…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
Author: স্টেটওয়াচ ডেস্ক
জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে৷ বড় আকারের কোনো পরীক্ষায় সাফল্যের খবর এই প্রথম এক বিবৃতির মাধ্যমে জানালো প্রতিষ্ঠান দুটি৷ তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কোনো উল্লেখযোগ্য স্বাস্থ্যসংক্রান্ত জটিলতা দেখা যায়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠান দুটি৷ একই সঙ্গে এর টিকার প্রতিরোধ ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে বলেও আশা প্রকাশ করেছেন গবেষকেরা৷ বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর সাহিন বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘‘আমরা আশা করি এই টিকার প্রতিরোধ ক্ষমতা অন্তত এক বছর স্থায়ী হবে৷’’ যৌথ বিবৃতিতে ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা জানিয়েছেন, ‘‘টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলে আমরা প্রমাণ পেয়েছি যে…
ফ্রান্স ও অস্ট্রিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী ও জঙ্গিবাদ হামলার প্রেক্ষাপটে ইউরোপের নেতারা নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা করছেন৷ শেনজেন ও ইইউ স্তরে নির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়েছে৷ ইউরোপে শেনেজেন এলাকার মধ্যে অবাধ চলাচলের সুযোগ বৈধ নাগরিকদের ভ্রমণ সহজ করে তুললেও দুষ্কৃতিরা খোলা সীমানার অপব্যবহার করে চলেছে৷ বিশেষ করে মাত্র এক মাসের মধ্যে ফ্রান্স ও অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ইউরোপে উগ্র ইসলামপন্থিদের মধ্যে নিবিড় সহযোগিতার ফলে প্রশাসনের মধ্যে উদ্বেগ বাড়ছে৷ নিস ও ভিয়েনা শহরের হামলাকারীরা শেনজেন-ভুক্ত দেশগুলির মধ্যে অবাধ চলাচলের সুযোগের অপব্যবহার করেছিল বলে জানা গেছে৷ মঙ্গলবার ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসের শীর্ষ নেতারা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷ ইইউ কমিশনের…
রাজধানীর গেণ্ডারিয়া এলাকা থেকে ইয়াবাসহ পুলিশের এক এএসআইকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম আবদুল আজিজ। রোববার রাতে গেণ্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মো. রাজ্জাক নামে আরও একজনকে আটক করে র্যাব-১০-এর একটি দল। পরে তাদের গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়। মো. আজিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান এ আদেশ দেন। গেণ্ডারিয়া থানার ওসি মো. সাজু মিয়া বলেন, এএসআই আজিজের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং রাজ্জাকের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এএসআই আজিজ রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন। Available for everyone, funded…
সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মো. আবুল কাশেম এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে এসআই আকবরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আওলাদ হোসেন। পরে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন। এর আগে ঘটনার ২৮ দিন পর গত ৯ নভেম্বর সকালে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা…
স্টেট ওয়াচ ডেস্ক রিপোর্ট : গত বছর ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সাড়ে ৩ লাখ ইয়াবা ও ৩০টি আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেছিলেন টেকনাফের ১০২ জন ইয়াবা ব্যবসায়ী। তাঁদের মধ্যে বদির চারভাই ও চার স্বজনসহ ২৭ জন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরেছেন। মাঝখানে কক্সবাজারে সরকারের নির্দেশে মাদক বাণিজ্য বন্ধ করার জন্য পুলিশ-র্যাবের ক্রসফায়ারে প্রাণ হারিয়েছে অনেকে। স্থানীয়দের অভিযোগ, আসলে বদি নিয়ন্ত্রিত ইয়াবা ব্যবসায়ীরা সেই সময় নিজেদের নিরাপদ রাখার জন্য এসব আটক হওয়ার নাটক পরিচালনা করা হয়। বদির নিয়ন্ত্রণের বাইরে থাকা অন্য ব্যবসায়ীদের ক্রসফায়ার ও আইনী হয়রানী করে এলাকা ছাড়া করা হয়েছে। উদ্দেশ্য একটিই – সরকারের বিশেষমহল চায় ইয়াবা…
