…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
নভেম্বর ১৬, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
চাঁদাবাজিতে দেশসেরা বিএনপি: ২০২৪ থেকে ২০২৬-এর ঘটনাপঞ্জি
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- পাকিস্তানের ইতিহাস: জন্ম, বিভক্তি ও ক্ষমতার সংকট
- শ্রমিক আন্দোলনে সরকারের যে ভুলের রাজনৈতিক দাম চড়া
- প্রাচীন সভ্যতার প্রযুক্তি কি আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে?
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
Author: স্টেটওয়াচ ডেস্ক
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার স্লুইস গেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাথে শনিবার ভোরে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল নাফ নদীতে অভিযান চালিয়ে ওই এলাকার ১ নং স্লুইস গেটের পাশে তিনজনকে বহনকারী একটি নৌকাকে চ্যালেঞ্জ করে বলে বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিপদ বুঝে অপরাধীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি চালায়। একপর্যায়ে, অপরাধীরা নিজেদের বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…
মার্কিন গণমাধ্যমগুলো দেশটির সব অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে সুসংহত করেছেন।অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। শুক্রবারের আগ পর্যন্ত বাইডেনের ভোট সংখ্যা ছিল ২৭৯ এবং ট্রাম্পের ২১৭। গতকাল অ্যারিজোনা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফল ঘোষিত হয়। অ্যারিজোনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন বেশি পপুলার ভোট পাওয়ায় ওই দুই অঙ্গরাজ্যের ২৭ ইলেকটোলার কলেজ ভোট তার ঝুলিতে জমা পড়ে। ফলে তার ভোট সংখ্যা দাঁড়ায় ৩০৬। অন্যদিকে নর্থ ক্যারোলিনার ১৫ ভোট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোট…
এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নড়াইল জেলার ১৭ বয়সী কিশোর সাদাত রহমান। শিশুদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে অবদানের জন্য নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস-রাইটস’ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। সংগঠনটির ওয়েবসাইট থেকে জানা যায়, এ বছর ৪২টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে এক্সপার্ট কমিটি সাদাতকে নির্বাচন করেছে। আজ শুক্রবার নেদারল্যান্ডের হেগে এক অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই সাদাত রহমানের নাম ঘোষণা করে তার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক অ্যাপ ‘সাইবার টিন’ বানানোর স্বীকৃতি হিসেবে ১৭ বছর বয়সী সাদাতকে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা…
আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে রাজধানী ভিয়েনায় একটি মারাত্মক উগ্রবাদি সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে অস্ট্রিয়া সরকার সন্ত্রাসবিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছে। প্রস্তাবগুলিতে ” জঙ্গিবাদি সন্ত্রাস” অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিদের যাবজ্জীবন কারাদণ্ডের আওতায় রাখার ক্ষমতা, মুক্তি পাওয়ার পরে সন্ত্রাস-সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বৈদ্যুতিক নজরদারি করা এবং ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে চরম কর্মকাণ্ডের অপরাধীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বুধবার বলেছেন, সরকার “র্যাডিকালাইজেশনে” ভূমিকা রাখতে পারে বলে মনে করা সমিতি বা মসজিদ বন্ধ করার প্রক্রিয়াও সহজ করার এবং জনসাধারণকে একটি অনলাইন প্ল্যাটফর্মে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডের প্রতিবেদন করতে সক্ষম করার পরিকল্পনা করেছে। মসজিদের ইমামদের একটি কেন্দ্রীয় নিবন্ধন ও ডাটাবেইজ তৈরি করা…
রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা ‘সরকারি এজেন্টদের নাশকতা’ বলে শুক্রবার মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা, এই সরকারের কিছু কিছু অংশ যারা বিভিন্নভাবে এই জাতীয় কাজ ও ঘটনাগুলো করেন, কেউ কেউ স্যাবোটাজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়। এটিও আমরা অতীতে দেখেছি তারা (সরকারি এজেন্টরা) বিএনপিকে অভিযুক্ত করার জন্য বিভিন্ন সময়ে এটি করেছে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপি নেতা বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিএনপি এ ধরনের রাজনীতি করে না। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সরকারের কিছু এজেন্ট থাকে যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে একটা…
আসমা বারলাস : ফ্রেঞ্চ ম্যাগাজিন শার্লি এব্দো নবী মুহাম্মদের কার্টুন গত সেপ্টেম্বর মাসে পুনরায় প্রকাশের সিদ্ধন্ত নিলে ঘটনাটি ফ্রান্সে আরেক দফা সেই হিংসাত্মক কার্যক্রমকে প্ররোচিত করে যা ২০০৫ সালে প্রথম প্রকাশের পর ঘটেছিলো। এবার, হামলার প্রতিক্রিয়ায় সরকারী ভাবেই কার্টুনগুলো পাবলিক বিল্ডিংয়ে প্রজেকশনের মাধ্যমে প্রচার করা হয়, যখন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁর ঘোষণা দেন, “বিশ্বজুড়ে ইসলাম একটি সঙ্কটে পড়েছে, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও এই ধর্মটি সঙ্কটে।” তিনি ফ্রান্স থেকে “মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের” বিদায় করার প্রতিশ্রুতি নেন। সেপ্টেম্বরের শুরুতে, আমি পত্রিকার সম্পাদকীয়তে ব্যক্তিগত মতামত দিয়ে একটি আর্টিকেল লিখি এই বলে যে নবীর ক্যারিকেচারের কারণে মুসলিমরা মানুষ হত্যা করলে তাদের নিন্দা করা যাবে। সেই স্বীকৃতি…
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে উভয় পক্ষেের অন্তত ১৭ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ভারতীয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ দুপুরে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানী সেনারা এলোপাথাড়ি গোলাবর্ষণ শুরু করে। পাকিস্তানের গোলাবর্ষণে সীমান্তরক্ষী বাহিনী ও সেনাসদস্যদের মধ্যে মোট তিন জন জওয়ান প্রাণ হারিয়েছে। এছাড়া পাক গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন আরও চার স্থানীয় গ্রামবাসী। সীমান্তে পাকিস্তানী হামলার জবাবে ভারত পাল্টা গোলাবর্ষণ করলে দশ থেকে বারো জন পাকিস্তানি জওয়ান জখম হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ পাকিস্তানের আর্মি বাঙ্কার, ফুয়েল ডাম্পাস এবং লঞ্চ প্যাডও ভারতীয় সেনার…
রবিবার থেকে এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করতে যাচ্ছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ওই তিন ক্যাটগরিতে রয়েছে স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিসা এবং স্কলারশিপ ভিসা। তবে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্কিন দূতাবাস। এছাড়া আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আবেদনকারীদের www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন…
সংবাদদাতা : লালমনিরহাট উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিন মো. আফাজ উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ ও লালমনিরহাট জেলা ডিবি পুলিশের একটি যৌথ টিম। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। লালমনিরহাট ডিবি পুলিশের ওসি মো. ওমর ফারুক বলেন, ১২তম ধাপে গ্রেফতার মুয়াজ্জিন আফাজ উদ্দিনকে (৬০) হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত ৩ এ সোপর্দ করার জন্য লালমনিরহাটে পাঠানো হয়েছে। তাকে বিকালে…
লিবিয়া উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার অন্তত ৭৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম। এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি জানায়, ‘নারী ও শিশুসহ নৌকাটিতে ১২০ জনেরও বেশি মানুষ ছিল।লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা ৪৭ জনকে জীবিত এবং ৩১ জনের লাশ উদ্ধার করেছে। এখনো অনেক নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’ সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সেন্ট্রাল ভূমধ্যসাগর এলাকায় দুটি নৌকা ডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। একই সময়ে ওই অঞ্চলে থাকা বেসরকারি একটি সংস্থার উদ্ধারকারী জাহাজ ‘ওপেন আর্মস’ তিনটি পৃথক অভিযানে ২০০রও বেশি মানুষকে উদ্ধার করেছে। প্রসঙ্গত, উত্তর আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের…