…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। একের পর এক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ,…
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
শেখ হাসিনার প্রত্যাবর্তন: দিল্লির গোপন পরিকল্পনা, ঢাকার সামনে কঠিন সমীকরণ!
নভেম্বর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
মৃত্যুর পর কী ঘটে? আত্মা, পরকাল ও মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানের অনুসন্ধান
নভেম্বর ১৩, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
স্কুলে যেতে চারজন নিরাপত্তারক্ষী কেন লেগেছিল ছয় বছরের রুবির?
নভেম্বর ১৪, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
শেখ হাসিনার প্রত্যাবর্তন: দিল্লির গোপন পরিকল্পনা, ঢাকার সামনে কঠিন সমীকরণ!
নভেম্বর ১২, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, কীসের আশঙ্কা?
- নিকোলা টেসলার রহস্যময় মৃত্যু: তাঁর গবেষণা নিয়ে এত গোপনীয়তা কেন?
- বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? সহিংসতার আড়ালে বড় রাজনৈতিক দুর্যোগের আশঙ্কা
- আ’লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
- ‘সন্ত্রাসী’ আখ্যার পর ৩৫ মৃত্যু, দায়মুক্তিতে বিজিবি জেনারেল?
- যখন মানুষ ইঁদুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল!
- ভোটার তালিকা নিয়ে এক মঞ্চে তৃণমূল ও বাম: ভোটাধিকার রক্ষার দাবিতে কী বদলাতে পারে?
- Déjà vu কেন হয়?
Author: স্টেটওয়াচ ডেস্ক
এনামুল হক : বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বালিপাড়া রোড শিমুলতলী এলাকায় ২টি ট্রাক মুখা মুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে,এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছে । নিহত আজমহল( ৩৫) জামালপুর জেলার বাসিন্দা, তিনি ট্রাকের হেলপার ছিলেন। আহত ৪ জন ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাহিন মিয়া, শাহাবুদ্দিন, রহিমা ও শিশু সাদিয়া আক্তার। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ত্রিশাল থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিম সারোয়ারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত আজমলসহ আহত ৪জনকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। সংবাদদাতা প্রেরিত
নেদারল্যান্ডের হেগ শহরে সৌদি দূতাবাসে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয় নি। হেগের পুলিশ জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে, সকাল ছয়টার আগে সৌদি দূতাবাস ভবন লক্ষ্য করে গুলি চালানো হয় এবং গুলির খোসা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। গুলি লেগে জানালার গর্তের সৃষ্টি হয়েছে। হেগের পুলিশ মুখপাত্র বলেছেন, সৌদি দূতাবাস ভবনে গুলিবর্ষণের ঘটনা কেন ঘটানো হয়েছে তা তদন্ত করা হচ্ছে তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত পরিষ্কার নয়। গুলিবর্ষণের ঘটনার কঠোর নিন্দা জানিয়ে সৌদি দূতাবাস বিবৃতি দিয়েছে এবং নেদারল্যান্ডে বসবাসকারী সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ডাচ কর্তৃপক্ষ দ্রুত এ ঘটনায়…
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহামারির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ১৯শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতকালীন ছুটি শুরু হয়।ফলে নতুন পর এ বছর আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা পাঠ কার্যক্রম শুরু হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।সর্বশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ই নভেম্বর পর্যন্ত ছুটি ছিল। বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ১৭ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।এর আগে ২১শে অক্টোবর শিক্ষা জানিয়েছিলেন মাধ্যমিক পর্যায়ে অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।এজন্য এক মাসের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে তার ওপর হবে এই মূল্যায়ন।…
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের বিশেষ উদ্যোগে গৃহীত প্রকল্প সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার কমিটি ঢাকা উত্তর সিটি করপোরেশনে ইনসিনারেশন পদ্ধতিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবটি অনুমোদন করে। মন্ত্রী তাজুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকা শহরের অন্যতম সমস্যা বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেন। সিদ্ধান্ত নেন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের। এ জন্য দফায় দফায় সিটি করপোরেশন, পৌরসভা এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সভা করেন। এ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিনি যে সকল দেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করছে এমন বেশ কয়েকটি দেশ…