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে তথ্যপ্রমাণ পেয়েছে র্যাব। র্যাবের তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, হত্যার আগে থেকে সিনহা ও তাঁর দলের ওপর নজর রাখছিল পুলিশ। সিনহাকে খুঁজতে টেকনাফ থানার পুলিশের দল একটি গ্রামেও গিয়েছিল বলে সাক্ষ্যপ্রমাণ পেয়েছে র্যাব। জানতে চাইলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার প্রথম আলোকে বলেন, সিনহা হত্যার তদন্ত শেষ হয়েছে। এখন অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি চলছে। খুব শিগগির তা আদালতে জমা দেওয়া হবে। সিনহা হত্যা মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করছে র্যাব। তাঁদের ১১ জন পুলিশ সদস্য ও ৩ জন গ্রামবাসী। র্যাব জানিয়েছে, আসামির তালিকা থেকে দুজনের নাম বাদ যেতে পারে।…
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা। প্রথম আলোর সঙ্গে তাঁর কথা হয় দেশের রাজনীতি, গণতন্ত্র, সরকারি দল ও বিরোধী দলের সম্পর্ক এবং নির্বাচনপদ্ধতি নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান। প্রথম আলো: সম্প্রতি আপনি এক সমাবেশে বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল হওয়া উচিত। এটি কি নিছক কথার কথা, না এই ধারা বাতিলের জন্য সংসদে বিল আনবেন? জি এম কাদের: ১৯৯১ সালের আগে দেশে রাষ্ট্রপতি পদ্ধতির শাসন ছিল। এরপর আমরা সংসদীয় পদ্ধতির সরকার করলাম। কিন্তু এর মূল যে চেতনা, তা সংবিধানের ৭০ অনুচ্ছেদ দিয়ে ধ্বংস করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রের মূল কথা হলো সংসদের কাছে সরকার দায়বদ্ধ থাকবে। সংবিধান ও সংসদের…
রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় এবং রক্ষণাবেক্ষণে ১১ দফা নিয়ম অনুসরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ জনস্বার্থে এ রায় দেয়। আদালত জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটে উচ্চক্ষমতা সম্পন্ন আটটি জীবনরক্ষাকারী ভেন্টিলেটর ক্রয় করার ১২ বছর পরও স্থাপন না করায় প্রতিষ্ঠানটির সাবেক তিন পরিচালক ও আইসিইউ বিভাগের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছে। রায়ে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে দুদকের দেয়া সুপারিশমালার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে। ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ভেন্টিলেটর নিয়ে গত ২০ জানুয়ারি একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন…
স্বাস্থ্যখাতে গভীরভাবে বিস্তৃত দুর্নীতি করোনা সংকটে প্রকটভাবে উন্মোচিত হওয়ার পাশাপাশি এই সংকটকে কেন্দ্র করে দুর্নীতির নতুন সুযোগও সৃষ্টি হয়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ থেকে উত্তরণে ১৫ দফা সুপারিশ করেছে সংস্থাটি। ‘করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ- দ্বিতীয় পর্ব’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করে টিআইবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম। প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষণা ও পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. জুলকারনাইন। গবেষক দলের অপর…
উত্তর মোজাম্বিকে ৫০ জনকে মাথা কেটে হত্যা করল ধর্মীয় চরমপন্থীরা। মোজাম্বিক পুলিশ এই কথা জানিয়েছে। উত্তর মোজাম্বিকের ক্যাবো ডেলগাডো এলাকায় গত কয়েকদিন ধরে হানা দিয়ে ৫০ জনের মাথা কাটল চরমপন্থী মুসলিম জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, চরমপন্থীরা সাধারণ মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। মানুষ জঙ্গলে পালিয়ে গিয়েছে। সেখান থেকে তাঁদের ধরে এনে মাথা কেটে মারা হয়েছে। নারী ও শিশুদেরও ছাড় দেওয়া হয়নি। তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাবো ডেলগাডো অঞ্চলে গত তিন বছর ধরেই মুসলিম বিদ্রোহীদের তাণ্ডব চলছে। বিদ্রোহীদের অভিযোগ, জাতীয় সরকার এই অঞ্চলকে অবহেলা করছে। এই চরমপন্থীদের সঙ্গে আইএসের যোগাযোগ আছে বলে পুলিশ জানিয়েছে। চরমপন্থীরা হতাশ যুবকদের নিজেদের দলে নিচ্ছে। তারপর…