী। কিন্তু পুলিশ এজাহার না নিয়ে সমঝোতার জন্য তাকে চাপ দেয়। এই ঘটনায় গতকাল মঙ্গলবার সমকালে সংবাদ প্রকাশের পর ওই নারীকে থানায়…
ক্রসফায়ারে হত্যাচেষ্টা ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে ছাগলনাইয়া থানার সাবেক ওসি এম এম মুর্শেদসহ ১১ পুলিশ সদস্যের নামে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মো. গিয়াস উদ্দিন দুলাল নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন পুলিশ সদস্য ও বাকি দুজন পুলিশের সোর্স। সাবেক ওসি এম এম মুর্শেদ ছাড়া অন্য আসামিরা হলেন এসআই মো. শহিদুল ইসলাম, এসআই দেলোয়ার হোসেন, এসআই মো. মাহবুব আলম সরকার, এসআই মো. খোরশেদ আলম, এএসআই মো. ফিরোজ আলম, কনস্টেবল সুকান্ত বড়ুয়া, নুরুল আমিন (১), নুরুল আমিন (২), মো. সিরাজুল ইসলাম,…
ব্যাংক থেকে টাকা বের করতে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছেন দেশের শীর্ষ খেলাপিরা। খেলাপি হওয়ার কারণে নিজেরা ঋণ নিতে ব্যর্থ হয়ে উত্তরসূরিদের নামে ভিন্ন ব্যবসায়ী গ্রুপ প্রতিষ্ঠা করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পাঁয়তারা করছেন তাঁরা। এরই মধ্যে চট্টগ্রামভিত্তিক তিনটি বড় গ্রুপের খেলাপিদের উত্তরসূরিরা ভিন্ন গ্রুপ প্রতিষ্ঠা করে কয়েকটি ব্যাংকে ঋণ নেওয়ার আবেদনও করেছেন। তবে তাঁদের ঋণ দেওয়ার বিষয়ে সতর্ক রয়েছে ব্যাংকগুলো। বিশ্লেষকরা বলছেন, এটা শীর্ষ খেলাপিদের ব্যাংক থেকে আবার ঋণ বের করে নেওয়ার ভিন্ন কৌশল। সতর্ক না হলে ব্যাংকগুলো আবার ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী কালের কণ্ঠকে…
চীনের ‘ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড’ প্রকল্পকে ‘সাম্রাজ্যবাদী পরিকল্পনা’ বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার ইতিহাসবিদ ওলসি জাজেক্সি। চীনের এ উন্নয়ন প্রকল্পকে ব্রিটেনের সাম্রাজ্যবাদী কৌশলের সঙ্গে তুলনা করেছেন তিনি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া। ইতিহাসবিদ ওলসি ইউটিউবে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অ্যাংলো-আমেরিকানরা ৩০০ বছর যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়েছে ঠিক সে পথই অনুসরণ করেছে চীন। এ প্রকল্প মূলত সাম্রাজ্যবাদী আগ্রাসন চালানোর একটি কৌশল।’ ২০১৩ সালে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ পরিকল্পনার মধ্যে রয়েছে বিশ্বের ৬০টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা। পরিকল্পনার অংশ মূলত দুটি। সড়কপথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে…
‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া পথ খোলা নেই।’ ধর্ম অবমাননার কথিত অভিযোগে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা এবং ভুক্তভোগীদের আটকের মতো হয়রানি বন্ধের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ কথা বলেছেন। চট্টগ্রাম প্রেসক্লাবে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় শহরের মূল সড়কের সংযোগস্থলে গণ অবস্থান শেষে বিক্ষোভ মিছিল করা হবে। ঢাকায় শাহবাগ চত্বরে ও চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করা হবে। ধর্ম অবমাননার কথিত…
চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারকে অপহরণ ও নির্যাতন বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ওই সাংবাদিককে নির্যাতন করে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখা গণমাধ্যমের কণ্ঠরোধের চলমান প্রক্রিয়ার অংশ। অবিলম্বে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে টিআইবি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সাংবাদিক গোলাম সরোয়ারের নিখোঁজ হওয়া এবং নির্যাতনের পর আধমরা অবস্থায় তাকে খুঁজে পাওয়া মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং মুক্ত সাংবাদিকতা তথা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধে চলমান হুমকি, ভয়ভীতি ও নির্যাতনের নিষ্ঠুর ধারাবাহিকতা মাত্র। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী উদ্ধারকালে সাংবাদিক গোলাম সরোয়ারের আর্তনাদ…
সিরাজুল ইসলাম চৌধুরী : নর-নারীর সম্পর্কের ব্যাপারটা একেবারেই প্রাথমিক। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা নারীকে অধস্তন করে রাখে। আমরা জানি বিদ্যাসাগরের চোখে বড় দু’টি সমস্যা ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ। তার জন্মের পরে দু’শ বছর তো পার হতে চলল কিন্তু এখনো বাল্যবিবাহের সমস্যাটা বাংলাদেশে ভয়াবহ মাত্রায় বিদ্যমান। বহুবিবাহও আছে, তবে ওই পথে যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না, বিবাহবহির্ভূত সম্পর্কের প্রচলন রয়েছে, আর ধর্ষণ তো মোটেই অসম্ভব নয়। এই যে করোনার আক্রমণ, এই সময়ে বাংলাদেশে বাল্যবিবাহের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মূল কারণ মেয়েদের নিরাপত্তাহীনতা। এ বছর কোরবানির সময়ে পশুর হাট তেমন না জমলেও বাল্যবিবাহের সামাজিক হাটে ভালো কেনাবেচা চলছে। বাজার ক্রেতারই, বিক্রেতার নয়। ওদিকে বিবাহের…