ক্ষমতাসীন দলের লোকেরা বেশির ভাগ ভোটকেন্দ্র দখল করে নেয়ায় এবং বিভিন্ন অনিয়মের কারণে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেননি বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ভোটগ্রহণ শুরুর ৩০ মিনিটের মধ্যে বিএনপি প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে ক্ষমতাসীন দলীয় ক্যাডাররা ঢাকা-১৮ আসনের ২০৩ ভোটকেন্দ্র দখল করে নেয়।’ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাধারণ ভোটারদের হুমকি এবং ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেয়াসহ বিএনপির এজেন্টদের মারধরও করা হয়েছে। ‘সিরাজগঞ্জ-১ আসনের ভোটকেন্দ্রগুলোতেও একই অবস্থা ছিল,’ বলেন প্রিন্স। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং প্রিজাইডিং ও পোলিং অফিসাররা নীরব…
মামুন আব্দুল্লাহ : চীন সাম্প্রতিক বাংলাদেশকে এক বিলিয়ন ডলার মতান্তরে ৯৮৭.২৩ মিলিয়ন ডলার ঋণ তিস্তা রিভার প্রজেক্ট ডেভেলপের জন্য দিতে যাচ্ছে। তিস্তা নদী বাংলাদেশ-ভারত সম্পর্কের দ্বিতীয় বিষফোঁড়া, প্রথমটি পদ্মা ব্যারেজ। বাংলাদেশের সঙ্গে যখন পদ্মাকে নিয়ে সমস্যা বাড়ছিল তখন তিস্তার পানি বণ্টন নিয়ে সমস্যা সৃষ্টি হয়। চীন দীর্ঘদিন ধরেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে প্রচুর অর্থ বিনিয়োগ করছে, বিশেষত বাংলাদেশে। এর সর্বশেষতম সংযোজন তিস্তা রিভার প্রোজেক্ট ডেভেলপমেন্ট যখন ভারত-চীন, আমেরিকা-চীন, আমেরিকা-বাংলাদেশ, ভারত-বাংলাদেশ, চীন-পাকিস্তান, পাকিস্তান-সৌদি আরবের সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে। তিস্তা ৪১৪ কিলোমিটার দীর্ঘ একটি নদী। তিস্তার দুইটি ফ্লো রয়েছে। একটি সিকিম ও অপরটি পশ্চিম বঙ্গের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এটি…
দেশে সাইনবোর্ডসর্বস্ব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসার নামে রোগীদের হয়রানি, মারধর এমনকি হত্যার আরও একটি অভিযোগ সামনে এলো। এবার রাজধানীর আদাবরে মাইন্ড এইড নামে একটি মানসিক হাসপাতালে ভর্তির পর পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণের মধ্যেই লাশ হয়ে যান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন। নিহতের পরিবার এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি স্পষ্টভাবেই একটি হত্যাকান্ড। হাসপাতালটির সিসিটিভি ফুটেজে বেশ কয়েকজন লোক মিলে কয়েক মিনিট ধরে পুলিশ কর্মকর্তা শিপনকে বেধড়ক মারধর করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রাথমিক তদন্তের…
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের করোনা ভাইরাসের টিকা নিয়ে বিশ্বব্যাপি ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফাইজার ইতোমধ্যেই ডিসেম্বরে এই টিকা বাজারজাত করার ঘোষণা দিয়েছে। কারা এই ভ্যাকসিন আগে পাবে এ নিয়ে আলোচনা চলছে দেশে দেশে। বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে চুক্তি করেছে। ফাইজারের টিকা আগে এসে যাচ্ছে এই খবরে এখন এক ধরনের হতাশা তৈরি হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশের উচিত ছিল আরো কয়েকটি কোম্পানীর সঙ্গে চুক্তি করা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন, আরো ৬ টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। এই অবস্থায় ভ্যাকসিন যাতে দরিদ্র মানুষের কাছে পৌঁছায় সেজন্য নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘গ্লোবাল কমন গুড’ নামে একটি উদ্যোগ নিয়েছেন। তার তরফে বলা হয়েছে,…
নিমগ্ন পাঠক, ছোট কাগজের সম্পাদক, সংস্কৃতিকর্মী, প্রতিভাবান ছাত্রনেতা- এসব ছাড়িয়ে কবি হওয়ার প্রবল বাসনা ছিল সৈয়দ মুনাব্বির আহমেদ তননের। কবিদেরও অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সেই কাজটিই করেছিলেন মুনাব্বির। এটাই কাল হলো তার জন্য। একটি সরকারি খালে বাঁধ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। মুনাব্বির আহমেদ আলিয়ারা গ্রামের শিব্বির আহমেদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। মুনাব্বির একাধারে সাংস্কৃতিক সংগঠন সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, পিতৃছায়া প্রকাশনীর স্বত্বাধিকারী এবং একুশে সৃজন ও দশ দিগন্ত নামে একটি সাপ্তাহিক লিটল ম্যাগের সম্পাদকের…
নবনির্বাচিত মার্কিন প্রেসিডন্টে জো বাইডেন হোয়াইট হাউজে এসে প্রথম দিনেই যে চারটি নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করছেন তার মধ্যে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা তুলে নেয়া। বাইডেনের প্রচারণা শিবিরের ম্যানেজার এ তথ্য জানিয়েছেন। বাকি তিন নির্বাহী আদেশ হলো- জলবায়ু পরিবর্তনবিষয়ক প্যারিস চুক্তিতে পুনরায় যোগদান, শিশু অভিবাসীদের জন্য ডিএসিএ কর্মসূচি পুনরায় বহাল করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় সংযুক্ত হওয়া। প্রচারণা শিবির সোমবার রাতে ফক্স নিউজকে এ তথ্য দিয়েছে, খবর দ্য ডন। গত শনিবার ফক্স নিউজ ও আরও বেশকিছু মার্কিন মিডিয়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন জয়ী হয়েছেন বলে জানায়।…