…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
শেখ হাসিনার প্রত্যাবর্তন: দিল্লির গোপন পরিকল্পনা, ঢাকার সামনে কঠিন সমীকরণ!
নভেম্বর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
শেখ হাসিনার প্রত্যাবর্তন: দিল্লির গোপন পরিকল্পনা, ঢাকার সামনে কঠিন সমীকরণ!
নভেম্বর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
- ভোটার তালিকা নিয়ে এক মঞ্চে তৃণমূল ও বাম: ভোটাধিকার রক্ষার দাবিতে কী বদলাতে পারে?
- Déjà vu কেন হয়?
Author: স্টেটওয়াচ ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে মোহাম্মদ আলী (৪৩) নামে এক ধর্মীয় উগ্রবাদ প্রচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার দিবাগত মধ্যরাতে হাটহাজারীর পশ্চিম দেওয়ান নগরের ইস্টার্ন আবাসিক এলাকার নুরজাহান মঞ্জিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলী একই এলাকার মৃত আমীন শরীফের ছেলে। এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৭ পৃষ্ঠার একটি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ আলী ফেসবুকে সরকার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও ঘৃণা-বিদ্বেষ প্রচারসহ সামাজিক ও…
বাংলাদেশে মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করে পূনরায় বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে সারাদেশে বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে শৈথিল্য দেখা যাচ্ছে। সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত সরকারের নির্দেশনা আছে। এ অবস্থায় আগের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়। নির্দেশনায় বলা হয়, মসজিদে সব মুসল্লির মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের আগে অবশ্যই এ বিষয়ে মসজিদের মাইকে প্রচার চালাতে হবে। এ বিষয়ে মসজিদের গেটে ব্যানার প্রদর্শন করতে…
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী রবিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান সাম্প্রদায়িক হামলা, দমন ও নিপীড়নের জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, সেই ৭২ সালে থেকে এদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার-নির্যাতন শুরু হয়েছে। আজ পর্যন্ত তা তীব্রতর হয়েছে। সংখ্যালঘুরা আজকে বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিবাদমূখর হয়ে উঠছেন। সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে তা পৃথিবী লক্ষ্য করছে, সারা দেশ লক্ষ্য করছে এর ফল শুভ হবে না। এক মানববন্ধন কর্মসূচিতে দেয়া বক্তব্যে বিএনপির এ নেতা বলেন, ‘আমি বলতে চাই শেখ হাসিনাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে এবং সংখ্যালঘুদের ওপর হামলার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আপনার পুলিশ, আপনার প্রশাসন…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সমাজের প্রত্যেকটা স্তর নষ্ট হয়ে যাচ্ছে। কোনোটা দলীয়করণ করে, কোনোটা আত্মীয়করণ করে নষ্ট করে ফেলা হচ্ছে। রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে, অকেজো করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন নামক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নতজানু হয়ে পড়ে আছে। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছাসেবক দল দক্ষিণের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, দক্ষিণের সভাপতি এসএম জিলানী, সাংগঠনিক সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদার ও উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী…
দেশের পরিত্যক্ত বাড়ি-সংক্রান্ত মামলার বিচারের জন্য রাজধানীতে পৃথক দুটি সেটেলমেন্ট আদালত রয়েছে। তবে সরকারি অনুমোদন না থাকায় আদালত দুটি কার্যক্রম পরিচালনার অনুমতি পাচ্ছেন না ১০ মাস ধরে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা দুটি সেটেলমেন্ট আদালতকে প্রতি এক বছরের জন্য অনুমোদন দেয় সরকার। গত বছরের শেষ দিকে আদালতের মেয়াদ শেষ হয়। এরপর থেকে অনুমোদন না পাওয়ায় আদালত দুটির বিচারকাজে স্থবিরতা চলছে। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় অনেকে বাড়িঘর ফেলে পাকিস্তান চলে গেছে। তখন সরকার এসব বাড়িকে পরিত্যক্ত হিসেবে চিহ্নিত করে। ১৯৮৬ সালে এসব বাড়ির বিষয়ে গেজেট জারি করা হয়। এর মধ্যে সরকারের দখলে থাকা বাড়িগুলো ‘ক’…
বহুল আলোচিত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করতে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’ রবিবার সংসদে উত্থাপন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা বিলটি উত্থাপন করেন এবং মন্ত্রণালয়ের এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে এক সপ্তাহের মধ্যে সংসদে এর প্রতিবেদন জমা দিতে বলা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। অধ্যাদেশ অনুযায়ী ৯(১) উপধারায় ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলোর পরিবর্তে ‘মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলো প্রতিস্থাপিত করা হয়েছে। দেশে সম্প্রতি ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সংসদের অধিবেশন…
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আদালতে এ দিন আসিফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। এর আগে, গত ২১ অক্টোবর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি…
দাম কম হওয়ায় মহাসড়কে দুধ ঢেলে দিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দুধ উৎপাদনকারী খামারিরা। রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর মইজ্জারটেক টোল প্লাজায় নগরীর কর্ণফুলী এলাকায় এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় মহাসড়কে ৩ হাজার লিটার দুধ ঢেলে দেয় খামারিরা। এরপর সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান, সম্প্রতি করোনা মহামারিতেও পশু খাদ্যের দাম বস্তা প্রতি ২০০ থেকে ৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ৩৫ কেজির ভূষির বস্তা আগে ৭০০ টাকা দরে কিনলেও এখন কিনতে হচ্ছে এক হাজার টাকায়। একইভাবে অন্যান্য পশু খাদ্যের দামও বাড়িয়ে দেয়া হয়েছে।…
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন চাঁদপুর এলাকায় প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নারায়ানহাট চান সাকিনের বাগানে এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ইদ্রিস মিয়ার ছেলে মো. পারভেজ (২৫), নুরুল হুদার ছেলে মো. ইয়াছিন (২৩), নুরুল ইসলামের ছেলে মো. ফরিদ (৩১), হাবিবুর রহমানের ছেলে সালাউদ্দিন (৩৮) এবং বজল আহমদের ছেলে আবুল মনসুর (৪০)। তারা সবাই ভুজপুর থানার বাসিন্দা। পুলিশ মেয়েটিকে উদ্ধার করার পর নির্যাতিত ওই নারী বাদী হয়ে রবিবার ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন এলাকা থেকে…
চাল, পেঁয়াজ, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অবৈধ মজুদ করলে সংশ্লিষ্ট মজুদদারের বিচার হবে বিশেষ খাদ্য আদালতে। এজন্য ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন-২০২০’র খসড়া তৈরি করেছে খাদ্য মন্ত্রণালয়। এতে অবৈধ মজুদদারের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি ১৯৫৬ সালের দ্য ফুড (স্পেশাল কোর্ট) অ্যাক্টও সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি চাল, পেঁয়াজ, তেলসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের অবৈধ মজুদের মাধ্যমে ইচ্ছামতো দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে ফেলছেন অসাধু ব্যবসায়ীরা। এতে বিব্রত হচ্ছে সরকার। এ অবস্থায় কঠোর আইন করার উদ্যোগ নিল খাদ্য মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের। বিষয়টি নিশ্চিত করে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন সেল) রেজাউল আযম…